
জেলা প্রতিনিধি:
দেশজুড়ে সাইকেলে ভ্রমণের মাধ্যমে মানুষের সঙ্গে সম্প্রীতি, দেশপ্রেম, পরিবেশ সচেতনতা ও ইতিবাচক সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে চলমান ‘সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণ’-এর ৮৪তম দিনে দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ ওয়াদুদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে ওসি মোঃ আঃ ওয়াদুদ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ভ্রমণকারীকে স্বাগত জানান এবং তাঁর ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় দেশের বিভিন্ন জেলা ভ্রমণের অভিজ্ঞতা, মানুষের জীবনযাত্রা, সামাজিক সম্প্রীতি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং নিরাপদ সড়ক ও সচেতন নাগরিক গঠনের গুরুত্ব নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
ভ্রমণকারী জানান, দীর্ঘ এই সাইকেল ভ্রমণের পথে দেশের বিভিন্ন প্রান্তে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসাই তাঁর পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ আঃ ওয়াদুদের আন্তরিকতা, বিনয়ী আচরণ ও উৎসাহব্যঞ্জক কথাবার্তা তাঁর মনে গভীরভাবে দাগ কেটেছে এবং ভবিষ্যতের পথচলায় নতুন শক্তি ও সাহস জুগিয়েছে।
তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মানবিক আচরণ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং জনগণ ও পুলিশের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাক্ষাৎ শেষে ভ্রমণকারী ওসি মোঃ আঃ ওয়াদুদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জনগণের সেবায় তাঁর অব্যাহত সফলতা কামনা করেন। পাশাপাশি পার্বতীপুর মডেল থানার সকল পুলিশ সদস্যের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

