Author: Sadiya Haque
নিজস্ব প্রতিনিধি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন বাংলাদেশে শেষ হয়ে এসেছে। আজ শুক্রবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পঞ্চগড় জেলা পরিষদের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে নির্মাণাধীন ‘পঞ্চগড় গেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে। ঠিক এই সময়ে কৃতিত্ব নেওয়ার উদ্দেশ্যে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে। তিনি বলেন, আমরা তিস্তা নিয়ে কাজ শুরু…
নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা এলাকার একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার সকাল থেকে সে নিখোঁজ ছিল। নিহত আব্দুর রহমান (১২) একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। নিহতের খালা শেফালী খাতুন জানান, আব্দুর রহমানের বয়স যখন ৫ বছর, তখন তার মাকে ডিভোর্স দিয়ে তার বাবা শফিকুল ইসলাম চলে যায়। এরপর তার মা অন্যত্র বিয়ে করে সেখানে চলে যায়। এরপর থেকে আব্দুর রহমানকে তিনি লালন পালন করতে থাকেন। গত…
নিজস্ব প্রতিনিধি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার বক্তব্য রেখেছেন এবং স্পষ্টভাবে বলেছেন, বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে। আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবায় স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। টুকু বলেন, রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন। তবে রাজনৈতিক সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী টুকু বলেন, আমরা দেশের স্বার্থ ও…
নিজস্ব প্রতিনিধি, সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার প্রায় সারাদিন প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি জানান, বন্যাকবলিত জেলাগুলোতে উদ্ধার,…
নিজস্ব প্রতিনিধি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি। রাষ্ট্রের কাছে নতুন প্রজন্মের চাওয়া হচ্ছে তাদের মৌলিক চাহিদা পূরণ হবে, নিশ্চিত হবে সকলের ব্যক্তিগত ও সামষ্টিক ভাগ্যোন্নয়নের সুযোগ। আগামীকাল বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম জনবহুল দেশ। যার এক-তৃতীয়াংশই তরুণ প্রজন্ম। দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা গেলে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা যেমন পূরণ হবে, পাশাপাশি নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন। এ প্রেক্ষাপটে দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,…
নিজস্ব প্রতিনিধি, উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। মন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে উন্নয়ন হবে প্রকৃতির সাথে সহাবস্থানে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানব কল্যাণ হবে একই পথের সহযাত্রী। আজ শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ব্র্যাক ব্যাংক এবং তরুপল্লব আয়োজিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৫’ অনুষ্ঠানে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন পরিবেশমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রকৃতি সংরক্ষণ এখন আর কোনো বিকল্প নয়; এটি আমাদের জাতীয় দায়িত্ব। আজকের সম্মাননাপ্রাপ্তরা প্রমাণ করেছেন, একজন মানুষের নিষ্ঠা ও…
নিজস্ব প্রতিনিধি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারি দপ্তর ও সরকারের উন্নয়ন প্রকল্পে তিনি দলীয় কোনো সিন্ডিকেট চান না। বিএনপি ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীরা কিছু সুবিধা পেতে পারেন, তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যাতে সরকারের বদনাম হয়। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, কোনো চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে তা হয়ত তার ব্যক্তিগত লাভের বিষয় হতে পারে, কিন্তু এর দায় সরকার নেবে না। এ ধরনের কর্মকাণ্ডের কারণে সরকারের ওপর যে কালিমা লাগবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, সম্প্রতি…
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে। শুক্রবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় পরিচালিত উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কাজ সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত। একই সঙ্গে তিনি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। এ ছাড়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত ত্রাণসামগ্রী এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন তিনি। এ কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকায় মাদ্রাসার পাশের পানিভর্তি খাদে গোসল করতে গিয়ে সোনিয়া (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া উপজেলার কাউন্সিল বাজার সংলগ্ন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার পিছনে ভেকু দিয়ে মাটি খননের ফলে একটি গভীর খাদ সৃষ্টি হয়। টানা কয়েক দিনের বৃষ্টিতে সেখানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুক্রবার জুমার নামাজের সময় সোনিয়া কয়েকজন সহপাঠীর সঙ্গে ওই পানিভর্তি খাদে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য ছাত্রীরা বিষয়টি বুঝতে…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল , বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সন্তান খালেদুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় অধ্যয়নরত রয়েছেন। কর্মজীবনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, ৯ জুলাই ২০২৬ থেকে তার যুগ্ম সচিব পদে পদোন্নতি কার্যকর হবে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। স্থানীয়দের ভাষ্য, হাজীপুর ইউনিয়ন থেকে প্রশাসন ক্যাডারে যুগ্ম সচিব পদে…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল মৌলভীবাজারের কুলাউড়ায় শুক্রবার ১০ জুলাই একটি রুপালী বাংলা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। ঘটনাটি ঘটে কুলাউড়া স্কুল চৌমুহনী অতিক্রম করে মধ্য চাতলগাঁও জামে মসজিদের পাশে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় কোনো আহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল দাবি করছে যে, ঢাকা গামী বাসগুলো মাঝারি সড়কে যাতায়াত করে এবং এ কারণে যাত্রীরা যেমন নিরাপদ নয়, তেমনি রাস্তা পারাপার করা মানুষ এবং ছোটখাটো গাড়িগুলোও বিপদের সম্মুখীন হয়। ক্রমাগত দুর্ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়রা ড্রাইভারদের প্রতি নিরাপদে চালানোর আহ্বান জানিয়েছেন। এ…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। জেলা পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৬০ দিনে জেলা জুড়ে পরিচালিত বিভিন্ন ধারাবাহিক অভিযানে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মোট ৯৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ পাবনার অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য নিশ্চিত করা হয়। ‘আজকের একটি সচেতন সিদ্ধান্ত, আগামীর একটি মাদকমুক্ত প্রজন্ম’— এই প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেছে জেলা পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, যুবসমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং জেলার…
