Author: Sadiya Haque

মাসুম বিল্লাহ আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বিকালে নগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড.মো: হারুনুর রশিদ খান। শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জুলাই আন্দোলনে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপ-উপাচার্য সাংবাদিকদের সাথে আলাপকালে জুলাই আন্দোলনের শহিদদের অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা সেই সব বীর সন্তানদের স্মরণ করছি, যারা ন্যায়…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ জুলাই ( বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অফিসার সাফফাত আরা সাঈদ। তিনি তার বক্তব্যে,,জুলাই শহিদদের স্মরণে সেই সময়কার আন্দোলনে সকল জুলাই শহিদ সহ ঝিকরগাছার থেকে নিহত সকল জুলাই শহীদদের স্মৃতি বিজাড়িত কথা তুলে ধরেন ও তাদের আত্নার মাগফিরাত কামনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা ,কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রাবাব ফাতিমাকে আফগানিস্তানে তাঁর বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। দায়িত্ব পালনে নিবেদিত সেবার জন্য জাতিসংঘ মহাসচিব ওতুনবায়েভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জাতিসংঘ সদর দপ্তরের এক ঘোষণায় বলা হয়, জাতিসংঘ মহাসচিব ইউএনএএমএ’র উপ-প্রধান এবং ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কানাডার জর্জেট গ্যানিয়নের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র উন্নয়নশীল দেশগুলোর (এসআইডিএস) জন্য উচ্চ প্রতিনিধি (ইউএন-ওএইচআরএলএলএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় ও আন্তর্জাতিক সিভিল…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, ফ্যাসিস্ট সরকারের অপশাসন ও দুর্নীতির জঞ্জাল দূর করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশের, সব জায়গায় অপশাসন আর দুর্নীতির জঞ্জাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এই জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এফডিসি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি। এফডিসির শিল্পী সমিতির অতীতের নির্বাচনের উদাহরণ টেনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা আগে দেখেছেন এই নির্বাচন নিয়ে কত ধরনের অনিয়ম হয়েছে। কিন্তু বর্তমান সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করতে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তাহীনতা এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্নের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশে নারী ও কন্যাশিশুর সুরক্ষা ও ক্ষমতায়নে ইউএন উইমেনের আরও জোরালো সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বুধবার জাতিসংঘের সহকারি মহাসচিব এবং ইউএন উইমেনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়ারাদজাই গুম্বোনজভান্দারের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উপদেষ্টা বলেন, বাংলাদেশ মানবিক বিবেচনায় ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এতে দেশের ওপর উল্লেখযোগ্য অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে। তিনি রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনে ইউএন উইমেনের আরও সক্রিয়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর উদ্বোধন করেছেন। একইসাথে দেশের অন্যান্য সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকাসমূহেও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার মন্ত্রী একথা বলেন। এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কুমিল্লার ইতিহাসও হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ইতিহাস। যুগে যুগে কিছু অসাধু ব্যক্তি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে ফায়দা নেয়ার চেষ্টা করেছে। কিন্তু সচেতন মানুষের কারণে তারা কখনো সফল হতে পারেনি। কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না; বরং আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হোক আওয়ামী লীগের ভাগ্য। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নীতিগতভাবে, আমরা চাই একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য কোনো নির্বাহী আদেশের মাধ্যমে নয়, বরং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হোক। এটাই বিএনপির দীর্ঘদিনের অবস্থান।’ তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে সংশোধনী আনার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ সৃষ্টি হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার জন্য…

বিস্তারিত পড়ুন

মোঃ সানোয়ার হোসেন, পূর্বধলা (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় নেত্রকোণা ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৯৬৫৮) এবং নেত্রকোণাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৯২৫১) মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যান এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে শ্যামগঞ্জ…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মাহিমা ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর হামদ-নাত বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। ১৫ জুলাই (বুধবার) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে জাতীয় পদক, সনদ ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিজয়ীরা উপস্থিত ছিলেন। মাহিমা কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামের বাসিন্দা। তিনি করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা মো. জাহাঙ্গীর আলম একজন ব্যবসায়ী এবং মা হালেমা আক্তার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক, আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ বৃহস্পতিবার (১৬-৭-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করেন। একইসাথে দেশের অন্যান্য সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকাসমূহেও বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হচ্ছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এ সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচি সেপ্টেম্বর ২০২৬ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে…

বিস্তারিত পড়ুন

সন্দ্বীপ প্রতিনিধি : জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্দ্বীপ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ,জুলাই যোদ্বা,শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে সন্দ্বীপের দুইজন শহীদ মাহমুদুর রহমান সৈকত এবং সাইমুন সহ সকল শহীদের আত্মত্যাগ, সাহস, দেশপ্রেম এবং ন্যায়বিচারের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, জুলাই শহিদ দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়;…

বিস্তারিত পড়ুন

বিশেষ প্রতিনিধি মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ১নং শিকদারম‌ল্লিক ইউনিয়নে ভাতাভোগীদের SBCC প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে। এ সময় উপস্থিত ছিলেল মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকতা ও ইউ পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউ পি সদস্য বৃন্দ গন সহ ইউ পি সচিব মহোদয়।

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায়  বিশেষ অভিযান ও আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে জেলা পুলিশের একটি চৌকস টিম সফল অভিযান পরিচালনা করে পাবনা সদর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর অবৈধ অস্ত্র গুলি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে  ১৬ জুলাই ২০২৬ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি চৌকস টিম পাবনা সদর থানাধীন দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া গ্রামস্থ পরীর মাঠ সংলগ্ন ইছামতি ক্যানেলের শালতলা ব্রীজের পাশে জনৈক রাশেদুল (পিতা- শুকুর শেখ) এর চা ও মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে ০১ (এক) জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির দেহ তল্লাশিকালে তার কাঁধে ঝুলানো একটি…

