Author: Sadiya Haque

দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী প্রাইভেটে পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তাদের স্বজনরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। নিখোঁজ ছাত্রীরা হলেন চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। স্বজনদের দাবি, মঙ্গলবার সকাল ১০টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা ঠাকুরগাঁওয়ে বিশেষ মাদক বিরোধী অভিযানে মা-মেয়েসহ তিনজনের কারাদণ্ড ঠাকুরগাঁও সদর উপজেলার কেষ্টপুর এলাকার দক্ষিণ পাশের গুচ্ছগ্রাম (আশ্রয়ণ প্রকল্প এলাকায়) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মা-মেয়েসহ ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুলাই) পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে মা দ ক-সংক্রান্ত অভিযোগের সত্যতা পাওয়ায় মা ও তাঁর মেয়েকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে আরও ১ জনকে আইনের আওতায় এনে দণ্ড প্রদান করা হয়।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে পুকুরে পড়ে খতেজা বেওয়া (৫৫) নামে এক নারীর মৃ* ত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ৮ নং রহিমানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মথুরাপুর জলকায়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খতেজা বেওয়া গ্রামের মৃ ত সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি তিন ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে কোনো এক সময় অসাবধানতাবশত তিনি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যান। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

বিস্তারিত পড়ুন

মোঃ পারভেজ পটিয়া চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব আশিয়ার মুছা পুকুর সড়কের আরসিসি (RCC) ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১১টায় প্রকল্পটির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী ও উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু। এসময় উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরী, যুবদল নেতা রুজেল, বাবুল, সোহেল, শহীদ, কৃষক দল নেতা কাজী মুবিন ও নুরুল কবির, শ্রমিক দল নেতা সাইফু, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা কায়ছার আলম রিমন, যুবদল নেতা বাহাদুর, বিএনপি নেতা সাইফুদ্দিন, ইয়াসিন মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাননীয় সংসদ…

বিস্তারিত পড়ুন

মোঃ রফিকুল ইসলাম মৃধা বঙ্গোপসাগরে মাছের উৎপাদন আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় দেশের ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি চরম ঝুঁকির মুখে পড়েছে। অপরিকল্পিত মৎস্য আহরণ, অবৈধ জালের ব্যবহার, সমুদ্র দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সামুদ্রিক প্রাণবৈচিত্র্য আজ অস্তিত্ব সংকটে। এর পেছনে প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে সমুদ্রে দাপিয়ে বেড়ানো অবৈধ ট্রলিং। উৎপাদন হ্রাসের উদ্বেগজনক পরিসংখ্যান সাম্প্রতিক তথ্য ও সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মৎস্য আহরণের চিত্র অত্যন্ত হতাশাজনক। উৎপাদন হ্রাস: ২০২১-২২ অর্থবছরে ৭ লাখ ৬ হাজার টন মাছ আহরণ হলেও, ২০২৩-২৪ অর্থবছরে তা কমে ৬ লাখ ২৮ টনে নেমেছে। অর্থাৎ গত তিন বছরে মাছ আহরণ কমেছে প্রায় ২১ শতাংশ। মজুত সংকট: জাতিসংঘের খাদ্য…

বিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, বাবা আহত শাহিনুর ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরকার আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুশল সরকার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা কানাই লাল সরকার কানাইদাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের গ্রামের বাড়ি উপজেলার খলিলনগর ইউনিয়নের সরকারপাড়ায়। তবে চাকরির সুবাদে কুশলের বাবা-মা চুকনগরে বসবাস করেন এবং দুজনই শিক্ষকতা পেশায় নিয়োজিত। আব্দুর সবুর জানান, বুধবার সকাল ৯টার দিকে কানাই লাল…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবিপ্রবির কর্মচারীদের প্রশাসনিক শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিতদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অতিথিদের সাথে কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে পাবিপ্রবিতে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডের কর্মচারীদের জন্য দিনব্যাপী রুলস, রেগুলেশন অ্যান্ড অ্যাডমিনিসট্রেশন এটিকেট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামলার দুই আসামি খাজা আহম্মেদ ও আসাদুজ্জামান। শুনানি শেষে জেলা ও দায়রা জজ এনায়েতুল কবির তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিদের মধ্যে খাজা আহম্মেদ দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। অপর আসামি আসাদুজ্জামান একই উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রায় ১ হাজার ১০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রাসিক এনেক্স ভবনের সিটি হল রুমে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত ও ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ বাজেট ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এই বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান ধরা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা। উল্লেখ্য, এই অর্থবছরের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। তিনি বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই উচ্চশিক্ষার বিস্তার, জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং উদ্ভাবনে অনন্য ভূমিকা পালন করে চলেছে। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ দেওয়া এক বাণীতে এসব কথা বলেছেন। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে জাতির রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জাগরণ ঘটেছে এবং এরই ক্রমধারায় অভ্যুদয় ঘটেছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। তিনি বলেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, দীর্ঘ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলার রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্টে যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এসময় পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ এবং দুইজনকে আটক করা হয়। গতকাল সোমবার সকাল ১০টায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রামু উপজেলা প্রশাসন এবং উখিয়া উপজেলা প্রশাসনের সমন্বয়ে মরিচ্যা বিজিবি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। আটকরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালীর বাসিন্দা মো. জাহেদ হোসেন (২৫) এবং মিনিট্রাক চালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির বাসিন্দা সৈয়দ করিম (২৭)। বর্তমানে তিনি রামুর ফতেখাঁরকুল এলাকায় বসবাস করছেন। বিজিবি জানিয়েছে, রামুর চৌমুহনী এলাকার একটি গুদাম থেকে উখিয়ার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজকের রায়ের পর নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নই। যে ৩টি অভিযোগে আজ ১০ বছর করে তাকে সাজা দেওয়া হয়েছে সেই সাজা বাড়াতে এবং যে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুর বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৬’ এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা চাই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, আমরা ইসলামি শিক্ষা ব্যবস্থাকে বেশি গুরুত্ব দেই, কারণ এটা নীতি-নৈতিকতার শিক্ষা দেয়। আর সেটাই হলো প্রকৃত শিক্ষা। কিন্তু, পর্যাপ্ত শিক্ষকের অভাবে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর জাতীয় সংসদে অনুষ্ঠিত সাধারণ আলোচনায় মোট ২৯১ জন সদস্য অংশ নেন। আলোচনা চলে মোট ৪৫ ঘণ্টা ৫১ মিনিট। জাতীয় সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বাজেটের উপর মোট ৪৫ ঘণ্টা ৫১ মিনিট আলোচনায় ২৯১ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। তিনি জানান, সরকারি দলের ২০০ জন সদস্য মোট ৩২ ঘণ্টা ৩ মিনিট বক্তব্য দেন। অন্যদিকে, বিরোধী দলের ৯১ জন সদস্য মোট ১৩ ঘণ্টা ৪৮ মিনিট আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে মঙ্গলবার জাতীয় সংসদ ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করে। এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে অনুষ্ঠিত আলোচনায়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ক্ষতিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিধান রেখে সাইবার নিরাপত্তা (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তা পাস হয়। বিলটি পাসের আগে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, এম. আব্দুল গফুর, জাহিরুল ইসলাম, জি. এম. নজরুল ইসলাম, আমির হামজা এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও শেখ মুজিবুর রহমান ইকবাল বিলটি অধিকতর পর্যালোচনার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো এবং জনমত যাচাইয়ের…