মাসুম বিল্লাহ-খুলনা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিশু স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। খুলনা বিভাগীয় শিশু হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে নবনির্মিত পাঁচটি শিশু হাসপাতালকে সরকার ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করেছে। উল্লেখ্য নগরীর সোনাডাঙ্গা বাইপাস রোডের ময়ূরী আবাসিকের বিপরীতে প্রায় পাঁচ একর জমির উপর ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ছয়তলা ভবনটির কাজ ২০২৪ সালের জুন মাসেই সম্পন্ন হয়েছে। খুলনা ছাড়াও এই…
নিজস্ব প্রতিবেদক নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ বছর অনুপস্থিত থেকে এক কম্পিউটার শিক্ষকের প্রায় অর্ধকোটি টাকা সরকারি বেতন-ভাতা (এমপিও) তোলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক পীযুষ কান্তি ঘোষ বিদ্যালয়ে না গেলেও নিয়মিত তার ব্যাংক হিসাবে সরকারি টাকা জমা হয়েছে। এতে তথ্যপ্রযুক্তি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যালয়টির চার শতাধিক শিক্ষার্থী। পীযুষ কান্তি ঘোষের দাবি, তিনি ২০০৯ সালে চাকরি ছেড়ে ঢাকায় চলে যান। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। তার ব্যাংক হিসাবে কীভাবে টাকা ঢুকছে, তা তিনি জানেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কারসাজিতে এই টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ উঠলেও প্রধান শিক্ষকরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি দোষারোপ…
আফতাবুল ইসলাম মেহরাব চাঁদপুরের হাইমচর উপজেলায় গতরাত ভোর ২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টানা ১৬ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার হাজারো মানুষ। প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট, ব্যবসা-বাণিজ্যে ক্ষতি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে জানতে হাইমচর পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত লাইনম্যানদের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। ফলে গ্রাহকরা কোনো তথ্য জানতে পারেননি। এ বিষয়ে হাইমচর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোকসানা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “হাইমচর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সন্ধ্যার পর…
সাকিব হাসান নাইম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সংঘবদ্ধ একটি ভূয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ধারী প্রতারক চক্র এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকদের লক্ষ্যবস্তু করেছে। সন্তানকে মাদক মামলায় আটক করার মিথ্যা ভয় দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে অন্তত তিনজন শিক্ষকের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একই কৌশলে আরও অন্তত ১৩ থেকে ১৪ জন শিক্ষককে ফোন করা হলেও সতর্কতার কারণে তারা প্রতারণার শিকার হননি। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় ১৫ থেকে ২০ জন ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি ঘোড়াঘাট থানায় গিয়ে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, প্রতারকরা নিজেদের ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়…
নিজস্ব প্রতিবেদক: বর্ষা এলেই রাজধানী ঢাকা যেন জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়। অল্প সময়ের ভারী বৃষ্টিতেই প্রধান সড়ক, অলিগলি, বাজার ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিক। পাশাপাশি যানজট, দুর্ঘটনা, স্বাস্থ্যঝুঁকি এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণও বেড়ে যায়। জলাবদ্ধতার প্রধান কারণ অপরিকল্পিত নগরায়ণ এবং প্রাকৃতিক জলাধার ও খাল ভরাট। খাল, নালা ও ড্রেনে পলিথিন, প্লাস্টিক ও আবর্জনা জমে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়া। পর্যাপ্ত ও কার্যকর বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থার অভাব। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের ঘাটতি। জলবায়ু পরিবর্তনের কারণে স্বল্প সময়ে অতিবৃষ্টির প্রবণতা বৃদ্ধি। পরিত্রাণের উপায় দখল হওয়া…
নিজস্ব প্রতিবেদক যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। মাঠ প্রশাসনে দক্ষতা, জনবান্ধব উদ্যোগ এবং সেবামুখী কর্মকাণ্ডের মাধ্যমে দায়িত্ব পালনের সময় তিনি সাধারণ মানুষের কাছে একজন সক্রিয় প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ঢাকার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিক সেবা সহজীকরণ, শিক্ষা, পরিবেশ, ভূমি ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে একের পর এক উদ্যোগ নেন তিনি। জনসাধারণকে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত করতে উদ্যােগ নেন ‘হ্যালো ডিসি’ নামক সরাসরি নাগরিক সেবার। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ফোন ও…
মোঃ হিমেল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ অভিযানকারী দল। এ সময় আরেক অভিযুক্ত কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম পাশে পলাতক অভিযুক্ত মিঠুর দোকানঘরের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ৫০ কেজি গাঁজাসহ মো. ফারুক হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ফারুক হোসেন উপজেলার কয়া ভবাণীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে। অভিযানের সময় মিঠু নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে…
নিজস্ব প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক–সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এক ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদককে সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া মন্টি শিকদার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং চর-গোপালপুর গ্রামের লতিফ শিকদারের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্টি শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক–সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সংগঠনের নজরে আসে। অভিযোগের বিষয়টি…
নিজস্ব প্রতিনিধি বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আগামীকাল শনিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। এর আগে একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সূত্র:বাংলাদেশ প্রতিদিন
নিজস্ব প্রতিনিধি প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েব পোর্টালে আপলোড হওয়ার ঘটনায় এক কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তা হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স মো. মেহতাব কায়েস। তবে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, অসদাচরণের অভিযোগে মো. মেহতাব কায়েসকে শুক্রবার সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষের প্রকাশের আগে ওয়েব পোর্টালে আপলোড করার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। এ অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুচ্ছেদ অনুযায়ী অসদাচরণের অভিযোগে মো.…
