Author: Sadiya Haque
দীপক শর্মা ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রীশ্রী শ্মশান কালীমাতা মন্দিরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এবং নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে ঠাকুরগাঁওয়ের টিকাপাড়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শ্রীশ্রী শ্মশান কালীমাতা মন্দির প্রাঙ্গণে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। নতুন গঠিত ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুদান সরকার। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমন কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাস রায় মানস। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে সুবর্ণ পালিত, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংবাদিক জয় মহন্ত অলক, কোষাধ্যক্ষ হিসেবে রাজীব কুমার দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে প্রীতি গাঙ্গুলী এবং দপ্তর সম্পাদক হিসেবে জয়ন্ত কুমার সিংহ হীরা নির্বাচিত…
মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মানষিক হতাশা ও একাকিত্বের কারণে চালের পোঁকা দমনে ব্যবহৃত কীটনাশক ট্যাবলেট(কেরির বড়ি) সেবন করে মো. লিল মিয়া (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ জুলাই) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত লিল মিয়া নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের ইমামবাড়ির বাসিন্দা। তিনি মৃত কিনু মিয়ার ছেলে। লিল মিয়ার পরিবারে চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে। বড় ছেলে আলাদা সংসার করলেও তিনি দুই ছেলে মনিরুল ও আমিনুল ইসলাম এবং প্রতিবন্ধী ছেলে রফিকুল ইসলামের সঙ্গে…
মোঃ হাসান আলী বগুড়া জেলা কারাগারের সামনে করতোয়া নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত অনেকের ধারণা, খুব দ্রুতই মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। স্থানীয় প্রশাসনও আশা করছে, প্রয়োজনীয় তদন্ত ও পরিচয় শনাক্তের কার্যক্রমের মাধ্যমে শিগগিরই নিহত ব্যক্তির পরিচয় জানা যাবে। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
দীপক শর্মা ঠাকুরগাঁও শহরের ডিসি পাড়া এলাকার শিশুপার্কের পেছনে এক বিবাহিত নারী ও এক যুবককে আপত্তিকর অবস্থায় আটকের দাবি উঠেছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে ৯৯৯ তারা ফোন পেয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন সেখানে গিয়ে কাউকে পায়নি। স্থানীয় সূত্রের দাবি, প্রেমঘটিত সম্পর্কের জেরে ওই নারী ও যুবক নির্জন একটি স্থানে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।
নিজস্ব প্রতিনিধি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস সুয়াগাজী এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মদিনা পরিবহনের বাসের সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চাঁদপুর সদর উপজেলার ফজলুল…
নিজস্ব প্রতিনিধি, পাহাড়ি ঢল ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং বন্যাপরবর্তী স্বাস্থ্যঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে নেত্রকোণা জেলা স্বাস্থ্য বিভাগ। ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ এবং সাপের উপদ্রব মোকাবিলায় পর্যাপ্ত জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী মজুত রাখা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনে ‘জেলার বন্যা পরিস্থিতি বিষয়ে অবহিতকরণ’ শীর্ষক এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, জেলার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা। সিভিল সার্জন জানান, বন্যা পরিস্থিতিতে সাধারণত ডায়রিয়া, চর্মরোগ ও সাপের উপদ্রব বেড়ে যায় এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। এ সময় সংকটকালীন বিকল্প হিসেবে বৃষ্টির পানি বা পুকুরের পানি যথাযথভাবে বিশুদ্ধ করে পানের…
নিজস্ব প্রতিনিধি, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। ‘জয় বাংলা ব্রিগেড’ নামের এক সংগঠনের জুম মিটিংয়ে অংশ নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। আজ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। তবে এদিন আসামিপক্ষের শুনানি শেষ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য…
নিজস্ব প্রতিনিধি, জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্মাণ ও সংস্কার কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। আগামী দুই-একদিনের মধ্যে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সুবিধাজনক সময় ও অনুমতি সাপেক্ষে অতি দ্রুত এই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান পেয়েছি। তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের গভীরতা, ব্যাপকতা ও এর মূল তাৎপর্য বিশ্লেষণ করেই…
নিজস্ব প্রতিনিধি, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমি বৃষ্টিজনিত বন্যার কারণে কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে। তিনি আজ সংসদে পটুয়াখালী-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. শফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, বর্ষা মৌসুম জুড়ে দেশের সব পরীক্ষাকেন্দ্র শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে। মন্ত্রী বলেন, কোনো পরীক্ষাকেন্দ্রে বন্যার পানি প্রবেশ করলেই পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য স্থানীয় প্রশাসনকে সঙ্গে সঙ্গে কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এ পর্যন্ত শুধু কুমিল্লা সরকারি কলেজেই উল্লেখযোগ্য সমস্যা দেখা দিয়েছে।…
নিজস্ব প্রতিনিধি, বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি ভিত্তিতে বিশেষ বীজতলা তৈরি, ধানের চারা বিতরণ, গবাদিপশুর শুকনা খাদ্য সরবরাহ এবং খুরা রোগের টিকাদান কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। কৃষিমন্ত্রী বলেন, চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা। অনেক এলাকায় সদ্য গজানো ধানের চারা পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে। ফলে কৃষকদের জন্য নতুন করে চারা সরবরাহ করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিয়ন ও ব্লক পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ে…
আসাদুল্লাহ হাদিস, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান যাচাই এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স ও নজরুল স্টোরে ভেজাল এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য মজুত ও বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩…
নিজস্ব প্রতিনিধি, বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বন্দর অবকাঠামোর আধুনিকায়ন, সামুদ্রিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন, লজিস্টিকস খাতের সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়। মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের নৌখাতের চলমান রূপান্তরমূলক উদ্যোগ, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে টার্মিনালসহ বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি…
