Author: Sadiya Haque
শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির রবিবার (২৮ জুন) ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল পাঁচটায় জেফরি স্যাকস সেন্টার অন সাসটেইনেবল ডেভেলপমেন্টের প্রধান ড. চেন জিট আর্ন,ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাকির আলী এবং জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক ড. নারুহিকো আইজাওয়া। উপস্থিত ছিলেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.আবুল হাসনাত মোহা. শামীম,উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। আরও উপস্থিত ছিলেন প্রক্টর ও আয়োজিত কমিটির কো-কনভেনর। এসময় কনফারেন্সের মডারেটর ও আয়োজিত কমিটির সকলকে ক্রেস্ট প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড.আবুল হাসনাত মোহা. শামীম।
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর রাধিকা সড়কের সাহারপার এলাকায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে সাহারপার এলাকায় ট্রাক্টর ও অটোরিকশাটি একে অপরের বিপরীত দিক থেকে আসছিল। হঠাৎ করেই যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী বা চালক (যিনি আহত হয়েছেন) গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়রা জানান, শিবপুর-রাধিকা সড়কে প্রায়ই যানবাহনগুলোর বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। আজকের এই দুর্ঘটনাটির বিষয়ে স্থানীয়…
আল মুজাহিদ যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান গ্রামের হাশেম আলীর ছেলে ইস্রাফিল হোসেন (২৪) শার্শা থানার সমন্ধকাটি মিস্ত্রিপাড়ার হেলাল উদ্দিনের ছেলে মুন্না হোসেন (১৯)।এবং বেনাপোল পোর্ট থানার কদমতলা বারোপোতা গ্রামের শহিদুল সরদারের ছেলে ইদ্রিস আলী (৩০), রোববার (২৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ জানায়, শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দক্ষিণ বুরুজবাগানে আবুল বাশারের বাড়ির সামনে, নাভারণ আনসার ক্যাম্প থেকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা…
দীপক শর্মা ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হসেন সহ অন্যরা। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষকতা পেশা এখন কুক্ষিগত হয়ে গেছে। সকলে যেন ভালমানের শিক্ষা গ্রহন করতে পারে, সে বিষয়ে সকলকে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামকে ঠাকুরগাঁও জেলার…
দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা সদরের বরুগাঁওয়ে অবস্থিত অন্বেষা প্রতিবন্ধী বক্ষনাবেক্ষণ শিক্ষা ও পুর্ণবাসন কেন্দ্র নামে শিক্ষা প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে বন্ধ। নেই শিক্ষক শিক্ষার্থী। শুধু প্রতিষ্ঠানের সাইবোর্ডেই দায়সারা। বলছেন স্থানীয়রা। ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ স্কুলের একটি কক্ষে সুইড বাংলাদেশ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হতো হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীদের নিয়ে। তবে বেশিরভাগ সময় ঝুলে তালা। বর্তমানেও একই অবস্থা বলছেন স্থানীয়রা। অন্যদিকে জেলার রাণীশংকৈল উপজেলায় অবস্থিত আলী আকবর মেমোরিয়াল বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় ও পুর্ণবাসন কেন্দ্র। ৩০-৩৫ জন শিক্ষার্থী আসা যাওয়া করে প্রতিষ্ঠানটিতে। মাঝে মাঝে ক্লাস হয় বলে জানা গেছে। জেলা সদরের ভেলাজানে অবস্থিত একতা প্রতিবন্ধী উন্নয়ণ…
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী এলাকায় একটি পরিবারের ওপর হামলা, মারধর ও শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের প্রধান মোঃ ইউনুস। অভিযোগপত্র সূত্রে জানা যায়, মোঃ ইউনুস (৪২), পিতা- মজহর মন্ডল, সাং- আসাম কলোনী রবের মোড়, থানা- চন্দ্রিমা। তিনি অভিযোগে উল্লেখ করেন, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে তার মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে ২৫/০৬/২০২৬ ইং তারিখ রাতে মনোমালিন্য হয়। এর জের ধরে ২৭/০৬/২০২৬ ইং শনিবার বিকাল সাড়ে ৭টার দিকে বিবাদীরা অভিযোগকারীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় অভিযোগকারীর স্ত্রী রিনা বেগম, মেজো মেয়ে পাপিয়া…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ও আমতলী গ্রামের মাঝামাঝি এলাকায় আবাদি কৃষিজমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কাটার হিড়িক পড়েছে। কৃষিজমি ভরাট করে বাঁধ নির্মাণ এবং সেখানে স্থাপনা তৈরির প্রস্তুতির ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সরেজমিনে দেখা যায়, উর্বর ফসলি জমির বুক চিরে মাটি ভরাট করে স্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে। চারপাশজুড়ে বিস্তীর্ণ আবাদি জমি থাকলেও সেখানে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বাড়ি নির্মাণের পাঁয়তারা চলছে।স্থানীয় কৃষকরা জানান, এভাবে অপরিকল্পিতভাবে কৃষিজমিতে বালু ভরাট ও স্থাপনা তৈরি করা হলে ওই জমির উর্বরতা চিরতরে হারিয়ে যাবে। এছাড়া বালু ভরাট এবং বাঁধ নির্মাণের ফলে বৃষ্টির পানি…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক খাদে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সরাইল উপজেলার বৈশ্বামুড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগীও গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৯ জুন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে একটি ব্রিকফিল্ড থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছের দিকে যাচ্ছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। ট্রাকের ওপর থাকা দুই…
