
সোহাঈদ খান জিয়া, চাঁদপুর :
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার বেহাল দশা বিরাজ করছে।
জানাযায়, পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তালুকদার বাড়ি পর্যন্ত কাছা রাস্তাটি দীর্ঘ ২০ ধরে বেহাল দশা বিরাজ করে আসছে। সামান্য বৃষ্টি হলে রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে রিকশা দিয়ে চলাচল দূরের কথা পায়ে হেঁটে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।
রাস্তাটি দিয়ে পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় ও জনতা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, কিন্ডারগার্টেন, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী ও এলাকার লোকজন চলাচল করে থাকে।রাস্তার বেহাল দশার কারণে মুসল্লীররা সময় মতো মসজিদে যেতে পারে না।অপরদিকে রাস্তায় কর্দমাক্ত হয়ে পড়ার কারণে প্রায় সময় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা ও উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পিচুল খেয়ে পড়ে গিয়ে স্কুল ড্রেস ময়লা করে বই খাতা ভিজিয়ে বাড়িতে চলে যায়। এমন ঘটনা বর্ষা মৌসুমে প্রায় ঘটে থাকে।
সরজমিন গিয়ে দেখা যায়, জায়গায় জায়গায় রাস্তায় গর্ত হওয়া স্থান গুলোতে বৃষ্টির পানি জমে কর্দমাক্ত হয়ে গেছে। উঁচু নিচু রাস্তায় রিকশা তো দূরের কথা পায়ে হেঁটে যেতে কষ্টকর হয়ে যায়। বর্ষা মৌসুমে রাস্তায় চলাচল করতে দূর্যোগের শিকার হতে হচ্ছে। রাস্তার বেহাল অবস্থা দেখলে কেউ বলবে না এটা একটা জনবহুল রাস্তা। খানাখন্দের মতো অবস্থার সৃষ্টি হয়েছে রাস্তাটির।
পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমরুল বলেন, রাস্তাটি দিয়ে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া করে থাকে। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া করতে কষ্ট হচ্ছে। রাস্তাটি পাকাকরণ জরুরি।
পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নানুর রহমান বলেন, রাস্তাটি কাঁচা হওয়ার কারণে চলাচল করতে কষ্ট কর হয়ে পড়েছে।ছাত্র ছাত্রী ও স্থানীয় লোকজন চলাচল করতে করতে গিয়ে অনেকে হোটচ খেয়ে পড়ে যায়। বর্ষা মৌসুমে ছাত্র ছাত্রীসহ জনসাধারণকে দূর্যোগের মধ্যে চলাচল করতে হয়।রাস্তাটি পাকাকরণ করা হলে দুর্ভোগ লাগব হবে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. মুনসুর খান বলেন, দীর্ঘ ২০ বছর ধরে রাস্তাটি কাঁচা হওয়ায় জনসাধারণের দূর্ভোগের শেষ নেই। সামান্য বৃষ্টি হলে কাঁদায় একাকার হয়ে পড়ে রাস্তা। বর্ষা মৌসুমে রাস্তায় পানি উঠলে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। কোমলমতি শিশু শিক্ষার্থীরাসহ সকল বয়সী শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে প্রায় বিদ্যালয়ে যেতে চায়না। মুসল্লীরা সময় মতো মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারেনা। রাস্তা পাকাকরণের জন্য আবেদন করা হয়েছে। অনতিবিলম্বে রাস্তাটি পাকাকরণের জন্য চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করছি।