বিস্তারিত পড়ুন

লোকমান হোসেন পুলিশ সূত্রে জানাই ১৫ই জুলাই বুধবার রাত আনুমানিক ১১টার দিকে শার্শা থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে বাঁগআঁচড়া কাইবা সড়কে অবস্থান নেই। পুলিশের একটি গোয়েন্দা টিম শার্শা থানা পুলিশকে ইনফর্ম করে। সাথে সাথে শার্শা থানা পুলিশের এসআই চঞ্চল কুমার বিশ্বাস এর নেতৃত্বে পুলিশের পিকআপ নিয়ে বাঁগআঁচড়া কাইবা সড়কের মুখে অবস্থান নেই। আসামি নজরুল ইসলাম নজু (৪৫)কে লক্ষ্য করে গ্রেফতার করে তার সাথে থাকা আর একজন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। আসামি নজরুল ইসলামকে তল্লাশি করে তার কাছে ১৫পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আসামি নজরুল ইসলামকে মাদকদ্রব্য আইনের মামলায় দন্দনীয় আসামি করে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিস্তারিত পড়ুন

মোঃ পারভেজ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে পটিয়া উপজেলার ১৩ নম্বর দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বন্যাকবলিত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে। জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে নির্বাচিত হওয়ার পর থেকেই সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সরকারি সহায়তা পৌঁছে দিতে তিনি নিয়মিত উদ্যোগ গ্রহণ করছেন। বৃহস্পতিবার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ ( পাবনা) পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় ঘটে এ ঘটনা। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। পুলিশ জানিয়েছে, বুধবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ ম্যাচ থাকায় ভোররাত পর্যন্ত মথুরাপুর এলাকায় ফুটবল উন্মাদনা ও আমেজ বিরাজ করছিল। পুলিশের কাছে গোপন সংবাদ ছিল যে, এই সুযোগটি ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে…

বিস্তারিত পড়ুন

মোঃ হিমেল হোসেন কয়েক দিনের টানা বর্ষণে নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ী-সেনপাড়া সড়কের বেগুনজোয়ার এলাকায় ভয়াবহ ক্ষতির সৃষ্টি হয়েছে। সড়কের একটি অংশ ধসে বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক ও প্রতিদিন এ পথে চলাচলকারী অসংখ্য মানুষ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অব্যাহত বৃষ্টিপাতের কারণে সড়কের নিচের মাটি ধীরে ধীরে সরে গিয়ে একপর্যায়ে রাস্তার একটি অংশ ধসে পড়ে। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশের পরিধি বাড়তে থাকায় পুরো সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিরাপত্তার অভাবে ভারী যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী জানান, পানির প্রবাহ কিছুটা নিয়ন্ত্রণে রাখতে তারা নিজেদের…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ সারা দেশের ন্যায় খুলনায়ও আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’। ২০২৬ সালের এই দিনে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে শহিদদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন। দিবসটির শুরুতে আজ সকাল ৯:০০টায় খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, কেডিএ (KDA) চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনার ডিআইজি, কেএমপি কমিশনার, পুলিশ সুপার (খুলনা), জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভাগীয়…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রথমে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার বেলাল হোসেন স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-অ্যাম্বুলেন্সে থাকা মৃত ব্যক্তির স্বজন বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মেয়ের লাশ নিয়ে পাবনার সাঁথিয়ায় বাড়ি ফিরছিলেন স্বজনরা। পথে পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার দুর্গত মানুষের পাশে আছে। বন্যায় অনেকের বাড়ি ঘর ভেঙ্গে গেছে। আমরা সেগুলো পুনঃনির্মাণ করে দিতে চাই। বুধবার বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ভরাখালী এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যেসকল কৃষকের বীজ নষ্ট হয়ে গেছে, তাদেরকে বীজ ও চারা দিয়ে আমরা সহযোগিতা করব। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা মেরামতের চেষ্টা করব। এ সময় মন্ত্রী বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জলবায়ু-সহনশীল ‘ডিজিটাল ই-হেলথ সিস্টেম’ গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ডিজিটাল স্বাস্থ্য খাতের ঘাটতি পূরণে সরকারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সমন্বয় করে একটি জলবায়ু-সহনশীল ‘ডিজিটাল ই-হেলথ সিস্টেম’ গড়ে তোলার কাজ চলছে। বুধবার পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘প্রকৃতি ও স্বাস্থ্য: জলবায়ু-সহনশীল জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সভার আয়োজন করে ইউএনওপিএস বাংলাদেশ। ড. এম এ মুহিত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে বছরে প্রায় ৩৪ হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিতে রয়েছে দেশ। এই বিশাল আর্থিক ও স্বাস্থ্যঝুঁকি কমাতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এ ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই শিশু হলো, পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং একই গ্রামের আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ইমরান, জোনায়েদ ও তাদের সমবয়সী আরেক শিশু বাইজিদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে ইমরান ও জোনায়েদ পানিতে ডুব দেওয়ার পর আর ওপরে না উঠলে সঙ্গে থাকা বাইজিদ চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি দিনাজপুরের কাহারোল উপজেলায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মাইকেল রায় (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবির দাবি, উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দ করা আলামতের মোট আনুমানিক মূল্য ৩৫ লাখ ১ হাজার ২০০ টাকা। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল পুলিশের সহযোগিতায় দিনাজপুরের কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় বাসিন্দা মাইকেল রায়কে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি জেলার মঠবাড়িয়া উপজেলার একটি হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। এ ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন ও চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার। ওই হত্যার ঘটনায় অন্য আসামী মো. ইউসুফ আকনকে আদালত খালাস প্রদান করেন । আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে বিকেলে আসামী কামরুল, সোহাগ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি জেলার জাজিরা উপজেলার কাজিরহাটে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কাজির হাট বন্দরের বাদশা মিয়া নামে এক ব্যক্তির তিনটি গোডাউনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে ৭শ অবৈধ চায়না দুয়ারি ও ৪০ কেজি কারেন্ট জাল উদ্ধার করেন। পরে কাজির বন্দরের ছাগল হাটে প্রকাশ্যে তা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ও জাজিরা থানা পুলিশের একটি দল…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পরিকল্পিত পরিবার গঠন করতে হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত সম্ভব। ‘তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আজ বুধবার সকালে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পরিকল্পিত, মেধাবী ও প্রযুক্তিনির্ভর পরিবার গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। শুধু জনসংখ্যা বৃদ্ধি নয়, দক্ষ মানবসম্পদ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই।’ তিনি বলেছেন, ‘চট্টগ্রাম বন্দরের কোনো কাজে দুর্নীতি হয়ে থাকলে তা তদন্ত করে আইন অনুযায়ী দোষীদের অবশ্যই বিচার করা হবে। চট্টগ্রাম বন্দর রাষ্ট্রের ও জনগণের সম্পদ, তাই রাষ্ট্রীয় সম্পদের যেকোনো অপচয় রোধ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তাঁর সরকার সর্বদা সচেষ্ট থাকবে।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে ঢাকা পাঁচ আসন থেকে নির্বাচিত সদস্য মোহাম্মদ কামাল হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কাছে মোহাম্মদ কামাল হোসনের প্রশ্ন ছিলো- জাতীয় রাজস্ব বোর্ড এবং কাস্টমস হাউস চট্টগ্রাম বন্দরের কন্টেইনার স্ক্যানার মেশিন ক্রয় এবং অপারেশন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি নিবন্ধনকৃত গণমাধ্যমসমূহকে নীতিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে তথ্য অধিদফতর। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে প্রচলিত বিধি-বিধানের আওতায় আনতে সরকার বাধ্য বলে সতর্ক করা হয়েছে। আজ বুধবার এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানিয়ে বলা হয়েছে, যে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, পেশাদারী দায়িত্বশীলতা নিশ্চিতকরণ এবং ফ্যাক্ট চেক করা গণমাধ্যমের জন্য একটি অবশ্য পালনীয় কর্তব্য। তথ্য বিবরণীতে বলা হয়, দেশের সকল গণমাধ্যমকে (সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ, আইপি টিভি) তাদের স্বাক্ষরিত ডিক্লারেশন ও নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সম্প্রতি লক্ষ্য করা গেছে, সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত কিছু…

