Author: Sadiya Haque
নিজস্ব প্রতিনিধি প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, আগামী শিক্ষাবর্ষের জন্য নতুন যে চারটি বই নিয়ে কাজ চলছে, সেগুলো মূলত শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প, চিন্তা, অভিজ্ঞতা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ‘চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…
নিজস্ব প্রতিনিধি জেলায় মাসিক আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। সভায় বক্তারা মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। এছাড়া যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম আরও বেগবান করার ওপরও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাল্যবিয়ে বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ছাড়াও চলমান বৃষ্টি ও বন্যা পরিস্থিতি প্রতি নিয়ত খোঁজ খবর রাখার আহ্বান জানান বক্তারা। সভায়…
নিজস্ব প্রতিনিধি সারা রাতের টানা মৌসুমি বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী, শিক্ষার্থীসহ সকল সাধারণ নগরবাসীকে । বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অবিরাম ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকার ড্রেনেজ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বাসস’কে জানান, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রাজধানীর মতিঝিল, দিলকুশা, টিকাটুলি, শান্তিনগর, বাড্ডা, গ্রিন রোড,…
নিজস্ব প্রতিনিধি বহুল প্রতীক্ষিত রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সড়কের সংস্কারকাজ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে নেওয়া এ উদ্যোগের উদ্বোধন করেন । রংপুর নগরীর অন্যতম ব্যস্ত এই সড়কটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থায় থাকায় প্রতিদিন হাজারো যানবাহন ও পথচারীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টি হলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ত। এতে যানজট, দুর্ঘটনার আশঙ্কা এবং যানবাহনের ক্ষয়ক্ষতিও বাড়ছিল। সড়ক সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের ভোগান্তির…
নিজস্ব প্রতিনিধি রংপুরের সিনিয়র সাংবাদিক, রিপোর্টার্স ক্লাব রংপুরের প্রতিষ্ঠাতা সদস্য এবং দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলার দাফন তার নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার এশার নামাজের পর রংপুর মহানগরের সেনপাড়া এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর সিএমএইচে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি…
নিজস্ব প্রতিনিধি অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান। তিনি জানান, সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা…
নিজস্ব প্রতিনিধি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে তিনটি নদীর পাঁচটি জেলার পাঁচটি পয়েন্টে অর্থাৎ – সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশনে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়…
নিজস্ব প্রতিনিধি সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এই বরেণ্য রাজনীতিবিদের প্রয়াণ দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারার বিকাশে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সূত্র:বাসস
নিজস্ব প্রতিনিধি সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ রোববার এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র ও কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন। দেশের আইন অঙ্গন, জাতীয় সংসদ এবং সামগ্রিক রাজনীতিতে তাঁর অবদান অবিস্মরণীয়। স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সংকটময় সময়ে…
নিজস্ব প্রতিনিধি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা অন্বেষণে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সারা দেশে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৩৫৪ জন। পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী…
নিজস্ব প্রতিনিধি সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজীবী, দক্ষ পার্লামেন্টারিয়ান এবং উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব। গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল নীতি, আদর্শ, সততা ও দেশপ্রেমের এক অনন্য…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বন্যাকবলিত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১১ জুলাই) উপজেলার শরীফপুর ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, এটি প্রাথমিক পর্যায়ের সহায়তা; ক্ষয়ক্ষতির তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে আরও খাদ্য সহায়তা বিতরণ করা হবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজু পাল, শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস,…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা সদর উপজেলায় ৭০ পিস ইয়াবাসহ মো. উজ্জল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (১২ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার কিসামত মালিবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। গাইবান্ধা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ২ নম্বর মালিবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসামত মালিবাড়ি মধ্যপাড়া এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান চালায়। অভিযানকালে জনৈক লাল মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে মো. উজ্জল মিয়াকে সন্দেহভাজন হিসেবে…
দীপক শর্মা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি প্রণোদনা দেওয়ার কথা বলে এক অসহায় বৃদ্ধার স্বর্ণের চুড়ি ও কানের দুল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার পৌরশহরের বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি নিজেকে সরকারি প্রণোদনার সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দিয়ে বৃদ্ধা মহিলাকে জানান যে, তাকে একটি ছবি তুলতে হবে। এ সময় তিনি দাবি করেন, ছবিতে স্বর্ণের অলংকার দেখা গেলে প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তার কথায় বিশ্বাস করে বৃদ্ধা মহিলা কানের দুল ও হাতের স্বর্ণের চুড়ি খুলে দেন। অভিযোগ রয়েছে, অলংকারগুলো হাতে নেওয়ার পর ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি…
নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পাথর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ধ্বংস করেছে কাশিয়ানী উপজেলা প্রশাসন। আজ ১২ জুলাই, দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে হাতিয়াড়া ইউনিয়নের তহশিলদার অধির মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাথর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। স্থানীয়দের দাবি, ধ্বংস করা ড্রেজার দুটির মালিক একই গ্রামের পংকজ ও কমলেশ। অভিযান শেষে তহশিলদার অধির মণ্ডল…
দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু অধিকার নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) ভোগনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, উন্নয়নকর্মী, অভিভাবক, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এডিপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ এডিপির প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা।…
