
দীপক শর্মা
ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রীশ্রী শ্মশান কালীমাতা মন্দিরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এবং নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে ঠাকুরগাঁওয়ের টিকাপাড়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শ্রীশ্রী শ্মশান কালীমাতা মন্দির প্রাঙ্গণে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
নতুন গঠিত ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুদান সরকার। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমন কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাস রায় মানস।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে সুবর্ণ পালিত, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংবাদিক জয় মহন্ত অলক, কোষাধ্যক্ষ হিসেবে রাজীব কুমার দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে প্রীতি গাঙ্গুলী এবং দপ্তর সম্পাদক হিসেবে জয়ন্ত কুমার সিংহ হীরা নির্বাচিত হয়েছেন। এনে তাহলে ভালো তাহলে কমিটির অন্যান্য পদেও বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা যায়, নবগঠিত ৫১ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর মেয়াদে মন্দিরের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

