
মো: গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ এবং সাংবাদিক সৌরভসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে বুধবার (১৩ আগস্ট) সকালে খুলনা প্রেসক্লাবের সামনে ইউনিয়নের অর্থায়নে গঠিত ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ এই কর্মসূচির আয়োজনে বাংলাদেশ জার্নালিস প্রটেক্ট কমিটির মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনেবক্তারা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা চান। বক্তারা বলেন, সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকেরা জনগণের পক্ষে কাজ করে সমাজের সমস্যাগুলো সরকারের সামনে তুলে ধরেন। তাই সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা ও নির্যাতন দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’র সভাপতি কৌশিক দে-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কৌশিক দে, এইচএম আলাউদ্দিন, মো: নুরুজ্জামান, আবুল হাসান হিমালয়, সুমন আহমেদ, আহমেদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, ইয়াসিন আরাফাত রুমি, রকিবুল ইসলাম মতি, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, নূর হাসান জনি, মো: নুরুল আমিন, মামুন হোসেনসহ আরো অনেকে।
বক্তারা দ্রুত সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচার ও অন্যান্য হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান অন্তবর্তী সরকারের প্রতি।