মোঃ সানোয়ার হোসেন, শুক্রবার (১০ জুলাই) ভোররাত ৩টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের নিজামপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের শাহাবাজপুর বাজারে একটি জুয়েলারি দোকানের পাশে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি দোকানের কাজে ব্যবহৃত এসিড শাকিল (১৭)-কে লক্ষ্য করে নিক্ষেপ করেন। এতে ঘটনাস্থলে থাকা আরও দুজন এসিডে দগ্ধ হন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় পূর্বধলা থানায়…
নিজস্ব প্রতিনিধি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে। আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সামাজিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার প্রক্রিয়া নয়। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মধ্য…
নিজস্ব প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার ব্যস্ততা, একের পর এক সরকারি কর্মসূচি, সংসদ অধিবেশন ও মন্ত্রিপরিষদের দীর্ঘ বৈঠক শেষেও ক্লান্তি যেন ছুঁতে পারেনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তাই শত ব্যস্ততার পরও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রাতে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন। হঠাৎ করেই প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানোর সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, সংসদ অধিবেশন সরাসরি দেখা তো দূরের কথা, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে দেখা করার সুযোগ তারা কখনো কল্পনাও করেনি। তাই তাদের কাছে এটি জীবনের অন্যতম…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরফ মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার ১০ জুলাই সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। নিহত আশরফ মিয়া আকুয়া গ্রামের বাসিন্দা। তিনি তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার পিতা। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে আকস্মিক নদীভাঙনের আশঙ্কা ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতির অবনতি হলে আশরফ মিয়ার পরিবারের সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যান। তবে বার্ধক্যজনিত কারণে তিনি ঘরেই থেকে যান। এরই মধ্যে বন্যার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বসতঘরে প্রবেশ করলে তিনি…
নিজস্ব প্রতিনিধি নাগরিকের অধিকার রক্ষার অন্যতম কার্যকর সাংবিধানিক হাতিয়ার রিট। অনেক সময় হাইকোর্টে একজন ব্যক্তির করা রিটের সুফল ভোগ করেন দেশের হাজারো মানুষ। সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী পাঁচ ধরনের রিট করার সুযোগ রয়েছে। সেগুলো হলো: রিট অফ হেবিয়াস করপাস (Habeas Corpus) : কোনো ব্যক্তিকে আইনগত কারণ ছাড়া আটকে রাখা হলে হেবিয়াস করপাস রিট করা যায়। এক্ষেত্রে বেআইনিভাবে আটক বা গ্রেফতার ব্যক্তিকে হাজির করতে হাইকোর্ট নির্দেশ দেন। রিট অফ ম্যান্ডামাস (Mandamus) : কোনো সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের আইন অনুযায়ী যে কাজ করার বাধ্যবাধকতা রয়েছে, তা না করলে হাইকোর্ট সেই কাজ করতে নির্দেশ দেন। রিট অফ সার্টিওরারি (Certiorari) : বিচারিক আদালত বা…
নিজস্ব প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা, নিরাপদ স্থানে স্থানান্তর এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুর্যোগের কারণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও জলাবদ্ধতার ফলে সড়ক যোগাযোগ বিঘ্নিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সহায়তায় মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে কাজ করছেন। একই সঙ্গে ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে প্রায় ২২১ টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা…
নিজস্ব প্রতিনিধি প্রশিক্ষিত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, উৎপাদন বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা গ্রহণ করেছে কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী তার কার্যালয়ে জাতীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সোয়া লাখ থেকে দেড় লাখ বেকার যুবককে কর্মসংস্থানের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে ব্যাংকটি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। তিনি বলেন, এই অর্থ দিয়ে এক বছরের মধ্যে ৫০ হাজার নতুন বেকারকে সহজ শর্তে স্বল্পসুদে ঋণ দিয়ে…
নিজস্ব প্রতিনিধি দেশে গবেষণায় অর্থায়ন বৃদ্ধির পাশাপাশি একটি সমন্বিত ও কার্যকর গবেষণা ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ উদ্যোগের অংশ হিসেবে গবেষণার তথ্য ও ফলাফল সংরক্ষণ, সমন্বয় এবং ব্যবহারের জন্য জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় গবেষণা রিপোজিটরি প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি)-র চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, মানসম্মত ও দেশের উন্নয়ন-চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর গবেষণার জন্য অর্থায়নের সংকট থাকবে না। তবে গবেষণায় বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ইউজিসি অডিটোরিয়ামে ‘ইউজিসি পিএইচডি স্কলারশিপ ২০২৫-২০২৬’-এর আওতায় নির্বাচিত গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড.…
নিজস্ব প্রতিনিধি রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ আরো বেশী দূর্বল হতে পারে। উত্তর…
নিজস্ব প্রতিনিধি অপরিকল্পিত নগরায়ন আর হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, আর অপরিকল্পিত নগরী তৈফা হবে না। ইতোমধ্যে উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে মাস্টারপ্ল্যান তৈরির সভা হয়েছে, আমরা কাজ শুরু করেছি। এই মাস্টারপ্ল্যান অনুযায়ী নগরীর প্রত্যেকটি ড্রেনেজ সিস্টেম, খাল খনন এবং ভবন নির্মাণ মাস্টারপ্ল্যানের আওতায় থাকবে। এর মধ্যদিয়ে আমরা ময়মনসিংহকে একটি অত্যাধুনিক নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ঘরের মেঝেতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে পড়ে ৮ মাস বয়সি শিশু আয়াসের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় শিশু আয়াসের মৃত্যুর…
নিজস্ব প্রতিনিধি কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, সংকটের এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টে ‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে এই পদক্ষেপগুলোর কথা বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগকবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলমতের ঊর্ধ্বে উঠে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীকে…