বিস্তারিত পড়ুন

আল হাফিজ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ছোট-বড় নানা চুরির ঘটনা বেড়েছে। গরু, ছাগল, হাঁস-মুরগি, মাছের ঘের, টিউবওয়েলসহ বিভিন্ন জিনিসপত্র চুরির শিকার হচ্ছেন মানুষ। একই সঙ্গে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। উপজেলার ৭ নং আটজুড়ী ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এসব অভিযোগ উঠে এসেছে। ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা, বিধান, ওলিয়ার, আশরাফুল আলম, রাজিয়া, লিটন, গ্রাম পুলিশ ফারুক মোল্লা ও মো. নুরুল ইসলামসহ অনেকে জানান, তাদের এলাকায় মাদক ও চুরির ঘটনা আগের তুলনায় বেড়েছে।…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনা সদর উপজেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার আতাইকুলা থানার কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামের শবদুল প্রামানিক (৩৫) ও তার স্ত্রী আশা খাতুন (২৫)। পরিবারের সদস্যরা জানান, নিজেদের বাড়ির পাশে পুকুরের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার একটি বাঁশের চিকন লাঠি দিয়ে ঠেকানো ছিল। বিকেলে ওই পুকুরে নেমে মাছ ধরছিলেন স্বামী-স্ত্রী। এ সময় হঠাৎ ওই বাঁশের লাঠি থেকে বৈদ্যুতিক তার খুলে পানিতে পড়ে যায়। এতে পানিতে থাকা স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হয়। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইনসুইচ বন্ধ…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল অভিযান জোরদার ও নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর, যুবসমাজ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া (এবিবি ফটকের গেট সংলগ্ন) এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কারবার চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, মাদক বিক্রি ও সরবরাহের কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের ভয়াল ছোবলে জড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সংঘবদ্ধভাবে মাদক কেনাবেচা পরিচালিত হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত স্থায়ী ও কার্যকর কোনো পদক্ষেপ…

বিস্তারিত পড়ুন

মোঃ পারভেজ , চট্টগ্রামের পটিয়া উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনের খেলায় খরনা ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে হাবিলাসদ্বীপ ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দর্শকদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু। ঝাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে উভয় দল ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ম্যাচের শেষ দিকে টানা দুই গোল করে জয় নিশ্চিত করে হাবিলাসদ্বীপ ইউনিয়ন। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক এন্টারপ্রাইজ ট্রাস্টি ও মরহুম…

বিস্তারিত পড়ুন

‎শেখ মোহাম্মদ পারভেজ ‎দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা মনিরুজ্জামান। তাঁর অবসর উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়। শিক্ষককে ঘিরে ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও অতিথিদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষকের সান্নিধ্যে এসে স্মৃতিচারণায় মেতে ওঠেন তাঁর অসংখ্য শিক্ষার্থী। ‎স্বাগত বক্তব্যে মাদ্রাসার সুপার আব্দুল জব্বার বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে খুলনা মহানগরীতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সাথে নগরীকে সবুজে ঘেরা রাখতে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। আজ মঙ্গলবার সকালে নগরীর নতুন বাজার আবু হানিফ মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সরকার দেশজুড়ে যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে, তার অংশ হিসেবে নগরীর প্রতিটি ড্রেন বর্জ্যমুক্ত…

বিস্তারিত পড়ুন

মোঃ হাসান আলী স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আবু রাইহান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁর পত্নীতলা উপজেলায় উস্টিগ্রামে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মঙ্গলবার (৩০ জুন ২০২৬) অভিযান চালিয়ে অভিযুক্ত আবু রাইহানকে আটক করে। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার উষ্টি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. লুৎফর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী তাকে সাজা প্রদান…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ যশোরের ঝিকরগাছা উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও দর্শকনন্দিত প্রীতি ফুটবল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা সমর্থক দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় ঝিকরগাছা পৌরসভার বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচটির উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ঝিকরগাছা উপজেলা সহকারী প্রকৌশলী রিপন মাহমুদের দুর্দান্ত শটে ম্যাচের একমাত্র গোলটি আসে। গোল হজমের পর ব্রাজিল সমর্থক দল সমতায় ফেরার জন্য…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ মাল্টি কমপ্লেক্স পৌর ভবনসহ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার তালিকাভুক্ত রেখে নতুন কোন করারোপ ছাড়াই যশোরের ঝিকরগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন (মঙ্গলবার) দুপুরে পৌর কার্যালয়ে আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন ঝিকরগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। ঝিকরগাছা পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) সন্তোষ কুমার হাজরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। পৌরসভার ২৯তম বাজেট সভায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা…