বিস্তারিত পড়ুন

মো: বাবুল হোসেন: মুকসুদপুর (গোপালগঞ্চ) থেকে-লেনদেন হচ্ছে ক্যাশলেস,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পূবালী ব্যাংক পিএলসি, মুকসুদপুর ইসলামীক ব্যাংকিং শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হেড অব ডির্পামেন্টের এডিসি সাগর কুমার পোদ্দার। পূবালী ব্যাংক মুকসুদপুর ইসলামীক ব্যাংকিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: মুসা কালিমুল্লাহ এর সভাপতিত্বে এবং সহকারী ব্যবস্থাপক মো: হাসিবুল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান,মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টায় রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা. আব্দুল আউয়াল। বক্তারা বলেন, তথ্য-প্রযুক্তির দ্রুত বিকাশের এ সময়ে সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্তে ফ্যাক্ট-চেকিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি জেলায় মৎস্য বিভাগের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। দৌলতদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে আজ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দৌলতদিয়া নৌপুলিশ এবং জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এক অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল এবং কারেন্ট জাল উদ্ধার করা হয়। এসময় অবৈধ মৎস্য শিকারীরা নদীতে জাল ফেলে পালিয়ে যায়। মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর পদ্মা নদীর রাখালগাছি, দেবগ্রাম, অন্তরমোর ও কুশাহাটাসহ নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ঘাট আইন-শৃঙ্খলা রক্ষাকারী নৌ পুলিশবাহিনীর সদস্যবৃন্দ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি জেলার ভালুকা উপজেলায় দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও অপর ১০ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির প্রত্যেককে ৩০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ফরিদ খলিফা (৪৮) ও মো. মাসুদ মিয়া (৪১)। এর মধ্যে মাসুদ মিয়া মামলার এজাহারভুক্ত ১ নম্বর এবং ফরিদ খলিফা ৫ নম্বর আসামি। তবে রায় ঘোষণার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি জেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বুধবার সকালে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক। আটক মরিয়ম বেগম কেন্দুয়া উপজেলার রয়্যালবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে আঠারোবাড়ী-কেন্দুয়াগামী রাস্তায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ‘আশেকানে হাওলাপুরী’ নামক একটি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম-স্বজনপ্রীতি, রাজনৈতিক মতভেদ বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, দুর্গত মানুষের সহায়তায় কোনো রাজনীতি নেই। ত্রাণ বিতরণে অনিয়মের কোনো অভিযোগ পেলে, সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বঢোমরা জলকদর খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সম্প্রতি বৃহত্তর চট্টগ্রামসহ সিলেট ও হবিগঞ্জের কয়েকটি জেলায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে উৎসবমুখর পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস সরেজমিনে পরিদর্শন করেন ও নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উপাচার্য বলেন, ‘নবাগত শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।’ তিনি গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফলের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ড. শওকাত আলী আরও বলেন, নবাগত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশ স্বাধীনের পরে প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়ন যাদের দায়িত্ব ছিল তারা সেটাকে রাজনীতিকরণ করেছে।’ তিনি বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হলো এ সময় যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রণয়ন করার প্রয়োজন ছিল। কিন্তু এ দায়িত্ব যাদের ছিল তারা সেটিকে সঠিকভাবে না করে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, নিরপেক্ষ ও সঠিকভাবে এ তালিকা করেনি।’ এরই মধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এ তালিকা প্রণয়নে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘যেখানে আমরা চেষ্টা করব সঠিক যারা মুক্তিযোদ্ধা, সঠিক যারা শহীদ তাদেরকে চিহ্নিত করা জন্য।’ আজ…