মোঃ মোনাহার মিয়া বকশীগঞ্জের চরকাউরিয়া খামার পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নিজস্বম উদ্যোগে তিন শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ। আজ রবিবার (১২ জুলাই) দুপুর ২ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেন সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ। গাছ বিতরণকালে তিনি বলেন “পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দিতে হলে আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। কেবল…
দীপক শর্মা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ যৌদ্যপীর কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। শনিবার ১১ জুলাই ২০২৬ সকাল সময়ে স্থানীয় জৈনক এক ব্যক্তির দাফন কার্য শেষে কিছু লোকজন নিজ নিজ পরিবারের মাইয়াতের কবর জিয়ারত করতে গিয়ে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। এই ঘটনা জানতে পেরে এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করেন। সরজমিনে দেখা যায় পীরগঞ্জ পৌরসভার ভেলাতৈড় ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের মৃত স্বজনের কবর থেকে ৩ টি কঙ্কাল চুরি করার ঘটনা ঘটেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান খবর পেয়ে ঘটনা সস্হলে পুলিশ পরিদর্শন করেছেন। যৈদ্যপীর কবরস্থান রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা সদর উপজেলার নশৎপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর উপজেলার নশৎপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে ওই ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— হোসেন আলী (ফলী), সম্পদ আলী, শহিদুল ইসলাম, শাহিনুর মিয়া, হাফিজার বেগ এবং আল আমিন। তারা সবাই নশৎপুর এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,…
শাহিনুর ইসলামঃ বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালায় র্যালি আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জুলাই) তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ফায়সাল সরদার, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: তারিক…
গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলায় ব্যাসপুর বাজারে সর্বোচ্চ হারালো এই পরিবারগুলো মোট সাতটি দোকান আগুনে পুড়ে পথের ফকির করে দিল এক আগুনে আল্লাহতালা এদের সর্বোচ্চ ধৈর্য দান করুন আমীন। ক্ষতিগ্রস্তরা হচ্ছে ১. সৌরভ শেখ ২. রফিক শেখ ৩. মাহফুজ শেখ ৪. আসলাম শেখ ৫. মাসুদ শেখ ৬. এনামুল শেখ ৭. মোস্তফা শেখ এখানে উপস্থিত হয়েছে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার *মোঃ শাহিন* ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি দুঃখ প্রকাশ করেন এবং তিনি প্রাথমিকভাবে খাদ্য সামগ্রী ত্রাণ নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা করে যান আরো বলে যান যতটুকু সম্ভব তিনি সরকারের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং উপস্থিত ছিলেন ১ নং মহেশপুর ইউনিয়ন পরিষদের…
মোহাম্মদ আলী ভূঁইয়া, জাতীয় সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে দুর্দান্ত এক জয়ে মেতে উঠেছে কিশোরগঞ্জের নিকলী উপজেলা। দিনের প্রথম ইভেন্টেই পুরুষদের ১৫০০ মিটার মুক্ত সাঁতারে (ফ্রি-স্টাইল) স্বর্ণ পদক জিতে নিয়েছেন নিকলী সুইমিং ক্লাবের উদীয়মান সাঁতারু মোঃ নাদিমুল হক। আজ সকালে শুরু হওয়া এই হাই-ভোল্টেজ প্রতিযোগিতায় শুরু থেকেই অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলে ট্র্যাকে আধিপত্য বিস্তার করেন নাদিমুল। শেষ ল্যাপে এসে গতি আরও বাড়িয়ে সবাইকে চমকে দিয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই দীর্ঘ দূরত্বের সাঁতারে তার এই অর্জন নিকলী সুইমিং ক্লাব তো বটেই, পুরো জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। “আমি দীর্ঘদিন ধরে এই ইভেন্টটির জন্য কঠোর পরিশ্রম করেছি। নিকলীর…
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, দিনাজপুরের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর। সভায় পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এর অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য নানামুখী ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই সাইবার সুরক্ষা আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ…
আসাদুল্লাহ হাদিস , সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে আসা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়মে পরিণত হয়েছে। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও সকাল ১০টা পার হয়ে গেলেও দেখা মেলেনি সিংহভাগ কর্মকর্তা কর্মচারীদের। রবিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ পিডিবি অফিসে সরেজমিনে গিয়ে এই চরম অব্যবস্থাপনার চিত্র দেখা যায়। অফিসের মোট ১২ জন কর্মকর্তার মাঝে উপ সহকারী প্রকৌশলী রেজাউল করিম, নিন্মমান হিসাব সহকারী মুক্তারুজ্জামান ও লাইনম্যান-এ এবিএম কাইয়ুমকে ছাড়া আর কাউকে অফিসে পাওয়া যায়নি। ৯টা ৫৬ মিনিট পর্যন্ত আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী অফিসে…
মো : রুবেল সিকদার গত ০৩ জানুয়ারি শিকাড়িদের লোহার ফাঁদে আটকা পড়ে বাম পায়ে ক্ষতের সৃষ্টি হওয়া বাঘীনি টা কে আজ সকালে অবমুক্ত করা হয়। এ বিষয় বিভাগীয় বন কর্মকর্তা,পূর্ব সুন্দর বিভাগ মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন ০৩ জানুয়ারি থেকে অহত বাঘীনি টা খুলনার বন্য প্রানী সংরক্ষণ ও পূনবাসন কেন্দ্রের কর্মীরা অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে সুস্থ করে তুলেছে।যার কারনে আজ বাঘীনি টা কে চাঁদ পাই রেঞ্জের আন্ধার মানিক অবমুক্ত করা সম্ভব হচ্ছে।
মোহাম্মদ আলী ভূঁইয়া, তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আইইএম ইউনিট ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এবং নিকলী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে আজ রোববার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, উপজেলা মৎস্য…
মোঃ সানোয়ার হোসেন, নেত্রকোনায় পূর্বধলায় দলিল লেখক সমিতি’র নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুর ১২ টায় পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিসে ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে ৯টি পদে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পবিত্র আল কোরআন পাঠ শেষে শপথবাক্য পাঠ করান, প্রধান অতিথি সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। শপথ ও সংবর্ধনা গ্রহণ করেন, সভাপতি মোঃ আব্দুস ছোবান, সাধারণ সম্পাদক শামীম আহমদ মিজান, সহ-সভাপতি আব্দুল ছাত্তার, সহ-সম্পাদক মো: আব্দুল গণি সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সেলিম, কোষাধ্যক্ষ মোঃ রহমত উল্লাহ, সম্মানিত সদস্য মোঃ আব্দুল মালেক, মোঃ হুমায়ুন কবির, মোঃ আব্দুল কুদ্দুস। সময়…