বিস্তারিত পড়ুন

‎শাহিনুর ইসলাম ‎কৃষকের মুখে হাসি ফুটিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশকে আরও সবুজ করে গড়ে তোলার লক্ষ্যে যশোরের মনিরামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের বীজ, সার এবং বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকারি এ সহায়তা পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন উপজেলার হাজারো কৃষক। সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৮৮০ জন কৃষকের প্রত্যেককে ৩৩ শতাংশ…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল কালিয়াকৈর উপজেলা মৌচাক ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মোশারফ হোসেন। এর বিরুদ্ধে ফ‍্যাসিবাদী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি। তিনি গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা মৌচাক ইউনিয়ন যুবদল নেতা, দলের দুর্দিন দুঃসময়ের কারা নির্যাতিত জনাব মোশাররফ হোসেন। তার তুমুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে তাকে হেয় করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের নিকট ঘৃণ্য কাজ বলে প্রমাণিত হচ্ছে। এই ফ‍্যাসিবাদী কুচক্রী মহলকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম ‎সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), তালার বাস্তবায়নে প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির পুনঃসংস্কার কাজ সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় জনগণ চরম দুর্ভোগে ছিলেন। পুনঃসংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই…

বিস্তারিত পড়ুন

আসাদুল্লাহ হাদিস ‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ‘রাজকীয়’ বিদায় দিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী। ‎জানা যায়,দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যান কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমুল হক। ‎মঙ্গলবার বিকেলে, বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা শেষে ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রিয় শিক্ষককে সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তার কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। ‎বিদায়ী…

বিস্তারিত পড়ুন

‎আল মুজাহিদ ‎যশোরে এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী সামিনা আক্তার শাম্মী হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং যশোর আদালত চত্বরে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করে শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীরা। ‎মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শাম্মী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই দ্রুত তদন্ত শেষ করে বিচারিক প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ‎সমাবেশে বক্তারা বলেন, শাম্মীর মৃত্যু তার পরিবার, সহপাঠী ও স্থানীয় মানুষের মধ্যে…

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ নির্বাচনের সাধারণ সম্পাদক পদের ভোট গণনা নিয়ে অনিয়ম ও গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার মো.জামাল উদ্দিন তালুকদারের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইব্রাহিমের পক্ষে লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন হাওলাদার এ নোটিশ পাঠান। ইব্রাহিম দৈনিক আজকের পত্রিকার কমলনগর উপজেলার প্রতিনিধি। নোটিশে উল্লেখ করা হয়, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার জন্য গঠনতন্ত্রে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.ফয়েজের সেই সনদ নেই। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি যাচাই ছাড়াই কমিশন তাকে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হাওর অঞ্চলে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের তালিকাভুক্ত ২,২০০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ৫৮২ জন এবং চামরদানী ইউনিয়নের তালিকাভুক্ত ১,৮৮১ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৬৫৪ জন কৃষকের মাঝে পৃথকভাবে নগদ অর্থ ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‎মধ্যনগর ইউনিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার (টিটু), মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কবির…

বিস্তারিত পড়ুন

‎মোঃ আব্দুল আলীম, ‎বাদী জনৈক মোঃ এমরান হোসেন (৩১), (আহবায়ক সদস্য বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া), বগুড়া সদর, বগুড়া) গত সোমবার (২৯ জুন) দুপুরে জানিতে পারেন যে, বগুড়া মহানগরের কানছগাড়ী ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পার্শ্বের গলির মধ্যে একটি কুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। তিনি উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখে উক্ত স্থানে উপস্থিত হয়ে একটি সাদা ও কালো রংয়ের কুকুরকে গুরুতর অবস্থায় ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখিয়া স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় আক্রান্ত কুকুরটিকে উদ্ধার করে তাৎক্ষণিক ডা. আকাশ পেটস কনসাল্টেন্সি, মহিলা ক্লাব মোড়, জলেশ্বরীতলা, নিয়ে গিয়ে উপজেলা প্রানি-সম্পদ দপ্তর, বগুড়াকে মোবাইল ফোনে অবগত করিলে…

বিস্তারিত পড়ুন

‎আব্বাসউদ্দিন, ‎ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী গ্রামে এক লাখ টাকা পাওনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। ২৮ জুন শুরু হওয়া সংঘর্ষের এ ঘটনায় একজন নিহত, আহত প্রায় দুই শতাধিক। ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধরন্তী গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের পাটি কেনাবেচা সংক্রান্ত প্রায় এক লাখ টাকা পাওনা ছিল সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়া। এ নিয়ে বিরোধের জেরে ২৮ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ‎প্রথম দিনের সংঘর্ষে ধরন্তী গ্রামের শামসুল হকের ছেলে খাদিম মিয়া (৪৫) নিহত হন। এছাড়া অন্তত ৫০ জন আহত হন। ‎পরদিন (২৯জুন) খাদিম মিয়ার দাফন শেষে পরিস্থিতি…

বিস্তারিত পড়ুন

‎মোঃ জাহিদ হোসেন জিমু ‎গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মন্ডলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড এবং নিজ সন্তানকে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিচার দাবিতে আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগী সাবেক স্ত্রী শাহানা বেগম বিদ্যালয়ে হাজির হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর তীব্র আন্দোলনের মুখে অভিযুক্ত প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে পদত্যাগপত্র লিখে নেয় জনতা। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ‎অনুসন্ধান ও ভুক্তভোগী শাহানা বেগমের অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে সুন্দরগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের মেয়ে শাহানা বেগমের সাথে গোপনে…

