
জুলফিকার আলী জুয়েল
শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের কোনাবাড়ীতে, আব্দুল আলী ফিলিং স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ড্রিম কার জোন-এর নতুন শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা, সমৃদ্ধি এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে লাল ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্রিম কার জোনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ মানিক হাসান বাদল।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
ড্রিম কার জোন দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও রিকন্ডিশন্ড গাড়ির আমদানিকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। এখানে গ্রাহকদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মডেলের গাড়ি নগদ ও সহজ কিস্তি সুবিধায় ক্রয়ের সুযোগ রয়েছে। পাশাপাশি গ্রাহকদের জন্য পরামর্শ ও বিক্রয়-পরবর্তী সেবাও প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।
যোগাযোগ: ০১৭১২-৭০৯৯৪৯, ০১৯৭২-৭০৯৯৪৯
ই-মেইল:dreamcarzone186@gmail.com