মো: রুবেল সিকদার বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৪ (চার) টি থানা ও গোয়েন্দা শাখা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনায় ০৪ থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক টিম নগরীর বিভিন্ন স্থান থেকে ১) মাদক উদ্ধার ও গ্রেফতার: ১২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫ জন ২) গ্রেফতারি পরোয়ানায় আটক: ১১ জন ৩) বরিশাল মহানগর অধ্যাদেশে গ্রেফতার: ০৮ জন ৪) নিয়মিত মামলায় গ্রেফতার: ০১ জন ও ৫) অন্যান্য আইনে গ্রেফতার: ০১ জন সহ সর্বমোট ২৬ জন অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, সার্বিক…
আল মুজাহিদ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে সীমান্তের বেনাপোল বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে এ পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি। রাতে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহলদল জানতে পারে যে সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের একটি বড় চালান অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকস দল বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আচড়া গ্রামের একটি আম বাগানে ঝটিকা অভিযান চালায়।…
আল-আমিন মাহমুদ, দীর্ঘ কয়েকদিন ধরে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্দ্বীপ উপজেলা মাইটভাঙা ইউনিয়ন শাখা। শুক্রবার (১০ জুলাই) ইউনিয়নের বিভিন্ন পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সংগঠনের উদ্যোগে জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং মাইটভাঙা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান বলেন, মানবতার কল্যাণে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনার আটঘরিয়া উপজেলায় গবাদি পশুকে ক্ষুরা রোগ (ফুট অ্যান্ড মাউথ ডিজিজ-এফএমডি) থেকে সুরক্ষিত রাখতে ব্যাপক ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গবাদি পশুর ক্ষুরা রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হয়। এ সময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত থেকে খামারিদের সচেতন করেন এবং ভ্যাকসিন প্রদান কার্যক্রমে অংশ নেন। আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন, ক্ষুরা রোগ গবাদি পশুর একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো ভ্যাকসিন প্রদান করলে এ রোগের সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং খামারিদের আর্থিক…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা সদরের হরিনসিংহায় আবু রায়হান প্রধান(২১) নামে এক কিশোর কে দিঘিতে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু মো. সাকিব মিয়া(১৮) ও মো. রিফাদ মিয়া(১৬) কে ছাব্বিশ দিন পর ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। আজ(১২ জুলাই) রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ১৬ জুন বিকেলে নিহত আবু রায়হানের দুই বন্ধু সাকিব ও রিফাত বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং দিঘিতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি…
আল-আমিন মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের -বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। এক শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের গণতান্ত্রিক রাজনীতির একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন, যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা…
মোঃ পারভেজ পটিয়া প্রতিনিধি চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যাকবলিত আশিয়া, শোভনদন্ডী, ছনহারা, বড়লিয়া, ও জঙ্গলখাইন ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা। শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর তত্ত্বাবধানে গঠিত পটিয়া ইমারজেন্সি রেসপন্স টিম ও জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মোহাম্মদ রবিউল হাসানের সহযোগিতায় নৌকা ও হাঁটুসমান পানি মাড়িয়ে দুর্গম এলাকার বন্যাদুর্গত পরিবারের হাতে রান্না করা খাদ্যসামগ্রী তুলে দেয়। এ সময় নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তারা জানান, বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এনসিপির পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল ১১ জুলাই, ২০২৬ তারিখ রাত ৯:৩৫ ঘটিকায় গাইবান্ধা সদর থানা পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গাইবান্ধা থেকে দারিয়াপুরের দিকে যাওয়া পুরাতন ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: ১. মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা- মোঃ…
মোঃ হাসান আলী, নওগাঁ জেলায় সমতা এনজিও’র নির্বাহী পরিচালকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ ও ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখিয়েছে প্রশাসন। নওগাঁ জেলার সমতা এনজিও এর অসংখ্য গ্রাহকের শত বিপুল পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে দীর্ঘদিন পলাতক এবং আত্মগোপনে থাকা , সমতা এনজিও এর নির্বাহী পরিচালক প্রতারক সাইদুর রহমান শাহিন কে গতকাল ১১জুলাই জনগণের সহায়তায় নওগাঁ জেলা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। স্থানীয় জনগন ও কয়েকজন গ্রাহকের সাথে কথা বলে জানা যায়, জেলার বিভিন্ন জায়গাতে সমতা নামক এনজিও’র শাখা প্রশাখা খুলে কয়েকজন কর্মীর মাধ্যমে ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের নাম করে কিছু টাকা লোন দেন এবং বিপরীতে অধিক মুনফার…
অভিভাবকহীন যশোর রাইফেলস ক্লাব :হদিস নাই সাড়ে পনের হাজার শুটিংয়ের গুলি,বেদখল হচ্ছে কোটি টাকার খাস জমি
অনুসন্ধান প্রতিবেদন , নকশা অনুযায়ী কক্ষের দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৪০ ফুট। ১৫ শতাংশ খাস জমির ওপর ইটের গাঁথুনি আর জরাজীর্ণ টিনের ছাউনি দেওয়া এমন ৪টি কক্ষ নিয়েই দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী ‘যশোর রাইফেলস ক্লাব’। তবে ঐতিহ্য এখন কেবলই কাগজে-কলমে। বাস্তবে এটি এখন শহরের প্রাণকেন্দ্র গরিব শাহ্ সড়কে (রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে) এক পরিত্যক্ত ভুতুড়ে আস্তানা। পাকিস্তান আমলে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির দীর্ঘ ৫৫ বছরেও মেলেনি কোনো স্থায়ী সমাধান,স্বাধীন বাংলাদেশ আমলে। বর্তমানে কোনো কার্যকরী কমিটি না থাকায় পুরোপুরি অভিভাবকহীন হয়ে পড়েছে ক্লাবটি। পরিত্যক্ত এই ভবনের বারান্দায় দিনে-রাতে চলে মাদক সেবন। গরিব শাহর মাজারে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা বাধ্য হয়ে…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মিডওয়াইফ নাসরিন জাহান নিলার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নবজাতকের স্বজনরা।স্বজনদের অভিযোগ, প্রসূতির প্রসবকালীন সময়ে দায়িত্বরত মিডওয়াইফ যথাযথ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় তদারকি করেননি। সময়মতো সঠিক সিদ্ধান্ত ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণে বিলম্ব হওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বজনরা বলেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে…