বিস্তারিত পড়ুন

‎শেখ মোহাম্মদ পারভেজ ‎সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।উপজেলা সহকারী কমিশনার ভূমি ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন  উপজেলা পরিবার পরিকল্পনা টিএইচ এ ডা. হালিমা খানম লিমা, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  তদন্ত (ওসি) মো. আরিফুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্তা শারমিন জাহান,এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা বিএনপির বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল ‎মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা চিকিৎসার জন্য ঢাকাগামী একটি পরিবারের প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণ ও রুপার অলংকার, মোবাইল ফোন, চিকিৎসার গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মূল্যবান মালামাল লুট করেছে। পরে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি হবিগঞ্জের নিকটবর্তী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার (২৯ জুন) ভোর রাতে তারা সিলেটের বিয়ানীবাজার থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হন। প্রাইভেটকারে ছিলেন মাসুম, তাঁর মামা নিজামুল ও পরিবারের অন্যান্য সদস্য। কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকা অতিক্রম করার পর পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি গাড়ি থামানোর সংকেত দেন। পরিচয় যাচাইয়ের সুযোগ না দিয়েই…

বিস্তারিত পড়ুন

‎শাহিনুর ইসলাম ‎সাতক্ষীরার পাটকেলঘাটায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার ২০২৬ সালের জন্য নতুন উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ‎মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। ‎নবগঠিত কমিটিতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সভাপতি নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হয়েছেন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি মনিরুল হক। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আলহাজ্ব সালাউদ্দীন এবং সহ-সেক্রেটারি হয়েছেন ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব আওলাদ হোসেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মোশাররফ হুসাইন। ‎সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব আকবর হোসেন, আলহাজ্ব মীর…

বিস্তারিত পড়ুন

‎মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, ‎স্পেন বিএনপির সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দীন আহমদ পারাবত এক্সপ্রেসযোগে আজ মঙ্গলবার ৩০জুন ২০২৬ ইং ১২: ২০ ঘটিকায় কুলাউড়ায় পৌঁছালে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। কুলাউড়া রেলওয়ে স্টেশনে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুল রহমান মনির, সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান খান, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম ছমছু, যুবদল নেতা তোফায়েল আহমদ ডালিম, সিনিয়র সদস্য আলমাছ পারভেজ তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হুসেন খান, প্রচার সম্পাদক আব্দুল রহিমসহ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর এটি বিএনপি সরকারের প্রথম বাজেট। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার ২০০৬-০৭ অর্থবছরে তৎকালীন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের মাধ্যমে সর্বশেষ জাতীয় বাজেট উপস্থাপন করেছিল। বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির প্রাক্কলন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন (রেজিস্ট্রেশন) পদ্ধতি চালু করেছে। আজ জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে পোস্টাল ব্যালটের আওতায় এনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। সূত্র : বাসস

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার। অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেল ১১৫ টাকা রাখা হয়েছে। আজ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অপরিবর্তিত মূল্য আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এর আগে গত ৩১ মে জুন মাসের জন্য প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেলের মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সূত্র: বাসস

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর যৌথ উদ্যোগে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ বা এএফএম মেশিনের ব্যবহার, ইনস্টলেশন ও পরিচালনা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সেন্টারের সেমিনার কক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপের উদ্বোধন করেন। তিনি বলেন, এই মেশিন ন্যানোটেকনোলজি বিষয়ক উচ্চতর গবেষণা করতে সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার হবে এবং বিজ্ঞান বিষয়ক আন্তঃবিভাগসমূহের গবেষণার পরিধি বৃদ্ধি পাবে। এই মেশিন উপহার দেওয়ার জন্য তিনি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, মাগুরা জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা ২৬ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ আজ সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। ঘোষিত এই বাজেট গত অর্থবছরের তুলনায় ২ কোটি ৪৩ লাখ ৭১ হাজার ৭১০ টাকা ৩২ পয়সা কম। বাজেট অধিবেশনে জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ বলেন, ‘এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে মাগুরা জেলার সামগ্রিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। আমরা নিজস্ব রাজস্ব…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, পুরাতন ধ্যান ধারণা পরিহার করে, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সচেষ্ট রয়েছে। মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। এ সময় আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, ‘দেশের শতকরা ৩৪ শতাংশ হচ্ছে শিশু। এ শিশুদের উন্নত চিকিৎসাসেবা শুধু ঢাকাতেই নয়, দেশের প্রতিটি হাসপাতালে দিতে হবে।’ সমাজকল্যাণ মন্ত্রী…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের (ডিওয়াইডি) আওতায় বর্তমানে ১০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দ্রুত সময়ে দৃশ্যমান ফল অর্জনের লক্ষ্যে আরও ছয়টি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের (জামালপুর-৩) টেবিলে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হলো দেশের বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং নতুন উদ্যোক্তা তৈরি করা।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং সংসদে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শেখ মো. রেজাউল ইসলামের (নওগাঁ-৬) টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিম (গাইবান্ধা-২)-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয় ‎আজ ৩০ জুন, মঙ্গলবার। এই বিশেষ দিনে নবীনগর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজের শুভ জন্মদিন। দিনটি উপলক্ষে নবীনগর নিউজ বাংলা টিভি পরিবার তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। মোহাম্মদ হোসেন শান্তি ও আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, উভয়েই তাঁদের সততা, নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বের গুণে এলাকায় ব্যাপক পরিচিতি ও সম্মান অর্জন করেছেন। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করেছে নবীনগর নিউজ বাংলা টিভি পরিবার। সংবাদমাধ্যম সংশ্লিষ্টরা মনে করেন, আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ একজন পরিচ্ছন্ন…