বিস্তারিত পড়ুন

সুমন খান: বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দালাল চক্রের ২ সদস্যকে কারাদণ্ড এবং আরও ৩ জনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিরা আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ২ জনকে প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে অভিযান চলাকালে প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন,মো.মোজাফফার…

বিস্তারিত পড়ুন

মোঃ কামরুজ্জামান জুয়েল , মৌলভীবাজারের কুলাউড়ায় রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদরাসা ও জাকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাসের সহকারী শিক্ষক হাফিজ ক্বারী আব্দুল মতিন হুজুরের মেয়ের বিয়ে উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে রাশিদ আলী ফাউন্ডেশন। বুধবার (১৫ জুলাই) রাশিদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী ও তাঁর পরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে নগদ ৪৫ হাজার টাকা আব্দুল মতিন হুজুরের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাশিদ আলী ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক, টিম জার্নালিস্টের উপদেষ্টা এবং সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন। আরও উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের সদস্য সামসু উদ্দিন বাবু, মো. আলী শোভন এবং তাহমিদুর রহমান। রাশিদ আলী…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি জেলা পরিষদের আয়োজনে ১৩ টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও ব্যক্তিগত আর্থিক অনুদানের ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুর আড়াই টায় দিনাজপুর জেলা পরিষদের অডিটোরামে চলতি অর্থ বছরের ৩৪টি প্রকল্পের উন্নয়ন মূলক কাজের জন্য ২৫ লাখ টাকার অনুদানের চেক ওইসব প্রতিষ্ঠান প্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল। পরিষদের প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার আহ্বান জানান। চেক প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, এই চেকের অর্থ সঠিক জায়গায় ব্যবহার করতে…