নিজস্ব প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তথ্য ব্যবস্থাপনাকে ‘অক্সিজেন’-এর সাথে তুলনা করে বলেছেন, দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের পাশে থাকাই সরকারের জন্য একটি ‘এসিড টেস্ট’। দুর্যোগের এই সময়ে সরকারি তৎপরতার সঠিক চিত্র তুলে ধরে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে এবং প্রতিদিনের কাজের হিসাব দিতে তথ্য মন্ত্রণালয়ের অধীন জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সকল জেলা তথ্য কর্মকর্তাদের (ডিআইও) সাথে বন্যা কবলিত এলাকায় করণীয় সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় দেশের সব জেলা তথ্য কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন…
মোঃ জাহিদ হোসেন জিমু এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা এবং চলমান অব্যবস্থাপনার প্রতিবাদে গাইবান্ধায় রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের মাধ্যমে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। এ ঘটনার ফলে শহরের প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনমনে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’—সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান লক্ষ্য করা গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবিনামায়…
হামিদুর রহমান সবুজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া জাপান প্রবাসী পরিবারের গাড়ি আটকে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে ৮ ভরি ৭ আনা ৫ রতি স্বর্ণালংকারসহ ছিনতাই হওয়া বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সুবেদার মো. নুরুল হক (৭৯) অভিযোগ করেন, গত ৮ জুলাই তিনি তার জাপানপ্রবাসী ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের নিয়ে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত লেজার লাইট দিয়ে গাড়ি থামিয়ে ধারালো ছোরা ও চাপাতির মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, একাধিক…
মোঃ জাহিদ হোসেন জিমু ‘গাছ লাগাবে পঁচিশ কোটি, সবুজ হবে দেশের মাটি’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে গাইবান্ধায় শুরু হয়েছে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ২টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারি কর্মসূচি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গাইবান্ধা জেলার ৮১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ করা এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।…
লোকমান হোসেন বেনাপোল স্থলবন্দরে মাল ছুরির ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ১৩জুলায় সোমবার ৩৭নং শেড থেকে১৪৭ কাটুন মালের ভিতর ১৯ কাটুন মাল পাওয়া গিয়েছে ১২৮ কাটুন মাল নিখোঁজ অর্থাৎ চুরি হয়ে গিয়েছে। ১৯ কাটুন মালের কোন কাগজপত্র নেই এ মালগুলো সম্পূর্ণ অবৈধ ভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়। কাগজপত্র বিহীন মাল একটি একটি করে নিয়ে চলে গেছে ব্যবসায়ীরা। এভাবেই বেনাপোল দিয়ে পণ্য আমদানি করে বিভিন্ন ব্যবসায়ীরা সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে রাতারাতি ছেড ইনচাজ এর সাথে যোগাযোগ করে মাল বাহির করে পাছার করে দেয়া হয়। এতে করে বাংলাদেশ সরকার হারাচ্ছে রাজস্ব। মাল ছুরির সাথে জড়িত সকল কে আইনের আওতায় আনা হোক।
শাহিনুর ইসলাম, তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফ হোসেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত খাঁন, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন…
মাসুম বিল্লাহ-খুলনা : সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে। বনের ভেতরে নতুন কোনো দস্যু বাহিনীর উত্থান রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর। এরই ধারাবাহিকতায়, ভুল পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহী একদল বনদস্যু আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বাহিনী প্রধান জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইউব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কামরুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাজাহান শেখ (৪২), হেলাল (৩৮)।…
মোঃ পারভেজ পটিয়া প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বন্যাকবলিত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় বড়লিয়া ইউনিয়ন পরিষদ ভবনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে এবং বড়লিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহযোগিতায় ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যার্তদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে জিআর খাদ্য চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আবুল বশর,বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ…
সাকিব হাসান নাইম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শিক্ষক পরিবারের মেয়ে মৃত্তিকা মোহন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। মৃত্তিকা ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ বছর বিদ্যালয়টি থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে। সে রানীগঞ্জ সরকারি ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত এবং হরিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নন্দিতা অধিকারীর বড় মেয়ে। মৃত্তিকার এই অসাধারণ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকেই নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে লেখাপড়ায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল…
সুমন খান: রাজধানীর মিরপুরের সনি ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও সাহসী অভিযানে এক মোবাইল ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।মঙ্গলবার (তারিখ অনুযায়ী) আনুমানিক দুপুর ৩টার দিকে মিরপুরের ব্যস্ততম সনি ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জীবন নামে এক ব্যক্তি পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক মিরপুর বিভাগের সার্জেন্ট নুরনবী ঘটনাটি প্রত্যক্ষ করে মুহূর্তের মধ্যেই অভিযুক্তকে ধাওয়া করেন।ট্রাফিক মিরপুর বিভাগের টিআই (প্রশাসন) আসাদ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্জেন্ট নুরনবীর সাহসিকতা ও পেশাদারিত্বের ফলে সনি ক্রসিং এলাকাতেই…
নিজস্ব প্রতিনিধি, পটিয়া: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বন্যাকবলিত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় বড়লিয়া ইউনিয়ন পরিষদ ভবনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে এবং বড়লিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহযোগিতায় ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যার্তদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে জিআর খাদ্য চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল মান্নান তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস…
মুহাম্মাদ রাকিবুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ নিশ্চিত করতে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের তথ্যপ্রাপ্তি সহজ করলেও অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এ ধরনের অপপ্রচার সামাজিক স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য হুমকি। তাই তথ্য প্রচারের আগে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা এবং প্রচলিত আইন সম্পর্কে সচেতন থাকা জরুরি। ইওউএনও রুবানা তানজিন বলেন, গুজব প্রতিরোধে প্রশাসনের একক প্রচেষ্টা…
