
মুসলিম উদ্দীন,
শোক সংবাদ :-
বার আউলিয়ার পুণ্যভূমি, বীর প্রসবিনী চট্টলার কৃতি সন্তান, মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের সাবেক সাংসদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী জনাব নজরুল ইসলাম চৌধুরী আজ ১৩/০৭/২৬ ইং ভোর আনুমানিক ০৪.১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাত কামনা করছি।
আমিন ইয়া রাব্বুল আলামীন।