সাকিব হাসান নাইম মাদকের নেশা ছেলের মানবিক সম্পর্ককে কোথায় নিয়ে যেতে পারে, তারই এক মর্মান্তিক উদাহরণ দেখা গেল দিনাজপুরের ঘোড়াঘাটে। যে সন্তানকে স্নেহ-ভালোবাসায় বড় করেছেন, সেই ছেলের হাত থেকেই প্রাণনাশের আশঙ্কায় শেষ পর্যন্ত পুলিশের শরণাপন্ন হতে বাধ্য হলেন এক মা। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। শনিবার (১১ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার সাহানারা বেগম পরিবারের সদস্যদের নিয়ে ঘোড়াঘাট থানায় উপস্থিত হয়ে তার ছেলে বিপ্লব ইসলাম (১৯)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে হেফাজতে নেয়। অভিযোগে সাহানারা বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রতিনিয়ত মাদক কেনার জন্য তার কাছে টাকা দাবি করতেন।…
হামিদুর রহমান সবুজ , জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়। এতদিন একদল যেভাবে খেয়েছে, এখন সেইভাবে খেতে চায় বিএনপি। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর স্কুল মাঠে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে মতলব উত্তর উপজেলা এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের অগ্রযাত্রার নেতৃত্ব দিতে পারে তরুণ প্রজন্ম। তিনি বলেন, তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। মুরুব্বিদের দেশের প্রতি অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু নানা পিছুটানের কারণে তারা অনেক সময় অনেক…
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম , প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কম্পানি লিমিটেড (এমজিএমসিএল)। প্রয়োজনীয় বিস্ফোরক সরবরাহ নিশ্চিত হওয়ায় শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুনরায় পাথর উত্তোলন শুরু হয়েছে। খনি কর্তৃপক্ষ জানায়, পাথর উত্তোলনে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরকের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৯ মে থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এক মাস ২২ দিন পর নতুন চালানের বিস্ফোরক খনিতে পৌঁছালে আবারও উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন বলেন, বিস্ফোরকের ঘাটতির কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। শুক্রবার ৮৮ টন…
জুলফিকার আলী জুয়েলঃ গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় এক যুবককে একটি কক্ষে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মোটরসাইকেল নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সোহেল (২২)। অভিযোগকারী মো. সোহেলের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার এলঙ্গী গ্রামে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার কুদ্দুস নগর এলাকার হক হাউজিংয়ে (কাইয়ুমের বাড়ির ভাড়াটিয়া) বসবাস করেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে তিনি তাঁর বাবার গার্মেন্টস কারখানার শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার জন্য বাবার কাছ থেকে নেওয়া ৭৫ হাজার টাকা এবং তাঁর বড় ভাই মো. রাসেলের নামে নিবন্ধিত একটি TVS RTR 4V মোটরসাইকেল…
আল হাফিজ মোল্লাহাট, বাগেরহাটের মোল্লাহাটে প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা (জুলাই-২০২৬) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ মাকসুদ আলম, সাংবাদিক শফিউল আজম নিশান, আল হাফিজ শেখ, লিটন শেখ, আশিকুল ইসলাম মিয়া ও তাজ উদ্দিন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নের অন্যতম প্রধান…
মাসুম বিল্লাহ-খুলনা : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানের আগে খুলনা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে এসে শেষ হয়। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহপুর গ্রামে এক বিবাহিত নারীকে নবীনগর সদরের একটি বাসায় তিন দিন আটকে রেখে নির্যাতনের ও ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ওই নারীকে জিম্মি করে শারীরিক নির্যাতন চালানো হয়েছে এবং মামলা না করার জন্য তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। ঘটনা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে অভিযুক্ত যুবকের পূর্বপরিচিতি ছিল। অভিযোগ রয়েছে, কৌশলে ওই নারীকে অপহরণ করে নবীনগরের একটি বাসায় আটকে রাখা হয়। এদিকে, স্থানীয়ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে পরকীয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে এসব দাবির কোনোটিরই সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই স্পর্শকাতর ঘটনায় এলাকায় ব্যাপক…
শাহিনুর ইসলাম, ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০ টার সময় সমিতির কার্যালয় প্রাঙ্গনে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ বেলাল হোসেন। শপথ গ্রহন করেন নবনির্বাচিত সভাপতি শেখ মাহাবুব রহমান উথান, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন মোড়ল, সহ-সভাপতি মোঃ ইলিয়াস মালি, কোষাধ্যক্ষ গাজী মুক্তার হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মোঃ রশিদ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতকি সম্পাদক গোপীনাথ রাহা, নির্বাহী সদস্য মোঃ মুস্তাক বিশ্বাস ও মোঃ তরিকুল ইসলাম। এসময় উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। শনিবার বিকেলে সাংসদ আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম শিকদারের নেতৃত্বে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাটরা এলাকায় ১৫০টি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, উপজেলা বিএনপির সাবেক সদস্য বেলাল চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা মোহাম্মদ রফিক, মো. ইদ্রিস, রফিক মেম্বার, ফারুক, নাজিম উদ্দিন, ডা. শমসু, আমির আলমদার, এরশাদ,…
লোকমান হোসেন বেনাপোল স্থলবন্দরে একদিনের পানিতেই কোটি টাকার পণ্য পানির নিচে তলিয়া আছে। ১০ জুলায় শুক্রবার সকাল থেকে নিম্ন চাপের কারণে বেনাপোল স্থলবন্দরে ভেতরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাই কোটি টাকার পণ্য পানির নিচে। ১৮নং শেডে অনেক দামি মানের অন্য থাকায় সেডে পানিতে ভরপুর মাল পানিতে ভিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থলবন্দরের কর্মকর্তাগণ শেস মেশিন খাটিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দ্রুত। স্থলবন্দরের উত্তর পাশ দিয়ে মেইন রোডের গা ঘেসে একটি ড্রেন আছে। ড্রেনে এত পরিমান পানি নিষ্কৃত না হওয়াই সেডের ভিতরে পানিতে ভরপুর হয়ে যায়। স্থলবন্দরের ভেতরে তিন ফুট পরিমাণ পানি জমা হয়। স্থলবন্দর কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের সু ব্যবস্থা নেবেন বলে…
মো: বাবুল হোসেন ” সকলের সহযোগিতায় সুন্দর মুকসুদপুর গড়ে তুলার প্রত্যয়। শিক্ষা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে আগামী দিনের মুকসুদপুরকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এমন মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। শনিবার (১১ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। সঞ্চালনা করেন মো. শওকত আলী মিয়া। স্বাগত বক্তব্য দেন মুকসুদপুর এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম…
