
আল-আমিন মাহমুদ
গত কয়েকদিন ধরে দ্বীপ উপজেলা সন্দ্বীপে জলাবদ্ধতায় ঘরবন্দী হওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অধ্যাপক আমজাদ হোসেনের এ কে ফাউন্ডেশন। অধ্যাপক আমজাদ হোসেনের নির্দেশনায় এবং এ কে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শনিবার (১১ জুলাই) সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, এ কে ফাউন্ডেশনের সভাপতি রেজাউল কবির রনি, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আরিফ মুরাদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আমিনুর রসুল রিয়াদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ উদ্দিন আদরসহ স্থানীয় স্বেচ্ছাসেবক বৃন্দ।
এ সময় এ,কে ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আরিফ মুরাদ ভূইয়া বলেন,”প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সেই লক্ষ্যেই পানিবন্দী ও অসহায় পরিবারের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছি আমরা। এখন প্রাথমিক পর্যায়ে ৫৫ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে শতাধিক পরিবারের মাঝে এ কার্যক্রম পরিচালনা করা হবে।”
ত্রাণসামগ্রী পেয়ে জলাবদ্ধতায় আটকে থাকা পরিবার এ,কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আমজাদ হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