মোঃ শফিকুল আলম শাকিল দৈনিক জনজাগরণ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি, সাংবাদিক মোঃ জাহিদ হোসেন জিমুর জন্মদিন আজ। বিশেষ এই দিনে তাকে গাইবান্ধা জেলার পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। সাংবাদিকতায় নিরলস পরিশ্রম এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি গাইবান্ধা জেলায় নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় সাংবাদিক মহলের পক্ষ থেকে অগণিত ভালোবাসা ও শুভকামনা জানানো হয়েছে। এই শুভক্ষণে, দৈনিক জনজাগরণ পত্রিকার ক্রাইম রিপোর্টার (গাইবান্ধা) মোঃ শফিকুল আলম শাকিল তাকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মোঃ জাহিদ হোসেন জিমুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনে আরও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। জন্মদিন উপলক্ষে…
মোঃ আব্দুল আলিম, বগুড়ায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণে বিপুল অঙ্কের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন, ২০২৬) বগুড়া জেলা পরিষদের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৩টি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৩৪ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। জেলা পরিষদের এমন জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ ও উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবৃন্দ। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বলেন, “বিএনপি সরকার গঠনের পর দেশজুড়ে যে অভূতপূর্ব উন্নয়নের জোয়ার শুরু হয়েছে, তার ছোঁয়া লেগেছে পুণ্ড্রবর্ধনের ঐতিহাসিক নগরী বগুড়াতেও। বর্তমান সরকার…
মোহাম্মদ হোসাইন, কক্সবাজারে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কেন্দ্রঘোষিত সপ্তাহব্যাপী ‘মাদক বিরোধী ক্যাম্পেইন-২০২৬’-এর অংশ হিসেবে কক্সবাজারে সচেতনতামূলক বাইসাইকেল র্যালি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা শাখা। রবিবার (২৮ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে কক্সবাজার সদর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাবনী পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক ও তরুণরা অংশগ্রহণ করেন। এ সময় তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন স্লোগান ও বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। জেলা ছাত্রশিবিরের নেতারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন…
আফজাল মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী আমির আলী অসুস্থতাজনিত কারণে সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন এবং সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আমির আলী ছিলেন একজন সৎ, আমানতদার, নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেও দ্বীনি মূল্যবোধ, সমাজসেবা এবং মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর চরিত্র, কর্মনিষ্ঠা ও মানবিক…
নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরে ১০৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৫০ টাকার প্রাক-বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে পৌর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট সভায় এ বাজেট উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী পৌর প্রশাসক ও উপসচিব জুয়েল রানা। এ বাজেট সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক বলেন, নাগরিকদের মতামত ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত বাজেট প্রণয়ন করা হবে। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে মোট আয় ও…
নিজস্ব প্রতিনিধি, উপকূলীয় জেলা ভোলার নদ-নদীর বুকে জেগে ওঠা মূল ভূ-খন্ড হতে বিচ্ছিন্ন দূর্গম চরাঞ্চলে বসবাসরত পরিবারের শিশুদের আজ ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ ক্যাম্পেইনে চরাঞ্চলের ৩৩৩ প্রতিবন্ধী শিশুকেও খাওয়ানো হলো ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে স্পেশাল মোবাইল টিমের সদস্যরা ভিটামিন ‘এ’ খাওয়ানোর কাজটি করছেন। যেসমস্ত দূর্গম চরাঞ্চলের শিশুরা বাদ পড়েছে তাদেরকে খুঁজে ভিটামিন ক্যাপসুল খাওয়াতে আগামীকাল সোমবারও ভ্রাম্যমাণ স্বাস্থ্যকর্মীরা তাদের এ কার্যক্রম চালাবেন। এদিকে আজ রোববার সকাল থেকেই জেলার সাত উপজেলায় শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম বাসস’কে বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৭ উপজেলা…
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নিরাপত্তা কর্মীর নাম মো. আইয়ুব আলী (৫৬)। তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। আজ সকালে তাকে সীতাকুণ্ড মডেল থানায় এনে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হলে, আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে, শনিবার বিকেলে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৩টার দিকে কুমিরা এলাকায় আইআইইউসি ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথে…