শেখ মোহাম্মদ পারভেজ চাটমোহর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার আত্রাই নদী, ছাওয়াল দহ জলমহল, কাঁটা গাং নদী, হান্ডিয়াল ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন নলুয়া বিল, নবীন ও চর নবীন এলাকায় মৎস্য ও জলজ প্রাণী সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ পিস চায়না দুয়ারী জাল আটক করা হয়।পরে জনসম্মুক্ষে এসকল জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার (১১ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব চাটমোহর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।…
মোঃ জাহিদ হোসেন জিমু আসন্ন ফুটবল মহাযজ্ঞ ‘বিশ্বকাপ ফুটবল-২০২৬’ উপলক্ষে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গাইবান্ধায়। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেছেন গাইবান্ধার আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। শনিবার (১১ জুলাই) বিকেলে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে এই আনন্দ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। ‘আর্জেন্টিনা ফ্যানস ক্লাব, গাইবান্ধা’র আয়োজনে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক সমর্থক। প্রিয় দল আর্জেন্টিনার জার্সি ও পতাকা হাতে শত শত সমর্থক শহরের প্রধান সড়কগুলোতে আনন্দ মিছিল করেন। এ সময় সমর্থকরা বাদ্যযন্ত্রের তালে তালে এবং স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাফল্য ও জয়ের…
ইসিবি চত্বর রানার্সের উপদেষ্টা পরিষদ ও নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক, শুক্রবার ( ১১ জুলাই ) ইসিবি চত্বরে “সাতাঁরু মনির ফকির সুইমিং কমপ্লেক্সে” ECB Chottor Runners এর সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসিবি চত্বর রানার্সের প্রতিষ্ঠাতা জনাব মুহাম্মদ হাসান আল মাহমুদ।সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও নির্বাহী পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত সাঁতারু “সাঁতারু মনির ফকির সুইমিং কমপ্লেক্সের” প্রতিষ্ঠাতা জনাব মোঃ মনির হুসাইন ফকির এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বিশিষ্ট ব্যাংকার ও রোটারিয়ান জনাব মোঃ জহির উদ্দিন পিয়াল, উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন বিশিষ্ট…
আসাদুল্লাহ হাদিস, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাধারণ নির্বিষ দাঁড়াশ সাপ ভেবে দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর ও প্রাণঘাতী ওয়ালস ক্রেট (Wall’s Krait) সাপ ধরে চার দিন বস্তাবন্দী করে রেখেছিলেন স্থানীয়রা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বন্যপ্রাণী উদ্ধারকারী দল সাপটি উদ্ধার করে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে। শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও গ্রাম থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ এর সহযোগিতায় সাপটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ। উদ্ধার অভিযানে অংশ নেন সংগঠনটির ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান। পরে সাপটিকে ময়মনসিংহে নিয়ে গিয়ে শনিবার বিকেলেই…
নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকায় এস এ কুরিয়ার সার্ভিস পরিবহন থেকে নকল ৭১ হাজার সিগারেট জব্দ করা হয়েছে। সরবরাহের আগেই পুলিশের অভিযানে জব্দ করা হয়েছে। এ সময় প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট উদ্ধার করা হয়।বাজারমূল্য আনুমানিক প্রায় পাঁচ লাখ টাকা। আজ শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীর ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়। পুলিশ জানায়, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচ ব্যবসায়ীর নামে এসব সিগারেট…
নিজস্ব প্রতিনিধি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন তিনি। এ সময় ক্যাম্পাসে দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ স্বাস্থ্যখাতের আধুনিকায়ন নিয়ে আয়োজিত বিশেষ আলোচনায় অংশ নেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও অনুষ্ঠানে অংশ নেন। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রীকে সেলফি তুলতেও দেখা যায়। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি…
নিজস্ব প্রতিনিধি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ঢামেক) ইতিহাসের জীবন্ত সাক্ষী বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢামেক ১৯৫২, ১৯৭১, ১৯৯০ সালের আন্দোলনে অবদান রেখেছিল। সর্বশেষ ২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢামেকের প্রত্যেক চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সেই আন্দোলনের সাথে ওঁতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, সেদিন আহত-শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। শনিবার ডিএমসি ডে-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ডাক্তাররা জনগণের পরম বন্ধু, ভরসার জায়গা। মানুষ বিপদে পড়লে ডাক্তারের কাছে যায়। চিকিৎসকরাই রোগ-শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন। এই কথাটি আমি আমার জীবনেও উপলব্ধি করেছি। তিনি আরও বলেন, দেশের প্রখ্যাত চিকিৎসকরাই বহু বছর ধরে আমার মায়ের…
নিজস্ব প্রতিনিধি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে অসুস্থ ডা. পাভেলের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ডা. পাভেলের শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র:বাংলাদেশ প্রতিদিন
নিজস্ব প্রতিনিধি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রণয়ন সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। আজ শনিবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ও চাষিদের সঠিক তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসন কাজ করছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুতের পর, সরকার তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করবে। তিনি বলেন, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর, প্রধানমন্ত্রী নিজেই…
নিজস্ব প্রতিনিধি দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা ও দুর্গত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়। এর আগে, ১০ জুলাই রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বন্যাকবলিত এলাকায় নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা বজায় রাখতে, প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ ৭ দফা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বন্যাকবলিত সব উপজেলা, জেলা ও বিভাগীয়…
নিজস্ব প্রতিনিধি দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে আইপি ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা, উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, এই নতুন সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৩ জুলাই সোমবার, বিকেল ৪টার মধ্যে নির্ধারিত…
নিজস্ব প্রতিনিধি জেলার দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার চরাঞ্চলে চিনাবাদামের ব্যাপক ফলন হওয়ায় আনন্দিত কৃষকরা। চলতি খরিপ-১ মৌসুমে চরের অনাবাদি জমিতে এই অর্থকরী ফসলটি ঘরে তোলার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা যায়, সাধারণত বেলে মাটিতে চিনাবাদাম চাষ করা হয়। গত কয়েক বছর ধরে চরাঞ্চলের যেসব জমি সারা বছর পতিত পড়ে থাকত, সেখানে পরীক্ষামূলকভাবে কিছু স্থানীয় কৃষক চিনাবাদাম চাষ শুরু করেন। তাদের সাফল্য দেখে এখন অনেক কৃষক যমুনা ও পদ্মা নদীর বিশাল চরাঞ্চলে চিনাবাদাম চাষ করছেন। স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা থাকায় চরের কৃষকরা মান অনুযায়ী প্রতি মণ চিনাবাদাম ৩,০০০ থেকে ৪,০০০ টাকা দরে বিক্রি করে ভালো…