শেখ মোহাম্মদ পারভেজ সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে পাবনা জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মহোদয় বলেন, “পাবনা রথযাত্রা উৎসব যেন পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে উদযাপিত হতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে রুটগুলোতে সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি নজরদারি এবং পুলিশি টহল জোরদার থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ ঘটনাটি ঘটে নিহত নারী পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুরিয়ার বাসিন্দা অনু আক্তার (৪২)। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের বাড়ি থেকে পাবনা শহরের পাশে সিঙ্গা বাজারে যাওয়ার জন্য বের হন অনু আক্তার। সিঙ্গা বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় বেড়া উপজেলার ঢালারচর থেকে ছেড়ে আসা ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার, নিলক্ষীয়া পাবলিক কলেজ অধ্যক্ষ মশিউল ইসলাম রঞ্জু , উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগঞ্জ থানা পুলিশের উপ -পরিদর্শক মনজুরুল ইসলাম , ধানুয়া কামালপুর বিজিবি কোম্পানির কমান্ডার সুবেদার…
বিশেষ প্রতিনিধি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার, রায়হান পুর ইউনিয়নের লেমুয়া বাজারের দক্ষিণ -পশ্চিম অংশের ৫০ টি দোকান আগুনে পুড়ে গেছে। এবং ক্ষতি হলে আর বেশ কিছু দোকান এ-র অতি মধ্যে ঘটনা স্থল পরিদর্শন করছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণমান্য ব্যাক্তি বর্গ।তবে আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে অগ্নিকান্ডে তা নিরূপণ করা সম্ভব হয় নি প্রতিবেদন লেখা পর্যন্ত।
মোঃ সানোয়ার হোসেন, পূর্বধলা(নেত্রকোনা): প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের অন্ধকারে চুরির অভিযোগ উঠেছে।সকালে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকে জিজ্ঞাসাবাদ করলে উনি বলেছেন আমাদের বিদ্যালয়ে নৈশ্য প্রহরী না থাকার কারণে এমন ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় পূর্বধলা থানায় অঙ্গাত নামা অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগের ভিত্তিতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান আগামী কাল কঠোর অবস্থানে তদন্ত সাপেক্ষে অপরাধী কে সনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক যশোরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একঝাঁক এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভে তারা শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, টানা বৈরী আবহাওয়া, বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা…
মোঃ হাসান আলী(রিপোর্টার) নওগাঁর ইতিহাসে কৃষকের অধিকার আদায়ের সংগ্রামের কথা উঠলেই যে নামটি সর্বাগ্রে উচ্চারিত হয়, তিনি হলেন আস্তান মোল্লা। তিনি কোনো জমিদার, রাজনীতিবিদ বা উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন না। একজন সাধারণ কৃষক হয়েও অসাধারণ নেতৃত্ব, সাহস ও ন্যায়বোধের মাধ্যমে তিনি হাজারো নির্যাতিত মানুষের আশ্রয়স্থলে পরিণত হন। আজও নওগাঁর লোককথা, ইতিহাস এবং মানুষের স্মৃতিতে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের এক উজ্জ্বল প্রতীক। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে দুবলহাটি জমিদারির অধীন প্রজাদের জীবন ছিল অত্যন্ত কষ্টকর। অতিরিক্ত খাজনা আদায়, নানা অযৌক্তিক কর, ফসল ও গবাদিপশু বাজেয়াপ্ত করা এবং বিভিন্ন ধরনের নিপীড়নের অভিযোগ ছিল ব্যাপক। এমন পরিস্থিতিতে সদর উপজেলার হাঁসাইগাড়ী গ্রামের আস্তান মোল্লা উপলব্ধি করেন যে…
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম দিনাজপুরের পার্বতীপুরে একই ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে| নিহতরা হলেন, চন্ডিপুর গ্রামের রিপেন চন্দ্রের স্ত্রী সবিতা রানী (৩৩) ও তার মেয়ে পল্লবী রানী (১৫)| ময়না তদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আল মুজাহিদ টানা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে যশোরের আটটি উপজেলা ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে। জেলার অভয়নগর, মনিরামপুর, কেশবপুরসহ ভবদহ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। পানির নিচে চলে গেছে ধানের বীজতলা, বিভিন্ন ধরনের সবজিক্ষেত ও মাছের ঘের। এতে কৃষক ও মৎস্যচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় দুর্যোগ পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক জানান, আবহাওয়া অধিদপ্তরের…
আল মুজাহিদ বৃষ্টি, ঝড় ও নানা ধরনের প্রাকৃতিক ও সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে মাঠপর্যায়ের কর্মীরা যশোরের প্রতিটি ঘরে পরিকল্পিত পরিবারের বার্তা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় তাঁদের এই অবদান টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বক্তারা। রোববার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলা হয়। ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও জেলা প্রশাসন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কৃষি কাজ করার সময় সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক। মঙ্গলবার সকালে উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের কিরামত আলীর ছেলে সোহেল রানা মাঠে কৃষি কাজ করার সময় সাপের কামড়ের শিকার হন। পরিবারের সদস্যরা জানান, সাপের কামড়ের পর তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সোহেল রানা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, সোহেলের পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
মোহাম্মদ আলী ভূঁইয়া নিকলী , কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ফল ব্যবসার আড়ালে অভিনব পন্থায় মাদক পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গ্রাম পুলিশ ও স্থানীয় জনতা। আজ সোমবার উপজেলার ছাতিরচর ইউনিয়নের বাংলালিংক টাওয়ার সংলগ্ন মির্জালী পাড়া সড়ক থেকে তাদের দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের নিকলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ছাতিরচর গ্রামের মৃত মমিন চৌধুরীর ছেলে বাদল মিয়া চৌধুরী (৩৬) এবং একই এলাকার মৃত কাসেম আলীর ছেলে হীরা মিয়া (৫২)। যেভাবে ধরা পড়ল মাদকের চালান স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতিরচর এলাকায় কাঁঠাল ব্যবসার আড়ালে নৌকায় করে মাদকের…
শাহিনুর ইসলাম, সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ১০০ জন হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদ। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, মানবিক সকল কাজের সাথে তিনি সবসময় থাকবেন। এ সময় তিনি সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ…
মোহাম্মদ আলী ভূঁইয়া কিশোরগঞ্জের কুলিয়ারচরে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (১২ জুলাই) রাতে উপজেলার উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকার একটি পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করে কুলিয়ারচর থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া নারীর নাম মোছাঃ রুবিনা খাতুন (৪৬)। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে কুলিয়ারচর থানা-পুলিশের একটি দল মোবাইল ডিউটি ও মাদক উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভৈরব থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মাদকের একটি বড় চালান বাজিতপুরের সরারচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া…
