Author: Sadiya Haque
দীপক শর্মা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক শিক্ষার্থী উপস্থিতি, মাদক, আত্মহত্যা, নতুন কুড়ি ও বাল্যবিবাহ বিষয়ক আলোচনা সভা, প্রধান অতিথি জনাব মোঃশাহীন আকতার জেলা শিক্ষা অফিসার। গবেষণা কর্মকর্তা জনাব মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোছাঃ রওশন আরা বেগম। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জবাব মোঃ জিল্লুর রহমান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
দীপক শর্মা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিষাক্ত ট্যাবলেট সেবনের পর অষ্টমী রাণী রায় (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় অষ্টমী রাণীকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে পাকস্থলী পরিষ্কার (গ্যাস্ট্রিক ল্যাভাজ) সহ প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ইউপি সদস্য খগেন চন্দ্র রায় জানান, নিহত অষ্টমী রাণী রায় উপজেলার কাতিহার গ্রামের যগেন রায়ের মেয়ে। প্রায় দুই…
মোহাম্মদ আলী ভূঁইয়া, কিশোরগঞ্জের নিকলীতে মাদক সেবনের দায়ে সাব্বির (২১) নামে এক তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ। দণ্ডপ্রাপ্ত সাব্বির উপজেলার গুরই ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাব্বিরের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ জানান, মাদকের…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মো. জিয়াউল হক (৩৩) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। জিয়াউল হক ওই এলাকার হেদায়েতুল ইসলামের ছেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জিয়াউল হক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। অভিযানের সময় তাকে মাদক সেবনরত…
সবুজ সরকার, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার নির্দেশদাতা হওয়া, দুর্নীতি, জমি ও বালুমহাল দখল এবং অনৈতিক কর্মকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী (পিএস) ওবায়দুর রহমান। এসব অভিযোগ উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। লিখিত আবেদনে ওবায়দুর রহমান দাবি করেন, গত ১৪ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টায় রাজধানীর পল্লবী থানাধীন উত্তর কালশীর আলীনগরে অবস্থিত ‘রোজ গার্ডেন টাওয়ার-২’-এর ডি-২ নম্বর ফ্ল্যাটে অবস্থানকালে তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, আমিন (দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক…
জেলা প্রতিনিধি : দিনাজপুর জেলায় কর্মরত অসুস্থ ৭ জন পুলিশ সদস্যের চিকিৎসা ব্যয় নির্বাহে মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার অসুস্থ সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ ও সার্বিক সুস্থতা নিশ্চিত করা দিনাজপুর জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় দিনাজপুর জেলা পুলিশের সদস্যরা নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। তাই তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান জেলা পুলিশের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও পুলিশ…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা , সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন বনগ্রাম মাস্টার পাড়ায় বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় মাদকের আখড়ায় হানা দিয়ে ৪ জনকে আটক করেছে আতাইকুলা থানা পুলিশ। এছাড়াও অন্য এলাকা থেকে আরো ২জনকে মাদকসহ আটক করে সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা সুত্রে জানা যায়, আতাইকুলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার দিনগত রাতে বনিআদম মাদ্রাসা থেকে মাদকসহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো- বনি আদম মাদ্রসার পরিচালক ও বনগ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম, সাঁথিয়া থানার রসুলপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ও আতাইকুলা থানার কুমির গাড়ি গ্রামের আবু প্রধানের…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের প্রায় দেড়শ বছরের প্রাচীন দেওয়ানি আদালতের পুকুরপাড়ে সরকারি জায়গায় দেওয়া সব লিজ বাতিলের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ‘নবী নগর সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আদালত চত্বরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নিয়ে দ্রুত সব লিজ বাতিল করে আদালত চত্বরের সৌন্দর্য ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. হোসেন শান্তির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নবী নগর প্রেসক্লাবের সাবেক তিন সভাপতি আবু কামাল খন্দকার, মাহবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য ও নবী নগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি…
নিজস্ব প্রতিবেদক যশোরের সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১৩৫ নম্বর পাঁচবাড়িয়া বালিয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়ম ও চরম শিক্ষক-উদাসীনতার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে আয়ার বেতনের নামে টাকা আদায় এবং নিয়মিত পানি ও বিদ্যুৎ অপচয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রাপ্ত তথ্যে জানা যায়, বিদ্যালয়টিতে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে আয়া বাবদ বাৎসরিক ১৬০ টাকা করে আদায় করা হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯০ থেকে ২০০ জন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের ফি আদায় সম্পূর্ণ নিয়মবহির্ভূত হলেও তা প্রকাশ্যে চালিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া খাতুন টাকার…
মাসুম বিল্লাহ, খুলনা মহানগরীর জলবায়ু স্থিতিস্থাপকতা কৌশল প্রণয়নের লক্ষ্যে ‘ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান’ বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ সরকার ও জার্মান উন্নয়ন ব্যাংকের (কেএফডব্লিউ) যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন “ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেড আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিসিএইউডি) ফেজ-২” প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-এর সভাপতিত্বে কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম। সভাপতির বক্তৃতায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেসিসি ও কেডিএ নগরীর উন্নয়নের জন্য কাজ করছে। আর এই উন্নয়নের জন্য ভূমির সঠিক…
মোঃ রফিকুল ইসলাম মৃধা এনসিপি নেতা আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, তার বাবা ও বড় ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা করা হয়েছে। রোববার (২১ জুলাই) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কলাপাড়া থানার ওসি নজরুল ইসলামকে নির্দেশ দিয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই সকাল সোয়া ১০টার দিকে রজাপাড়া গ্রামের নুরুজ্জামান কাফি, তার বাবা এবিএম হাবিবুর রহমান ও বড় ভাই মামুন মাটি কাটার ভেকু মেশিন, ভ্যান, কোদাল এবং ইটের খোয়া নিয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রজপাড়া…
