
দীপক শর্মা ,
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার এক কলেজছাত্রী গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম সঙ্গীতা রানী সেন (১৯)। তিনি ঠাকুরগাঁও গিন্নিদেবী আগারওয়াল মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার পিতা শিবেন্দ্রনাথ সেন। তাদের বাড়ি রুহিয়া উপজেলার পশ্চিম ইউনিয়নের কষালগাঁও গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (২৮ জুন) কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সঙ্গীতা। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় ২৯ জুন রুহিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর- ১১৯০।
পরিবারের সদস্যরা জানান, কেউ সঙ্গীতা রানী সেনের সন্ধান পেয়ে থাকলে ০১৯৩১-৮২০৪৪১ নম্বরে যোগাযোগ করতে অথবা রুহিয়া থানায় অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জিডির পরিপ্রেক্ষিতে নিখোঁজ নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় অনুসন্ধান কা চলছে।

