
মোঃ হাসান আলী,
নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে সদর থানার কয়েকটি জায়গায় বিশেষ অভিযানে চারজন অনলাইন জুয়াড়ী এবং জুয়া খেলার সরঞ্জাম কম্পিউটার, মনিটর, সিপিইউ ও মোবাইল জব্দ করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অভিযানে নওগাঁ সদর মডেল থানাধীন পার নওগাঁ সর্দার পাড়া থেকে অনলাইন জুয়ার ডিলার ১) আবু সাঈদ মোল্লা রাজন (৩১),পিতা- মোঃ আনিছুর রহমান,সাং- চকরাম মোল্লা পাড়া এবং তার সহযোগী ২) মোঃ নাহিদ হাসান (৩০),পিতা- মোঃ ইউনুস প্রামানিক,সাং- শেখপুরা দক্ষিণ পাড়া ৩) মোঃ মশিউর রহমান (৩১), পিতা-মোঃ মীরবক্স মন্ডল, সাং- মধ্য দূর্গাপুর ৪) মোঃ আরিফ হোসেন (৩৬), পিতা- মৃত আব্দুল গাফফার, সাং- রজাপুর দক্ষিণ পাড়া, সর্ব থানা + জেলা- নওগাঁ’দের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ০২ টি কম্পিউটার মনিটর,০২ টি সিপিইউ, ০২ টি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন,০২ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায় তারা সেখানে একটি অনলাইন জুয়ার সেন্টার খুলে বসেছে। বিভিন্ন স্থান থেকে কিশোর এবং তরুণরা অনলাইন জুয়া খেলার জন্য সেখানে যেত এবং বিভিন্ন খেলাধুলায় তাদের মাধ্যমে জুয়ার বিট ধরতো। গ্রেফতারকৃত ব্যক্তিরা বিভিন্নভাবে মানুষকে অনলাইন জুয়া খেলার জন্য উদ্বুদ্ধ করে আসছে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সোস্যার মিডিয়ার মাধ্যমে।
সংশ্লিষ্ট প্রশাসন সুত্রে জানা যায়, তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।

