
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম
দিনাজপুরের পার্বতীপুরে একই ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে|
নিহতরা হলেন, চন্ডিপুর গ্রামের রিপেন চন্দ্রের স্ত্রী সবিতা রানী (৩৩) ও তার মেয়ে পল্লবী রানী (১৫)| ময়না তদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

