
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনা মাদকবিরোধী অভিযানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন সিংগা রেলগেট এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক ও জাল মুদ্রাসহ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ,মোঃ রায়হানুল ইসলাম রানা (৪০), সাং- শালগাড়িয়া (তালবাগান), পাবনা সদর।
মোঃ আকাশ খান (২৪), সাং- সিংগা উত্তরপাড়া, পাবনা সদর।
উদ্ধারকৃত আলামত,অভিযানকালে মোঃ রায়হানুল ইসলাম রানার দেহ তল্লাশি করে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ টাকা মূল্যমানের ২৪টি জাল ব্যাংক নোট (মোট ১২,০০০ টাকা) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জাল নোট সংগ্রহ ও বিপণনের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই চক্রের অন্যতম সদস্য মোঃ পলাশ (২৮) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের জোরালো অভিযান চলমান রয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ অপরাধ নির্মূলে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