নিজস্ব প্রতিনিধি, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হারাগাছ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ১ নম্বর হালিম বিড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং রাষ্ট্রের রাজস্ব সুরক্ষায় চলমান অভিযানে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হারাগাছ থানার ঠাকুরদাস বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৪ বস্তা ১ নম্বর হালিম বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির পরিমাণ ৩৪ হাজার প্যাকেট, যা ৮ লাখ ৫০ হাজার শলাকার সমান। এছাড়া ৩৪ হাজারটি নকল ব্যান্ডরোল জব্দ করা…
নিজস্ব প্রতিনিধি, সুইজারল্যান্ড তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত রেতো রেংগলি। আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি বিগত ১৫ বছর ধরে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক ও নিবিড় সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশি যেসব কর্মী বিদেশে অবস্থান করে আবার দেশে ফিরে আসেন, তাদের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসনের ওপর গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রদূত বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্ভাবনাকে সাধুবাদ জানিয়ে উল্লেখ করেন, এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে বৈদেশিক…
নিজস্ব প্রতিনিধি, জেলার লোহাগড়া উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে নুসরাত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু নুসরাত উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশু নুসরাত নিজের বাড়িতে খেলা করছিল। শিশুটি পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় শিশু নুসরাতকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত…
শেখ মোহাম্মদ পারভেজ গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), অভিযানে পাবনা শহর থেকে বিপুল পরিমাণ নকল লেবেলযুক্ত ভেজাল ম্যাজিক মশলা জব্দ এবং একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২৮ জুন)২০২৬ খ্রিস্টাব্দ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে আরও বিপুল পরিমাণ ভেজাল মশলা, টেস্টিং সল্ট এবং ভেজাল পণ্য উৎপাদন ও মোড়কজাতকরণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত সকল ভেজাল পণ্য ও সংশ্লিষ্ট উপকরণ ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদন, মজুদ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে পাবনা জেলা…
স্টাফ রিপোর্টার: গাজীপুরের কোনাবাড়ী থানাধীন ভান্ডারী গলিতে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সর্বশেষ মাত্র ৬০০ টাকার পাওনা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বারেক সরকারের ছেলে ফয়সাল সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধকে ঘিরে কিশোর ও তরুণদের সংঘবদ্ধ তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোনাবাড়ী থানায় দায়ের করা লিখিত অভিযোগে মোছা. মরজিনা খাতুন দাবি করেন, তার স্বামী রইজ উদ্দিনের কাছ থেকে অভিযুক্ত রাসেল প্রায় ১০-১৫ দিন আগে ৬০০ টাকা ধার নেন। গত ২৫ জুন বিকেলে পাওনা টাকা চাইলে রাসেল…
আল হাফিজ বাগেরহাটের মোল্লাহাটে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার সরসপুর গ্রামে গত শুক্রবার (২৬ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সরসপুর গ্রামের আব্দুল আলী মোল্লার বাড়ির উত্তর-পশ্চিম সীমানা ঘেঁষে বাবলু শেখের বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে আব্দুল আলী মোল্লা নিজ খরচে সীমানা প্রাচীর নির্মাণ করেন বলে…
নিজস্ব প্রতিনিধি, দেশে গত ১২ থেকে ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, গত কয়েক বছরে দেশে নতুন উদ্যোক্তা খুবই কম সৃষ্টি হয়েছে। যারা আগে থেকেই শিল্প-কারখানার মালিক ছিলেন, তারাই মূলত আরও বড় হয়েছেন। এর অন্যতম প্রধান কারণ ছিল শিল্পে গ্যাসের অপ্রতুলতা। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে হারে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল,…
নিজস্ব প্রতিনিধি, বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সংসদকে জানান। শিক্ষামন্ত্রী বলেন, থানচির তিন্দু এলাকার স্কুলটিকে জাতীয়করণ করার বিষয়ে প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন। আজকে মহান সংসদে তিনি স্লিপ পাঠিয়েছেন। আমি জানাতে চাই, স্কুলটি জাতীয়করণ করা হবে শিগগিরই।’ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের সংগ্রামের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি বলেন, ‘প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন তাঁর সহকর্মীদের…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট ১ হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। আজ রোববার পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশন জানায়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এসব প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। চূড়ান্ত ফলাফল কমিশনের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে স্বাস্থ্য…
