
দীপক শর্মা
দেশপ্রেম, সততা ও জনকল্যাণমূলক রাজনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জনতার দল-এর কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে পদায়ন করা হয়েছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান মো. নাহিদ রানা-কে।
নাহিদ রানা দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা, সাহিত্যচর্চা, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন কবি, গবেষক, শিক্ষক ও আইনজীবী হিসেবে সুপরিচিত। পাশাপাশি তিনি যুবসমাজকে দক্ষ, সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ, সততা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততাকে মূল্যায়ন করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে। নাহিদ রানা আরো বলেন আমার এই দায়িত্ব যেন স্রষ্টার সাথে পালন করতে পারি আপনাদের দোয়া ও আশীর্বাদ আমার একান্ত প্রয়োজন