বিস্তারিত পড়ুন

উত্তম কুমার শীল : যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন এলাকায় দেশের এক-তৃতীয়াংশ সবজির জোগান যায় যে অঞ্চল থেকে, সেখানেই চরম অবহেলার শিকার হচ্ছেন প্রান্তিক কৃষকেরা। সরকারের দেওয়া প্রণোদনা, সার-ওষুধ কিংবা সঠিক সময়ে পরামর্শ—কোনোটাই পৌঁছাচ্ছে না মাঠপর্যায়ে। যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ছাতিয়ানতলা ব্লক ও মথুরাপুর এলাকার কৃষকদের অভিযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে দেখাই পাওয়া যায় না। অথচ, ইউনিয়ন ডরমিটরিতে থাকার নিয়ম থাকলেও কর্মকর্তারা থাকছেন শহরের বিলাসবহুল এলাকায়। অনুসন্ধানে জানা যায়, ছাতিয়ানতলা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরুণ বিশ্বাস ও মারুফ সুলতানকে সরকারি ডরমিটরিতে থাকার নির্দেশ থাকলেও তারা থাকেন যশোর শহরের বেজপাড়া এলাকায়। ডরমিটরিতে না থাকার বিষয়ে জানতে চাইলে তরুণ বিশ্বাস বলেন,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি নগরীর মডার্ন মোড় এলাকায় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অরুণা বালা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান নগরীর মডার্ন মোড়ের অর্জন এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় অরুণা বালাকে গাড়িটি ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত অরুণা বালা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পরবাশুর স্ত্রী। এদিকে ঘটনার পরপরই পুলিশ চালক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে দিনটি এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। রাষ্ট্রপতি আন্দোলনে আহত সাহসী তরুণ-তরুণী ও যুবপ্রজন্মের প্রতি শ্রদ্ধা জানান, যাঁদের অনেকে পঙ্গুত্ববরণ করে আজও যন্ত্রণাময় জীবনযাপন করছেন। একই সঙ্গে তিনি শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করতে সরকার বদ্ধপরিকর।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। ইতোমধ্যে ঢাকার অধিকাংশ পার্ক ও মাঠ উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করা হয়েছে এবং আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে।’ আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের তারকা চিহ্নিত এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নিরাপত্তা নিশ্চিতকল্পে পার্ক ও খেলার মাঠসমূহে নিরাপত্তা প্রহরী নিয়োগ, প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি স্থাপন, সিসি টিভি স্থাপন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের মাধ্যমে একে অপরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অধীনে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্থাপিত স্টল পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এর আগে সেখানে একটি বৃক্ষরোপণের মাধ্যমে ‘গ্রিন স্কুল’ বা সবুজ বিদ্যালয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রদর্শনীটি ঘুরে দেখেন তিনি। প্রদর্শনীটিতে ৬০টি জেলার শিক্ষার্থী ও শিক্ষকরা উদ্ভাবনী শিক্ষামূলক কার্যক্রম, স্থানীয় ঐতিহ্য, হস্তশিল্প, পরিবেশগত উদ্যোগ এবং সৃজনশীল শিক্ষণ প্রকল্প প্রদর্শন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এসব কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান, দেশব্যাপী ‘সবুজ বিদ্যালয়’…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. এস. এম শফিকুল আলম মনা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি দিয়েছেন কেডিএ সে অভিযানের সহযাত্রী। কেডিএ’র আওতাধীন এলাকায় ১ লাখ ২০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হবে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় কেডিএ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি পরিকল্পিত নগরী শুধু বহুতল ভবন আর কংক্রিটের জঙ্গল নয়, বরং সেখানে বুক ভরে শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যার বিরূপ প্রভাব আমাদের এই অঞ্চলেও দৃশ্যমান। সুন্দরবনের কোলঘেঁষা আমাদের এই…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি নগরীর সোনাডাঙ্গা থানায় দায়েরকৃত জোড়া হত্যা মামলায় আদালত ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাদের প্রত্যেককেই ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন বাদে অন্যরা পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। সাজাপ্রাপ্ত আসামিরা হলেনÑ ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক, নুরুদ্দিন মো. রাজু ওরফে ইন্ডিয়ান রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ ওরফে রাজিব, সিদ্দিক, ওয়াসিম ওরফে দাদ ওয়াসিম ও জব্বার। এদের মধ্যে গাড়ি ফারুক আদালতে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক ২টি অভিযানে ১৯৩ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করেছে। বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে অভিযান ২টি পরিচালিত হয়। প্রথম অভিযানে ৫৯ ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯/৫-এস হতে আনুমানিক ৮শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করে। এছাড়াও অপর অভিযানে সোনামসজিদ বিওপি’র আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীর বিভিন্ন সংস্থা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণেই নগর ব্যবস্থাপনায় কাক্সিক্ষত অগ্রগতি করা যাচ্ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে দীর্ঘদিনের দাবি অনুযায়ী সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ ব্যবস্থা চালু করা প্রয়োজন। তিনি বলেন, ‘নগরের যেকোনো সমস্যার জন্য সবাই সিটি কর্পোরেশন বা প্রশাসককে দায়ী করেন। অথচ ট্রাফিক পুলিশ, ওয়াসা, রাজউক কিংবা বিদ্যুৎ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো সিটি কর্পোরেশনের অধীন নয়। এসব প্রতিষ্ঠান একীভূত করে সিটি গভর্নমেন্ট গঠন করা গেলে শতভাগ না হলেও অন্তত ৫০ থেকে ৭০ শতাংশ সমস্যার সমাধান সম্ভব হবে।’ আজ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস হয়েছিল জাবি। তিনি এটিকে মাইলফলক হিসেবে বর্ণনা করেন, যা তৎকালীন সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনকে আরও বেগবান করেছিল। গতকাল (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে ২০২৪ সালের ১৪ জুলাইয়ের ঘটনার স্মরণে নির্মিত স্মারকফলক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাবি দেশের প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাসে পরিণত হয়। এখান থেকেই আন্দোলন আরও বেগবান হয় এবং নেতৃত্ব বিকশিত হয়।’ তিনি বলেন, আন্দোলনের অর্জনের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের সহাবস্থান পুনঃপ্রতিষ্ঠা, আবাসিক হলগুলোতে বৈধ আসন নিশ্চিত করা এবং ৩৩ বছর পর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের আবাসন খাত, জাতীয় বিল্ডিং কোড, নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা এবং পাবলিক প্লেস ও পার্কের উন্নয়নসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মার্কিন রাষ্ট্রদূত জানান, তার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে আগ্রহী। এ সময় মন্ত্রী বাংলাদেশে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ‘বাংলাদেশ আর্থকোয়েক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি বাংলাদেশে বিশেষ করে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে উভয় দেশ পারস্পরিকভাবে লাভজনক বিনিয়োগ প্রকল্প এগিয়ে নিতে বিদ্যমান ইতিবাচক গতিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছে। আজ রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। এ সময় পিপিপি কর্তৃপক্ষ, বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার বিডা’র এক সংবাদ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি শিশুদের মানবিকভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মানুষ করার কারিগর আপনারা। তাই খেয়াল রাখতে হবে কোনো শিশু যেন নির্দয় হয়ে বেড়ে না ওঠে। সেটি প্রাণী হোক বা পশু-পাখির প্রতি হোক। কারও প্রতি যেন তারা নির্দয় না হয়। তাই শিশুদের মানবিকভাবে গড়ে তুলবেন আপনারা। তিনি বলেন, ‘দেশ গড়তে মানবিক সৈনিক দরকার। আর এই মানবিক সৈনিক আপনারা গড়ে তুলবেন। আর শিশুরা মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’ আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রাথমিক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি বন্যার পানি কমে যাওয়ায় জেলার বরকল উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র এখন প্রায় দৃশ্যমান। টানা বৃষ্টি ও উজানে পাহাড়ি ঢলের পানিতে তিন শতাধিক বসতঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার দুর্গম ভুষনছড়া, কলাবুনিয়া, কুকিছড়া, এরাবুনিয়া ও সীমান্তবর্তী ঠেগা খুব্বাংয়ের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক সময়ের ব্যস্ততম রাস্তাঘাট ও বাজার এখন কাদামাটি, ভাঙাচোরা ঘরবাড়ি, দোকানঘর, নষ্ট হয়ে যাওয়া মালামাল, ডুবে যাওয়া পেঁপে বাগানসহ বিভিন্ন ফলজ বাগান ও ধানের বীজতলা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্যার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ‎সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বরকল উপজেলার ভুষনছড়া, আইমাছড়া ইউনিয়নের তিন শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি জেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বুধবার সকাল ১০টায় বৈদারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ ও প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান, ঝালকাঠি পিটিআই এর সুপারিনটেনডেন্ট দীনা ইয়াসমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, বৈদারাপুর মাধ্যমিক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নব-নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক ˆবঠক করেছেন| বৈঠকে তিনি আগামী সাধারণ পরিষদ অধিবেশনের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন| আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউএনজিএ’র বর্তমান সভাপতি ড. খলিলুর রহমান গতকাল মঙ্গলবার নিউইয়র্কে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার, জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লাশা দারসালিয়া এবং উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্র ও ˆবদেশিক বাণিজ্য বিষয়ক উপ-মন্ত্রী জোরান দিমিত্রোভস্কির সঙ্গে ˆবঠক করেন। বৈঠকগুলোতে নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন। নির্বাচিত সভাপতি একটি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কানাডার সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। কানাডা সফররত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কানাডার রাজধানী অটোয়ায় কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সির (সিএফআইএ) কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক ড. পার্থি মুথুকুমারাসামি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে এ পদক্ষেপের কথা জানান। বাংলাদেশ প্রতিনিধিদলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান ও উপপরিচালক মো. শরিফুল হক উপস্থিত ছিলেন। আজ ঢাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্য…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম, সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনাপ্রবণ মোড়ে স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত করা এবং তালা উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় তালা বাজার ডাকবাংলার সামনে উপজেলা সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোস্তাক আহমেদ। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা হরিপুরের প্রকল্প অনিয়মের অভিযোগ: তদন্তের নির্দেশ, অপরাধী হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হরিপুর উপজেলায় বিভিন্ন প্রকল্পের অনিয়মের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, “নজরে আসা বিষয়টি তদন্তের জন্য নির্দেশনা দিয়েছি। যদি অনিয়ম প্রমাণিত হয়, তবে অপরাধীর পরিচয় যাই হোক না কেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও-২ আসনের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সততার সাথে পালন করে যাব। আপনারা আস্থা রাখুন।” এর আগে দুপুর থেকেই প্রতিদিনের ঠাকুরগাঁওসহ কয়েকটি ফেসবুক পেজে হরিপুর উপজেলার বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে…

