
মোঃ আল-আমিন-স্টাফ রিপোর্টার :
১৩ ই আগষ্ট রোজ বুধবার পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার ব্যাপারে বরগুনা মাছ বাজার এলাকা সহ বিভিন্ন জায়গায় সচেতনাতামূলক লিফলেট এবং প্রচার মাইকিং করিয়েছেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার ইব্রাহীম খলিল মহোদয়।
অনেক মানুষের মনে ভ্রান্ত ধারনা সৃষ্টি হয়েছে যে টাকা ছারা পুলিশের চাকরি হওয়া সম্ভব নয় এই ভ্রান্ত ধারনা থেকে যেন মানুষ বেরিয়ে আসতে পারে এরই ধারাবাহিকতায় আজ এই সচেতনতামূলক লিফলেট এবং প্রচার মাইকিং করিয়েছেন বরগুনার পুলিশ সুপার মহোদয়।
পুলিশ সুপার মহোদয় বলেন আগামি ১৭,১৮ এবং ১৯ আগষ্ট পুলিশ কনস্টেবল নিয়োগ হবে সম্পূর্ণ নিরপেক্ষ শারীরিক ফিটনেস এবং মেধার ভিত্তিতে।
আর্থিক লেনদেন ও বিভিন্ন প্রকার দালাল চক্র হতে বিরত থাকার জন্য সকল অবিভাবকদের সচেতনতার আহব্বান জানিয়েছেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার ইব্রাহীম খলিল মহোদয়।