মোঃ হিমেল হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের মানুষ সরকারকে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন, ন্যায়বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যাশায় দায়িত্ব দিয়েছে। তাঁর দাবি, জনগণের প্রত্যাশা পূরণে সরকারের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর বদলগাছী ডাকবাংলো মোড়ে আয়োজিত এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, দেশের বিভিন্ন এলাকায় মানুষ দুর্ভোগে পড়লেও সরকার সেই সংকট মোকাবিলায় যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত…
মোঃ পারভেজ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষে ও নির্দেশনায় পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বন্যাকবলিত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রকৌশলী মোঃ রেজাউল হায়াত খান। তাঁর উদ্যোগে রোববার (১২ জুলাই) দিনব্যাপী বড়লিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ২৫০ থেকে ৩০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ব্যবসায়িক কাজে রাজধানী ঢাকায় অবস্থান করায় তিনি সরাসরি উপস্থিত থাকতে না পারলেও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং যুবকদের সহযোগিতায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বলেন, “মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষে প্রকৌশলী রেজাউল হায়াত খানের উদ্যোগে এ দুর্যোগের সময় আমাদের খোঁজখবর নেওয়া…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা , ঈশ্বরদী-ঢাকা-পাবর্তীপুর রেলরুটে ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে আন্ত:নগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হওয়ার কারণে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (১৩জুলাই) বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এ তথ্য নিশ্চিত করেছেন। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দফতর সূত্র থেকে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস বিকেল ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশন ঢোকার আগেই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সাথে রাজধানী ঢাকার…
দীপক শর্মা বালিয়াডাঙ্গী বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিবসটি পালন করেছেন। “তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুলাই রবিবার বেলা ১২টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা (অতি:দা:) ও মেডিকেল অফিসার ডা. সাজদা ই জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আকতার। ও বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান ও অন্যান্য ব্যক্তিবর্গ।
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা) পাবনা মাদকবিরোধী অভিযানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন সিংগা রেলগেট এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক ও জাল মুদ্রাসহ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ,মোঃ রায়হানুল ইসলাম রানা (৪০), সাং- শালগাড়িয়া (তালবাগান), পাবনা সদর। মোঃ আকাশ খান (২৪), সাং- সিংগা উত্তরপাড়া, পাবনা সদর। উদ্ধারকৃত আলামত,অভিযানকালে মোঃ রায়হানুল ইসলাম রানার দেহ তল্লাশি করে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ টাকা মূল্যমানের ২৪টি জাল ব্যাংক নোট (মোট ১২,০০০ টাকা) জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জাল নোট সংগ্রহ ও…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেনারেল হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়ম, অর্থবাণিজ্য এবং রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসী। সোমবার (১৩ জুলাই) দুপুরে হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিকদের ব্যানারে বক্তারা বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরেই রোগীদের অত্যন্ত নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। সরকারি নিয়মানুযায়ী রোগীদের খাবার তালিকায় ১৯০ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও, বাস্তবে রোগীদের দেওয়া হচ্ছে মাত্র ৩০-৪০ গ্রাম। এমন অভিযোগ তুলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরও বলেন, হাসপাতালটিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও অর্থবাণিজ্যের ঘটনা…
মাসুম বিল্লাহ খুলনা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুজ্জামান মনিকে খুলনা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা সিটি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য তিনি দেশনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এক প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান মুরাদ বলেন, “খুলনার উন্নয়ন ও সেবার মানোন্নয়নে যোগ্য ব্যক্তিকে এই গুরুদায়িত্ব অর্পণ করার মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। মনিরুজ্জামান মনি ভাইয়ের কর্মদক্ষতা, সততা এবং স্বচ্ছ রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা খুলনার সেবামূলক…
মোঃ রুবেল সিকদার ফটিকছড়ি শাখায় স্বামী ও স্ত্রীর দ্বন্দের জেরে সুনামধন্য প্রতিষ্ঠান অপকা’র সুনাম ক্ষুন্ন করার জন্য অনুপম শীল এর ভিডিও পোষ্ট। অনুপম শীল অপকা ফটিকছড়ি শাখায় মাসে ৩০০০/- জমার একটি DPS করেন নিজ নামে এবং ফাল্গুনী শীল কে DPS এর নমিনি করেন । স্বামী ও স্ত্রী মধ্যে তুমুল বিরোধ এর কারনে ফাল্গুনী শীল অনুপম শীল এর DPS টাকা উত্তোলন করতে অপকা অফিসে আসেন। যেহেতু অনুপম শীল এর নামে DPS সেহেতু DPS এ টাকা ফাল্গুনী শীল বা অন্য কাওকে প্রদান না করার জন্য ফটিকছড়ি শাখার শাখা ব্যাবস্থাপক মোঃ আজাহরুল ইসলাম কে অডিও বার্তা প্রদান করেন। এর আলোকে শাখা ব্যবস্থাপক ফাল্গুনী…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন র্যাব সদস্যের ওপর সশস্ত্র হামলা এবং তাদের আটকে রেখে নির্যাতনের ঘটনায় জড়িত কুখ্যাত ‘সফিক ডাকাত’কে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। সোমবার তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারকৃত সফিক ডাকাত নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১১ মে র্যাবের একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নবীনগরের খাগাতুয়া এলাকায় যায়। এসময় সফিক ডাকাতের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গোয়েন্দা সদস্যদের কয়েক ঘণ্টা…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের বরুনাগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, আরমান (৩১), বকুল মিয়ার ছেলে; রিফাত (২৬), লিয়াকত আলীর ছেলে; এবং রুবেল (২৪), স্বপন মিয়ার ছেলে। তাঁদের সবার বাড়ি বরুনাগাঁও এলাকায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান। আদালত তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মোঃ হাসান আলী, নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে সদর থানার কয়েকটি জায়গায় বিশেষ অভিযানে চারজন অনলাইন জুয়াড়ী এবং জুয়া খেলার সরঞ্জাম কম্পিউটার, মনিটর, সিপিইউ ও মোবাইল জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অভিযানে নওগাঁ সদর মডেল থানাধীন পার নওগাঁ সর্দার পাড়া থেকে অনলাইন জুয়ার ডিলার ১) আবু সাঈদ মোল্লা রাজন (৩১),পিতা- মোঃ আনিছুর রহমান,সাং- চকরাম মোল্লা পাড়া এবং তার সহযোগী ২) মোঃ নাহিদ হাসান (৩০),পিতা- মোঃ ইউনুস প্রামানিক,সাং- শেখপুরা দক্ষিণ পাড়া ৩) মোঃ মশিউর রহমান (৩১), পিতা-মোঃ মীরবক্স মন্ডল, সাং- মধ্য দূর্গাপুর ৪) মোঃ আরিফ হোসেন (৩৬), পিতা- মৃত আব্দুল গাফফার, সাং- রজাপুর দক্ষিণ পাড়া, সর্ব থানা + জেলা-…