আসাদুল্লাহ হাদিস, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে একটি চুরির মামলার তিন আসামি এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক পাঁচ আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার রাজিবপুর, উচাখিলা ও আঠারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানায় গত ২১ জুলাই দায়ের হওয়া একটি চুরির মামলার আসামি হিসেবে আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আনিছুর রহমান (২০), টুকাই সুলতানের ছেলে শামীম মিয়া (২২) এবং মৃত আইন উদ্দিনের ছেলে হারেছ মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়েছে। আনিছুর রহমানের স্থায়ী বাড়ি…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, ফরাসি উন্নয়ন সংস্থা (AFD)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার বিকেলে কুলাউড়া পৌরসভা পরিদর্শন করেছে। সফরে প্রতিনিধিদল পৌরসভার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি চলমান অবকাঠামো প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন। প্রতিনিধিদলে এএফডির প্রোগ্রাম টিম লিডার অমিত দত্ত রায়, এলজিইডির নগর পরিচালন ব্যবস্থা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুসতফা মুরসেদ উপস্থিত ছিলেন। পৌরসভা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কুলাউড়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা সম্প্রসারণ এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধিদল উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশের পাশাপাশি টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর…
আল মুজাহিদ যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন ছানিমুক্ত বাস্তবায়নে করার লক্ষ্যে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), শিশু নিলয় ফাউন্ডেশন, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ও যশোর আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল ও অরবিস ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে ২১ জুলাই ( সোমবার) সকাল ১০ টায় পানিসারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। পানিসারা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ঝিকরগাছা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, ইন্সপেক্টর শিউলি খাতুন, অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. ইকবাল হুসাইন, শিশু…
মোঃ আবু জাফর মন্ডলঃ অপরাধ দমন, জনবান্ধব সেবামূলক পুলিশিং এবং চমৎকার নেতৃত্ব দিয়ে পুরো জেলায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। গত রোববার (১৯ জুলাই) সকালে গাইবান্ধা পুলিশ লাইনসের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ গৌরবময় সম্মাননা প্রদান করা হয়। এক বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা স্মারক ও বিশেষ পুরস্কার তুলে দেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানায় যোগদানের পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণ, দূরদর্শী নেতৃত্বে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা,…
আল মুজাহিদ যশোরে দ্রুত ও বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ‘মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন’ (আপস-মীমাংসা) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২১ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় যশোর জেলা আদালত সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। যশোর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, “আদালতগুলোতে মামলার জট কমানো এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ ও সময়ের অপচয় রোধে মেডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত কার্যকরী…
মোহাম্মদ আলী ভূঁইয়া, কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর স্থানীয় এক খালের পানি থেকে আবির হোসেন (১৩) নামের এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার সিংপুর ইউনিয়নে। নিহত শিক্ষার্থী স্থানীয় সিংপুর হাজী আফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং ওই ইউনিয়নের বাসিন্দা মোঃ গোলজার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে আবির নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে পরিবারটিতে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছিল। অবশেষে আজ সকালে এলাকাবাসী খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে সন্দেহ হলে…
বিশেষ প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ার ভদ্রা নদীর তীর ঘেষে নির্মিত আবাসন প্রকল্পের ২৬ টি ঘর ভাঙ্গনের কবলে পড়েছে। দেশব্যাপী বর্তমান সরকারের খাল খনন কর্মসূচীর অংশ হিসেবে ডুমুরিয়ার ভদ্রা ও হরি নদী খননের কারণে এ ঘর গুলো ভাঙ্গনের কবলে পড়েছে। ফলে ঐ এলাকায় বসবাসকারী ২৬ টি পরিবার অত্যন্ত ঝুকির মধ্যে রয়েছে। যে কোন সময় তাদের ঘর গুলো নদীর মধ্যে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফাঁটল ধরেছে অনেক ঘর। সরজমিনে গিয়ে অত্র আবাসন প্রকল্পের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজারের সন্নিকটে ভদ্রা নদীর তীর ঘেষে গৃহহীনদের বসবাসের জন্য আবাসন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করা হয়।ইতিমধ্যে আবাসন…
মোঃ হিমেল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে আহত হওয়ার পাঁচ দিন পর মীর ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মা ও ছেলেসহ দুইজনকে আটক করেছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। নিহত মীর ইসমাইল হোসেন উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মীর ইয়াসিন আলীর ছেলে। নিহত মীর ইসমাইল হোসেন উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মীর ইয়াসিন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশদের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে গত ১৬ জুলাই…
ডেভিড সাহা টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় যখন বান্দরবানের অনেক পরিবার পানিবন্দি ও খাদ্যসংকটে দিন কাটাচ্ছে, ঠিক সেই সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মানবিক নেতা বান্দরবান সদর উপজেলা নিউগুলশান/কেচিংঘাট এর সকলের প্রাণ প্রিয় মানবিক নেতা মহিউদ্দিন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাট,সিদ্দিক নগর, জালালাবাদসহ বিভিন্ন পাড়া বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, মোমবাতি শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। বন্যার কারণে কর্মহীন হয়ে পড়া এবং খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর এই উপহার হাতে পেয়ে তারা দুর্যোগ মুহূর্তে এসব সহায়তা জন্য মহান সৃষ্টি কর্তার নিকটে শুকরিয়া আদায় করুন মানবিক জনমানুষে নেতা মহিউদ্দিন বলেন,…
বর্তমান প্রজন্ম থেকে মুক্তিযুদ্ধের চেতনা হারালে দেশের স্বাধীনতার গুরুত্বও কমে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে অর্জিত স্বাধীনতার গুরুত্বও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর শাহবাগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের সঙ্গে অনেক কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এই বাংলাদেশ আমরা পেতাম না।’ রাজাকার বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, হিন্দু গ্রামগুলো গ্রামের পর গ্রাম ছারখার করে দিয়েছিল। মেয়েদেরকে গুলি ও বেয়নেটের আঘাতে…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যাদের রাজপথে দেখা যায়নি, তারা ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছে। একই সঙ্গে তিনি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শরিক নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা অতীতে একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তি নেই। তাই জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি বলেন,…
