
দীপক শর্মা
বালিয়াডাঙ্গী বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিবসটি পালন করেছেন। “তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুলাই রবিবার বেলা ১২টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা (অতি:দা:) ও মেডিকেল অফিসার ডা. সাজদা ই জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আকতার। ও বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান ও অন্যান্য ব্যক্তিবর্গ।