বিস্তারিত পড়ুন

কবির হোসেন রাকিব, ‎লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ‘আশ্রম টু জনতা বাজার’ পর্যন্ত সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক চরম মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাব এবং খানাখন্দের কারণে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। স্থানীয়দের অভিযোগ, সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ডোবার মতো পরিস্থিতি তৈরি হয়। এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রী, গর্ভবতী নারী, বয়োবৃদ্ধ এবং জরুরি চিকিৎসার জন্য অসুস্থ রোগীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। খানাখন্দের কারণে প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিকল হয়ে পড়ছে যানবাহন। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি—…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম, ‎সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত খাঁন। ‎সভায় বক্তব্য দেন তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. আলহাজ্ব মুহাম্মদ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি ইদ্রিস আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক…

বিস্তারিত পড়ুন

‎মোঃ মোনাহার মিয়া ‎জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকা ২৭ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর বিপরীতে মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ১১৯ টাকা। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলাকে বাজেটের মূল অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। ‎ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৮২৩…

বিস্তারিত পড়ুন

রফিকুজ্জামান সিজার : ‎কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান বিএনপি নেতা ও গোবরা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মিয়া গোলাম সরোয়ার এর স্মরণে গোবরা দাখিল মাদ্রাসার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎উক্ত অনুষ্ঠানে দাখিল মাদ্রাসার কারি শিক্ষকের সঞ্চালনায় সুপার গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজাইম এগ্রো বায়োটেক এর চেয়ারম্যান ও চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালেহীন মিয়া। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী তৈমুর রেজা তুহিন, আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আলিম , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গোবরা দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বিন্দু।…

বিস্তারিত পড়ুন

‎মোঃ পারভেজ ‎পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১নং ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক কর্মকর্তা মরহুম আমিন শরীফের বাড়ির রাস্তা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা ইসহাক সওদাগর। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ও বিএনপি নেতা ইউসুফ তালুকদার, উপজেলা যুবদল নেতা তৈয়ব খান এবং মরহুম আমিন শরীফের পরিবারের মেজ ভাই মরহুম নুরুল ইসলাম সওদাগর এর সন্তান মো. রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‎বক্তারা বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের…