নিজস্ব প্রতিনিধি জেলা কারাগারের (পুরাতন) দেওয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে (৩০) তিন ঘণ্টা পর গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমন শেখকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেলা কারাগারের সুপার আবু ছায়েম। জেল সুপার আবু সায়েম জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর ইমন শেখ নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলার নিজ বাড়িতে যায়। রাত পৌনে ৮টার দিকে সেখান থেকে তাকে গ্রেফতার করে কারাগারে ফিরিয়ে আনা হয়। কারাগার সূত্র জানায়, নগরীর সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলার আসামি ইমন মাঝি গত ১৩…
নিজস্ব প্রতিনিধি মালবাহী ট্রাক ও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দার হাট হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুস সালাম(৩৫)। তিনি রংপুর সদরের মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। এছাড়াও তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল সাড়ে সাতটার দিকে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সাথে বগুড়াগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক নিহত হন। এছাড়াও কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের মালামাল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। মরদেহ…
নিজস্ব প্রতিনিধি দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রে বলা হয়, দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয়…
নিজস্ব প্রতিনিধি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম লন্ডনে যুক্তরাজ্যের পরিবহন বিষয়ক মন্ত্রী হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের শুরুতে শেখ রবিউল আলম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক শুভেচ্ছা যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে পৌঁছে দেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের বর্তমান সরকার জনগণের বিপুল সমর্থনে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে এবং গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের অবস্থান তাঁকে সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং আধুনিক রাষ্ট্র পরিচালনা সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে…
নিজস্ব প্রতিনিধি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর খুব শিগগিরই খুলে দেওয়া হবে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট পলাতক হাসিনার সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। তাদের সময়ে…
নিজস্ব প্রতিনিধি উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও…
নিজস্ব প্রতিনিধি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচলিত বাজারমূল্যের অর্ধেকেরও কম মূল্যে সৌরবিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগে নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬০ মেগাওয়াট ছাদভিত্তিক (রুফটপ) সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গতকাল ইউজিসিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপন বিষয়ক এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় জানানো হয়, বর্তমানে দেশে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় ১৫ টাকা। তবে পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) মডেলে তা অর্ধেকেরও কমে নামিয়ে আনা সম্ভব। ইতোমধ্যে ৪৭টি পাবলিক ও একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্যতা…
নিজস্ব প্রতিনিধি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করে অন্তর্ভুক্তিমূলক কাজে গড়ে তোলার লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (হাবিপ্রবি) একদল তরুণ সফলতা অর্জনে এগিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সক্ষম’ ইতোমধ্যে জেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে নিয়মিত কাজ করে সর্ব মহলে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দিনাজপুর হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি হাবিপ্রবি’র ভিসি অধ্যাপক ড. এনামুল্যাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত তরুণ শিক্ষার্থীদের এ ধরনের সামাজিক কাজের মাধ্যমে আত্মপ্রকাশকে উৎসাহ দিয়ে প্রশংসা করেছেন। সূত্রটি জানায়, গত ১০ মে দিনাজপুর শহরে…
নিজস্ব প্রতিনিধি জেলার খোয়াই নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ জিকে গউছ। আজ শুক্রবার বিকেল আড়াইটায় সদর উপজেলার লস্করপির ইউনিয়নের কালিগন্জ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, এডভোকেট নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ অনেকেই। এ সময় জিকে গউছ বলেন, আগামীকাল থেকেই ভাঙা বাঁধ মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে। বাঁধ মেরামতে কোনো ধরনের অনিয়ম…
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম। দিনাজপুরের পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতাল (LAMB Hospital) হলো বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত একটি স্বনামধন্য ১৫০ শয্যার সাধারণ হাসপাতাল। পার্বতীপুর শহর থেকে মাত্র ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই হাসপাতালটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে অত্যন্ত পরিচিত। কিন্তু বর্তমান পরিস্থিতি ভয়াবহ? আগে এই হাসপাতালটি বিদেশি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হতো। এখানে কর্মরত অনেক ডাক্তারও বিদেশি ছিলেন। সে সময় হাসপাতালের ব্যবস্থাপনা ও সেবার মান ভালো ছিল, চিকিৎসার খরচও তুলনামূলকভাবে কম ছিল। বর্তমানে হাসপাতালটি আমাদের দেশের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। কিন্তু অনেকের মতে, এখন চিকিৎসা সেবার মান আগের তুলনায় কমেছে, অথচ চিকিৎসার…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট মোড়ের উক্তর পাশে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তা তলিয়ে গেছে ব্যাবসায়ীদের অভিযোগ ড্রেন না থাকার কারণে পানি বের হতে পারে না, তার কারণেই আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সুশীল সমাজের দাবি যদি ড্রেনের ব্যবস্থা করা হয় তাহলে ব্যাবসায়ী ও সাধারণ জনগণ দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন। আজ শুক্রবার ১০ জুলাই সারারাত ভারী বৃষ্টিপাতের কারণে সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজারহাট মোড়ের উত্তর পাশে যশোর চুকনগর সড়কে পানিতে রাস্তা তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ এই রোড়ে কোন ড্রেন না থাকার কারণে পানি বের হতে পারছে না, বিদায় পানি আটকে পড়ে। রাজারহাট মোড়ের ব্যাবসায়ীরা বলেন এই সমস্যা…
সাধন সাহা জয় , ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকের বাড়িতে গভীর রাতে পুলিশি তল্লাশি এবং অপর এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) দিবাগত গভীর রাতে নবীনগর উপজেলার সাংবাদিক আশরাফুল হকের বাড়িতে পুলিশি তল্লাশির ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক জানান, কোনো প্রকার কারণ বা নোটিশ ছাড়াই পুলিশ হঠাৎ তাঁর বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। গভীর রাতে এমন কর্মকাণ্ডে তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্কিত ও বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন। সাংবাদিক সমাজ একে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ বলে…