মোহাম্মদ আলী ভূঁইয়া কিশোরগঞ্জের নিকলী উপজেলার ক্রীড়াঙ্গনে এক নতুন সম্ভাবনার আলো ছড়িয়েছে উদীয়মান সাঁতারু ভূমি বর্মন। ‘নিকলী সুইমিং ক্লাব’-এর হয়ে ১১-১২ বছর বয়সী গ্রুপে অংশ নিয়ে চমৎকার পারফরম্যান্সে স্বর্ণ পদক অর্জন করেছে সে। ভূমি বর্মন নিকলী উপজেলার নিকলী সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভবানীপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম নয়ন বর্মন। ভূমির এই সাফল্যে এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই খুদে সাঁতারুর এমন গৌরবময় অর্জন পুরো উপজেলার জন্য এক বড় অনুপ্রেরণা। নিকলী সুইমিং ক্লাবের সঠিক দিকনির্দেশনা ও ভূমির কঠোর পরিশ্রমই তাকে এই সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। এ বিষয়ে ভূমি বর্মনের বাবা নয়ন বর্মন…
সুমন খান: আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। গতকাল সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই। তাই আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। এখন আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই…
হামিদুর রহমান সবুজ, ফিফা বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম সেমিফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। ফুটবল বিশ্বে শক্তির ভারসাম্য, ধারাবাহিকতা ও সাম্প্রতিক পারফরম্যান্সের এক অনন্য প্রতিফলন দেখা যাচ্ছে এবারের শেষ চারে। সেমিফাইনালে মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ের তিন নম্বর ফ্রান্স ও দুই নম্বর স্পেন। অন্য ম্যাচে বর্তমান এক নম্বর আর্জেন্টিনা লড়বে চার নম্বর ইংল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ বিশ্বের সেরা চার দলই এখন বিশ্বকাপ শিরোপার দৌড়ে টিকে রয়েছে। বিশ্বকাপের অতীত আসরগুলোতে প্রায়ই দেখা গেছে অপেক্ষাকৃত কম র্যাঙ্কিংয়ের দল চমক দেখিয়ে শেষ চারে উঠে এসেছে। কিন্তু এবার কোনো অঘটনের সুযোগ না দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে ফুটবল পরাশক্তিরা। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রীরচর হেফাজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাবে অনিয়মের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিদর্শনে সামনে আসার পর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান ববিন। রোববার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান ববিন বিদ্যালয়ের আইসিটি শিক্ষক। ২০২২ সালে তৎকালীন প্রধান শিক্ষক জি. এম. এ. রহিম অবসরে গেলে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। এরপর থেকে তিনি ওই দায়িত্ব পালন করে আসছিলেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত বুধবার ইউএনও শাহ জহুরুল হোসেন বিদ্যালয়টি…
সুমন খান: বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তার ওপর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছিল। এটি দেখে প্রধানমন্ত্রী বাস থামিয়ে ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া ও পড়াশোনার খোঁজ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন। প্রধানমন্ত্রীর এমন কাজের প্রশংসা করে অনেকেই সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী এমন কাজে উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। বাস থেকে নেমে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ফুটবল ও ব্যাডমিন্টন সেটসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী তুলে দেন এবং খেলাধুলার প্রতি আরো আগ্রহী হওয়ার আহ্বান জানান। পরে এক শিক্ষার্থী সেলফি তোলার কথা…
সুমন খান: প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন।গতকাল সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি হেঁটে বিস্তীর্ণ জঙ্গলজুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাঁকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনা সদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী এ সময় শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে আত্মীয় বাসায় বেড়াতে যাচ্ছিলেন কাইতন বিবি (৫৫)। পীরগঞ্জের বটের হাট এলাকায় বাড়ী তাদের। হরিপুরের আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থানের পাশে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেছে তার। সোমবার সকাল ১১টায় এ ঘটনা। রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘো ষ ণা করেন।এই মৃত্যুতে এলাকায় শোখের ছায়া নেমে পড়েছে।
মোঃ রুবেল সিকদার আসন্ন ১নং শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ১নং শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের তিন বারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ শাহজাহান শেখ। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয়ে তিনি নিয়মিত সোচ্চার থাকেন বলে স্থানীয়রা জানান। এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তরুণ ভোটারদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। আসন্ন…
মোঃ সানোয়ার হোসেন, নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল্লাহ আল-মামুন, আগিয়া…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত একজন অফিস সহকারী নিজ পদ থেকে পরিচ্ছন্নতা কর্মী পদে পরিবর্তনের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। মোঃ মশিয়ার রহমান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী (এমএলএসএস) হিসেবে কর্মরত রয়েছেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ২০০১ সালে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরী) হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে অফিস সহকারী পদে বেতন-ভাতা পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। আবেদনপত্রে বলা হয়েছে, ২০২০ সালে বিদ্যালয়ের স্মারকের মাধ্যমে অফিস সহকারী পদে বেতন-ভাতা প্রাপ্তির লক্ষ্যে এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় এবং তিনি ২০২০ সাল থেকে অফিস সহকারী পদে…
শাহিনুর ইসলাম, টানা এক সপ্তাহের অতি বর্ষণ ও অবিরাম মুষলধারে বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছা। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ অঞ্চলের শত শত মৎস্য ঘের ও ব্যক্তিগত পুকুরঘাট তলিয়ে গিয়ে ঘেরের মাছ ভেসে একাকার হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্য চাষিরা। অন্যদিকে, ঘরবাড়ির আঙিনা ছাড়িয়ে শয়নকক্ষে পানি প্রবেশ করায় এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। পানি নিষ্কাশনের কার্যকর পথ না থাকায় থমকে গেছে নিম্নআয়ের মানুষের উপার্জনের চাকা, স্থবির হয়ে পড়েছে পুরো উপজেলার স্বাভাবিক জনজীবন। সরেজমিনে চাঁদখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর গড়ের আবাদ গ্রামে গিয়ে দেখা…
মাসুম বিল্লাহ-খুলনা : খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় নিখোঁজ এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিণটানা রেলব্রিজ সংলগ্ন ‘বুলু ওয়েল আবাসিক এলাকা’র মুরাদ মোল্লার বাড়ির ভেতর থেকে মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফ নামের ওই ইজিবাইক চালক প্রায় পাঁচ মাস আগে নিখোঁজ হয়েছিলেন। আটক দম্পতির মধ্যে পারিবারিক কলহ ছিল নিত্যদিনের ঘটনা। সোমবার সকালে স্বামী মুরাদ মোল্লা স্ত্রী ফাল্গুনী খাতুনকে মারধর করলে ক্ষুব্ধ হয়ে ফাল্গুনী থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান।…
