
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে এক যুবক ও এক যুবতীকে স্থানীয়রা আটক করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের খোলাবাড়ি-নারায়ণপুর ব্রিজ সংলগ্ন একটি কফি হাউসের এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের মো. আশরাফুল মিয়া ও মোছাম্মাদ মুন্নি বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঐ কফি হাউস এলাকায় আশরাফুল ও মুন্নি বেগমের উপস্থিতি এবং গতিবিধি দেখে স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হয়। একপর্যায়ে তারা দুজনকে আটক করে। এরপর ঘটনাটি জানাজানি হলে আশপাশের কৌতূহলী মানুষ সেখানে ভিড় জমায় এবং এলাকায় এ নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়। তবে ঠিক কী কারণে তাদের আটক করা হয়েছে—তা নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও নানা গুঞ্জন তৈরি হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও কানাঘুষা চললেও, এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ঘটনাটিকে কেন্দ্র করে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি ও আলোচনা-সমালোচনা বিরাজ করছে।