নিজস্ব প্রতিনিধি জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কার করার জন্য ৫ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম বাসসকে বলেন, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর উদ্যোগে এ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলার তিনটি নতুন মডেল শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণ এবং ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ভবন সংস্কারের কাজ করা হবে। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন নির্মাণ ও সংস্কার কাজের জন্য চলতি জুলাই মাসে দরপত্র আহ্বান করা হবে। দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে নির্মাণ কাজ নির্ধারিত সময়ের…
নিজস্ব প্রতিনিধি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং গবেষণা-উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আজ শনিবার সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইসিটি মন্ত্রী বলেন, এআই শুধু একটি প্রযুক্তি নয়; এটি ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আর. কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড.…
অভিভাবক সমাবেশ, শাহিনুর ইসলামঃ খুলনার ডুমুরিয়া উপজেলার আঁঠারোমাইলে “রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা’র আয়োজনে অভিভাবকদের সাথে মতবিনিময় ও বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানার পরিচালক দুবাই প্রবাসী শাহীদুল ইসলাম। বক্তব্য রাখেন মোহতামিম মাওঃ মফিজুল ইসলাম, মাওঃ আসাদুজ্জামান, হাফেজ মারুফ হোসেন, মাষ্টার সোলাইমান হোসেন, আলেমা মুর্শিদা বেগম, আলেমা নুরজাহান বেগম, আলেমা সালমা বেগম, কামরুনাহার, অভিভাবক সদস্য হাইদুল ইসলাম মোড়ল, মফিজুল ইসলাম মোড়ল, সরদার শহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ও সচেতন ভূমিকার ওপর…
নিজস্ব প্রতিনিধি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা হিসেবে নয়, বরং নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. জুবাইদা রহমান তাঁর চিকিৎসক জীবনের স্মৃতিচারণ করে বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি-নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকে। চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তিই হলো মানবিকতা। অনেক সময় একজন রোগীর জন্য চিকিৎসকের…
নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি বলেছেন, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা নয়, বরং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দেশে পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ শনিবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে চলমান বর্জ্য অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। প্রতিমন্ত্রী জানান, আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে বর্জ্য ও অব্যবস্থাপনার কারণে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর, তাঁর নির্দেশে ঢাকা জেলা…
আল মুজাহিদ যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতের রোকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই ( শনিবার) সকাল ৮ টায় লাউজানী আল- হেলাল কমপ্লেক্সে এ রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে রোকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর -৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন। রোকন সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম,…
মোঃ দেলোয়ার হোসেন বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা, সাহসিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে সাংবাদিকতা করে আসছেন **মোঃ দেলোয়ার হোসেন**। প্রায় ২৪ বছরের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে তিনি শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি; বরং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, প্রশিক্ষণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন। বর্তমানে তিনি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দেশব্যাপী সাংবাদিকদের সংগঠিত ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। ছোটবেলা থেকেই সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে সাংবাদিকতা পেশার প্রতি আকৃষ্ট করে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ গহনা বালা (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহব্বতপুর মোড়লপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পলাতক আসামি বিলাতু চন্দ্রের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় গহনা বালা (৫৫), স্বামী-মৃত কার্তিক চন্দ্র, গ্রাম- মহব্বতপুর (মোড়লপাড়া), থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁওকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কলেজ রায়ের মরদেহ ঢেপা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম শুরু করেন। কলেজ রায় ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। বাড়িতে চলছে আহাজারি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোহাম্মদ আলী ভূঁইয়া নিকলী , জাতীয় স্তরের সাঁতারে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল নিকলী সুইমিং ক্লাবের সাঁতারুরা। ঢাকার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য পেয়েছেন কিশোরগঞ্জের নিকলীর তরুণ সাঁতারু মোঃ নাদিমুল হক। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ১৮-২০ বছর যুব গ্রুপের ১০০ মিটার বুক সাঁতারে (ব্রেস্টস্ট্রোক) দেশের অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান তথা স্বর্ণপদক অর্জন করেছেন তিনি। নাদিমুলের এই সাফল্যে নিকলী উপজেলা ক্রীড়াঙ্গনসহ পুরো জেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। স্থানীয় ক্রীড়ামোদী ও সাঁতার সংশ্লিষ্টরা বলছেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নাদিমুলের এই অর্জন প্রমাণ করে যে সঠিক পরিচর্যা ও সুযোগ…
আল আমিন খান সানি নেত্রকোনা সদর উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গরু চুরির অভিযোগে মো. আ. ছালাম (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মদনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আ. ছালামের গোয়ালঘর থেকে সাতটি গরু উদ্ধার করা হয়। একই এলাকায় আরও দুই ব্যক্তির গোয়াল থেকে ছয়টি গরু উদ্ধার করা হয়। পরে শনিবার ভোরে আবারও অভিযান চালিয়ে আরও দুই ব্যক্তির গোয়াল থেকে চারটি গরু উদ্ধার করা হয়।…