বিস্তারিত পড়ুন

‎নিজস্ব প্রতিবেদক: ‎জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার দেশের ১০ বছর বয়সী সকল কিশোরীকে বিনামূল্যে ১ ডোজ এইচপিভি (HPV) টিকা প্রদান করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর এবং এটি কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‎এ কর্মসূচির আওতায় দেশের সকল ১০ বছর বয়সী কিশোরীকে নিকটস্থ ইপিআই (EPI) টিকাদান কেন্দ্র থেকে সম্পূর্ণ বিনামূল্যে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিভাবকদের নিজ সন্তানের পাশাপাশি আশপাশের ১০ বছর বয়সী কিশোরীদেরও টিকাদানের বিষয়ে সচেতন ও উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে। ‎টিকা প্রাপ্তির স্থান: দেশের সকল ইপিআই (EPI) টিকাদান কেন্দ্র। জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপ প্রতিবেদন মালটিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০১৯ অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ১১ ভাগ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, আর্সেনিক ঝুঁকি নিরসনে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আজ সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ সকল প্রকল্পের আওতায় ২০২৬…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, চাকরিপ্রার্থী ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে সংযোগ তৈরি এবং দেশজুড়ে দক্ষতার ঘাটতি দূর করতে জেলা ও উপজেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ বা ‘কর্মসংস্থান বিনিময় কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। মেধাভিত্তিক ও ন্যায্য কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুযায়ী, খাতভিত্তিক ও আঞ্চলিক অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং সারা দেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হবে। এসব কেন্দ্র স্থানীয় পর্যায়ে চাকরি ও দক্ষতার সমন্বয় ঘটানোর অবকাঠামো হিসেবে কাজ করবে। সেখানে নিবন্ধিত প্রার্থীরা তাদের মেধা ও…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশের মানুষের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ভোগান্তি কমাতে রাজধানীসহ বড় শহরকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে চিকিৎসার জন্য গ্রামের মানুষকে আর শহরমুখী হতে হবে না। জেলা ও উপজেলা পর্যায়েই আধুনিক চিকিৎসার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এতে একদিকে মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে তৃণমূলের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, উপজেলা হাসপাতালগুলোকে ১০১…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, রাজধানীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে দখল হওয়া খাল উদ্ধার, পরিকল্পিত ড্রেন নির্মাণ এবং নর্দমা ও বক্স কালভার্ট থেকে পলিথিন ও বর্জ্য অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হয়েছে। দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় আরও দুটি নতুন আউটলেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম জাতীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভারী বৃষ্টির সময় জলাবদ্ধতাপ্রবণ এলাকা থেকে পোর্টেবল পাম্প এবং বিদ্যমান পাম্প স্টেশনের মাধ্যমে দ্রুত পানি অপসারণ করা হবে।’ তিনি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার কার্যকর অংশীদারিত্বের ভিত্তিতে এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়। সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সম্মিলিত উদ্যোগে এ খাতে কাক্সিক্ষত পরিবর্তন আনা সম্ভব। আজ ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘জিও-এনজিও কোলাবোরেশন ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা সংস্কারে সরকারের মূল লক্ষ্য লার্নিং আউটকাম বৃদ্ধি। এ লক্ষ্য অর্জনে সরকার পাঁচটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে; কারিকুলাম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো এবং প্রযুক্তি। এই পাঁচটি ক্ষেত্রকে কেন্দ্র করেই ভবিষ্যতের শিক্ষা সংস্কার বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলার সদর উপজেলায় আজ যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজিত এক অনুষ্ঠানে এসব ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলার হলিধানি ইউনিয়নের কৃষক সুমন হোসেন, কুমড়াবাড়িয়া ইউনিয়নের রবিউল ইসলাম ও নলডাঙ্গা ইউনিয়নের মিলন হোসেনকে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার প্রদান করা হয়। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা নৃর-এ-নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীব, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজন কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী জানান, ফলদ ও বনজ বাগানে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ও পাকিস্তান এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, খাদ্যপণ্য সরবরাহ ও শিল্প সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কৃষিপণ্য, সার, ভোজ্যতেল, ডাল, ছোলা, চিনি, ইউরিয়া এবং পাটসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। আজ শিল্প মন্ত্রণালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করেন ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি) এর চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। বৈঠকে শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার উপস্থিত ছিলেন। খবর তথ্যবিবরণীর। বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বাণিজ্য সম্পর্ক জোরদার করতে হলে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং কৃষকের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। তিনি বলেন, এ লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষিসেবা আরও কার্যকর করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর। নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের ১১ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, “কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইন, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জাতীয় সংসদ এবং সরকার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কার্যকর নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান, দক্ষ জনপ্রশাসন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তিনি বলেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে বেসরকারি উদ্যোগ, উদ্ভাবন ও কর্মসংস্থানই হবে ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রধান ভিত্তি। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার একটি দুর্বল অর্থনীতি ও ভঙ্গুর প্রাতিষ্ঠানিক কাঠামো উত্তরাধিকার হিসেবে পেলেও টেকসই প্রবৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী। অর্থমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, সঠিক নেতৃত্ব, কার্যকর প্রতিষ্ঠান, দক্ষ প্রশাসন এবং জনগণের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিশ্বের ১৭০টিরও বেশি দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের কঠোর পরিশ্রম, ত্যাগ ও বৈদেশিক মুদ্রা অর্জনের অবদান জাতি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদেশে কর্মী পাঠানো নয়, বরং দক্ষ জনশক্তি তৈরি করে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা। মন্ত্রী বলেন, দক্ষ কর্মীর চাহিদা, মর্যাদা এবং আয় সবই বেশি। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা এবং আধুনিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ ‎পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ২৭তম বাজেট ঘোষণা করা হয়েছে| সোমবার(২৯ জুন) বেলা ১১টার দিকে পৌরসভঅর সম্মেলণ কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভুমি) মিজানুর রহমান| তিনি  বাজেট বক্তব্যে বলেন,বাজেট হলো আয় ও ব্যয়ের হিসাব, সহজ কথায় একটি অর্থ বছরের আয় ও ব্যয়ের হিসাবই বাজেট| পৌরসভার রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫,৭৪,০০,০০০/- টাকা মাত্র| পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১২,৫০,০০,০০০/- টাকা মাত্র| পৌরসভার রাজস্ব উন্নয়ন ও প্রকল্প খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ১৮,২৪,০০,০০০/- টাকা মাত্র| পৌরসভার রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৫,৩৮,১৫,০০০/- টাকা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শুধু সেমিনারের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত ও টেকসই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে শিশুশ্রম নির্মূল করতে হবে। আর শিশুশ্রম নির্মূলের কাজ শুরু হতে হবে নিজের ঘর থেকে। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-সহ এই খাতে কর্মরত সকল দেশি-বিদেশি সংস্থাকে দেশের সর্বাধিক শিশুশ্রম প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে যৌথভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’-এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকালে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, টেকসই অর্থায়ন ও সুশাসনের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। আজ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়ন কমিশন জানিয়েছে, বৈঠকটি ছিল ফলপ্রসূ, প্রাণবন্ত ও ভবিষ্যৎমুখী। এতে বাংলাদেশের সংস্কার অগ্রাধিকার এবং বাংলাদেশ-ইইউ সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক, রপ্তানি বহুমুখীকরণ, মানসম্মত বিনিয়োগ, সরকারি অর্থব্যবস্থার সংস্কার, টেকসই অর্থায়ন, ডিজিটাল সুশাসন এবং এলডিসি উত্তরণের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম, ‎যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় পরিচালনা কমিটি গঠনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এনটিভি অনলাইনের যশোর জেলার মনিরামপুর-কেশবপুর প্রতিনিধি। এ সময় তার মোবাইল ফোনও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম নিয়মনীতির তোয়াক্কা না করে গোপনে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করে তালিকা বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে পাঠান। এই খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা সদস্য সাধারণ এলাকাবাসী ও অধ্যক্ষের পক্ষের লোকজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত…

বিস্তারিত পড়ুন

‎মোঃ শফিকুল আলম শাকিল ‎গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। চোখের সামনে নিজের বসতভিটা নদীগর্ভে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা। ভাঙন আতঙ্কে রাত নির্ঘুম কাটছে এলাকাবাসীর। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রসুলপুর এলাকায় নদীপাড়ের মাটি ধসে পড়ছে। নদীর স্রোতের তীব্রতায় পাড় ভেঙে বড় বড় অংশ পানির তোড়ে তলিয়ে যাচ্ছে। গ্রামটির অনেক পরিবারই এখন তাদের একমাত্র সম্বল বসতভিটা হারানোর দ্বারপ্রান্তে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও নদী শাসনের জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ‎ক্ষতিগ্রস্ত একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা অসহায়।…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয় ‎ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন সেন্টারিং মিস্ত্রি ছিলেন। রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর খেয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের (বামরাইল সংলগ্ন) মোহাম্মদপুর গ্রামের নসুর বাড়ির বাসিন্দা জামাল মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে মোহাম্মদপুর খেয়াপাড়া এলাকার মনির মিয়ার ছেলে মোস্তাকিমের গায়ে হলুদের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন আব্দুল্লাহ। অনুষ্ঠান চলাকালে নাচ-গানের একপর্যায়ে অসাবধানতাবশত জেনারেটরের বৈদ্যুতিক লাইন ও মূল বিদ্যুতের সার্ভিস লাইনের সংস্পর্শে চলে আসেন তিনি। এতে…