মো: মাহফিজুল ইসলাম মাসুম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর রক্ত কর্মসূচির পরিচালক কর্তৃক দিনাজপুর তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রে আধুনিকায়নের মেশিনারিজ হস্তান্তর করা হয়েছে। আজ দিনাজপুর উপশহরস্থ দিনাজপুর তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মেশিনারিজ তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্র কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর। পরে এসব মেশিনারিজ রক্ষণাবেক্ষণ ও এর সঠিক ব্যবহার বিষয়ে সংক্ষিপ্ত দিক তুলে ধরে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানে রেড…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে গভীর রাতে গোয়ালঘরে হানা দিয়ে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক জামিল হোসেন (রুহেল) জানান, শনিবার দিবাগত রাতে চোরেরা তার গোয়ালঘরে ঢুকে একটি কালো গাভী, একটি সাদা-লাল রঙের গাভী এবং একটি লাল রঙের ডেকা বাছুর নিয়ে যায়। সকালে গোয়ালঘর খুলে গরু না পেয়ে তিনি বিষয়টি বুঝতে পারেন। তিনি জানান, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন এলাকায় খোঁজ করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। গবাদিপশু হারিয়ে তিনি আর্থিকভাবে বিপাকে পড়েছেন। স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় খামারিদের মধ্যে…
সাকিব হাসান নাইম ৮৮২ কোটি টাকা ব্যয়ে প্রশস্ত ও সংস্কার করা গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট অংশে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও উঁচু-নিচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব স্থানে কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড বা নির্দেশক না থাকায় প্রতিদিন দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহনের চালক ও যাত্রীরা। রোববার (১২ জুলাই) সরেজমিনে দেখা যায়, ঘোড়াঘাট বাস টার্মিনাল থেকে হরিপাড়া হাট পর্যন্ত মহাসড়কের একাধিক স্থানে গর্ত তৈরি হয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে গর্তগুলো পানিতে তলিয়ে থাকায় চালকদের জন্য ঝুঁকি আরও বেড়েছে। এর মধ্যে রানীগঞ্জ বাজারের ব্র্যাক অফিসসংলগ্ন সড়কের অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত এক মাসে ডাকাতি, গরু চুরি, সিএনজি অটোরিকশা চুরি ও বসতবাড়িতে চুরির ধারাবাহিক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একের পর এক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অধিকাংশ ঘটনায় এখনো চুরি হওয়া মালামাল উদ্ধার হয়নি। ফলে অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। গত ৮ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত একটি ডাকাতি, ১৮টি গরু, দুটি সিএনজি অটোরিকশা এবং দুটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, বিচ্ছিন্ন নয়, বরং সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অপরাধ সংঘটিত করছে। ঘটনাগুলোর মধ্যে ৮ জুন লস্করপুর এলাকায় রিয়াজ মিয়ার…
মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম :- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৩ কোটি ৫৬ লাখ টাকার ম্বর্ণ নিয়ে ধরা পড়েছেন মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামের বাসিন্দা শহীদুল আলম চৌধুরী। আজ সোমবার সকাল ০৯.৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট নং এফযেড ৪৬৩ ফ্লাইট থেকে আসা যাত্রী শহীদুল আলম চৌধুরীর অন্তর্বাস এবং বেল্টের ভিতরে বিশেষ কায়দায় লুকানো স্থান থেকে এ স্বর্ণ উদ্ধার করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এন এস আই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর( ডিজিএফআই)। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
আল-আমিন মাহমুদ , সন্দ্বীপ: সন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসহায় তারা বেগম। অভাব-অনটনের সংসারে তাঁর একমাত্র সম্বল ছিল একটি ছোট্ট টিনের ঘর। কিন্তু কয়েকদিন আগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়, প্রবল দমকা হাওয়া ও টানা বৃষ্টিতে সেই ঘরটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়েই ভাঙাচোরা ঘরে বসবাস করছেন তিনি। তারা বেগম জানান, ঝড়ের তাণ্ডবে তাঁর ঘরের টিনের চাল ও কাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরটি এখন বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অর্থের অভাবে তিনি ঘরটি মেরামত করতে পারছেন না। ফলে প্রতিদিন আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে তাঁর। তিনি আরও জানান, মুখের লজ্জায় এতদিন কারও কাছে সাহায্য চাইতে পারেননি। তবে…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মো. মাজহারুল ইসলাম (৪৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ১২ জুলাই দিবাগত রাতে ফুলছড়ি থানাধীন উদাখালী ইউনিয়নের কানিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাজহারুল ইসলাম ওই গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। ১২ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উদাখালী ইউনিয়নের কানিপাড়া গ্রামস্থ আসামির বসতবাড়ির বারান্দায় মাদক কেনাবেচার…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা,ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় আহাম্মদ আলি (১৭) নামের এক যুবকের ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ( ১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলি চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলির ছেলে এবং পেশায় সে ট্রেনে ঘুরে পপকর্ণ বিক্রেতা ছিল। এলাকাবাসীর তথ্যে জানা গেছে, অভাব অনটনের সংসারে পড়ালেখা করার তেমন সুযোগ হয়নি আহাম্মদ আলির। তাই বাধ্য হয়ে সংসারের বোঝা মাথায় নিয়ে বৃদ্ধ বাবা মায়ের মুখে দুমুঠো আহার তুলে দিতে সে বেছে নেয় হকারী ব্যবসা। সে বিভিন্ন ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করতো। সোমবার ভোরে চাটমোহর স্টেশন…
মোঃ পারভেজ পটিয়া প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল ৯টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে পটিয়া-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক সহ-সভাপতি ইসহাক সওদাগর, মোহাম্মদ রমজান আলী মজুমদার, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাস, কচুয়াই ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জমির উদ্দিন, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক রতন মল্লিক, বিএনপি নেতা অহিদুল আলম…
মোঃ মাহাবুল ইসলাম মুন্না : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, এক সময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক ও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সোমবার সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী চিড়িয়াখানার বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইড এবং অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন। প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই…