মোঃ রফিকুল ইসলাম মৃধা, পটুয়াখালীর গলাচিপায় একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) দুই দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পূর্ব গোলখালী এলাকার আমির হোসেন ফকিরের ছেলে মো: শাহরুল ফকির এবং গোলখালী ৬ নম্বর ওয়ার্ডের মো: মোখলেসুর রহমান মোল্লার ছেলে মো: মহিবুল্লাহ মোল্লা। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আসামি সাহারুল ফকিরের বিরুদ্ধে মোট চারটি মাদক মামলা ও তিনটি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। অন্যদিকে, অপর আসামি মহিবুল্লাহ মোল্লার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গলাচিপা থানা পুলিশ জানায়, গোপন…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া পৌরসভার উত্তরাংশের থানা রোডের বাঙারি পট্টি এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ চললেও উত্তোলিত ময়লা দ্রুত অপসারণ না করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, ড্রেন থেকে তোলা কাদা ও আবর্জনা দিনের পর দিন রাস্তার ওপর পড়ে থাকায় সামান্য বৃষ্টিতেই সেগুলো গলে আবার ড্রেনে চলে যাচ্ছে। এতে ড্রেন পরিষ্কারের সুফল মিলছে না এবং সড়কে কাদা ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের ভাষ্য, ময়লা পচে পরিবেশ দূষিত হচ্ছে এবং রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। দ্রুত ময়লা অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে পৌর প্রশাসক ও ইউএনও জানান, শ্রমিক সংকট থাকলেও নিয়মিত কাজ চলছে। অল্প সময়ের…
নিজস্ব প্রতিনিধি, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু ও মাদকের মতো দুটি বড় সংকট মোকাবিলা করা সম্ভব নয়। আজ খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান খেলার মাঠে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক বিভিন্ন খাতে কার্যক্রম চলমান রয়েছে। তিনি…
নিজস্ব প্রতিনিধি, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৭ বছর পার হলেও এখনো আয়োজন করা সম্ভব হয়নি কোনো সমাবর্তন। কয়েক দফা তারিখ পরিবর্তন করার পরও সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এরই প্রেক্ষিতে ফেরত দেয়া হয়েছে সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধন ফি’র টাকা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর প্রথম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় তারিখ পরিবর্তন করে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়। সমাবর্তন কমিটি সূত্রে জানা যায়, প্রথম থেকে দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের সমাবর্তনে অংশ নেয়ার…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ওই যুবক রাতে আত্মহত্যা করার পর স্থানীয়রা তার লাশ পুকুরের ডোবায় ফেলে দেয়। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকার একটি মসজিদের পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত তুহিন খা (২০) সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খার ছেলে। তার শ্বশুর আবতার হোসেন দুবাই প্রবাসী এবং স্ত্রীর নাম আফসানা খাতুন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার তুহিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার দিকে স্ত্রী আফসানার সঙ্গে পারিবারিক ঝগড়া হয়। তুহিন বিভিন্ন ধরনের নেশায় আসক্ত…
শেখ মোহাম্মদ পারভেজ “মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লাল কার্ড প্রদর্শন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মশাল ফাউন্ডেশন-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ মোস্তফা নোমান-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজনুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম এবং মশাল…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা পল্টন মোড় এলাকা থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দসহ শরিফুজ্জামান সোহাগ(৩৩) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। সাঘাটা থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শাকিলুর রহমানের নেতৃিত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সোহাগ ওই স্থান থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে ট্রাউজারের পকেট থেকে বিশেষ কায়দায় রাখা ৪৯ পিস নীল রঙগের ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহারিত টেকনো স্পার্ক নামে…
তাওহীদুল ইসলাম, হাতে ছিল জায়নামাজ। প্রতিদিনের মতো এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন অগ্রণী বিদ্যাপীঠ নুরাইনপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক মো. মুসা (৪৯)। কিন্তু সেই পথই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। পটুয়াখালীর বাউফলে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন এই নিবেদিতপ্রাণ শিক্ষক। শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বড় সেতুর উত্তর পাশে বাউফল-কালিশুরী সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সাহেব বাড়ি জামে মসজিদে এশার নামাজ আদায়ের জন্য জায়নামাজ হাতে হেঁটে যাচ্ছিলেন মো. মুসা। নুরাইনপুর-কেশবপুর সংযোগ সেতুর কাছে পৌঁছালে বাউফল থেকে কালিশুরীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৫) একাধিকবার ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী আহমদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া আহমদ আলী উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য…
মোহাম্মদ আলী ভূঁইয়া, কিশোরগঞ্জের নিকলী হাওরের বানের পানিতে গোসলে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে বন্ধুদের একটি দলের সাথে নিকলী হাওরে নৌকা ভ্রমণে আসেন শফিকুল। দুপুর আনুমানিক পৌনে ২টা থেকে ২টার মধ্যে তিনি কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে গোসল করার উদ্দেশ্যে নৌকা থেকে ঝাঁপ দেন। এ সময় হাওরের তীব্র স্রোতের টানে তিনি মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যান। তাঁর সাথে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের…
মোঃ পারভেজ চলমান বন্যা পরিস্থিতিতে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ওবায়দুল হক রিকু। শুক্রবার (১০ জুলাই) দিনব্যাপী চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশে বড়লিয়ার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে তিনি নিজ উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। বন্যার পানিতে তলিয়ে যাওয়া দুর্গত এলাকাগুলোর বাড়ি বাড়ি গিয়ে শুকনা খাবার (মুড়ি, চিড়া, গুড়) সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে স্বেচ্ছাসেবক দল নেতা রিকু বলেন, পটিয়ার এমপি এনামুল হক এনামের নির্দেশনায় আমরা যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দায়বদ্ধ। বড়লিয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন।…
