Author: Sadiya Haque
দুজনই বিবাহিত, তবুও একে অপরকে বিয়ে করতে চান, বিদেশফেরত নারীর বিয়ের দাবিতে বক্কর হোসেনের বাড়িতে অবস্থান দীপক শর্মা ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেওয়ারীগাঁও এলাকায় এক বিবাহিত নারী বিয়ের দাবিতে এক বিবাহিত পুরুষের বাড়িতে অবস্থান নেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বক্কর হোসেন নামের ওই ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করা হচ্ছে। বিয়ের দাবিতে আসা নারীর অভিযোগ, বিদেশে অবস্থানকালে তিনি বক্কর হোসেনকে বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা করেছেন এবং তাদের মধ্যে বিয়ের বিষয়ে পারস্পরিক সমঝোতা ছিল। নারীর দাবি, সম্প্রতি বক্কর হোসেন বিয়ের বিষয়ে অনীহা প্রকাশ করলে তিনি বাধ্য…
দীপক শর্মা গ্রামপুলিশের হৃদয়ে আজ নতুন আশার আলো জ্বলছে। বহু বছরের অপেক্ষা, অসংখ্য নির্ঘুম রাত আর সীমাহীন ধৈর্যের গল্প যেন আজ নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। গ্রামপুলিশের বেতন বৃদ্ধির আলোচনা এখন মানুষের মুখে মুখে। বাতাসে ভাসছে আশার বার্তা, হৃদয়ে জাগছে নতুন স্বপ্ন। বিভিন্ন মহল থেকেও মিলছে আশ্বাস-হয়তো এবার সত্যিই বদলে যাবে দীর্ঘদিনের বাস্তবতা। যারা বছরের পর বছর নীরবে দায়িত্ব পালন করেছেন, অবহেলা আর বৈষম্যকে সঙ্গী করেও গ্রামের নিরাপত্তায় কখনো পিছিয়ে যাননি, তাদের চোখে আজ ভবিষ্যতের এক আলোকরেখা। সেই আলো শুধু বেতন বৃদ্ধির নয়; এটি সম্মান, স্বীকৃতি এবং ন্যায্য প্রাপ্যতার প্রত্যাশা। প্রার্থনা একটাই-আশার এই প্রদীপ যেন নিভে না যায়। প্রতীক্ষার এই…
ঠাকুরগাঁয়ে মাদক সেবন করে জনশান্তি নষ্ট করার দায়ে (২)জনকে আটক! দীপক শর্মা ঠাকুরগাঁওয়ে মাদক সেবন করে জনশান্তি নষ্ট করার দায়ে ২ জনকে কারাগারে পাঠিয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হকের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর (মুন্সির হাট ও জলেশ্বরী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে মোঃ রুবেল ইসলাম কে ৫০০ টাকা ও ২০ দিনের জেল ও মোঃ জীবনকে ৫০ টাকা সেই সাথে তাকেও ২০ দিনের জেল দেয়া হয়েছে।
মুসলিম উদ্দীন, মীরসরাই,চট্টগ্রাম :- মিরসরাই উপজেলার সন্তান, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ (IOB)-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইগনাইট মিরসরাই-এর প্রতিষ্ঠাতা কামরুদ্দীন নিশানের নেতৃত্বে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় অনুষ্ঠিত International World Summit 2026-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে বাংলাদেশের ১৮ জন শিক্ষার্থী English World Cup ও Science Olympiad-এ মোট ৬৬টি আন্তর্জাতিক পদক ও বিশেষ পুরস্কার অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। TMP Little Scientist Research Academy আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় University of Cyberjaya, Selangor-এ এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার Universiti Teknologi Malaysia (UTM)-এর অডিটোরিয়ামে।…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে।’ তিনি বলেছেন, ‘স্বৈরাচার সরকারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোন উন্নতি হয়নি। আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, শুধু ট্রেনিং নয়, ট্রেনিংয়ের সাথে তাদের সম্মানি যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারিনা।’ প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের সেকেন্ডারি এবং প্রাইমারি পর্যায়ে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা শিক্ষকদের সন্মানি বাড়ানো প্রয়োজন রয়েছে বলে মনে করি। এ কাজটি অবশ্যই করবো ইনশাআল্লাহ।’ আজ বুধবার বিকালে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য…
জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি লাভকারী ও রাষ্ট্রের বিভিন্ন সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। আজ সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ যেসকল অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশগণ জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে। শুধু কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নয়, যেসকল অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে, তাদের বিরুদ্ধেও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ…
নিজস্ব প্রতিনিধি, বিরোধী দলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হয়েছে। আজ সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— সরকারি দলের সদস্য মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুবউদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারী হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে…
নিজস্ব প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। তিনি আজ সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এ লক্ষ্যে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে অধিকতর শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হইয়াছে। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের ন্যায় সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক ও নীতি-নৈতিকতা বিরোধী সংবাদ প্রকাশের…
নিজস্ব প্রতিনিধি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন ও পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন। সাক্ষাতে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের আত্মকর্মসংস্থান, কৃষি, ডেইরি, পোলট্রি, মৎস্য এবং ব্যবসা- বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনাকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের নারীরা যাতে তাদের হাতে…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।’ তিনি বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দেশের সকল অঞ্চলে ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিতকরণ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’ আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের তারকা চিহ্নিত এক প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী Employment Exchange Centre (কর্মসংস্থান কেন্দ্র) স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সংক্রান্ত তথ্য,…