দীপক শর্মা ডাক্তার আব্দুস সালাম ভাইয়ের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর উপজেলায় প্রকল্পের বরাদ্দ সম্পর্কিত কয়েকটি ফেসবুক পোেস্ট আমাদের নজরে এসেছে। বিষয়টি সম্পর্কে এমপি মহোদয় অবগত হয়েছে। সংবাদকর্মীদের ধন্যবাদ, যারা বিষয়টি নজরে এনেছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই-আমাদের আস্থা আমাদের এমপি মহোদয়ের নাম ভাঙিয়ে অথবা আব্দুস সালাম ভাইয়ের নাম ব্যবহার করে যদি কেউ অনিয়ম করে, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই নজরে আসা বিষয়টি তদন্তের জন্য নির্দেশনা দিয়েছে এমপি মহোদয়। যদি অনিয়ম প্রমাণিত হয়, তবে অপরাধীর পরিচয় যাই হোক না কেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ঠাকুরগাঁও-২ আসনের মানুষের আস্থা ও বিশ্বাস এবং জনগণ যে দায়িত্ব ডাক্তার…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ে নির্দেশনায় গত ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত প্রায় ৯টা ১৫ মিনিটে পাবনা সদর থানাধীন দোগাছি ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ১. মোঃ মোস্তাকিম মন্ডল (২২), সাং- দ্বীপচর (লেবুর বাগান), দোগাছি, পাবনা সদর। ২. মোঃ জিহাদ হাসান (২১), সাং- দ্বীপচর, চর আশুতোষপুর, দোগাছি, পাবনা সদর। তাদের দেহ তল্লাশি করে মোস্তাকিম মন্ডলের…
দীপক শর্মা ঠাকুরগাঁওইয়ের বলিয়াডাঙ্গি উপজেলার বিভিন্ন নদী, খাল ও জলাশয়ে দিন দিন বেড়ে চলেছে নিষিদ্ধ চায়না রিং জালের ব্যবহার। এ ধরনের জালের মাধ্যমে নির্বিচারে ছোট মাছ ও মাছের পোনা নিধন হওয়ায় জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই ভাবে পার্শ্ববর্তী উপজেলা রাণীশংকৈল উপজেলার কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন জলাশয়ে দেখা যায় এই চায়না রিং জাল। স্থানীয় সচেতন মহলের দাবি, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তাই অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগের কার্যকর অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না রিং জালের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের।…
দীপক শর্মা। রুহিয়ায় সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে পাকা রাস্তার পাশে সরকারি জমি থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় প্রশাসনের সময়োচিত ও দ্রুত হস্তক্ষেপে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে এবং বড় ধরনের সরকারি সম্পত্তি লোপাটের হাত থেকে রক্ষা পেয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ পাকা রাস্তার পাশে থাকা সরকারি জায়গার কয়েকটি মূল্যবান গাছ কোনো প্রকার আইনি অনুমতি বা টেন্ডার ছাড়াই কাটার প্রক্রিয়া শুরু করে আখানগড় ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের নাসিরুল ইসলাম। প্রকাশ্য দিবালোকে গাছ কাটার এই মহোৎসব দেখে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে, প্রশাসন…
দীপক শর্মা ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ জনাব মো বুলবুল ইসলামের নিয়মিত ভাবে মাদক মুক্ত করার লক্ষে দিনরাত কাজ করছেন। অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এর নির্দেশনায় এসআই আব্দুস সবুর তার নিজের দক্ষ ও অভিজ্ঞতায় মাদক ও চোরা চালান উদ্ধার করেন। আজ রবিবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন, দায়িত্বরত এসআই আব্দুস সবুরকে পুরস্কৃত করেন। অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন মাদক নির্মূল করার লক্ষ্যে নিয়মিত অভিযান চলবে বলে জানান।
নিজস্ব প্রতিবেদক সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে আগামী ১৫ জুলাই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন। নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন। এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে নির্ধারিত সময়ে…
মোঃ জাহিদ হোসেন জিমু মানি লন্ডারিং মামলায় গাইবান্ধায় ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ করতে চেয়ে আলোচনায় আসা সেই হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। রোববার (১২ জুলাই) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে পলাশবাড়ী মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রোববার আমাদের এখানে একটি মানি লন্ডারিং মামলা হয়েছে। এই মামলায় তিনি আসামি। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা পলাশবাড়ির শ্রী শ্রী কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা…
ইব্রাহিম কাজী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ভাই কে তার নিজ গাড়ীতে ডেকে নেন । সোমবার(১৩ জুলাই) বরিশাল প্রোগ্রামে যাওয়ার পথে মুকসুদপুর উপজেলার বড়ইতলায় এলাকায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পথযাত্রা সুন্দর করার লক্ষে ও শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য প্রিয় নেতা গোপালগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব সেলিমুজ্জামান সেলিম এমপি সেখানে উপস্থিত ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ভাই কে তার নিজ গাড়ীতে ডেকে নেন ।
মুসলিম উদ্দীন, শোক সংবাদ :- বার আউলিয়ার পুণ্যভূমি, বীর প্রসবিনী চট্টলার কৃতি সন্তান, মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের সাবেক সাংসদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী জনাব নজরুল ইসলাম চৌধুরী আজ ১৩/০৭/২৬ ইং ভোর আনুমানিক ০৪.১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাত কামনা করছি। আমিন ইয়া রাব্বুল আলামীন।
মোঃ পারভেজ, পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষে ও নির্দেশনায় পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বন্যাকবলিত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রকৌশলী মোঃ রেজাউল হায়াত খান। তাঁর উদ্যোগে রোববার (১২ জুলাই) দিনব্যাপী বড়লিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ২৫০ থেকে ৩০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ব্যবসায়িক কাজে রাজধানী ঢাকায় অবস্থান করায় তিনি সরাসরি উপস্থিত থাকতে না পারলেও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং যুবকদের সহযোগিতায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বলেন, “মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষে প্রকৌশলী রেজাউল হায়াত খানের উদ্যোগে এ দুর্যোগের সময় আমাদের…
স্টাফ রিপোর্টার: টানা দুই দিনের ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকার মতো রূপনগর থানার আওতাধীন বেশ কয়েকটি বস্তি ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজারো নিম্নআয়ের মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবারের চুলা জ্বলেনি, কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। এমন সংকটময় সময়ে মানবিক উদ্যোগ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নোমান হোসেন। তাঁর নেতৃত্বে রূপনগর থানার বিভিন্ন জলাবদ্ধ এলাকায় পানিবন্দী বস্তিবাসীদের মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণের সময় ওসি নোমান হোসেন নিজেই বিভিন্ন স্থানে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশ…
মোঃ হাসান আলী(রিপোর্টার) নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ১২ জুলাই রবিবার দুপুর সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিষ কুমার সরকারের সভাপতিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী। সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। আরও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন। পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদ্দাম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক প্রমূখ। এবারের জনসংখ্যা…