বিশেষ প্রতিনিধি, কয়েক দিনের টানা বর্ষানে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা ৫নং ধাওয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তার বেহাল দসা। স্থানীয় শিক্ষার্থীদের স্কুল – কলেজ ও পেশাজীবিদের নিজ নিজ কর্ম স্থলে যেতে পোহাতে হচ্ছে প্রতিনিয়ত নানা বিড়ম্বনা। স্থানীয়দের দাবি দ্রুত যেন ইউনিয়নের সকল রাস্তা ঘাট মেরামতের ব্যাবস্থা গ্রহন করেন যথাযথ কতৃপক্ষে।
নিজস্ব প্রতিবেদক, কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্লেক বা তুষারকণা তৈরি করে এ বছর তৃতীয়বারের মতো গিনেস বুকে নাম লিখিয়েছেন বরিশালের কলেজ রোডের বাসিন্দা নুসরাত জাহান নিপা। নিপাই বাংলাদেশের প্রথম নারী, যার নাম তিনবার উঠেছে বিশ্বরেকর্ডের খাতায়। এর আগে দ্বিতীয়বার নিপা কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। তবে এখানেই শেষ নয়। বাসসের সাথে একান্ত সাক্ষাৎকারে চতুর্থবার গিনেস বুকে নাম লেখাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন, বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন এই ছাত্রী। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্রুততম সময়ে ‘কাগজের স্নো-ফ্লেক’ বা তুষারকণা তৈরি করে…
নিজস্ব প্রতিবেদক, আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষ্যে লোগো, রিলস ও থিম সং তৈরির জন্য দেশব্যাপী প্রতিযোগিতা আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আজ বৃহস্পতিবার মাউশির এক আদেশে এ কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে লোগো, রিলস এবং থিম সং তৈরি করে নির্ধারিত ই-মেইলে (hpmgoldcup@gmail.com) পাঠাতে হবে। এক্ষেত্রে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। আদেশে বেশ কিছু নির্দেশনা দিয়ে বলা হয়- এক, লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা আইপিইজি ফরম্যাটে ই-মেইলে পাঠাতে হবে। তবে এর…
নিজস্ব প্রতিবেদক , সদরে পাওনা টাকা ফেরত না দেওয়ায় জাকির হোসেন (১৭) নামে এক কিশোরকে নির্মমভাবে হত্যার পর লাশ গুম করার দায়ে মো. জনী (৩১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ দুপুরে নেত্রকোণার সিনিয়র জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. জনী নেত্রকোণা সদর উপজেলার রাজুর বাজার এলাকার মো. বাবুল মিয়ার পুত্র। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ অক্টোবর ভুক্তভোগী কিশোর জাকির হোসেন মদন উপজেলার হাসনপুর গ্রামে তার…
নিজস্ব প্রতিবেদক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) আজ পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম-সংক্রান্ত বিষয়ে দেশের বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানের (প্রেস) মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেক উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা। মতবিনিময় সভায় প্রেস মালিকরা পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবসম্মত সমাধানের…
নিজস্ব প্রতিবেদক, জেলার চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান শেখ বার্ধক্যজনিত কারণে আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী বিকেল ৩টায় চিতলমারী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তার বাসভবনে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান এবং উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক আবু তালেব শেখ অনুষ্ঠানে উপস্থিত…
আল মুজাহিদ ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এক বাংলাদেশি তরুণীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত্রে ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে। হরিদাসপুর-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় অনুষ্ঠিত হস্তান্তর প্রক্রিয়ায় ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফেরত আসা তরুণী হলেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার সায়েদপুর এলাকার আশাদুল রহমানের মেয়ে জারা ইসলাম ওরফে রানি ইসলাম (১৯)। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হস্তান্তরপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে ১০ জুন ২০২৬ তারিখে ইস্যুকৃত…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভূল্লী থানাধীন ১নং বড়গাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জালালী গ্রামের মো. আজিজুল হক দুলাল (৫২)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজুল হক দুলাল জালালী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। র্যাব জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৪টা ৫…
নিজস্ব প্রতিবেদক, ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, নয়াদিল্লি চুক্তিটির গুরুত্ব অনুধাবন করবে। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে… চুক্তি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ মুহূর্তে আলোচনার সব বিষয় প্রকাশ করা সম্ভব নয়।’ শামা বলেন, বাংলাদেশ বিশ্বাস করে ভারত এ চুক্তির গুরুত্ব এবং উভয় দেশের জন্য গঙ্গার পানির তাৎপর্য সম্পর্কে অবগত। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ভারত বিষয়টি বিবেচনায় নিয়ে এবং আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই অভিন্ন স্বার্থকে সামনে…
শাহিনুর ইসলামঃ দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারহীন। পিচের সড়ক তো দূরের কথা, পুরোনো ইটের সলিং নষ্ট হয়ে এখন শুধুই কাদার রাজত্ব। সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী বাজার থেকে যুগিখালী ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটির চরম বেহাল দশায় চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। দ্রুত রাস্তাটি পিচকরণের দাবিতে এখন ফুসে উঠছে স্থানীয় জনগণ।স্থানীয় সূত্রে জানা গেছে, যুগিখালী ইউনিয়নের মূল প্রাণকেন্দ্র এই সড়কটি। এই রাস্তাটি ব্যবহার করেই প্রতিদিন যুগিখালী বাজার, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং পল্লী বিদ্যুৎ অফিসে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। এছাড়াও এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থীকে প্রতিদিন এই কাদা-মাটি মাড়িয়েই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়।ভুক্তভোগী এলাকাবাসী জানান, বিগত…
নিজস্ব প্রতিবেদক যশোর শহরতলীর শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যশোরের বীজ বিপণন বিভাগের যুগ্ম পরিচালকের কার্যালয়ের সামনে গেট এবং রাস্তা নিয়ে চরম গাফিলতির এবং সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে জাতীয় পতাকা উত্তোলন করেন না, তিনি বলেন আমাদের এই ধরনের কোন ধরনের নিয়ম দেওয়া নেই। এ কে এম কামরুজ্জামান বলেন আমরা বিশেষ দিন ছাড়া পতাকা উত্তোলন করি না, যেহেতু আমাদের নিয়ম নীতি নেই, তাই আমাদের অফিসে পতাকা উত্তোলন করা হয় না। সরেজমিনে দেখা গেছে, অফিসের মূল গেটের রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। এই গেট দিয়ে গাড়ি বা মানুষ কিছুই যাতায়াত করে না, অফিস কর্তৃপক্ষ রাস্তাটি…