নিজস্ব প্রতিনিধি, জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাদুশিল্পী ঐক্য সংস্থা আয়োজিত বর্ণাঢ্য ‘অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সংস্কৃতি মন্ত্রী বলেন, জাদুশিল্পকে পারফর্মিং আর্টের একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করা হলো। পারফর্মিং আর্ট তথা জাদুশিল্প হচ্ছে আমাদের সৃজনশীল অর্থনীতি বা ‘ক্রিয়েটিভ ইকোনমি’র একটি অন্যতম শক্তিশালী মাধ্যম, যা বিনোদনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। জাদুশিল্পীদের কল্যাণে নতুন অর্থবছরের বাজেট থেকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এ সময় তিনি প্রতি…
নিজস্ব প্রতিনিধি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জ্বালানি নিরাপত্তা শুধু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয় নয়; এটি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও উন্নয়ন সক্ষমতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার নিয়ে এগোতে হবে। আজ জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) আয়োজিত এক নীতিনির্ধারণী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংলাপের প্যানেল আলোচনায় অংশ নেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, দীপেন দেওয়ান, কামরুজ্জামান কামরুল, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ শফিকুল হক মিলন, মাহবুবুর রহমান বেলাল ও সুলতানা জেসমিন জুঁইসহ জ্বালানি খাতের…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলার সদর থানা বার্ষিক পরিদর্শন করেছেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, দাপ্তরিক রেজিস্টার, মামলা সংক্রান্ত নথি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে জনগণের সাথে সদাচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব শেখ মুত্তাজুল ইসলাম,…
আল মুজাহিদ যশোরের ঝিকরগাছায় রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ করায় একটি অসহায় পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। অমানবিক এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অপদখলকারী প্রভাবশালী ওই ব্যক্তির দেয়া প্রাচীর ভেঙ্গে ফেলে। অতিসম্প্রতি এই ঘটনাটি ঘটে ঝিকরগাছা পৌর সদরের পারবাজার বিলপাড়া এলাকায়। এদিকে অভিযোগ উঠেছে প্রকৃত ঘটনা আড়াল করতে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছেন অপদখলকারী মফিজুর রহমান। অভিযোগে প্রকাশ, ওই এলাকার দিনমজুর মৃত: আব্দুল জলিল গাজীর স্বামী পরিত্যক্তা মেয়ে সালমা বেগম ২০১২ সালে দাতা জনৈক আমিনুর রহমানের কাছ থেকে কোবলামূলে ০৪শতক জমি ক্রয় করে টিনেরচালা চটারবেড়া বেষ্টিত একটি কুঁড়েঘরে তিনসন্তান,বৃদ্ধা মা ও পুত্রবধূ সহ বসবাস করে আসছেন। সালমার ছেলে আব্দুস সালাম ভ্যান-রিক্সা চালক। সে…
দীপক শর্মা ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৬০০ টাকা অর্থদণ্ড দেন। বুধবার (৮ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার সুইপার কলোনি, লাশ কাটা ঘর এলাকা, ঠাকুরগাঁও রোড সুগার মিল মাঠ, ওয়াপদা পাওয়ার হাউস এলাকা এবং রেলক্রসিংসংলগ্ন বিভিন্ন হোটেলের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. রমজান আলী (৩০) ও মো. আনোয়ার হোসেন (৪৭) নামে দুইজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আসামিদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মো: রুবেল সিকদার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। গত ১৩ মে ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বুধবার (৮ জুলাই) অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যদের মধ্যে আরও রয়েছেন সহ-সভাপতি অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদ, গাজীপুর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, এসবির ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট…
নিজস্ব প্রতিনিধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য নারীর ক্ষমতায়ন ও তাদের নেতৃত্ব শক্তিশালী করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শক্তিশালী স্থানীয় নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ অপরিহার্য।’ আজ বুধবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের প্রকল্প সেবা বিষয়ক দপ্তর (ইউএনওপিএস) বাংলাদেশ আয়োজিত ‘বিল্ডিং এ মডেল ফর এসডিজি লোকালাইজেশন : এসডিজি-৫ অ্যান্ড এসডিজি-১৬’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, আজ যেসব উদ্যোগ তরুণ নারীদের ক্ষমতায়িত করছে, তা আগামী দিনের একটি অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও…
নিজস্ব প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই ও জোরালো সহায়তার আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, গতকাল ৭ জুলাই জাতিসংঘ সদরদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ ডি-কার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানানো হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অবদানের প্রশংসা করেন। সূত্র :বাসস
নিজস্ব প্রতিনিধি, টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে পূর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে গত ৬ জুলাই জারিকৃত জরুরি গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে…
নিজস্ব প্রতিনিধি, আগামীকাল (৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ কথা জানিয়েছেন। আজ (বুধবার) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সরকার আগামী ৯ জুলাই বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ আয়োজন করতে যাচ্ছে। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ-চীন মৈত্রী…
নিজস্ব প্রতিনিধি, রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নিয়মিত পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’ বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও তাজিকিস্তান। আজ ঢাকায় দুই দেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠকের আগে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দার নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে বিন্যস্ত ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে পারস্পরিক সফরের মাধ্যমে রাজনৈতিক সম্পৃক্ততা আরও জোরদারে সম্মত হয়। দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে নিয়মিত…
নিজস্ব প্রতিনিধি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেটে স্বাস্থ্য খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-তে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা ও চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনানী আয়ুর্বেদিক গ্রাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আগড্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালা ও চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান, স্বাস্থ্য অধিদপ্তরের হোমিও ও দেশজ চিকিৎসার পরিচালক…