নিজস্ব প্রতিনিধি, ডিজিটাল প্রযুক্তিকে ভয় নয়, বরং নিরাপদ, দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রযুক্তির অগ্রযাত্রা থেমে থাকবে না। তাই শিশু-কিশোরদের প্রযুক্তি থেকে দূরে সরিয়ে নয়, বরং সঠিক ব্যবহার শেখানোর মাধ্যমে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেল বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ডিজিটাল জেন্ডার নরমস (ডিজিটাল পরিসরে লিঙ্গভিত্তিক সামাজিক মানদণ্ড):জাতীয় শিখন-অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে জনগণের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বরং…
নিজস্ব প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রশাসকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে নতুন গতি এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ফলে, মাঠপর্যায়ের কার্যক্রমে নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে কার্যকর। এ জন্য এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল ধ্বংসে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। এ সময়…
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহরা হলেন- জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মেতালেবের ছেলে শিলা আক্তার (২৫) এবং মহানগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)। ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক এসআই খালিদ ৩ জন নিহতের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, একটি ব্যাটারি চালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ…
নিজস্ব প্রতিনিধি, বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে চিকিৎসার কথা বলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আজ জেলার একটি আদালত। মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। ণ্ডপ্রাপ্ত মো. নেজাম উদ্দিন চট্টগ্রামের পটিয়া থানার পূর্ব জিরি এলাকার নুরুল হক মেম্বারের বাড়ির মৃত কবির আহমেদের ছেলে। আদালতের বেঞ্চ সহকারী এস. এম. কাওসার সাগর বাসস’কে জানান, মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় নেজাম উদ্দিনকে দোষী সাব্যস্ত করেন। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার…
ডেভিড সাহা, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি উপজেলার উজানুপাড়া ও কানতারমুখ পাড়াসহ ক্ষতিগ্রস্ত এলাকায় ১৫৭টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়িত্বের অংশ হিসেবে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে বাহিনীটি। সোমবার (২০ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি-এর নেতৃত্বে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির,…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ে বহুল আলোচিত একটি শিশু ধর্ষণ মামলায় দীর্ঘ ১৫ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের সংশ্লিষ্ট আদালত এ রায় ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বহুল আলোচিত এ মামলার গুরুত্বপূর্ণ আইনি নিষ্পত্তি হওয়ায় আদালত প্রাঙ্গণে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। রায় ঘোষণার সময় ছয় আসামিকেই আদালতে উপস্থিত রাখা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালতের রায়ে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবী ও আদালতসংশ্লিষ্টরা।…
জেলা প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে নামধারী কথিত সাংবাদিক মিজানের দায়েরকরা কাল্পনিক মামলায় জামিন পেয়েছেন ৬ সিনিয়র সাংবাদিক। তারা হলেন আতাউর রহমান ( ভোরের দর্পণ) শ আ ম হায়দার (জনকন্ঠ) মোস্তাফিজুর রহমান বকুল (ভোরের কাগজ), মোঃ মাহমুদুর রহমান (সমকাল), মামুনুর রশিদ (আগামীর সময়) ও আব্দুল্লাহ আল মামুন মাই টিভি। মামলাটি পরিচালনা করেন পার্বতীপুরের গর্ব বালাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জজ কোর্টের এ্যাডঃ শাহাদত হোসেন সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট জয় কিশোর নাগ দুপুরে শুনানি শেষে সাংবাদিকদের জামিন প্রদান করেন এক পর্যায়ে তিনি বাদী মিজানকে খুঁজছিলেন এর আগে পিবিআই মামলাটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদন হাতে পেয়ে সাংবাদিকরা মানববন্ধন ও…
শাহিনুর ইসলামঃ যশোরের কেশবপুর উপজেলার নদ-নদী ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে দীর্ঘদিন ধরে অবাধে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছিল। বিশেষ করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ি এলাকার কপোতাক্ষ নদে এই জালের ব্যবহার…
দীপক শর্মা ঠাকুরগাঁও সদর থানাধীন সালন্দর রামবাবুর গোডাউন এলাকায় অভিযান চালিয়ে মা’দ’কসহ ৩ জনকে আ’ট’ক করে কা’রা’দণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর তথ্য অনুযায়ী, সোমবার “মোবাইল কোর্ট অভিযান-০৪” এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি মামলা দায়ের করা হয়। উদ্ধারকৃত আলামত: ১. টাপেন্টাডল ট্যাবলেট – ২ পিস ২. গাঁ’জা – ১০ গ্রাম গ্রেফতারকৃতরা হলেন: ১. মো: আজাহার উদ্দীন (২৫) ২. মো: বিপ্লব (৩০) ৩. মো: আরিফ ইসলাম (২৪) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাঈম আশরাফ ২ জন আসামীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ৪ মাসের বিনাশ্রম কা’রা’দণ্ড প্রদান করেন।…
মোঃ মাহাবুল ইসলাম মুন্না, বাংলাদেশ রেলওয়ের পদ্মা এক্সপ্রেস ট্রেনে এক টিটিইর বিরুদ্ধে বৈধ টিকিটধারী এক শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, টিটিই টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে বিনা রসিদে অর্থ আদায় করছিলেন। এর প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওই শিক্ষার্থী শারীরিকভাবে লাঞ্ছিত হন। ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত টিটিইকে তাদের সামনে হাজির করতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন…
দীপক শর্মা সম্প্রতি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় পুকুর, ডোবা, নদী ও জলাশয়ে ডুবে শিশুসহ একাধিক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবিষয়ে সবারই সচেতন হওয়া দরকার। শিশুদের কখনোই একা পুকুর বা জলাশয়ের পাশে খেলতে দেবেন না। বাড়ির আশপাশের পুকুর ও ডোবা নিরাপদ রাখতে বেড়া বা প্রতিবন্ধক ব্যবস্থা করুন। শিশুদের সবসময় বড়দের নজরদারিতে রাখুন। সাঁতার না জানলে গভীর পানিতে নামবেন না। বর্ষাকালে নদী, খাল ও প্লাবিত এলাকায় অতিরিক্ত সতর্ক থাকুন। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করুন। একটি পরিবারের হাসি যেন আর কোনো অসাবধানতায় কান্নায় পরিণত না হয়। আসুন, আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। কারণ একটি প্রাণের মূল্য কোনো…
সাকিব হাসান নাইম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় নদীভাঙনের তীব্রতায় আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক পরিবারের বসতভিটা এখন চরম ঝুঁকিতে। প্রতিদিনই নদী একটু একটু করে গিলে খাচ্ছে । আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের মানুষেরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই করতোয়া নদীর ভাঙন চললেও কার্যকর কোনো স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। এবার টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। নদীর পাড় ধসে পানি এখন আশ্রয়ণ প্রকল্পের ঘরের একেবারে কাছে পৌঁছে গেছে। ইতোমধ্যে কয়েকটি ঘর চরম ঝুঁকিতে পড়েছে। বড় ধরনের ভাঙন দেখা দিলে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হতে পারে পুরো প্রকল্পের ঘরসহ আশেপাশে বসতভিটা। সরেজমিনে…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য কুলাউড়া গড়ে তোলার লক্ষ্য নিয়ে “সবুজ কুলাউড়া অভিযান–২০২৬” এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। Dream IELTS Academy (রবিরবাজার শাখা) এবং লাইফলাইন ব্লাড ফাউন্ডেশন, কুলাউড়ার যৌথ উদ্যোগে মঙ্গলবার কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন কলেজ, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ প্রাঙ্গণে মোট ৪০০টি উন্নত মানের ফলজ বৃক্ষের…
