
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের মধ্যনগরে আগামীকাল ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম দিশারী প্রাথমিক মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬।
মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্ববিদ্যালয় পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেছে দিশারী এডুকেশন ট্রাস্ট, মধ্যনগর, সুনামগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুলের। এছাড়াও উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আয়োজক কমিটির সদস্য সচিব মৌজ আলী তালুকদার জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই প্রতিবছরের ধারাবাহিকতায় এ মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে।
দিশারী এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