নিজস্ব প্রতিনিধি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, আমাদের সরকার মুক্তিযুদ্ধের সরকার। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। বুধবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার যে সকল অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশগণ জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে। শুধু কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নয়, যে সকল অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে, তাদের বিরুদ্ধেও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ…
বিশেষ প্রতিবেদক, ঢাকা: ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসের সেবামূলক কার্যক্রম যখন সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে, ঠিক তখনই কিছু আকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা পুরো অর্জনকে ম্লান করে দিচ্ছে। সংবাদকর্মীদের মূল কাজ যেখানে অজানা ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে উপস্থাপন করা, সেখানে একশ্রেণীর ‘কথিত সাংবাদিক’ এখন চিহ্নিত দালালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাদের মূল ব্যস্ততা এখন সেবাগ্রহীতাদের ফাইল আটকে তদবির বাণিজ্যে। এমন বেশ কিছু সুনির্দিষ্ট চিত্র ও ভিডিও ফুটেজ সম্প্রতি প্রতিবেদকের হাতে এসেছে। সকাল থেকে রাত: ল্যান্ড অফিসে কথিত সাংবাদিকদের আস্তানা অনুসন্ধানে জানা যায়, সরকারি এই ভূমি অফিসটিতে সকাল ৯টা থেকে শুরু করে অফিস ছুটির পর পর্যন্ত এসব ব্যক্তির আনাগোনা থাকে। তারা নিজেদের ‘মস্ত…
নিজস্ব প্রতিনিধি, দুর্যোগ মোকাবিলায় সরকার, প্রশাসন ও সাধারণ মানুষসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি। ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি এড়াতে সচেতনতার কোনো বিকল্প নেই। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিন পার্বত্য জেলার জন্য ১ হাজার ৩০০ টন চাল বরাদ্দ দিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে যারা…
নিজস্ব প্রতিনিধি, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে চলতি মাসেই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, দীর্ঘদিন ধরেই এ মামলার তদন্ত করেছে তদন্ত সংস্থা। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তৎকালীন কয়েকজন মন্ত্রীকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদনের যাচাই-বাছাইয়ের কাজ চলছে। অবকাশকালীন ছুটি শেষে আগামী ২১ জুলাইয়ের পর এ প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। তিনি বলেন, মামলার তদন্তে যাদের বিরুদ্ধে…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মো. সেলিম রেজার প্রশ্নটি ছিল, রোহিঙ্গা সমস্যা সমাধান করতে কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? থাকলে সেটা কী এবং কবে নাগাদ এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে? এ প্রশ্নের জন্য মো. সেলিম রেজাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত আমাদের এই সরকার রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত দিনে রোহিঙ্গা সংকট সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও…
নিজস্ব প্রতিনিধি, বরিশাল নগরীতে হাঁস-মুরগি ও ছাগল খাওয়ার অভিযোগে সাতটি শিয়ালকে পিটিয়ে হত্যা করে সেই শিয়ালগুলোর মাংস নেওয়ার আহ্বানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি গত বৃহস্পতিবার নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় ঘটে। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাঁচটি মৃত শিয়াল মাটিতে পড়ে আছে। পাশেই আরও দুটি শিয়ালের চামড়া ছাড়ানো হচ্ছে। এ সময় লাঠি হাতে থাকা এক ব্যক্তি বলেন, এলাকায় হাঁস- মুরগি ও ছাগল খাওয়ায় শিয়ালগুলো মারা হয়েছে। কারও প্রয়োজন হলে ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলায় এসে শিয়ালের মাংস নিয়ে যেতে পারেন। স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে তিতাস নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ শুরু হওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও তা আলোর মুখ দেখেনি। দীর্ঘসূত্রতার কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে হচ্ছে স্থানীয়দের, আর সন্ধ্যার পর নৌকা চলাচল বন্ধ হয়ে গেলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ছে কৃষ্ণনগর গ্রাম। স্থানীয়দের অভিযোগ, সেতুটি চালু হলে কৃষ্ণনগর, ভবানীপুর, বনগজ ও বরিশলসহ ৫-৬টি গ্রামের হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে আসবে স্বস্তি। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক ও স্কুলছাত্রী ফাহমিদা সুলতানা জানান, ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় তারা সামাজিক নানা সমস্যায় জর্জরিত এবং বর্ষাকালে…
আল মুজাহিদ, (যশোর)প্রতিনিধি যশোর শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোনসহ দুই বর্তমান ইউপি সদস্যসহ মোট চারজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার৮জুন বিকালে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার মৃত ইমানুর রহমানের ছেলে ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), একই উপজেলার কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) এবং একই এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)। বিজিবি সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও…
স্টাফ রিপোর্টার, টানা তিন দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। লাখো মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো থামেনি। পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন। আশ্রয়কেন্দ্রে কয়েকশো মানুষ পানি ঢুকে পড়ায় অনেক এলাকার ঘরবাড়ি তলিয়ে গেছে। জরুরি ভিত্তিতে স্কুল, কলেজ ও মাদ্রাসায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কয়েকশো মানুষ এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। বিশুদ্ধ…