লোকমান হোসেন শার্শা উপজেলা পুটখালী সীমান্ত একটি গুরুত্বপূর্ণ বর্ডার। পুটখালী বর্ডার দিয়ে মাদকদ্রব্য বড় আকারের চালান এখান দিয়ে প্রতিনিয়ত ভারতে পাছার হয়। এবং ভারত থেকে নেশা জাতীয় দ্রব্য বাংলাদেশে পার হয়। খুলনা বিজিবি ২১ ব্যাটেলিয়ান লেফটেল কর্নেল সাইফুল আলম খান জানান। গোপন সূত্রের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায় পুটখালী সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাছার হবে। ২০শে জুলায় রবিবার তাৎক্ষণিক বিজিবির একটি পিকআপ টহলে বেরিয়ে যাই। এবং অভিযান চালিয়ে ২০৮ বোতল স্কাপ সিরাপ জব্দ করে। কিন্তু এ সময় কোন আসামি ধরা পড়ে না। জব্দ কি তোমার বিজিবি হেফাজতে জমা দেয়া হয়। মাদক পাছারের উপর গুরু তর ব্যবস্থা নেয়া হবে…
মোঃ হাসান আলী গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের মাননীয় এমপি। মাননীয় এমপি আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম আজ (২১জুলাই) সকাল ১০:৩০ মিমিটে পলাশবাড়ি এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে পৌঁছালে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারি কমিশনার(ভুমি) মোঃ আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই মোঃ জুয়েল এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল বারী সরকার সহ স্কুলের সহকারি শিক্ষকবৃন্দ, কর্মচারী ও এলাকার বিভিন্ন পেশা/শ্রেনী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-৩…
মোঃ পারভেজ আজ ২০ জুলাই, সোমবার, দুপুর ১২টায়, চট্টগ্রাম জেলা পরিষদ ভবনে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, মাহবুবুর রহমান শামীম দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বিভাগীয় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন- সংগ্রামে তিনি যে দক্ষতা, নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দিয়েছেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবেও জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও…
শাহিনুর ইসলাম, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সোমবার (২০ জুলাই) রাতে পাটকেলঘাটা থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন এমপি। তিনি থানার বিভিন্ন কার্যক্রম, জনসেবার মান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। পরে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মানোন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইদ্রিস আলী, মাওলানা রেজাউল করিম, সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শাহ আলম, নগরঘাটা ইউনিয়ন…
লোকমান হোসেন, যশোর শার্শা উপজেলার বেনাপোলে হাকর নামক খালটি, দখল করে ছোট ছোট পুসকুনি তৈরি করে মাছ চাষে মেতে উঠেছে এখানকার প্রভাবশালী ব্যক্তিরা। যে খাল এখানকার গরিব এবং মধ্যবিত্ত মানুষের বাচার একমাত্র সম্বল। সেইখানে মাঝে মধ্যে ভেরিবাধ তৈরি করে মাছ চাষ করছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। মাঝে মাঝে বাঁধ তৈরি করার কারণে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকাই নিচু এলাকাগুলো প্রতিনিয়ত বন্যার মত প্লাবিত হয়। অনেক গরিব মানুষের ঘরবাড়িতে পানি উঠে। কিন্তু তারা কিছু বলতে পারে না। ৪/৫কি:মি:খালটি পুনরায় খননের দাবি জানান এলাকার সাধারণ জনগন।
মোহাম্মদ আলী ভূঁইয়া, কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একটি মুদি দোকানে সাত বছর বয়সী এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে অশ্লীল ভিডিও দেখানো এবং শ্লীলতাহানির অভিযোগে এক দোকানদারকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ জুলাই, ২০২৬) দুপুরে উপজেলার রোদার পুড্ডা বাজারে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রেহেনা মজুমদার মুক্তি। দণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ীর নাম মোঃ জয়নাল আবেদীন। সে উপজেলার রোদার পুড্ডা বাজারের একজন মুদি দোকানদার। ঘটনা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ওই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী (০৭) রোদার পুড্ডা বাজারের জয়নাল আবেদীনের মুদি…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ে উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার। একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে সহজে অর্থ উপার্জনের প্রলোভনে জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তরুণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী এমনকি মধ্যবয়সীরাও জড়িয়ে পড়ছেন বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ ও ক্যাসিনোভিত্তিক জুয়ার সঙ্গে। শুরুতে সামান্য লাভের আশ্বাস পেলেও শেষ পর্যন্ত অনেকেই নিঃস্ব হয়ে ঋণগ্রস্ত, মানসিকভাবে বিপর্যস্ত এবং আত্মহত্যার মতো মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে যাচ্ছেন। স্থানীয়দের মতে, এটি এখন আর ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটি বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ভূজারীপাড়া গ্রামের ২০ বছর বয়সী নাহিদ রানার মৃত্যু। পরিবারের দাবি, প্রথমদিকে অনলাইন জুয়ায় কয়েকবার…
দীপক শর্মা “হয় মাদক ছাড়ো, নয়তো এলাকা ছাড়ো”-এ ধরনের ছবি ফেসবুকে প্রদর্শন করলেই কোনো সমাজ মাদকমুক্ত হয়ে যায় না। সচেতনতা সৃষ্টি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু ছবি প্রকাশ বা স্লোগান দিয়ে মাদকের ভয়াবহ বিস্তার রোধ করা সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে হলে মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, মাদকের উৎস ও সরবরাহের পথ বন্ধ করতে হবে এবং প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করতে হবে। মাদকের বিরুদ্ধে প্রকৃত সফলতা…
ইব্রাহিম কাজী গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার ২০ জুলাই দুপুর ২টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা মোল্লাপাড়া গ্রামের জগলুল হায়দার শাহিন (৬০) এর ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় তৌহিদী জনতা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে জগলুল হায়দার শাহিন আহত হন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে…
মোহাম্মদ আবুল কালাম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দাপুনিয়া গ্রামে মসজিদে জুমার নামাজ পড়ানোর জেরে মাওলানা মোহাম্মদ হোসাইন মোল্লা ও তার ছোট ভাইকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৯ জুলাই) সংঘটিত এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আহত মাওলানা মোহাম্মদ হোসাইন মোল্লা দাপুনিয়া গ্রামের সন্তান এবং পেশায় একজন আলেম। স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গতকাল ১৯ জুলাই জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে পূর্ববিরোধ বা উত্তেজনার জেরে মাওলানা মোহাম্মদ হোসাইন মোল্লার ওপর ক্ষুব্ধ হয় প্রতিপক্ষের লোকজন। জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বা স্থানীয়ভাবে…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় মশা নিধনের সুনির্দিষ্ট কোনো কার্যকর উদ্যোগ না থাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ পৌরবাসী। মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে প্রশ্ন তুলেছেন, পৌরসভায় মশা নিধনের জন্য কোনো বাজেট আছে কি না? যদি বাজেট থেকেই থাকে, তবে সাধারণ মানুষকে কেন মশার কামড় খেতে হবে—এমন প্রশ্ন এখন ঘরে ঘরে। পৌরবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করলেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত ফগার মেশিন বা মশা মারার ওষুধ ছিটানোর দৃশ্য চোখে পড়ে না। অনেকেরই প্রশ্ন, এই বাজেট কি কেবল নির্দিষ্ট কিছু ভিআইপি এলাকার জন্য বরাদ্দ? যদি তাই হয়, তবে সাধারণ নাগরিকদের ওপর পৌর ট্যাক্স…