শাহিনুর ইসলামঃ সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। “জলবায়ু পরিবর্তনঃ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমেন মৈত্রীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ,জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ…
শাহিনুর ইসলাম, সাতক্ষীরার তালায় শাহাপুর প্রস্তাবিত সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে যমুনা লাইন পরিবহনের ধাক্কায় রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে এবং হারুন-অর-রশিদের স্ত্রী। তাঁর শ্বশুরবাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতাগ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পাইকগাছা গামী যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-১৩-২৬-৯০) এবং তালা থেকে আঠারো মাইলের দিকে যাওয়া একটি মোটরভ্যান শাহাপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছালে বাসটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা রুমি আক্তার…
নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য সরোয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে তিনি রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।…
নিজস্ব প্রতিবেদক , জেলার সাতকানিয়ায় সাঙ্গু নদীর পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন আবদুল আলম (৩৫) নামে এক যুবদল কর্মী। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবদল কর্মী কালিয়াইশ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের হাছনি বরবাড়ী এলাকার বাসিন্দা। তার দুই সন্তান রয়েছে। এর আগে গতকাল বুধবার ভোরে তিনি নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে নৌকা নিয়ে নদীতে গিয়েছিলেন। স্থানীয় কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ যুবদল কর্মীর বড় ভাই নুরুল আলম বলেন, আবদুল আলমসহ চার বন্ধু ভোরে নৌকা নিয়ে সাঙ্গু নদে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন।…
নিজস্ব প্রতিবেদক , স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ৩১ আগস্ট স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আজ বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ‘বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ গ্রহণ করেছে। ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ (জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করেছে কমিশন। সেপ্রেক্ষিতে, ভোটার তালিকা ডাটাবেইজে ২০০৮ সালের ৩১ জুলাই তারিখ বা…
নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামী ১২ জুলাই, রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন। সূত্র: বাসস
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা ইলিয়াসের বিরুদ্ধে গোপনে সাংগঠনিক তৎপরতা চালানো এবং নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ছাত্র হত্যা মামলার একজন আসামি এবং সাম্প্রতিক সময়ে রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় বিভিন্ন গোপন বৈঠকের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় সক্রিয় করার চেষ্টা করছেন। স্থানীয় একাধিক সূত্রের দাবি, ৫ আগস্টের পর কিছুদিন ঢাকার বাইরে অবস্থান করলেও সম্প্রতি তিনি আবার রাজধানীতে ফিরে এসে সক্রিয় হয়েছেন। অভিযোগ রয়েছে, বিএনপির কিছু কথিত হাইব্রিড নেতার সহায়তায় তিনি পুনরায় মাঠে নেমেছেন এবং বিভিন্ন স্থানে গোপন বৈঠকের মাধ্যমে অনুসারীদের সংগঠিত করছেন। এছাড়া অভিযোগে আরও বলা হয়, গত ২৩ জুন…
ঝিকরগাছায় ব্যাঙদাহে ,বিশ্বকাপের ম্যাচ দেখতে বেরিয়ে আল মুজাহিদ, যশোরের ঝিকরগাছায় ফুটবল বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন মো. মিলন নামে এক যুবক। ঘটনার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। নিখোঁজ মিলন যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ব্যাংদাহ গ্রামের বাসিন্দা মো. ইসমাইল হোসেনের ছেলে। বর্তমানে তারা ঝিকরগাছা পারবাজার থানার পেছনের এলাকায় বসবাস করেন। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে মিলন বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাড়িতে ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন…
আল মুজাহিদ (যশোর) প্রতিনিধি যশোরের শার্শা উপজেলায় জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণকারী সহকারী শিক্ষক ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার১০জুলাই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আসামি ইদ্রিস আলী ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের শুকুর আলীর ছেলে এবং শার্শা উপজেলার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(বিপিএড)। মামলার অভিযোগে জানা গেছে, সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর সহযোগিতায় তারা সহকারী শিক্ষক পদে চাকরিতে যোগদান করেন। কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিষয়টি…
নিজস্ব প্রতিনিধি আগামী ১৩ জুলাই বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| এরই মধ্যে প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বরিশালের বিভাগীয় প্রশাসনসহ দলীয় নেতা-কর্মীরা| তারেক রহমানের বরিশাল জেলায় আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রস্তুতি সভা করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন| সভায় বরিশালের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বরিশাল সিটি করপোরেশন, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন| সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ| তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন| তিনি গৌরনদী ও বরিশাল সদরে বেশ কিছু অনুষ্ঠানে যোগ…
নিজস্ব প্রতিনিধি জলবায়ু পরিবর্তন-আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’-এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হেদায়েতুল…
নিজস্ব প্রতিনিধি দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সকালে রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ বিষয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) আয়োজিত জাতীয় ডিসেমিনেশন কর্মশালায় ‘আলো ক্লিনিক’ মডেলের প্রমাণভিত্তিক ফলাফল, বাস্তবায়ন অভিজ্ঞতা এবং কার্যক্রম থেকে অর্জিত শিক্ষাগুলো তুলে ধরা হয়। যা থেকে নগরের প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার লক্ষ্যে সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণে সহায়তা পাওয়া যায়। উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার উপজেলা পর্যায়ে সব ধরনের স্বাস্থ্যসেবার…