বিস্তারিত পড়ুন

আসাদুল্লাহ হাদিস, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাছপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হাসিম উদ্দিন (৭১) ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই বিরোধপূর্ণ জমির বিষয়টি মীমাংসার লক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও মাইজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের উদ্যোগে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। তবে সালিশের নিষ্পত্তির আগেই পরিস্থিতির অবনতি ঘটে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরের টিনের বেড়া, দরজা-জানালা, খাট, আলমারি, স্যুটকেস, টেলিভিশন, ফ্রিজ, হাড়িপাতিলসহ বিভিন্ন…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই (২৩)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিস্তারিত পড়ুন

মোঃ হাসান আলী নওগাঁর পত্নীতলায় হানিট্রাপ এবং ওয়েব পেজ ব্যবহার করে বিশেষ কায়দায় মুক্তিপণ আদায়কারী চক্রের দুই তরুণী সহ ৪সদস্য গ্রেফতার। নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জের নেতৃত্বে ১৪ এপ্রিল রাতে পত্নীতলা থানার বিশেষ অভিযানে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে হানিট্র্যাপ এর মাধ্যমে ভিকটিমকে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি সর্দারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে এই অপরাধ সংঘটিত করে আসছিল দীর্ঘদিন ধরে। ফেসবুক পেজ, ইমো ও হোয়াটঅ্যাপের মতো ডিজিটাল সোস্যাল মিডিয়া ব্যবহার করে তারা ভিকটিমদের সাথে প্রেমের সম্পর্ক, ভিডিও বা চ্যাটিং কলে অশ্লীল…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বর্ষার নতুন পানিতে দেশের বৃহত্তম বিলাঞ্চল চলনবিলে ফিরতে শুরু করেছে প্রাণ। বুধবার ( ১৫ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ  নাটোরের গুরুদাসপুর ও সিংড়া, সিরাজগঞ্জের তাড়াশ এবং পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়াসহ বিস্তীর্ণ চলনবিল অঞ্চলে দেশীয় প্রজাতির মাছের আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভোর থেকে বিভিন্ন হাট-বাজারে জেলেদের মাছ নিয়ে ভিড় জমছে, প্রাণ ফিরে পেয়েছে বিলপাড়ের মাছের বাজার। তবে এই ইতিবাচক চিত্রের আড়ালেই উদ্বেগ বাড়াচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার। স্থানীয়দের অভিযোগ, এসব জালে নির্বিচারে মাছের পোনা, ডিমওয়ালা মাছের পাশাপাশি কাঁকড়া, কুচিয়া, শামুক, ঝিনুক, জলজ সাপসহ নানা জলজ প্রাণী ধরা পড়ছে, যা…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা ওসি বুলবুল ইসলামের নেতৃত্বে বালিয়াডাঙ্গী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী: মোঃ মতিউর রহমান (৪০)পিতার: মৃত নইমুদ্দিনমাতা: এরিনা খাতুন গ্রাম-ঠুমনিয়া (বগাদিঘী), তিনি ৩নং ধনতলা ইউনিয়নের বাসিন্দা অভিযানে তার কাছ থেকে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার মামলা নং-১৪, তারিখ: ১৪/০৭/২০২৬ দায়ের করেছেন পুলিশ। মাদকের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে মো. সাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার পৌর এলাকার গোয়ালগাঁও এলাকায় জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।সাজু মিয়া পৌর এলাকার উত্তর বাজার জেলখানা রোডের বাসিন্দা আশরাফ আলীর ছেলে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদক…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা শহরের প্রবেশ মুখে কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। গত ২(দুই) দিন ধরে শ্রমিকরা চত্বরটি ভাঙছেন। তবে কারা ভাঙছেন, কি কারণে ভাঙছেন, তার নিদিষ্ট কোন কারণ জানতে পারেন নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের প্রবেশমুখে অবস্থিত চত্বরটি ভাঙার কাজ চলছে। শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা এ বিষয়ে পৌরসভায় যোগাযোগ করতে বলেন। পথচারী আজিজুল হক বলেন, প্রত্যেকটি শহরের প্রবেশমুখেই জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ঐতিহ্য নিয়ে ব্র্যান্ডিং ভাস্কর্য বা প্রতিকৃতি রয়েছে।ঝিনাইদহ শহরের প্রবেশমুখে এই স্থানটিতে একটি ভাস্কর্য ছিল।…