মুসলিম উদ্দীন, ২০১১ সালের ১১ই জুলাই,আজকের এই দিনে মীরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বড়তাকিয়া-আবুতোরাব সড়কে শিক্ষার্থীদের বহনকারী একটা পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। মর্মান্তিক সে দূর্ঘটনায় ৪২ জন স্কুল শিক্ষার্থীসহ মোট ৪৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ৩৪ জনই আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলো,০১ জন অভিভাবক, ০২ জন স্থানীয় কিশোর এবং বাদবাকি ০৮ জন অন্যান্য স্কুলের ছাত্র ছিলো। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তখন ছুটে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদ,ডাঃ একিউএম বদরুদ্দোজা সহ জাতীয় নেতৃবৃন্দ। নিহতদের স্মরণে দুর্ঘটনাস্থলে “অন্তিম”…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহে কয়েক ঘন্টা বৃষ্টি তে পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন। রাস্তার উপর পানি জমে থাকায় মানুষ চলাচল করতে পারছে না। সময় বদলায় কিন্তু জলাবদ্ধতা শেষ হয় না। বছরের পর বছর ধরে চলা জলাবদ্ধতার চরম দুর্ভোগে পড়েছে পৌর এলাকার বাসিন্দারা। ঝিনাইদহ পৌরসভা প্রতিষ্ঠার ৬৮ বছর পার করলেও শহরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। কোটি টাকার অপরিকল্পিত ড্রেন মহল্লাবাসীর জনদুর্ভোগ ও গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। এদিকে, ড্রেনেজ সমস্যা নিয়ে পৌরকর্তৃপক্ষ বলছে, শহরের ছোট-বড় সব খাল, পুকুর ও নালা ভরাট করে বাড়ি তৈরি করার কারণে পানি বের হওয়ার কোনও রাস্তা নেই। তাই পানি নিষ্কাশনের একমাত্র…
মোঃ হিমেল হোসেন নাটোরে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ঘোষপাড়া এলাকার বাসিন্দা সাগর (কর্ণ) ঘোষ (২৩)। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে নাটোরের মিনি কক্সবাজার এলাকা থেকে ফেরার সময় একটি স্থানীয় যানবাহন (ভটভটি) দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাগর ঘোষ গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই তার মৃত্যু হয়। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। জানা গেছে, নিহত সাগর ঘোষ ২০১৯ সালে…
মো: পারভেজ , চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে বন্যাদুর্গত ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলুর উদ্যোগে শনিবার আমজুরহাট থেকে আশিয়া বাংলাবাজার সিএনজি সমিতির অসহায় চালকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। একইসঙ্গে আশিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বন্যাকবলিত ও দুস্থ পরিবারের কাছেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।। ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন আশিয়া ইউনিয়ন বিএনপি নেতা নাসির, কৃষক দল নেতা নুরুল কবির, বিএনপি নেতা নুরুল হুদা, ছাত্রদল নেতা আলফাজ, রাসেল, আব্দুর করিম পুতুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ…
মো: রুবেল সিকদার শুক্রবার ( ১০জুলাই ) রাত ১০ টায় ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ জেলখানার মোড় ইউনিটের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলার সংগ্রামী উপদেষ্টা ও জেলা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী। এসময় ডা.মনীষা চাক্রবর্ত্তী ইজিবাইক চালক দের সাথে নানা বিষয় কথা বলেন। এবং সাংগঠনিক গতিশীল বৃদ্ধির তাগিদ দেন।
পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নে এমপি এনামুল হক এনামের পক্ষ থেকে অসহায়দের মাঝে চাল বিতরণ মোঃ পারভেজ , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে পটিয়া-১২ আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের পক্ষ থেকে ২৬০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ইসমাইল হোসেন, দক্ষিণ জেলা পেশাজীবী দলের সহ-সভাপতি ইউসুফ রশীদি বেলাল,…
নিজস্ব প্রতিনিধি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবায়দা রহমানের নির্দেশনায় এবং নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার(১০ জুলাই) বিকালে নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন এলাকায় খাবার বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের চিকিৎসক ইউনিটের প্রধান অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কর্মসূচির কো অর্ডিনেটর ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের এমপি সাঈদ আল নোমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন মনিটর(কৃষি) অধ্যাপক ড. এহসানুল হক রোকন,…
নিজস্ব প্রতিনিধি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীদের জন্য যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’। মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে স্বাস্থ্যসম্মত খাবার, আধুনিক সুবিধা ও পারিবারিক বিনোদনের সমন্বয়ে এই হাইওয়ে সার্ভিস কমপ্লেক্স নির্মিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার (১০ জুলাই) দুপুরে কমপ্লেক্সটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকার। প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো. রোকন-উদ-দৌলা। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও আন্তর্জাতিক পর্যটনবিষয়ক সাময়িকী ‘ভ্রমণ’-এর সম্পাদক আবু সুফিয়ান, কবি মোহাম্মদ কামরুজ্জামান তরুণ এবং ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর ‘নাতি’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত শওকত আলী তালুকদার নিপু। প্রধান অতিথির বক্তব্যে রোকন-উদ-দৌলা বলেন, ‘দেশের মহাসড়কগুলোতে নিরাপদ, পরিচ্ছন্ন ও…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা নয়াপাড়া খেয়াঘাট সংলগ্ন দশআনী নদীতে শুক্রবার (১০ জুলাই) উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সাজিমারা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে এসে বাংলার ঐতিহ্যবাহী এ ক্রীড়া উপভোগ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান (মমতাজ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য চান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবর রহমান (মজি), নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের…
লোকমান হোসেন শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিজিবি বিশেষ টহলে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যেও ৪৭পিছ শাড়ি,শাড়িগুলো অনেক উন্নত মানের। যার বাজারজাত মূল্য প্রায় ৬ হাজার টাকা। ৮২ প্যাকেট ফুচকা, ৫ প্যাকেট কিসমিস, ৬ প্যাকেট সন পাপড়ি, ৮৪৭পিস চকলেট, ২১পিছ কসমেটিক সামগ্রী। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫লক্ষ টাকা। ৪৯ বিজিবি লেফটেল কর্নেল সাইফুল আলম জানান।প্রতিনিয়ত বেনাপোল বর্ডার দিয়ে দুনম্বরী ব্যবসা চলে আসছে। বিজিবি বিশেষ গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালনে মালামাল জব্দ করে। জব্দকৃত মালামাল বিজিবি হেড কোয়ার্টারে জমা দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক , মিরপুর প্রেসক্লাব পরিবার—এক সাথে এক জোট, যেখানে যাব এক সাথে যাব, এটাই আমাদের প্রতিজ্ঞা।” এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিয়ে সাংবাদিক সাইমনের ভাতিজা এবং মিরপুর প্রেসক্লাব পরিবারের সবার স্নেহের ভাতিজা তানজিল ইসলাম নাঈম-এর শুভ বিবাহ অনুষ্ঠানে একযোগে উপস্থিত হয়ে ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য নজির স্থাপন করেছেন মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। বিবাহ অনুষ্ঠানটি শুধুমাত্র একটি পারিবারিক আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; এটি পরিণত হয় মিরপুর প্রেসক্লাব পরিবারের সদস্যদের আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যের এক প্রাণবন্ত মিলনমেলায়। উপস্থিত সবাই নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় দাম্পত্য জীবনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। অনুষ্ঠানে উপস্থিত…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