পারভেজ : রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া ভোলা বস্তি এলাকায় রাস্তার পাশের অবৈধ ফুটপাত ও দখল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে রূপনগর থানা পুলিশ। বুধবার (আজ) বিকেল ৪টার দিকে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাস্তার পাশের অবৈধ দখল অপসারণের পাশাপাশি এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। অভিযান শেষে ওসি নোমান হোসেন বলেন, “রাস্তার পাশে কোনো অবৈধ ফুটপাত বা দখল থাকতে দেওয়া হবে না। জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা হবে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে দখল বা কোনো ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”…
তেহরান প্রতিনিধি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাযায় শনিবার তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় নেমেছে কোটি কোটি মানুষের ঢল। কালো পতাকা, ইরানের জাতীয় পতাকা আর “শহীদ নেতা”র প্রতিকৃতি হাতে রাস্তা থেকে রাস্তায় জনসমুদ্র। কর্তৃপক্ষ বলছে, এটি ইরানের ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাযাগুলোর একটি। সকাল থেকেই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান। হামলায় নিহত খামেনির পরিবারের সদস্যদের কফিনও কাচের বাক্সে রাখা হয় মুসাল্লার মূল মঞ্চে। শোক নয়, প্রতিরোধের শপথ জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে কোমের জুমার ইমাম আয়াতুল্লাহ মোহাম্মদ সাঈদি বলেন, “আজকের এই জনসমুদ্র প্রমাণ করে শত্রুরা ইসলামি প্রজাতন্ত্রকে…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ৫ থেকে ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রামের প্রধান সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করলেও বছরের পর বছর এটি সংস্কারের অপেক্ষায় রয়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও ধুলার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বর্ষায় হাঁটাও কষ্টকর হয়ে পড়ে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো টেকসই কোনো সংস্কার হয়নি। ফলে এলাকার হাজারো মানুষ বাধ্য…
নিজস্ব প্রতিনিধি, চার দিন ধরে থইথই করছে পানি। বৃষ্টির তোড়ে কোনটি রেললাইন আর কোনটি খালের হাঁটার পথ, তা বোঝার উপায় নেই। নগরের সুন্নিয়া মাদরাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার রেলপথ দুদিন ধরে পানির নিচে তলিয়ে আছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম নগরে ডুবে থাকা এই রেললাইন পরিদর্শনে যান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম স্টেশন থেকে রেলওয়ের ট্র্যাক পরিদর্শনকারী বিশেষ যান ‘গ্যাংকারে’ চড়ে প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে দেখা যায়, নগরের ষোলোশহর…
নিজস্ব প্রতিনিধি, প্রবল বর্ষণে রাঙামাটির পর্যটন নগরী বাঘাইছড়ি উপজেলার সাজেকে ৬০০ পর্যটক আটকা পড়েছেন। বুধবার (৮ জুলাই) সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রবল বর্ষণের কারণে সাজেকের মাচালং সড়কে পানি ওঠায় যান চলাচল বন্ধ রয়েছে। যদি বিকেলের মধ্যে সড়ক থেকে পানি সরে যায় তবে আটকাপড়া পর্যটকদের খাগড়াছড়ি সদরে পাঠানোর ব্যবস্থা করা হবে। রিসোর্ট মালিক সমিতির এ নেতা জানান, আপাতত আটকাপড়া পর্যটকদের কাছ থেকে রুম ভাড়া নেওয়া হচ্ছে না। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি…
নিজস্ব প্রতিনিধি, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই তাদেরসহ গ্রেফতার করা হবে। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। বুধবার নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণ ও শান্তিতে থাকার জন্য মাদক নিয়ন্ত্রণ করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের দলের কোনো…
নিজস্ব প্রতিনিধি বিজিবির অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খাড়েরা বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, গরু, চকলেট, চিংড়ি মাছের রেনু, অলিভ অয়েল, শাড়ি, গাঁজা, মোটরসাইকেল জব্দ করা হয়। সূত্র: বাংলাদেশ প্রতিদিন
নিজস্ব প্রতিনিধি, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দু’টি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বৃক্ষরোপণ এবং এক আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলছে নানা প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ পরিদর্শনকে মিলনমেলার সঙ্গে তুলনা করছেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমন ডিএমসিয়ান পরিবারকে উচ্ছ্বসিত করেছে। এ সফরের মাধ্যমে…
নিজস্ব প্রতিনিধি, দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ। বুধবার (৮ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাখাটির সকল সাংগঠনিক কার্যক্রম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। একই…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাস জানান, অভিযোগের পেক্ষিতে উপজেলার জ্বালানি বিক্রয় করা প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করে ২৫০ এমএল থেকে ৩০০ এমএল ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ জন্য একটি ফিলিং ষ্টেশন ও দুজন জ্বালানি ব্যবসায়ীকে এক লক্ষ ৭০ হাজার জরিমানা করা হয়েছে। আমরা আশা করছি ব্যবসায়ীরা সচেতন হবেন, অসাধু উপায় অবলম্বন থেকে বিরত থাকবেন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের লাহিড়ী ফিলিং ষ্টেশনকে এক লক্ষ টাকা, বালিয়াডাঙ্গী বাজারের জ্বালানি ব্যবসায়ী এস আর ট্রেডিং কে ৫০ হাজার এবং হোসেন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করাহয়েছে।
নিজস্ব প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। আজ (বুধবার) সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে তা শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। এই সম্পর্ককে আরও জোরদারে বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রে…
শেখ মোহাম্মদ পারভেজ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (৮ জুলাই) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ মো. নুরু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. নুরু মিয়া গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত চয়েন উদ্দিনের ছেলে। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গাইবান্ধা সদর থানাধীন পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে পাকা রাস্তায় নুরু…
নিজস্ব প্রতিনিধি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন। টানা তিন দিন শুনানি শেষে রায়ের জন্য আদালত এদিন ঠিক করলেন। আদালতে রাষ্ট্রপক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ড. শরীফ ভূঁইয়া। এর আগে, গত বছরের ১৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি…