নিজস্ব প্রতিনিধি : মহামান্য সুপ্রিম কোর্ট, দেশবাসী জানেন-হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি। গঠনতন্ত্রে সংস্থাটির নিক নেইম হিউম্যান এইড ইন্টারন্যাশনাল। কতিপয় স্বার্থন্বেসী সহযোদ্ধাদের লোভ ও ষড়যন্ত্রের কারণে সংস্থাটির মহাসচিব পদটি বারবার বিতর্কের মুখে পড়েছে কিন্তু আমি কখনো কাউকে অভিযুক্ত করার চেষ্টা করিনি। কারণ- ওদেরকে আমিই শিখিয়েছিলাম; মানবাধিকার কী এবং কেনো এই কাজ করতে হবে! আমার ক্যারিয়ার ২০ বছরের। কিন্তু হিউম্যান এইড এর অফিসিয়াল যাত্রা ২০১৮ সাল জাতীয় গোয়েন্দা বিভাগ এনএসআই এর ছাড়পত্র ও জয়েন্ট স্টক রেজিষ্ট্রেশন ( S-12847) এর মাধ্যমে। সাবমিশন কার্যক্রম শুরু হয়েছে ২০১৬ থেকে। ২০১৪ সালে সংস্থার নামটি কিনে রেখেছিলাম…
মাসুম বিল্লাহ-খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের গৃহীত যেকোনো কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোমবার (২০ জুলাই) বিকেলে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট সোসাইটির ‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নগর জলাবদ্ধতা হ্রাস, দুর্যোগ ঝুঁকি কমানো এবং একটি পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ার উপর গুরুত্বারোপ…
জেলা প্রনিনিধি: দিনাজপুর সদর উপজেলার বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার গোডাউনে অভিযান চালিয়ে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ, ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ এবং কুরিয়ার সার্ভিসের ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১৩। র্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে সিপিসি-১, র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর সদর পৌরসভার সরদারপাড়া বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের গোডাউনে অভিযান পরিচালনা করে। এ সময় গোডাউন তল্লাশি করে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ এবং ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করা হয়। এ ঘটনায়…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে হাঁসের বাচ্চা লেনদেন বা ফেরত দেওয়া নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধ চলছিল। এর জেরে সোমবার তুচ্ছ বিষয়টিকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।…
জেলা প্রতিনিধি : দিনাজপুর শহরের সুইহারী ডাইল বেচার বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস নেশাজাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ মোছা.পপি বেগম (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ জুলাই রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার পপি বেগম সুইহারী ডাইল বেচার বাগান এলাকার ইমাম হোসেনের মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকার একটি ভাড়া বাসার শয়নকক্ষে মাদক বিক্রির উদ্দেশ্যে একজন অবস্থান করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পপি বেগম পালানোর চেষ্টা করেন। এ সময় নারী পুলিশ…
সৌভিক পোদ্দার, পাটের ভরা মৌসুমে ঝিনাইদহ পাট অধিদপ্তরের দুইটি গুরুত্বপূর্ন কার্যালয় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় চরম ভোগান্তি তে পড়েছেন পাট ব্যবসায়ীরা। লাইসেন্স নবায়ন বা নতুন লাইসেন্সের প্রয়োজন নিয়ে অফিসে এলেও কর্মকর্তাদের না পেয়ে বার বার ফিরে যেতে হচ্ছে পাট ব্যবসায়ীদের।। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে ঝিনাইদহে ২০ (বিশ) হাজার ২২৬ (দুইশত ছাব্বিশ) হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। এ সময় চাষিরা পাট কাটা ও জাগ দেওয়ার কাজে ব্যস্ত, আর ব্যবসায়ীরা ব্যস্ত লাইসেন্সসংক্রান্ত কার্যক্রমে। কিন্তু সদর উপজেলার নিঝুম টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শকের কার্যালয় ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় অধিকাংশ সময়ই তালাবদ্ধ থাকায় সেবা থেকে বঞ্চিত…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের দক্ষিণপাড়ায় এক বীর মুক্তিযোদ্ধা পরিবারকে গেট আটকে গৃহবন্দী করে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি খাদ্য সংকটের কারণে পরিবারের ছোট ছোট শিশুরা গত তিন দিন ধরে প্রায় অনাহারে দিন কাটাচ্ছে বলে জানা গেছে। এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রূপসদী দক্ষিণপাড়ার বীর মুক্তিযোদ্ধা জাহের আলীর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তাদের বাড়ির যাতায়াতের পথ ও প্রধান ফটক বাইরে থেকে আটকে দেয়। ফলে নারী ও শিশুসহ পরিবারের ৬ সদস্য অবরুদ্ধ…
মো: পারভেজ চট্টগ্রামের পটিয়ায় মামলা দিয়ে হয়রানি নারী নির্যাতনের অভিযোগ এনে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকজন নারী। ২০ জুলাই সোমবার বিকেল ৪টায় পটিয়া পৌরসদরের থানার মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় বক্তব্য রাখেন আলিয়া বেগম, পারভীন আক্তার, কহিনূর আক্তার, আলিয়া বেগম, পারভীন আক্তার, কামরুন নাহার,আসমত আরা রুমি, সেকুফা আক্তার, মমতাজ বেগম, ফারজানা ফারিয়া, আনু বেগম, জয়নাব, জেবু প্রমুখ। মানববন্ধনে তারা দাবী করেন, পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী ওয়াহিদ উল্লাহ সুদী টাকার জন্য মামলা দিয়ে হয়রানী করছে। বিচার চেয়ে থানায় অভিযোগ দিলেও তারা বিচার পাননি। তারা যদি এবার বিচার না পায় তাহলে আত্মহত্যা করবে বলেও হুশিয়ারি…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন পরিষদ চত্বরে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম এবং গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। সভায় বক্তারা সমাজ থেকে মাদক, জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়ায় ক্যান্সারে আক্রান্ত দুই অসহায় পরিবারের চিকিৎসা ব্যয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে মাওঃ শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার ২০ জুলাই সদর ইউনিয়নের করের গ্রামের সুমত মালাকার ও কুলাউড়া পৌরসভার বাসিন্দা মানিক মিয়ার হাতে চিকিৎসা সহায়তা বাবদ মোট ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইজাজ আলী উপকারভোগীদের হাতে এ অনুদান তুলে দেন। তিনি বলেন, সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেন, দেশের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি রফিকুল…
