
মোঃ রুবেল সিকদার
আসন্ন ১নং শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ১নং শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের তিন বারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ শাহজাহান শেখ।
দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয়ে তিনি নিয়মিত সোচ্চার থাকেন বলে স্থানীয়রা জানান। এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তরুণ ভোটারদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাঁর উপর জনগণের আস্থা বাড়ছে বলে জানা গেছে।