নিজস্ব প্রতিনিধি, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যুবদলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি জানালেন, ভবিষ্যতে কেউ যাতে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে। বুধবার রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মোনায়েম মুন্না বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা মিছিল, সমাবেশ, গণসংযোগের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি দাবি করেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী…
নিজস্ব প্রতিনিধি, সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার করায় সংসদ সদস্যদের সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি রুলিং দিয়ে বলেন, ‘অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতিবিরুদ্ধ। এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি।’ মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ নিয়ে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনার সময় তিনি এ কথা বলেন। স্পিকার একজন সংসদ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন।’ সূত্র : বাংলাদেশ…
নিজস্ব প্রতিনিধি, নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর সরকার গঠনের চার মাস পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই সময়ে এসে দেশের তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য ডেল্টাগ্রাম পরিচালিত জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। ১২ থেকে ২৪ জুনের মধ্যে সরাসরি ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে, ৭৫.৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মক্ষমতার পক্ষে ইতিবাচক রায় দিয়েছেন। বিপরীতে ১৭.৫ শতাংশ মানুষ তার কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেননি এবং ৭.২ শতাংশ উত্তরদাতা কোনো মতামত দেননি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার…
নিজস্ব প্রতিনিধি, টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একাংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম স্টেশনে আটকা পড়েছেন শত শত যাত্রী। বুধবার ভোরে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ডুবে আছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছানোর পর কক্সবাজারের উদ্দেশ্যে আর যাত্রা করতে পারেনি। পরে ট্রেনটি…
নিজস্ব প্রতিনিধি, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ সময় দেশে এফডিআই প্রবাহ আগের বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেড়ে ১৭৮ কোটি মার্কিন ডলারে (১ দশমিক ৭৮ বিলিয়ন) পৌঁছেছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড-এর ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে এফডিআই প্রবাহ ছিল ১২৩ কোটি মার্কিন ডলার (১ দশমিক ২৩ বিলিয়ন), যা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ১৭৮ কোটি মার্কিন ডলারে (১ দশমিক ৭৮ বিলিয়ন)। বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি চ্যালেঞ্জপূর্ণ থাকা সত্ত্বেও এ প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। প্রতিবেদনটি এমন…
নিজস্ব প্রতিনিধি, জেলায় অব্যাহত টানা ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তি অনুযায়ী জেলার সাজেক ভ্যালীর সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, আগারগাঁও, ঢাকা-১২০৭ এর ৭…
নিজস্ব প্রতিনিধি, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দু’টি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বৃক্ষরোপণ এবং এক আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলছে নানা প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ পরিদর্শনকে মিলনমেলার সঙ্গে তুলনা করছেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমন ডিএমসিয়ান পরিবারকে উচ্ছ্বসিত করেছে। এ সফরের মাধ্যমে…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ও ভিয়েতনামের দুই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এ বৈঠক হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বুধবার) বলা এ কথা জানানো হয়। সেখানে আরও বলা হয়, বৈঠকে উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। গত জানুয়ারিতে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ১৪তম জাতীয় কংগ্রেস সফলভাবে সম্পন্ন…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তান প্রতিনিধিদলে দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী নেতৃত্ব দেন। বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বছরের মে মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, ওই সফরের ধারাবাহিকতায় বাংলাদেশ ও পাকিস্তানের…
নিজস্ব প্রতিনিধি, জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অব্যাহত টানা ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এমনটি করা হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তি অনুযায়ী জেলার সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র,…
নিজস্ব প্রতিনিধি, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ সময় দেশে এফডিআই প্রবাহ আগের বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেড়ে ১৭৮ কোটি মার্কিন ডলারে (১ দশমিক ৭৮ বিলিয়ন) পৌঁছেছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড-এর ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে এফডিআই প্রবাহ ছিল ১২৩ কোটি মার্কিন ডলার (১ দশমিক ২৩ বিলিয়ন), যা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ১৭৮ কোটি মার্কিন ডলারে (১ দশমিক ৭৮ বিলিয়ন)। বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি চ্যালেঞ্জপূর্ণ থাকা সত্ত্বেও এ প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। প্রতিবেদনটি এমন…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রীর স্ত্রী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান আজ বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে তরুণদের অধিক সম্পৃক্ততার ওপর জোর দেওয়া হচ্ছে। আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘দ্য পাথ টু বিকামিং অ্যা হেলথ এন্টারপ্রেনার ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান ও উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার নিল গান্ধীর নেতৃত্বে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলওয়ার হোসেন এবং পরিচালক মো. মনিরুল ইসলাম পাটোয়ারীও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি, জনপ্রশাসনকে আরও জবাবদিহিমূলক, তথ্যনির্ভর ও নাগরিককেন্দ্রিক করে গড়ে তোলা, সরকারি সেবা সরলীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারর ক্ষমতায়ন এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির দ্রুত ও দৃশ্যমান বাস্তবায়নে বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জোর করে ক্ষমতায় নয়, বর্তমান সরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আজ মঙ্গলবার দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) এগ্রিকালচার এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব’র উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বৃক্ষ রোপন কর্মসূচি’র উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা করেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বলেই জনগণের কাছে সরকারের জবাবদিহিতা আছে। বর্তমান সরকার জনগণের…