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী তুলসীঘাট-নাকাই ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক জলিল বাঁশের তল থেকে ডুমুরগাছা হয়ে ঠাকুরের আড়া পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা প্রায় ৪০ বছরের পুরোনো সড়কটি আজও পাকা হয়নি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে কাদার স্তূপে পরিণত হওয়ায় মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় যানবাহন কাদায় আটকে যাচ্ছে, আবার কেউ কেউ দুর্ঘটনারও শিকার হচ্ছেন। পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল মৌলভীবাজারের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশ। সোমবার ২০জুলাই ২০২৬ কুলাউড়ার গণকিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রম জেলার অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দীপক শর্মা ঠাকুরগাঁও সদর উপজেলায় জমিতে হাল চাষ করার সময় বজ্র পাতে ফজলু (৩৮) নামে এক যুবকের মৃ/ত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ফজলু ৯ নং রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামের বাসিন্দা মহশিন আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো. শাজাহান আলী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের বাড়ির পাশের কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন ফজলু। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজের মধ্যেই আকস্মিক বজ্র পাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মা/…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধার সুন্দরগঞ্জে পকেটে ইয়াবা নিয়ে মাদক কেনাবেচার সময় শাকিল মিয়া (শাকিল খান) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক উপজেলা নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। গ্রেফতারকৃত শাকিল মিয়া উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের নূর মোহাম্মদ আলীর সন্তান। তিনি উপজেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মপুর বাজারের ‘জোবেদা ফিলিং স্টেশন’-এর পাশে অন্ধকার ও ফাঁকা জায়গায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে…
জহর হাসান সাগর তালা প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় এ উপলক্ষে পূবালী ব্যাংক তালা উপশাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তালা ভদ্র সুপার মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে গ্রাহকদের অংশগ্রহণে ক্যাশলেস সেবার গুরুত্ব ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি পাটকেলঘাটা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো.…
আল মুজাহিদ সরকারের প্রতিশ্রুতির মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ঝিকরগাছায় নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন যশোর – ২ আসনের সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। ২০ জুলাই (সোমবার) সকাল ৯ টায় উপজেলা মোড়সংলগ্ন রাজাপটিস্থ বিটিসিএল ভবনের পাশে এ নির্ধারিত জায়গাটি তিনি পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ জানান, প্রায় ৪ মাস আগে জায়গাটি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমান্যব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সহ সকলের মতামত নিয়ে বিটিসিএল সংশ্লিষ্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চুক্তিপত্র অনুযায়ী অনাপত্তি পত্র ইস্যু করেন । এ সংক্রান্তে বোর্ডে একাধিক বার সভা করা হয়েছে। কিছু টেকনিক্যাল ত্রুটি ছিলো সেটি সমাধান করেছে ।…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল রূপদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যায় জর্জরিত। জরাজীর্ণ যাতায়াত ব্যবস্থা, সীমানা প্রাচীরের অভাব এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের টাকায় আয়ার বেতন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান সড়ক থেকে স্কুল পর্যন্ত মাত্র ১২০–১৩০ ফুট দূরত্বের মাঠের অবস্থা অত্যন্ত নাজেহাল। সামান্য বৃষ্টিতেই পুরো মাঠ কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের স্কুলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্তমানে বিদ্যালয়টিতে মোট ১৮৪ জন শিক্ষার্থী (৭৫ জন ছাত্র ও ১০৯ জন ছাত্রী) অধ্যয়নরত থাকলেও যাতায়াতের বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যায়। যাতায়াতের পাশাপাশি…
নিজস্ব প্রতিনিধি জেলায় ৩০ জন প্রান্তিক পেশাজীবীর ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্নের পর সনদপত্র ও অনুদানের চেক প্রদান করা হয়েছে। ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোণা পৌরসভার ৩০ জন প্রান্তিক পেশাজীবীকে এ সনদপত্র ও অনুদানের চেক প্রদান করা হয়। আজ সোমবার দুপুরে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে শহর সমাজসেবা কার্যালয়, নেত্রকোণার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো. মহিবুল্লাহ্ হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশিষ…
নিজস্ব প্রতিনিধি রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা এবং জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, সরকারি কার্যক্রমে সময়, অর্থ ও জনশক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করাই হতে হবে প্রশাসনের অন্যতম লক্ষ্য। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির সহ-আয়োজনে রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আপনাদের প্রতিটি পদক্ষেপ গ্রহণের আগে এর প্রয়োজনীয়তা ও জনকল্যাণে এর…
নিজস্ব প্রতিনিধি সিএএবি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য বাংলাদেশ আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান আজ বিকেলে সিএএবি সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি উদ্বোধন করার চেষ্টা করছি। তার আগে, জাপানি কনসোর্টিয়াম ৩১ জুলাই তাদের দরপত্র জমা দেবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরো বলেন, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পরবর্তী সময়সূচী স্পষ্ট হবে। তবে, চুক্তিটি আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোস্তফা মাহমুদ…
নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বাঁশখালী উপজেলার পশ্চিম কোকদণ্ডী এলাকার মো. আরিফ (২৯) এবং ইলশা এলাকার মো. মারুফ (২৩)। আদালতের বেঞ্চ সহকারি নাঈম হোসেন বলেন, ছয় সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো.আরিফ ও মো. মারুফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সূত্র:বেসিস
পদ্মা নদীবেষ্টিত মাদারীপুরের শিবচর উপজেলার বিস্তীর্ণ বালুচর একসময় ছিল প্রায় অনাবাদি। বালুময় মাটিতে অন্যান্য ফসলের আবাদ তেমন একটা না হলেও এখন সেই চরজুড়ে অধিক পরিমাণে বাদামের চাষ হচ্ছে। অনুকূল আবহাওয়া, উপযোগী বেলে মাটি এবং বাজারে ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে বাদামের আশানুরূপ ফলন পেয়েছেন কৃষকরা। ফলে একসময় অনাবাদি পড়ে থাকা বালুচরই এখন চরাঞ্চলের মানুষের জীবিকা ও আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। সরেজমিনে শিবচর উপজেলার চর জানাজাত, মাদবরেরচর, কাঁঠালবাড়ী, সন্ন্যাসীরচর, বন্দরখোলা, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী ও শিরুয়াইল ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই কৃষক-কৃষাণীরা বাদাম উত্তোলন, গাছ থেকে বাদাম আলাদা করা এবং রোদে শুকানোর কাজে…
নিজস্ব প্রতিনিধি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের লক্ষ্যে দেশের সকল স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মাউশি’র এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তর দেশের সকল স্কুল ও কলেজে এই কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। আদেশে বলা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) ক্রীড়া পরিচালনা কমিটি গঠন করতে হবে। সূত্র:বাসস
নিজস্ব প্রতিনিধি জেলার সদর উপজেলায় আজ নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময়ে বজ্রপাতে ফজলুল করিম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯ টার দিকে সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম সদর উপজেলার ৯ নম্বর রায়পুর উনিয়নের কাচনা গ্রামের মো. মহসিন আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফজলুল করিম তাদের বাড়ির পূর্ব দিকে হরিন্দা গ্রামে নিজেদের জমিতে পাওয়ার টিলার নিয়ে চাষ করতে যান। জমি চাষের একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ফজলুল করিম ঘটনাস্থলেই নিহত হন। বিষয়টি নিশ্চিত…
