
মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম :-
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৩ কোটি ৫৬ লাখ টাকার ম্বর্ণ নিয়ে ধরা পড়েছেন মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামের বাসিন্দা শহীদুল আলম চৌধুরী।
আজ সোমবার সকাল ০৯.৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট নং এফযেড ৪৬৩ ফ্লাইট থেকে আসা যাত্রী শহীদুল আলম চৌধুরীর অন্তর্বাস এবং বেল্টের ভিতরে বিশেষ কায়দায় লুকানো স্থান থেকে এ স্বর্ণ উদ্ধার করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এন এস আই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর( ডিজিএফআই)।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

