
নিজস্ব প্রতিনিধি, পটিয়া:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বন্যাকবলিত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় বড়লিয়া ইউনিয়ন পরিষদ ভবনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে এবং বড়লিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহযোগিতায় ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যার্তদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে জিআর খাদ্য চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল মান্নান তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আবুল বশর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবাইদুল হক রিকু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান মায়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী দুলাল, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল মোস্তাফা, বড়লিয়া ইউনিয়ন বিএনপি নেতা মাহবু আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ সিকদার, সদস্য রিপন তালুকদার, যুবদল নেতা খোরশেদ ও মোরশেদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হালিম, ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক লোকমান, উপজেলা ছাত্রদল নেতা সাকিব, বড়লিয়া ইউনিয়ন যুবদল নেতা বক্কর, বিএনপি নেতা কামালসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম দুর্যোগের এই কঠিন সময়ে উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
খাদ্য সহায়তা পাওয়া উপকারভোগীরা বলেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তারা সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের প্রতি কৃতজ্ঞ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন।