বিস্তারিত পড়ুন

‎মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল ‎মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আব্দুল মুকিত (লন্ডনী) ও আজাদুর রহমানকে সম্মাননা দিয়েছে টিম জার্নালিস্ট কুলাউড়া। রোববার ২৮ জুন রাত ৯ ঘটিকায় পাকশি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা এম. মোক্তাদির হোসেন, কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নোমান আহমদ, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ মিসবাহ, প্রতিদিনের সময়-এর প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম, দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি শামসু উদ্দিন বাবু, দৈনিক ঘোষণার প্রতিনিধি জামাল হোসেন তারেক, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মাহফুজ রহমান মাহি, লাখোকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ আলী শোভন, দি কুলাউড়ার পরিচালক মোহাম্মদ শাফি, দৈনিক অভয়নগরের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলায় ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা এবং সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত। সভায় বক্তারা বলেন, তামাক ও…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ (সোমবার) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন এদেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশে পাপেট বা পুতুলনাচ শিল্পকে তিনি আন্তর্জাতিক মানে উন্নীত করেছিলেন। তাঁর হাত ধরেই এই শিল্পটি বাংলাদেশে আধুনিক রূপ লাভ করে। ইয়াসের খান দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই মহান শিল্পীর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এফডিসি এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মুস্তফা মনোয়ারের নেতৃত্ব ও সৃজনশীল ভূমিকা দেশের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় মন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন বাংলাদেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। চিত্রকলার বিকাশ, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে তার অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার শিল্পকর্ম, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আরো বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার প্রস্থান জাতির জন্য এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করেন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ১৯৯১ সাল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখন এটি গণআন্দোলনে রূপ নিয়েছে। বতর্মান সরকার ক্ষমতায় আসার পর সেটা আরও বেগবান হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ পশ্চিম ভবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান এর ভিশনারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। এটা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের সবুজ পরিবেশ তৈরি করার মাধ্যমে মানুষের জীবন-জীবিকার জন্যও সহায়ক হবে। এছাড়াও বৃক্ষরোপণের মাধ্যমে আমরা…

বিস্তারিত পড়ুন

‎সাকিব হাসান নাইম ‎দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চন্ডিদাসপুর হরিপুর গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. কামরুল ইসলাম উপজেলার বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন, মো. ইনসান আলীর ছেলে মো: নূরনবী  ও মো. হায়দায় আলীর ছেলে মো. গোলজার রহমান। ‎স্থানীয় ইউপি সদস্য মো. ময়নুল ইসলাম জানান, সকালে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা ‎সোমবার দুপুরে পৌর শহরের হাজিপাড়া এলাকায় হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় থেকে একটি র‍্যালি বের হয় র‍্যালিটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা গেট হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মিনহায উল ফেরদৌস, সহকারী প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ মিলন, সিনিয়র শিক্ষক শফিজুল ইসলাম, মামুনুর রশিদ, শিক্ষিকা আজিজা আখতার জাহান, তাসলিমা আক্তারসহ অন্যান্যরা। পরে প্রতিষ্ঠানটিতে বৃক্ষরোপণ করা হয় ও বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে শতাধিক বিভিন্ন প্রজাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম ‎আগামী ২ জুলাই (বুধবার) পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। ‎এ আয়োজনের উদ্যোগ নিয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি। ক্যাম্পটি বাস্তবায়ন করবে খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল। আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে আগত রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং রোগ নির্ণয়ের সেবা বিনামূল্যে প্রদান করা হবে। যেসব রোগীর উন্নত চিকিৎসা বা…

বিস্তারিত পড়ুন

‎মোঃ রফিকুল ইসলাম মৃধা ‎পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা এজেন্ট আউটলেটের ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে ভুক্তভোগী গ্রাহকরা ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। অভিযোগ রয়েছে, শুধু গ্রাহকদের অর্থই নয়, ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার অ্যাকাউন্ট থেকেও ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন ওই ক্যাশিয়ার। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, রিয়াদুল ইসলাম ইউসুফ গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা ব্যাংকের অনলাইন সিস্টেমে জমা দেখাতেন না। গ্রাহকদের মোবাইলে জমার বার্তা না পৌঁছালে তিনি সার্ভার সমস্যার অজুহাত দিয়ে বিষয়টি…

বিস্তারিত পড়ুন

সাকিব হাসান নাইম ‎প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানা প্রকল্প ও উন্নয়নের কথা বলা হলেও মাঠপর্যায়ে জনবল সংকটের চিত্র যেন উল্টো বাস্তবতা তুলে ধরছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রায় দুই দশক ধরে মাত্র একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদারকির দায়িত্ব। এতে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, পাঠদানের মান মূল্যায়ন, শিক্ষকদের একাডেমিক সহায়তা এবং প্রশাসনিক নজরদারি কার্যত ব্যাহত হচ্ছে। ‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালায় প্রতি ১৫ থেকে ২৫টি বিদ্যালয়ের জন্য একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থাকার নির্দেশনা রয়েছে। ‎সে হিসেবে ঘোড়াঘাটের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আজ রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। একই মঞ্চ থেকে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ জাতীয় প্রদর্শনীরও উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী প্রজেক্ট ঘুরে দেখেন। শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের সুবিধাজনক দিকগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রী…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য সর্বমোট ৮৩ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৫২২ টাকা প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার আজ দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে এ বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে, ১৮ কোটি ২৩ লাখ ৬৯ হাজার ৬৪৭ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে সর্বমোট আয় দেখানো হয়েছে ১৮ কোটি ২৩ লাখ ৬৯ হাজার ৬৪৭ টাকা। এ খাতে ব্যয় দেখানো হয়েছে ১৭ কোটি ৯২ লাখ ৬৯ হাজার ৬৪৭ টাকা। রাজস্ব খাতে বাজেট উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩১ লাখ টাকা। রাজস্ব হতে সম্ভাব্য আদায় দেখানো হয়েছে ১৪…