নিজস্ব প্রতিনিধি, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আজ বলেছেন, সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, ‘ভূমিদস্যুমুক্ত সরকারি খাস জমি নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন খাস জমি প্রকৃত ভূমিহীন মানুষের মধ্যে বিতরণেও সরকার অঙ্গীকারবদ্ধ।’ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ভোলা-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের উত্থাপিত জরুরি জন গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। এ লক্ষ্যে ১৮০ দিনের কর্মসূচিতে সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রমকে অন্তর্ভুক্ত…
নিজস্ব প্রতিনিধি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ সংসদে বলেছেন, দেশীয় কাঁচা চামড়া থেকে উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে উৎপাদিত কাঁচা চামড়া থেকে তৈরি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত আয় করা সম্ভব।’ আজ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে কার্যপ্রণালি বিধির ৭১ বিধির অধীনে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধীদলীয় সদস্য শাহজাহান চৌধুরীর উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ তার চামড়া শিল্পের সম্ভাবনার মাত্র ০ দশমিক ২৬ শতাংশ…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দীর্ঘ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মো. আরিফুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে গত কয়েকদিন আগে একদল সন্ত্রাসীর বর্বরোচিত হামলার শিকার হন। হামলায় তিনি মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় আজ তিনি মারা যান। আরিফুল ইসলামের অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং ব্যাংকিং…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোরে ও সকালে পৃথক দুটি অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি বিশেষ দল বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি গাঁজার চালান ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় সকাল ৬টা ৩০ মিনিটের দিকে অপর এক অভিযানে বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় একটি সন্দেহভাজন পিকআপ…
অনুসন্ধান প্রতিবেদন , সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও কর্মকর্তা তোয়াক্কাই করছেন না যশোরের সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ। কর্মস্থলে নিয়মিত দেরিতে আসার পাশাপাশি তার কার্যালয়ে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন না করারও গুরুতর অভিযোগ উঠেছে। এই বিষয়ে সাংবাদিকরা মুখোমুখি হলে কোনো রকম অনুশোচনা ছাড়াই দায়সারা ও বিতর্কিত মন্তব্য করেছেন কর্মকর্তা হারুন অর রশিদ। অনুসন্ধানে গিয়ে দেখা যায়, বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ প্রায়শই নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে আসেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসার পর, আজ মঙ্গলবার ( ৭’জুলাই’) কার্যদিবসে সকাল ৯টা ৪৫ মিনিটে সাংবাদিকরা যশোর শহরের বন…
অনুসন্ধান প্রতিবেদন , সরকার যেখানে বিদ্যুৎ সাশ্রয় এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে নানা উদ্যোগ নিয়েছে, সেখানে যশোরের দুটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে উল্টো চিত্র দেখা গেছে। জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, দায়িত্ব চলাকালীন কর্মস্থলের রুমে না থাকা, এবং ফাঁকা রুমে ঘণ্টার পর ঘণ্টা লাইট-ফ্যান জ্বালিয়ে বিদ্যুৎ অপচয়ের চরম উদাসীনতা মিলেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে। আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোরের শিল্প বিভাগ ও উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উপ-বিভাগ যশোর অফিসে কোনো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোর কার্যালয়ে গিয়ে দেখা যায়, উপ-মহাব্যবস্থাপক আরিফুল ইসলাম…
নিজস্ব প্রতিবেদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে তাঁকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধক্ষেত্রের বাস্তবধর্মী অনুশীলন, আধুনিক রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং সেনাসদস্যদের অপারেশনাল প্রস্তুতি প্রত্যক্ষ করেন। তিনি প্রশিক্ষণের উচ্চমান, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থার কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে দেশপ্রেম, দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান…
নিজস্ব প্রতিবেদক, দীর্ঘদিন ধরে আদ-দ্বীন হাসপাতাল বন্ধ থাকায় স্বল্পমূল্যে ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। বহু অসহায় রোগী, যারা এই হাসপাতালের সেবার ওপর নির্ভরশীল ছিলেন, তারা আজ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। শুধু রোগীরাই নন, হাসপাতালটি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শত শত মেডিকেল শিক্ষার্থীও। তাদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং হাতে-কলমে চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। একটি দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠতে বাস্তবভিত্তিক এই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আদ-দ্বীন হাসপাতাল শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়; এটি দীর্ঘদিন ধরে মানবিক ও স্বল্পব্যয়ে চিকিৎসাসেবার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। তাই হাসপাতালটির কার্যক্রম দীর্ঘদিন…
নিজস্ব প্রতিবেদক দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সাত কার্যদিবসের মধ্যে এই তালিকা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য (সংখ্যা) প্রদানের নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে দ্রুত অধিদপ্তরে পাঠাতে হবে। অধিদপ্তরের…