নিজস্ব প্রতিনিধি আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। এ কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘এটি বর্তমান সরকারের রাজনৈতিক, নির্বাচনী ও জাতীয় অঙ্গীকার। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’ আজ দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের গণতন্ত্রের কবর রচনা করে ফ্যাসিবাদের নীল নকশা তৈরি করা হয়েছিল। আমরা শুরু থেকেই বলেছিলাম এটি ‘আল্ট্রা ভাইরাস’ (সংবিধান পরিপন্থী)। হাইকোর্ট বিভাগ এই সংশোধনীর কিছু বিষয় অবৈধ ঘোষণা করেছেন…
নিজস্ব প্রতিনিধি প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসনে সারাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখেই বগুড়ার উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজনৈতিক প্রতিহিংসায় দীর্ঘদিন বগুড়া জেলার উন্নয়ন কর্মসূচি বন্ধ রাখা হয়েছিল বলেও জানান প্রতিমন্ত্রী। আজ বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন। তিনি বলেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যে উত্তর অঞ্চলের জন্য বিমান বাহিনীর প্রথম বিমান ঘাঁটি অনুমোদিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে তা বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত…
নিজস্ব প্রতিনিধি জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘পরিবেশ সুরক্ষায় আমাদের নিজেদের ঘর ও আঙিনা পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের পাড়া এবং মহল্লা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই সামগ্রিকভাবে শহর, জেলা এবং পুরো দেশকে দূষণমুক্ত রাখা সম্ভব।’ পরিবেশ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে…
নিজস্ব প্রতিনিধি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে নেদারল্যান্ডসের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সরঞ্জামের ব্যবহার ও কারিগরি প্রশিক্ষণে নেদারল্যান্ডস কীভাবে সহায়তা প্রদান করতে পারে সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে, বাংলাদেশ নৌবাহিনীর…
নিজস্ব প্রতিনিধি মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক নির্দেশনা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার মাদরাসা বোর্ডের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, সাধারণ কর্মদিবসে সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা যাবে না। তবে চলমান আলিম পরীক্ষা চলাকালীন পরীক্ষার দিনগুলোতে সকাল ৮ টা ৩০ মিনিটের মধ্যে বাধ্যতামূলকভাবে দপ্তরে উপস্থিত হতে হবে। এছাড়া পরীক্ষা চলাকালীন প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা ও প্রশাসনসহ পরীক্ষা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের…
নিজস্ব প্রতিনিধি দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান-উপযোগী সক্ষমতা বাড়াতে স্বল্পমেয়াদি ‘সফট স্কিল’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের প্রশাসনিক সক্ষমতা বাড়াতে আগামী মাস থেকে শুরু হচ্ছে ‘প্রফেশনাল নলেজ শেয়ারিং প্রোগ্রাম’। আজ বৃহস্পতিবার হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন বিষয়ে প্রকল্প অফিসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের মনু নদীর পানি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে দ্রুত বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ভোর ৪টা ৩০ ঘটিকায় বিপৎসীমা অতিক্রম করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পানির স্তর বিপৎসীমার ১৮৪ রিডিং অতিক্রম করেছে। হঠাৎ পানি বৃদ্ধির কারণে নদীর তীরবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি বৃদ্ধির ফলে কুলাউড়াসহ নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে নিচু এলাকার বসতবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে এবং নদীর পানি আরও বাড়ে কি…
সাধন সাহা জয় নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ করায় বিদ্যালয়ের পক্ষ থেকে কমিটির সভাপতি ও সদস্যদের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। কমিটির সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও প্রথম শ্রেণির ঠিকাদার জনাব মো: ছাদেকুল হক ছাদির। নবীনগরের শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকা সর্বজনবিদিত। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে যে, তার সুদক্ষ নেতৃত্বে এবং কমিটির অন্যান্য সম্মানিত সদস্যদের সহযোগিতায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষা ও অবকাঠামোগত দিক থেকে আরও সামনের দিকে এগিয়ে যাবে। নতুন কমিটির ওপর আস্থা প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষক,…
মুসলিম উদ্দীন, – “বাপ মাত্র জন্ম দিলো গুরু দিলো জ্ঞান, অন্ধকারের তরে যেন দিলো চক্ষু দান “। শারীরিক ভাবে লাঞ্চিত শ্রদ্ধেয়া প্রধান শিক্ষিকার নাম কাবেরী করিম। তাঁর স্কুলেরই তৃতীয় শ্রেণির ছাত্রী বিসমাহ জান্নাত ঐশ্বর্য স্কুলের অ্যাসেম্বলি চলাকালীন সময় তার এক সহপাঠীর সাথে দুষ্টুমির পাশাপাশি কথা বলছিলো। বিষয়টি গোচরীভূত হওয়ার পর শৃঙ্খলা বজায় রাখতে প্রধান শিক্ষিকা কাবেরী করিম তাকে শাসন করেন এবং সম্ভবত গালে একটি চড় মারেন। মায়ের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন বাবা সামস উর রহমান শুভ। পরবর্তীতে তিনি স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার অফিসকক্ষে ঢুকে অসৌজন্যমুলক আচরণ করেই শুধু ক্ষান্ত হননি, চরম উত্তেজিত হয়ে গিয়ে চেয়ারে বসা প্রধান…
মোঃ রুবেল সিকদার আগামী ১৩ জুলাই (সোমবার) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল জেলা সফর উপলক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নারী সৈয়দা ঈশা আক্তার আয়শার কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।জানা গেছে, গত ৮ জুলাই কটারকোনা অগ্রণী ব্যাংক শাখা থেকে তিনি ১ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করেন। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও আর বাড়ি ফেরেননি। সেই সময় থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য না পেয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এ বিষয়ে কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, নিখোঁজের ঘটনায় পুলিশের একটি টিম কাজ…
মোঃ শফিকুল আলম শাকিল বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে গাইবান্ধায় আলোচনা সভা, র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব জীবনাচরণ ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।…
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা পুরাতন জেলখানা মোড় থেকে ইসলামিয়া শিক্ষালয় পর্যন্ত এল.এ কেস নং ০৩/২০২৩-২০২৪ এর অধীনে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের পুরাতন ব্রীজ রোডে স্থানীয় জনসাধারণের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, পুরাতন ব্রীজ রোড একটি বাণিজ্যিক এলাকা হওয়া সত্ত্বেও, এই এলাকার জনসাধারণকে ভূমি অধিগ্রহণের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে। জেলার অন্যান্য বাণিজ্যিক এলাকায় ভূমি অধিগ্রহণে সঠিক মূল্য প্রদান করা হলেও, এই এলাকার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা আরও উল্লেখ করেন, স্থানীয় জনগণের জন্য তাদের এই ভিটেমাটিই জীবিকার…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি টিনশেড ঘরের ভেতরে জুয়া খেলারত অবস্থায় সাতজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আমানুল ইসলাম (২৬), পিতা: আব্দুল হেকিম; মো. হানিফ (৩৮), পিতা: মো. জহাবের শেখ; মো. ফজলুর রহমান (৩৮), পিতা: মো. আব্দুর রাজ্জাক; মো. আজাহার সরদার (৩৫), পিতা: মো. আকবর…