বিস্তারিত পড়ুন

‎শাহিনুর ইসলাম, ‎যশোরের মণিরামপুরে ঘোড়দৌড় মাঠে বিশৃঙ্খলা তৈরি করে গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রশ্নবিদ্ধ করার ব্যার্থ প্রচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা আব্বাস আলী গালদা-হেলান্চী মাঠে ঘৌড়দৌড় প্রতিযোগিতায় সৃষ্ট ঠুনকো ঘঠনায় থেমে যাওয়া  বিশৃঙ্খলা গালদার শুকুর আলী সহ স্থানীয় সেচ্চাসেবকদের নির্দেশ অমান্য করে কয়েকজন যুবককে উস্কানি দিয়ে আয়োজকদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে গোলযোগ বাধিয়ে দেই। যে হট্টোগোলের মাঝে খেদাপাড়া ফাড়ির টু আইসি সহ নিজেদের লোকের বাশের লাঠির আঘাতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ঐ প্রতিযোগিতার আয়োজক কমিটির মোঃ আজিবর রহমান নিজেও আঘাত প্রাপ্ত হয়। ‎শুধুই হামলা না, যুবলীগের আব্বাস আলীর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। এ উপলক্ষে আজ চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে আজ বৃক্ষ রোপণ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ সকালে এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রশিদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ এবং বিদ্যালয়ের দাতা সদস্য মালিক আসাল উদ্দিন।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলার হাটহাজারীতে প্রায় ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে থানা পুলিশ। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে একটি পিকআপ (মিনি ট্রাক)। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পৌরসভার ওয়ালটন শো-রুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)। পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কাপড়বাহী একটি পিকআপ চট্টগ্রামের দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। ভোর সাড়ে ৪টার দিকে একটি সিঙ্গেল ক্যাবিন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে ১ হাজার ২৩৮টি ভারতীয় শাড়ি ও ২৪৬টি ভারতীয় থ্রি-পিস উদ্ধার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জামালপুর পৌরসভার উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম এ সংবাদ সম্মেলনে পৌরসভার জন্য ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা এবং ব্যয় ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা। বাজেটে আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে, টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে ৮ কোটি ৫৮ হাজার ৮৮২ টাকা, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুয়েত) থেকে ৭ কোটি ৬৩ লাখ ৭ হাজার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের চিত্রকলা, পাপেট শিল্প, নাটক ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণের অন্যতম প্রধান পথিকৃৎ ছিলেন মুস্তাফা মনোয়ার। তার মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ, শিশুদের জন্য সুস্থ বিনোদন ও সৃজনশীলতা চর্চায় তার অনন্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সূত্র: বাসস

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আইন, নীতিমালা, সেবাকেন্দ্র ও সহায়তা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। আজ (সোমবার) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতে সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০২৬, ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪ ও বিধিমালা-২০১৭, বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালা-২০১৮ এবং বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) প্রণয়ন ও বাস্তবায়ন করেছে।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, গ্রামীণ দুস্থ নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। আজ সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ কথা বলেন। মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের মাধ্যমে দেশের ৪৯৩টি উপজেলার ৪ হাজার ৫৮৩টি ইউনিয়নের ১০ লাখ ৪০ হাজার দরিদ্র, দুস্থ ও অসচ্ছল নারীকে প্রতি মাসে ৩০ কেজি প্যাকেটজাত পুষ্টি চাল প্রদান করা হচ্ছে। একই সঙ্গে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন, কর ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা গেলে প্রস্তাবিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় সম্ভব। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডে সততা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে ব্যবসায়ীরা আরো উৎসাহ নিয়ে কর দেবেন। বর্তমানে সৎ করদাতারাই নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন। এতে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বস্ত্র ও পাটশিল্পকে আধুনিক, টেকসই ও রপ্তানিমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ (সোমবার) সংসদে নেত্রকোণা-৩ আসনের সরকারি দলের সদস্য রফিকুল ইসলাম হিলালীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, পাটশিল্পের উন্নয়ন, অভ্যন্তরীণ বাজারে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কৃত্রিম মোড়কের কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়নে সরকার নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করছে। তিনি জানান, পাটশিল্পের টেকসই উন্নয়নের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।’ আজ দুপুরে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ তারেক রহমান বলেন, ‘বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি। সংসদ সদস্যরা নিয়মিত পদ্মা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।’ আজ সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, মসজিদ, গোরস্তান ও ঈদগাঁহের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এসময় সভাপতিত্ব করেন। মির্জা ফখরুলের বিবৃতির পর স্পিকার বলেন, তিনি নিজে দীর্ঘদিন সংসদে কাটিয়েছেন, বিরোধী দলের সদস্যও ছিলেন; কিন্তু এ ধরনের কোনো বরাদ্দ…

বিস্তারিত পড়ুন

‎মোঃআব্বাস উদ্দিন, ‎ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক দুটি অভিযানে কালিকচ্ছ বাজারে সংঘটিত গোষ্ঠীগত সংঘর্ষ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে। একই সঙ্গে চুরির একটি মামলায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে সরাইল থানা পুলিশ। ধারাবাহিক তদন্ত, তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা তৎপরতার…

বিস্তারিত পড়ুন

‎শেখ মোহাম্মদ পারভেজ ‎পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিকসম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে আজ (২৯ জুন )২০২৬ তারিখ তত্ত্বাবধানে পাবনা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর ২য় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩য় ও শেষ দিনের ইভেন্ট পুশআপ, সিটআপ, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‎পাবনা জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ—একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে। এসময় উপস্থিত ছিলেন নিয়োেগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি,পাবনা জেলার সকল ঊর্ধ্বতন কর্তকর্তাগণসহ মেডিকেল বোর্ডের সদস্যগণ।

বিস্তারিত পড়ুন