মাসুম বিল্লাহ-খুলনা : খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পাইকগাছা উপজেলার হরিদাসকাটি গ্রামের মৃত বিনোদর হোরের ছেলে তাপস হোর (৬০) এবং সোনাতনকাটির শেখ ওবাইদুরের ছেলে দিদার আহমেদ (৪৫)। দুর্ঘটনায় আরও অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ন-১৩-০৯১২) পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে…
নিজস্ব প্রতিনিধি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে এটি তদন্তের নির্দেশনা দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রীর নির্দেশনার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) অভিযোগগুলো দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্য নিয়ে কোনো ধরনের…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরো শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে যুক্তরাজ্য আগ্রহী। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সম্প্রসারণের…
নিজস্ব প্রতিনিধি, দেশে সরকারি চাকরিতে বর্তমানে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আজ সংসদে গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সিনিয়র সচিব/সচিবের ৬৯টি, অতিরিক্ত সচিবের…
নিজস্ব প্রতিনিধি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো আইনানুগ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. আব্দুল আলীমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনমন্ত্রীর নেতৃত্বাধীন আরেকটি কমিটির কাছে আসে। সেখানে প্রতিটি মামলা আইনগত দৃষ্টিকোণ থেকে যাচাই-বাছাই করে প্রত্যাহারের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।…
নিজস্ব প্রতিনিধি, নদীভাঙন প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ ও নদীতীর সংরক্ষণে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নদীভাঙন রোধ সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি। এ লক্ষ্যে পদ্মা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা, নদীভাঙন প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, কৃষিজমির লবণাক্ততা হ্রাস এবং টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনাসংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় ২৫০ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে গত ৩১ মে পর্যন্ত ২০৬ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ৪৩টি গ্রোয়েন অথবা…
দেশের আদালতগুলোতে মামলার জট কমানো এবং বিচার কার্যক্রম দ্রুততর করতে সরকার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আজ সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে ৫৩৬টি বিচারকের পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া নতুন করে ১৫০ জন সিভিল জজ নিয়োগ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আদালতের সহায়ক কর্মচারী নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। তিনি জানান, সরকার সম্প্রতি ৬৫০টি সিভিল জজ ও সিনিয়র সিভিল জজ আদালত, ৪০৬টি যুগ্ম জেলা জজ আদালত এবং ২০৪টি অতিরিক্ত জেলা জজ আদালত…
নিজস্ব প্রতিনিধি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের প্রকৃত জেলেদের জাতীয় তথ্যভান্ডার হালনাগাদের কাজ চলমান রয়েছে এবং বর্তমানে নিবন্ধিত জেলেদের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন। আজ জাতীয় সংসদে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আবু তালিব (ঝিনাইদহ-৪)-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হয়। মন্ত্রী বলেন, ‘জেলে নিবন্ধন ও পরিচয়পত্র নির্দেশিকা, ২০১৯’- এর আওতায় সারাদেশে জেলেদের তালিকা যাচাই-বাছাই ও হালনাগাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ সদর (আংশিক) ও কালীগঞ্জ উপজেলার প্রকৃত জেলে শনাক্তকরণ এবং হালনাগাদ জেলে তালিকা প্রণয়নের কাজও…
নিজস্ব প্রতিনিধি, যথাযোগ্য মর্যাদায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে ৫ আগস্ট সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণসহ মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া, নগরীর শিববাড়ি মোড়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, জিরোপয়েন্ট, কুয়েট সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। সেই…
নিজস্ব প্রতিনিধি, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদলের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত এ সৌজন্য বৈঠকে সিলেটের উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান, পর্যটন খাতের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, আলোচনায় সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন শিল্পের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের উন্নয়নের সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশে…
নিজস্ব প্রতিনিধি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নারীদের সুযোগ বৃদ্ধি এবং তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন সহযোগিতার ক্ষেত্র খোঁজার জন্য জাতিসংঘের প্রকল্প সেবা বিষয়ক দপ্তর (ইউএনওপিএস)-এর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ করে নারী ও মেয়েদের অগ্রগতি ত্বরান্বিত করে এমন উদ্যোগের ওপর জোর দেন তিনি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইউএনওপিএস-এর কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলীধরন সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠককালে প্রতিমন্ত্রী বাংলাদেশ এবং জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বর্তমান…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রীর স্ত্রী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান আজ বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে তরুণদের অধিক সম্পৃক্ততার ওপর জোর দেওয়া হচ্ছে। আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘দ্য পাথ টু বিকামিং অ্যা হেলথ এন্টারপ্রেনার ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান ও উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।…
নিজস্ব প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বীমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি। তিনি বলেন, ‘কোনো আধুনিক অর্থনৈতিক লেনদেন কেবল বিশ্বাস বা অবিশ্বাসের ওপর ভিত্তি করে চলতে পারে না। নাগরিকদের আশ্বস্ত করতে এবং এ খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে একটি যুগোপযোগী আইনি কাঠামো তৈরি করতে হবে।’ তিনি আজ দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’-এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বীমা কেবল একটি সেবামূলক কাজই নয়, এটি দেশের অর্থনীতিকে…