মোঃ সানোয়ার হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: অনির্দিষ্টকালের জন্য দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন নেত্রকোনার পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতি। ২০২৬–২০২৭ অর্থবছর থেকে দলিল রেজিস্ট্রির সরকারি ফি ও কর পরিশোধে অনলাইনে এ-চালান (অটোমেটিক চালান) ব্যবস্থা চালুর প্রতিবাদে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ করা হয়। সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ মিজান জানান, নতুন চালু হওয়া এ-চালান ব্যবস্থা বাস্তবায়নে বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক জটিলতা রয়েছে। এসব সমস্যার কারণে সাধারণ সেবাগ্রহীতা, দলিল লেখক এবং সংশ্লিষ্টদের ভোগান্তি বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দলিল…
দীপক শর্মা জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক সহ অন্যান্যরা। সেখানে জেলার পরিবেশ…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর সদর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। যশোর নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: রাজিয়া সুলতানা। বিশেষ…
মোঃ হিমেল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পারআধায়পুর গ্রামে এক নারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বুড়া কালী মণ্ডপের উত্তর পাশের এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রেবা বেগম (৩০) ধামইরহাট উপজেলার ঘোরকিন গ্রামের বাসিন্দা। তিনি মো. শফিকুল ইসলামের স্ত্রী এবং মৃত তারাউদ্দিনের কন্যা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারআধায়পুর গ্রামের বাসিন্দা উজ্জ্বলের বাড়ির পাশের এলাকায় অবস্থানকালে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে রেবা বেগমের গলা ও পেটে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন এবং বিষয়টি বদলগাছী থানা পুলিশকে…
সৌভিক পোদ্দার, জলবায়ু পরিবর্তন, আজকের পদহ্মেপ,আগামীর নিরাপত্তা, এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবস টি উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদহ্মিন করে একই স্হানে এসে শেষ হয়। র্যালি তে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিহ্মক, শিহ্মার্থী, পরিবেশকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত…
শেখ মোহাম্মদ পারভেজ মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার(৯ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া…
নিজস্ব প্রতিবেদক, মোঃ সানোয়ার হোসেন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা সদর বাজারের ব্যবসায়ীদের সংগঠন পূর্বধলা বাজার বণিক সমিতির কমিটির মেয়াদ ছিল তিন বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পর আরও প্রায় তিন বছর অতিবাহিত হলেও এখনো নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়নি। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে কার্যক্রম পরিচালনা করায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এদিকে মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদকসহ তিনজন সদস্য ইতোমধ্যে মারা গেছেন। ফলে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালুকে সভাপতি রেখে এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদ আকন্দের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম কোনো রকমে পরিচালিত হচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষের পাশাপাশি বাজার…
মোঃ হিমেল হোসেন নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় গত জুন মাসজুড়ে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা (ডিবি) শাখা যৌথভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রকৃত মালিকরা উপস্থিত ছিলেন। পরিচয় ও মালিকানা যাচাই শেষে তাদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আনন্দ প্রকাশ করেন এবং জেলা পুলিশের এই জনসেবামূলক উদ্যোগের প্রশংসা…
হামিদুর রহমান সবুজ, বাংলাদেশের বিচার বিভাগ ও রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের এই যুগান্তকারী রায়ের ফলে সংবিধানে আবারও ফিরে এলো ‘তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা এবং ‘গণভোটের’ বিধান। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯ টায় প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ রিটকারীদের আপিল খারিজ করে হাইকোর্টের রায়টি বহাল রাখার চূড়ান্ত আদেশ দেন। এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এর আগে, গত ৮ জুলাই টানা তিন দিনের দীর্ঘ শুনানি শেষে রায়ের জন্য…
নিজস্ব প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় চোরাই ড্রাম ট্রাক কেটে টুকরো করে বিক্রির মামলায় বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার খাজুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার ৮ জুলাই তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক আলমগীর হোসেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপুর গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে। ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান জানান, গত ৭ জুন তেলিধান্যপুর গ্রামের সিরাজুল ইসলামের ফার্মহাউসে খাজুরা পুলিশ ক্যাম্প ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ওই…
নিজস্ব প্রতিবেদক প্রিয় সাংবাদিক সহকর্মী, ভাই, বোন ও বন্ধুগণ,সাংবাদিকতা শুধু একটি মহান ও অলাভজনক পেশা নয়; এটি সত্য, ন্যায়, মানবতা এবং জনস্বার্থ রক্ষার এক মহৎ অঙ্গীকার। এটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ, দায়িত্বশীল ও সম্মানজনক পেশাগুলোর একটি। একজন প্রকৃত সাংবাদিক কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর মুখপাত্র নন; তিনি সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করেন। একজন সাংবাদিক সমাজের দর্পণ, রাষ্ট্রের বিবেক এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর। গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। একটি স্বাধীন, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক সমাজই পারে সত্যকে মানুষের সামনে তুলে ধরতে এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য,…
মোঃ রুবেল সিকদার স্বরূপকাঠি মাছ বাজারে জেলি মেশানো চিংড়ি বাজারজাতের অভিযোগে আড়তদার উত্তমকে ৫০ হাজার টাকা জরিমানা। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলি মেশানো চিংড়ি বাজারজাতের অপরাধে আড়তদার উত্তম কুমার ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং একই সাথে ২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