বিস্তারিত পড়ুন

মুহাম্মাদ রাকিবুল ইসলাম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক কারবারের অভিযোগে ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে র‍্যাব-১৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ইকবাল হোসেন উপজেলার সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামের ইমান আলীর ছেলে। র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। র‍্যাবের দাবি,…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম, খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর-থুকড়া-আমভিটা সড়কের বেহাল দশা দূর করতে এবং জনগণের দুর্ভোগ লাঘবে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবির নির্দেশনায় ও ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও সহযোগিতায় সড়কটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও খানাখন্দে ভরা স্থানে ইট বিছিয়ে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শাহপুর, থুকড়া ও আমভিটা সংযোগ সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল এবং পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনস্বার্থের কথা বিবেচনা করে সংসদ সদস্যের বিশেষ নির্দেশনায় দ্রুত এই সংস্কার কাজের উদ্যোগ নেয়…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ আলী ভূঁইয়া, কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. ফজলুর রহমান (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার নিকলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুকুরপাড় এলাকার একটি বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ফজলুর রহমান উপজেলার বানিয়াহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফজলুর রহমান। আজ দুপুরের দিকে নিকলী সদর ইউনিয়নের পুকুরপাড় গ্রামে একটি ঘরের আড়ার সঙ্গে তাঁর দেহ ঝুলতে দেখেন স্বজনরা। পরে তাঁকে…

বিস্তারিত পড়ুন

মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাটি ও মানুষের সন্তান। আজ তিনি শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শিশু চিকিৎসায় এক উজ্জ্বল নক্ষত্র।তিনি অধ্যাপক ডা. মো. আজিজুল হোসেন। নবজাতক, শিশু, কিশোর ও শিশু কিডনী রোগের বিশেষজ্ঞ এই চিকিৎসক নিজ কর্মগুণে সারা নবীনগর তথা বাংলাদেশের গর্বে পরিণত হয়েছেন।অধ্যাপক ডা. আজিজুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের কৃতী সন্তান। তিনি বিশিষ্ট ব্যক্তিত্ব রফিকুল ইসলামের বড় ছেলে।জিনদপুরের সাধারণ পরিবার থেকে উঠে এসে মেধা ও পরিশ্রম দিয়ে তিনি আজ দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন।চিকিৎসা বিজ্ঞানে তার ঝুলিতে রয়েছে একের পর এক সম্মানজনক ডিগ্রি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিসিএইচ, এমডি (শিশু), এমআরসিপিএস (গ্লাসগো), এফআরসিপি (গ্লাসগো), এমএপি…

বিস্তারিত পড়ুন

জেলা প্রতিনিধি : সদ্য যোগদানকৃত জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত)ডাঃ মোঃ গোলাম রসূল রাখি এর সাথে দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডাঃ মমতাজ বেগম পলী ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান নিউ এর নেতৃত্বে সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ: আজ বুধবার (১৫ জুলাই ২০২৬), খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (খুলনা ওয়াসা) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জননেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি। গত সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী এই নিয়োগ কার্যকর হয়েছে। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনিকে খুলনা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। দায়িত্ব পালনকালে তিনি খুলনাবাসীর জন্য…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা ইয়াবা সহ ৩২ টি মামলার আসামী চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোজাম্মেল হক (মোজাম) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কৌশলে পালিয়ে বেড়ালেও এবার ডিবি জালে ধরা পড়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাতে তেরকোনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মোজাম্মেল হক মোজাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মৃত-লাজিম উদ্দিনের ছেলে। গ্রাম- দুওসুও তেরকানিয়া। স্থানীয়রা বলছেন, এতোগুলো মামলার আসামী হয়েও দাপিয়ে বেড়াতো এই মাদক ব্যাবসায়ী। তাকে আইনের মাধ্যমে দ্রুত সর্বোচ্চ শাস্তি দেয়া প্রয়োজন। না হলে জেল থেকে বেড়িয়ে আবারো সমাজকে নস্টের ভুমিকা রাখবে।

বিস্তারিত পড়ুন

আল-আমিন মাহমুদ, গত ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৩ টায় চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। এপ্রেক্ষিতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। গত ১৩ জুলাই ২০২৬ সোমবার দুপুর ১২ টা হতে রাত ৯ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও পুলিশ কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করে সন্দ্বীপ থানাধীন চৌধুরি বাজার ঘাট সংলগ্ন এলাকা হতে ডাকাতির সাথে সম্পৃক্ত একটি ফিশিং বোটসহ ৭ জন জলদস্যুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৯ জুলাই সংঘটিত ডাকাতির বিষয়টি…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পাবনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে আরও একটি বড় সাফল্য অর্জন । সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশনা এবং পুলিশ সুপার, পাবনা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ফরিদপুর থানা পুলিশ ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় গোডাউন মোড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনাকালে একটি সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৫০০ (পাঁচশত) পিস অবৈধ ফেনসিডিল (ESkuf Cough Syrup) উদ্ধার ১জন আসামি গ্রেফতার হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় এবং মোঃ মিরাজুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি বন্যায় চট্টগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। আজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদিপ বাজার সংলগ্ন এলাকা, বাঁশখালী উপজেলার ইলিশা এবং সাতকানিয়া পাঠানের পুল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা এবং ভূমি প্রতিমন্ত্রী। পরে, তারা সাতকানিয়ার পাঠানের পুল এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নৌকাযোগে কেউচিয়াসহ মারাত্মকভাবে প্লাবিত ও জলমগ্ন এলাকাগুলোর জলবন্দি ও ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। পরিদর্শনকালে বন্যাদুর্গত অঞ্চলের ক্ষতিগ্রস্ত ও অসহায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ জন্য নগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে সমস্যা নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ মঙ্গলবার আগ্রাবাদ চৌমুহনীস্থ চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এবং পার্শ্ববর্তী এলাকায় সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টির কারণ অনুসন্ধানে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শন করেন মেয়র। এসময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে এই…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি সরকারের বিভিন্ন দপ্তর ও অংশীজনদের সঙ্গে পর্যালোচনার ভিত্তিতে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য সম্পূর্ণ উপযোগী রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’ আজ মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান ও বিভিন্ন পদক্ষেপের কথা বিস্তারিত তুলে ধরেন। মাহদী আমিন জানান, দেশজুড়ে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ৫ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সরকার মেধাবী উদ্যোক্তদের পাশে আছে। স্টার্টআপগুলোকে সহায়তা করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই তহবিল থেকে আমরা উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার চেষ্টা করব। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তরুণ, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে জাতিসংঘের আরও জোরালো সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর অনুরোধও তুলে ধরা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল লি জুনহয়া, জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-এসক্যাপ) নির্বাহী সচিব ও আন্ডার-সেক্রেটারি-জেনারেল আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ব্যুরোর…