মুসলিম উদ্দীন, মাত্র কয়েক সেকেন্ডের একটি সড়ক দু’র্ঘ’ট’না বদলে দিয়েছে ফখরুল ইসলাম অনিকের পুরো জীবন। যে মানুষটি প্রতিদিন রিকশা চালিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দিতেন, আজ তিনি হাসপাতালের বিছানায় শুয়ে ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে দিন গুনছেন। দু’র্ঘ’ট’না’য় তার দুটি পা কে’টে ফেলতে হয়েছে। এখন চিকিৎসা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে অর্থাভাবে। গত ২৩ জুন সন্ধ্যা ৭টার দিকে মিরসরাই থানা সংলগ্ন এলাকায় একটি লরির ধা’ক্কা’য় গু’রু’ত’র আ’হ’ত হন অনিক। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী পঙ্গু হাসপাতালের নিকটবর্তী ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তার জীবন বাঁচাতে…
আল-আমিন মাহমুদ গত কয়েকদিন ধরে দ্বীপ উপজেলা সন্দ্বীপে জলাবদ্ধতায় ঘরবন্দী হওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অধ্যাপক আমজাদ হোসেনের এ কে ফাউন্ডেশন। অধ্যাপক আমজাদ হোসেনের নির্দেশনায় এবং এ কে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শনিবার (১১ জুলাই) সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, এ কে ফাউন্ডেশনের সভাপতি রেজাউল কবির রনি, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আরিফ মুরাদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আমিনুর রসুল রিয়াদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ উদ্দিন আদরসহ স্থানীয় স্বেচ্ছাসেবক বৃন্দ। এ সময় এ,কে ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আরিফ মুরাদ ভূইয়া বলেন,”প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ‘নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া’ সড়কটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কটির বিভিন্ন অংশের পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং অনেক স্থানে ভাঙন দেখা দিয়েছে। এমন নাজুক পরিস্থিতির কারণে যেকোনো সময় এই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা ও পরিবহন সংশ্লিষ্টরা। সড়ক ব্যবহারকারীরা জানান, দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বেহাল দশা। বৃষ্টির কারণে গর্তগুলো আরও বড় হয়ে পানির নিচে ঢাকা পড়ে থাকছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় সড়কটির ভাঙন আরও তীব্র হচ্ছে। প্রতিদিন নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে যাতায়াতকারী হাজার হাজার সাধারণ যাত্রী,…
নিজস্ব প্রতিনিধি জেলার কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি বসত-বাড়ি পুড়ে গেছে। আজ রোববার ভোর পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বাসসকে বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। অগ্নিকাণ্ডে ৮টি দোকান ও ১টি বসতবাড়ি পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত…
নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির সরকার বলেছেন, আমাদের শুধু জন্মনিয়ন্ত্রণে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবার পরিকল্পনা জরুরি। নিয়ন্ত্রিত ও পরিকল্পিত পরিবার পরিকল্পনার মাধ্যমে আমরা আরও ভালো কিছু করতে চাই এ দেশের মানুষের জন্য। বাংলাদেশে বিশ কোটি জনগণের চল্লিশ কোটি হাতকে পুরোপুরি কর্মক্ষম করার পূর্ব পর্যন্ত নিয়ন্ত্রণ জরুরি। তা না হলে অনিয়ন্ত্রিত জনসংখ্যা জনসম্পদে পরিণত না হয়ে জনদুর্ভোগে পরিণত হবে। সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে। একটি সুস্থ, সুন্দর ও পরিকল্পিত পরিবারই হোক আগামীর ভবিষ্যৎ। আজ রোববার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে…
নিজস্ব প্রতিনিধি সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী বিএনপি’র পক্ষ থেকে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শোক কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, ৫২’র ভাষাসৈনিক, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, একাধিকবারের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার…
নিজস্ব প্রতিনিধি জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রোববার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রথিতযশা আইনজীবী এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, সংসদীয় গণতন্ত্রের বিকাশ এবং দেশের সাংবিধানিক ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন প্রজ্ঞা, সততা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে…
নিজস্ব প্রতিনিধি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, একাধিকবারের সংসদ সদস্য, ‘৫২-এর ভাষাসৈনিক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশ হারালো কীর্তিমান একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে। রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হলো গভীর শূন্যতা। ব্যারিস্টার মরহুম জমির উদ্দিন সরকার তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেকেছেন সেজন্য দেশবাসী তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মির্জা ফখরুল বলেন, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে একজন…
নিজস্ব প্রতিনিধি ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে আজ তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলে ছিলেন- ইপিডি’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থেইস বারম্যান এবং ইপিডি’র প্রকল্প পরিচালক, আনাস্তাসিয়া এস. উইবাওয়া। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সংসদকে আরও কার্যকর করার বিষয় নিয়ে মতবিনিময় করেন। চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, গণতন্ত্রই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। গণতন্ত্রের যাত্রা যত সুদৃঢ় হবে, জনগণের অধিকার তত বেশি প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।…
নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, টেকসই, বৈষম্যহীন ও মানবসম্পদকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনসংখ্যাগত রূপান্তর, জনমিতিক লভ্যাংশ এবং টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়গুলোকে সংসদের আলোচনায় নিয়ে এসে কার্যকর আইন ও নীতি প্রণয়নের মাধ্যমে দেশের উন্নয়নকে আরো গতিশীল করা সম্ভব। আজ রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে স্ট্রেনদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় আয়োজিত ‘জনমিতিক লভ্যাংশ অর্জন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আইসিপিডি অঙ্গীকার বাস্তবায়নে সংসদের ভূমিকা’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন…
নিজস্ব প্রতিনিধি দীর্ঘ আট বছর ধরে নানা প্রশাসনিক জটিলতা ও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার ধীরগতির কারণে থমকে থাকা চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্পে অবশেষে দৃশ্যমান অগ্রগতি শুরু হয়েছে। প্রকল্প এলাকার সাইনবোর্ড স্থাপন এবং অবকাঠামো উন্নয়ন কাজের প্রথম ধাপ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী তিন মাসের মধ্যে অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণ পরিশোধ শুরু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শুরু হবে বহুল প্রত্যাশিত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণ। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক আজ সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