নিজস্ব প্রতিনিধি জেলার সদর উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া তা সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরে সদর উপজেলার মহামায়া বাজারে নিয়মিত তদারকি অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, সদর উপজেলার মহামায়া বাজারে তদারকি অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া তা সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘আনন্দ বেকারি’র মালিককে ২০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।…
নিজস্ব প্রতিনিধি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ৯ বছর বয়সী স্কুলছাত্রী আবিদা সুলতানা আয়নী হত্যা মামলায় একমাত্র আসামি সবজি বিক্রেতা মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক সাইফুর রহমান আজ সোমবার (২০ জুলাই)এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুটিকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া পৃথক দুটি ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ…
নিজস্ব প্রতিনিধি রংপুরে চাহিদার তুলনায় প্রায় ৪ গুণ শাক-সবজি উৎপাদন হচ্ছে। তাই মৌসুমে সরবরাহ বেশি থাকায় ফসলের দাম পাচ্ছে না কৃষক। প্রায় এক যুগ ধরে সংরক্ষণাগার নির্মাণের দাবি করা হলেও তা প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়েছে। অপরদিকে সার, সেচ, কীটনাশকসহ সকল উপকরণের দাম বাড়ায় ফসল উৎপাদনের ব্যয় বাড়ছে। তাই ফসল সংরক্ষণের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিতসহ কৃষকের জীবন-জীবিকা রক্ষায় জোরালো দাবি উঠেছে। তবে কৃষি বিভাগ বলছে, কৃষকের স্বার্থে রংপুরে প্রাথমিকভাবে মিনি কোল্ডস্টোরেজ নির্মাণের কাজ শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায়, রংপুর জেলার সবজি উৎপাদনের শীর্ষ উপজেলা মিঠাপুকুর। এ উপজেলায় বরবটি, করলা, কাকরোল, পটল, লাউ, মিষ্টি কুমড়া, শসা, কচু, কাঁচামরিচ, লালশাক, পুঁইশাক, ডাটা শাক, কলমি…
নিজস্ব প্রতিনিধি জেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ সোমবার বেলা ১১ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। জেলা প্রশাসক শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা হ্রাসে করণীয় বিষয়ে প্রধান শিক্ষকদের নির্দেশনা দেন। তিনি প্রাথমিক শিক্ষাকে আরও যুগোপযোগী ও শিক্ষার্থী-কেন্দ্রিক করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কার্যকর…
নিজস্ব প্রতিনিধি বিপুল পরিমাণ ফেন্সিডিল ধ্বংস করেছে নওগাঁ জেলা প্রশাসন। আজ দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার দিয়ে এসব মাদক ধ্বংস করা হয়। নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জানা যায়, কয়েক বছর ধরে জেলার বিভিন্ন এলাকার মাদককারবারিদের কাছে থেকে এসব ফেন্সিডিল জব্দ করা হয়েছিল। মামলার পর এসব বোতল মালখানায় রাখা হয়। জেলা ফায়ার সার্ভিস টিমের সহযোগিতায় আজ এসব ধ্বংস করা হলো। নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, ২০১৫ সাল থেকে ২০২১…
নিজস্ব প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে। মন্ত্রী বলেন, তৎকালীন সময়ে এই হত্যাকাণ্ডের প্রধান বিচার সামরিক আদালতের মাধ্যমে সম্পন্ন হয়েছিল এবং সেখানে সুনির্দিষ্ট ফাইন্ডিংস ছিল। তিনি আজ (সোমবার) বিকেলে বিজিবি সদরদপ্তর পিলখানায় আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দরবার শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা এই আসামিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতারের পর বর্তমান সেনা আইনেই (মিলিটারি অ্যাক্ট) বিচারের লক্ষ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, জেনারেল কোর্ট মার্শাল গঠনের…
নিজস্ব প্রতিনিধি ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টায় জেলার লাউড়েরগড়ে সর্বোচ্চ ১৪০ মিলিমিটার এবং সুনামগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সোমবার সকাল ৯টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ৮.৮৬ মিটার, যা বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে রয়েছে। সুনামগঞ্জ পয়েন্টে পানির উচ্চতা ৭.৩৫ মিটার, যা বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচে। লাউড়েরগড় পয়েন্টে ৭.৪৪ মিটার, যা বিপৎসীমার ৬১ সেন্টিমিটার নিচে এবং দিরাই…
নিজস্ব প্রতিনিধি জেলার বাউফল উপজেলায় অভিযান চালিয়ে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ সোমবার বিকেল ৪টার দিকে বাউফল উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের প্রধান ফটকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেত, বিল ও খালে পরিচালিত অভিযানে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ১৫০টি এ সব জালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) তপন মজুমদার, বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম. এম. পারভেজ এবং নৌপুলিশের সদস্যরা…
নিজস্ব প্রতিনিধি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ৮ জন রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসস’কে বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র:বাসস
নিজস্ব প্রতিনিধি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম আজ জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, জেলার চিকিৎসা ব্যবস্থায় কোন দুর্নীতি, অবহেলা ও অব্যবস্থাপনা মেনে নেয়া হবে না। চিকিৎসায় আরো আন্তরিক হতে হবে, রোগীদের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে। আজ সোমবার দুপুরে জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘ সময় জেলার মানুষ সুষ্ঠ চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত। বিগত সরকারের আমলে মানুষের চিকিৎসার কথা বলে জনগণের টাকা লুটপাট হয়েছে। ফার্নিচার, জীবন রক্ষাকারী ওষুধ, ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ না করে ভুয়া কাগজপত্র দিয়ে টাকা পয়সা আত্মসাৎ করেছে। আওয়ামী…
নিজস্ব প্রতিনিধি ক্যান্সারে আক্রান্ত মা লাভলী বেগমকে ফরমালিন মুক্ত নিরাপদ আনার খাওয়াতে পরামর্শ দেন চিকিৎসক। এরই ধারাবাহিকতায় মাকে নিয়মিত ফরমালিন মুক্ত আনার খাওয়াতে গার্মেন্টসের চাকরি ছেড়ে শখের বসে নিজ বাসার ছাদে কয়েকটি আনার গাছ রোপণ করেন আলামিন। ধীরে ধীরে আনার বাগানটি পরিণত হয় সফল একটি ছাদ বাগানে। মা লাভলী বেগম ২০২৫ সালের মে মাসে দুনিয়া থেকে বিদায় নেন। আলামিন তার নিজের গাছের নিরাপদ আনার মাকে খাওয়াতে না পারলেও ছাদ বাগানে আনার চাষ করে সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন আলামিন। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় আধুনিক পদ্ধতিতে আনার চাষ ও কলমের মাধ্যমে করা আনার চারা বিক্রি করে আলামিন শুধু নিজের ভাগ্যই বদলাচ্ছেন না, স্থানীয়…
নিজস্ব প্রতিনিধি স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ৭২৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে একটি মূল্যায়ন-উন্নয়ন (অ্যাপ্রেইজাল-কাম-ডেভেলপমেন্ট) কূপ এবং দুটি অনুসন্ধানমূলক (এক্সপ্লোরেটরি) কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। ‘একটি মূল্যায়ন-উন্নয়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং দুটি অনুসন্ধানমূলক কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্রা-২) খনন’ শীর্ষক এ প্রকল্পটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) বাস্তবায়ন করবে। আগামী বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বাসসকে বলেন, ‘দেশীয় উৎস থেকে…