বিস্তারিত পড়ুন

যশোর প্রতিনিধি : টানা অতি বর্ষণে যশোরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও ফসলি জমি। চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জলাবদ্ধতার কারণে কর্মহীন হয়ে পড়েছেন বহু শ্রমজীবী, অনেকের ঘরেই এখন ‘নুন আনতে পান্তা ফুরানো’র দশা। কিন্তু প্রকৃতির এই দুর্যোগেও এতটুকু কমেনি ক্ষুদ্র ঋণ দেওয়া বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কিস্তির চাপ। কাজ না থাকলেও, ঘরে খাবার না থাকলেও বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত সাপ্তাহিক ও মাসিক কিস্তি তুলছেন এনজিও কর্মীরা। স্থানীয় ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, চারদিকে পানি থৈ থৈ করায় তারা কাজে বের হতে পারছেন না। আয়-রোজগার সম্পূর্ণ বন্ধ। এমন পরিস্থিতিতে পরিবারের খাবার…

বিস্তারিত পড়ুন

মোঃ রুবেল সিকদার আজ সকালে পিরোজপুর সদর উপজেলা শিকদার মল্লিক ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের সাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মামুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় শিকদার মল্লিক ইউনিয়ন…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার টোলপ্লাজা এলাকায় পৃথক দুটি অভিযানে এই মাদক উদ্ধার ও গ্রেপ্তার করা হয়। আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ৩টা ১০ মিনিটে টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেয়ারডিল সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একই দিন সকাল ৮টা ৫ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং আরও দুইজনকে গ্রেপ্তার করে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বন্যার্ত মানুষের কাছে যাতে ত্রাণ পৌঁছায় ও কেউ যেন ক্ষুধার্ত না থাকে, সেজন্য তাদের কাছে খাবার পৌঁছে দিতে হবে। মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, পাহাড় ধসে যে প্রবল বন্যা তৈরি হয়েছে, এখানে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। প্রাণিসম্পদ তলিয়ে গেছে। সব মিলিয়ে একটি খসড়া হিসাবে দেখলাম, প্রায় ৩০০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। হয়তো হিসাবটা আরও বেশি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিদল। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাৎকালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন বিডি ক্লিনের সাবেক প্রধান সমন্বয়ক চম্পা আক্তার, জহিরুল ইসলাম রবি এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে যুগোপযোগী জ্ঞান-বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, ‘জাতিসংঘের আহ্বানে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই উপলক্ষ্যে আমি দেশের সকল তরুণ-তরুণী, শিক্ষক, প্রশিক্ষক, উদ্যোক্তা, উদ্ভাবক এবং দক্ষতা উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’ রাষ্ট্রপতি বলেন, যুবসমাজ একটি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তাই তাদের আধুনিক শিক্ষা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলার পাথরঘাটায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার মালামাল, নগদ অর্থ ও দোকানের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে গ্যাস সিলিন্ডার, তেল ও দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলার বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে ৪৫ বিজিবি বরকল জোন। আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার নিকসান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রকিবুল ইসলাম রনি আশ্রয় কেন্দ্রে আসা পাহাড়ি বাঙালি শিশু, বৃদ্ধ ও নারীদের বিভিন্ন পরীক্ষা করাসহ ঔষধ প্রদান করেন। তিনি জানান, আশ্রয় কেন্দ্রে থাকা বেশির ভাগ শিশুর সর্দি, নারী ও বৃদ্ধ পুরুষের ঠান্ডাজনিত কাশি, হাঁপানি, ও শারীরিক দুর্বলতা রয়েছে। বিজিবির পক্ষ থেকে এসব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একঝাঁক এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভে তারা শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, টানা বৈরী আবহাওয়া, বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা…

বিস্তারিত পড়ুন

মোঃরুবেল সিকদার ভান্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ত্বোহা এর মেজো ভাই সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচাল মোঃ নাজমুস শাহাদাৎ এর মৃতুতে তেলিখালী হাইস্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর চেম্বার অফ কমার্সের সভাপতি জনাব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আতিকুল ইসলাম উজ্জল, ভান্ডারিয়ার সাবেক সদর চেয়ারম্যান জনাব গোলাম সরোয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জোমাদ্দার সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম, সাতক্ষীরা তালা উপজেলা মহিলা জামায়াত ইসলামীর সাবেক সভানেত্রী আফরোজা বুলবুলের স্বামী সাবেক পোষ্ট মাষ্টার আব্দুর রহমান(৮০) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। আসরের নামাজ বাদ ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অধ্যাপক গোলাম ফারুক ও সহ অধ্যাপক আনিচুর রহমানের পরিচালনায় ও জেলা নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হকের ইমামতিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মোঃ নুরুল হুদা, বক্তব্য রাখেন জেলা সহ সেক্রেটারি সহ অধ্যাপক সুজায়েত আলী,এড আজিজুর রহমান,এড লিয়াকত হোসেন,উপজেলা আমীর মাওঃ মফিদুল্লাহ, মনিরুল ইসলাম,মাও তৌয়েবুর রহমান প্রমুখ। মরহুম আঃ রহমানের বাড়ি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের পরানপুর গ্রামে। তিনি ৩ কন্যা সন্তানের…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল বাহরাইনে নির্মাণকাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের জসিম আহমেদ। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল আনুমানিক ১১টার দিকে রাজমিস্ত্রীর কাজ করার সময় তিনি একটি ড্রাম মিক্সার মেশিনের ভেতরে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। জসিম প্রায় ছয় বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। বর্তমানে মরদেহ বাহরাইন পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে পরিবারের পক্ষ…

বিস্তারিত পড়ুন