নিজস্ব প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সোমবার জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস (ডিওপি)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া দ্বিপাক্ষিক বৈঠক করেন। জাতিসংঘ সদর দপ্তরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ বৈঠকে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান, দ্রুত নিয়োজন সক্ষমতা যাচাই, কঙ্গো মিশন থেকে বাংলাদেশি নারী এফপিইউ এর প্রত্যাহারের প্রেক্ষিতে নতুন মিশনে প্রতিস্থাপন, জাতিসংঘ সদরদপ্তর ও মাঠপর্যায়ে নীতি-নির্ধারণী পদে বাংলাদেশিদের নিয়োগ, আইপিও ডেপ্লয়মেন্ট এবং ভবিষ্যৎ বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের…
নিজস্ব প্রতিনিধি, চোখের চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করে প্রতারণার অভিযোগে অবশেষে ভ্রাম্যমাণ আদালতের জালে ধরা পড়েছেন এক ভুয়া ডাক্তার। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের নূরজাহান শপিংমলে পরিচালিত অভিযানে মো. শহীদুল্লাহ নামে ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ‘হাজী মুখলেছুর রহমান চক্ষুসেবা কেন্দ্র ও চশমাঘর’ থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া। উপজেলা প্রশাসন জানায়, অভিযানের সময় নিজেকে চিকিৎসক দাবি করলেও মো. শহীদুল্লাহ কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি, নিবন্ধন কিংবা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত…
নিজস্ব প্রতিনিধি, মানব পাচার রোধে করণীয় এবং শীর্ষক বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে জাতিসংঘের মানব পাচার প্রতিরোধ প্রোগ্রামের দক্ষিণ এশিয়া এবং বেসরকারি এনজিও রাইটস যশোরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বেনাপোল সানরুপ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জাতিসংঘের মানব পাচার প্রতিরোধ প্রোগ্রামের আঞ্চলিক কোঅর্ডিনেটর তাসনিম বিনতে করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ অভিবাসীদের নিরাপদ আশ্রয়, সুরক্ষা ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে রাইটস যশোরের উদ্যোগে একটি হাফওয়ে হোম-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের…
নিজস্ব প্রতিনিধি, দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে গত জুন মাসজুড়ে অভিযান চালিয়ে মোট ৩০৭ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা মূল্যের চোরাচালান ও পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এতে বলা হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৫ কেজি ৫৯২ গ্রাম স্বর্ণ, ১ হাজার ৮১৫টি শাড়ি, ৩ হাজার ২৫২টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৯ হাজার ৫৫১টি তৈরি পোশাক, ১ লাখ ৮৯ হাজার ১৮টি কসমেটিক্স সামগ্রী, ১৭ লাখ ৫৪ হাজার ৫৪৩ পিস আতশবাজি, ৭ হাজার ৪৬৪ ঘনফুট কাঠ, ৭ হাজার ৩১৬ কেজি চা পাতা, ৪ হাজার ২৭০ কেজি…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশের জন্য গতকাল সোমবার (৬ জুলাই) থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউজে এ কথা জানান তিনি। প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে। এর আগে, আমেরিকার ২৫০ বছরপূর্তি উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এরপর প্রবাসীকল্যাণ মন্ত্রী শ্রমবাজার ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন
নিজস্ব প্রতিনিধি, পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও এসময় উপস্থিত ছিলেন। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। দু’দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারাজ প্রকল্প…
নিজস্ব প্রতিনিধি, বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রতি আমার প্রত্যাশা থাকবে, আপনারা এই সংসদকে আরও কার্যকর এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবেন। মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বামু)-উদ্যোগে আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। অষ্টম ব্রিফিং সেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহঃ সকল স্তরে বাজেট বরাদ্দ’ বিষয়ে আলোচনা করেন। ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যগণ অংশগ্রহণ করেন।…
নিজস্ব প্রতিনিধি, লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের ফ্লাইট যোগে তারা বাংলাদেশে ফিরেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এদের মধ্যে বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে মানবপাচারকারীদের দ্বারা অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি…
নিজস্ব প্রতিনিধি, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতর কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি উপস্থিত ছিলেন। বৈঠকে নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, লিঙ্গ সমতা, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, অনলাইনে সাইবার বুলিং এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্মূলসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে…
নিজস্ব প্রতিনিধি, সরকার আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ হবে।’ আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক পথরেখা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা যেতে পারে। ডা. জাহেদ উর রহমান বলেন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফারুক আহমেদ। আজ মঙ্গলবার পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দরিদ্র এক কৃষকের বসতঘর ও তার শেষ সম্বল দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। গত রাতে উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টালিয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক মতি মিয়া। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে মতি মিয়ার বসতঘরে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। গ্রামীণ পরিবেশ এবং শুষ্ক আবহাওয়া থাকার কারণে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম নিরব। সে বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে। পাকশী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে ওই কিশোরের মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