নিজস্ব প্রতিনিধি অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখুন।’ আজ সোমবার ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে বিজিবি সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশনা দেন। এর আগে আজ বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদর দপ্তরে পৌঁছলে বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বিজিবির অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত…
নিজস্ব প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-এর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের অর্থায়নে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় প্রজাতির টেংরা ও শিং মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এফএমআরটি ডিসিপ্লিন পরিচালিত ‘জিন ব্যাংক ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ক্যাপাবিলিটি এনহ্যান্সমেন্ট অব স্মল ইন্ডিজিনাস ফিশ স্পিসিজ’ শীর্ষক সাব-প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন পুকুরে প্রথমে মাছের পোনা অবমুক্ত করা হয়। খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জলাশয়েও দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। সংসদ সদস্য আমীর এজাজ খান অনুষ্ঠানে দেশীয় ক্ষুদ্র মাছের জিনগত বৈচিত্র্য সংরক্ষণ,…
নিজস্ব প্রতিনিধি জন্মগতভাবে জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুটি জটিল রোগে আক্রান্ত হলেও তার চিকিৎসা ব্যয় বহনে অক্ষম অসহায় পরিবার। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তাঁর প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই শিশুর পরিবারের সার্বিক খোঁজখবর নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, তাঁর কার্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা – ঢাকা মহাসড়কের চব্বিশ মাইল এলাকায় একটি ভলভো বাস ও একটি সি-লাইন বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। চব্বিশ মাইল এলাকায় দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়। সকাল ১০ ঘটিকায় খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। এতে কম পক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে । স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার (২০জুলাই)২০২৬ খ্রিষ্টাব্দ পাবনা- নগরবাড়ি মহা সড়কের ২৪ মাইল নামক স্থানে সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনা গামী সি লাইন ও পাবনা থেকে ছেড়ে আসা কাশিনাথপুর গামী…
মো: হাসান আলী নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দকৃত ১৬ হাজারের অধিক বোতল ফেনসিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে নওগাঁ জেলা পুলিশ লাইন্সে এ কার্যক্রম পরিচালিত হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত ফেনসিডিল ধ্বংস করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া মোট ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল দীর্ঘদিন ধরে আদালতের আদেশের অপেক্ষায় সংরক্ষিত ছিল। আদালতের অনুমোদন পাওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো ধ্বংস করা হয়। এ সময় পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান…
মোঃ মাহাবুল ইসলাম মুন্না. রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী সাগরপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গোদাগাড়ী থানা-পুলিশের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন আবুল কালাম আজাদ। সম্প্রতি এলাকায় ফিরে প্রকাশ্যে চলাফেরা এবং মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সরকারের চলমান মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ার পর তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিত্যক্ত গোডাউনের ভেতরে মাদক সেবনের সময় ৬ মাদকসেবীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরও একজন কৌশলে পালিয়ে গেছে। শনিবার (১৮ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার সংলগ্ন পরিত্যক্ত একটি গোডাউনে এ অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। আটককৃতরা হলেন— মোঃ আপেল মাহমুদ প্রধান (২৯), মোঃ রাজিব শেখ (২১), মোঃ নাজমুল সরকার (২০), মোঃ শাকিল সরকার (২৮), মোঃ মারুফ প্রধান (২১) এবং মোঃ শিহাব সরকার (২০)। তারা সবাই গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।…
আসাদুল্লাহ হাদিস, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং মাঠপর্যায়ের তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান (জিআইএসভিত্তিক) প্রণয়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোকে উন্নয়নের অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। রিসোর্স পার্সোন হিসেবে বক্তব্য রাখেন, বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ,…
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা) পাবনার ভাঙ্গুড়া উপজেলার চকদিগর, সাতবাড়ীয়া ও বৈদ্যমরিচ এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার ১৯ জুলাই ২০২৬ বিকেল ৫ টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযান চলাকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোট ৬৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা ঘটনা স্থলেই ধ্বংস করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য ২,৬০,০০০/= দুই লাখ ষাট হাজার টাকা। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের…
মোঃ জাহিদ হোসেন জিমু , গাইবান্ধা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। নির্ধারিত স্থানে বর্জ্য না ফেলায় সড়কের পাশে গড়ে উঠেছে ময়লার বড় বড় স্তূপ। এতে একদিকে যেমন অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে ধুলাবালু ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার বিভিন্ন সড়ক ও জনবহুল স্থানে বর্জ্য পড়ে রয়েছে। রাস্তার পাশে এভাবে ময়লা ফেলায় পথচারীদের চলাচলে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। দুর্গন্ধের কারণে সাধারণ মানুষকে নাক-মুখ ঢেকে চলাচল করতে দেখা গেছে। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে এই অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের…
মাসুম বিল্লাহ, খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উন্নয়ন কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি কড়া নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, “উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনোভাবেই কাজে শৈথিল্য প্রদর্শন করা যাবে না।” একই সাথে তিনি সব দপ্তরের নিজ নিজ ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ করার জন্য নির্দেশ দেন। জেলার উপজেলা পর্যায়ে নির্মিত মডেল মসজিদগুলোর নির্মাণ…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ শৈলকূপা উপজেলা শহরে বিশেষ অভিযান চালিয়ে একটি স্বর্ণের দোকান থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক স্বর্ণ ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত (১৯ জুলাই) রাত সাড়ে আট টার দিকে শৈলকূপা উপজেলা শহরের থানা রোডের সরকার জেন্টস কালেকশন মার্কেটে অবস্থিত সোনার তরী জুয়েলার্সে অভিযান চালিয়ে শ্রী সঞ্জিত কর্মকার (৪৮) নামে এক ব্যক্তি কে আটক করা হয়। তিনি শৈলকূপা উপজেলার কবিরপুরের মৃত সমর কর্মকারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সঞ্জিত কর্মকারের দোকানের ভেতর থেকে ১৪৩ ( একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ হাজার ৭৯০ টাকা নগদ জব্দ করা হয়। শৈলকুপা থানার ওসি…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