নিজস্ব প্রতিনিধি, জেলার বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বেলা ১১টায় বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়ন (৩৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। এ সময় সাতক্ষীরার জেলা প্রশাসক কাউছার আজিজ, বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ, জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজিবি সূত্রে জানা…
নিজস্ব প্রতিনিধি, জেলার ধামইরহাট উপজেলায় আজ তিনহাজার আটশ’ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, অভিজিৎ কুমার কুন্ডু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হবে। এরমধ্যে উপজেলার ৮টি…
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ জেলা পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে জেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সরকারের সক্ষমতা আরও সুদৃঢ় হবে। আজ বিকেলে জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় আগামী অর্থবছরের এই বাজেট ঘোষণা করা হয়। এ সময় জেলা পরিষদের উপস্থিত কর্মকর্তারা বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বাজেট উপস্থাপন ও আলোচনা করেন। এরপর ২০২৬-২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার সঞ্চালনায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা…
নিজস্ব প্রতিবেদক, যশোর পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে আগামী নির্বাচনে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন শেখ আমিনুর রশিদ (টুটুল) ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় ব্যক্তিত্ব এলাকাবাসীর সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির সাবেক নগর সভাপতি মরহুম আব্দুর রশিদ, এর সুনামধন্য উত্তরসূরী শেখ আমিনুর রশিদ (টুটুল) তিনি বলেন আমি আমার বাবার মতো ৯ নং ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই। বর্তমান সময়ের যুবসমাজের আইকন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতা সামাজিক কার্যক্রম শিশুদের লেখাপড়ার পাশাপাশি লেখাধুলায় মনোযোগী করে পাশে থাকার জন্য এলাকাবাসীর দোয়া ও সমর্থনের আসা করছেন। তিনি বলেন আমার ওয়ার্ডের জনগণ যদি আমাকে নির্বাচন করার সুযোগ…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,…
নিজস্ব প্রতিনিধি, জেলা প্রশাসনের উদ্যোগে আজ মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি পর্যালোচনা, খাস জমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা জোরদার, ভূমিসেবায় অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়। এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা…
নিজস্ব প্রতিনিধি, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচি পালিত। আজ রোববার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের(কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. চন্দনা দেবনাথসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা। কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্র জানায়, আজ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নগরীর ১১৪টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে, ৬ থেকে ১১ মাস বয়সি ৭ হাজার ৮২৫ জন শিশুকে নীল রঙের এবং…
নিজস্ব প্রতিনিধি, উজানের ঢলে জেলায় আজ তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ রোববার সন্ধ্যা ৬ টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলার ডালিয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানে ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে আজ রোববার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যরাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ৭ সেণ্টিামিটার ওপর দিয়ে প্রাহিত হচ্ছিল। সেখানে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এর আগে, রোববার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর থেকে পানি বাড়তে শুরু করলে সকাল ৯টায় বিপৎসীমার ১৮ সেন্টিমিটার, বেলা…
শাহিনুর ইসলাম সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যুব তরুণদের ক্রীড়ামুখীকরতে হবে। ক্রীড়াঙ্গনের হারানো জৌলুস ফিরিয়ে আনতে হবে। তরুণ সমাজের শারীরিক মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান স্পোটিং ক্লাবকে ক্রীড়াক্ষেত্র বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, মাদকের ভয়াল থাবার বিপরীতে একমাত্র ক্রীড়াই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এছাড়া বর্তমান সরকারের গৃহীত বৃক্ষরোপণ অভিযানকে ত্বরান্বিত করতে তিনি সকলকে বৃক্ষরোপণ করার আহ্বান জানান। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, নতুনকুঁড়ির মাধ্যমে সরকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতোমধ্যে সফলতা অর্জন করেছে। রোববার সকালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নির্বাহী কমিটি…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মুদি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুরাতন বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় তিনটি মুদি দোকানে বিভিন্ন ধরনের অবৈধ ও অনুমোদনহীন আচার বিক্রির প্রমাণ পাওয়া যায়। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই খাদ্যপণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় দোকান মালিকদের মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় ৩১৩টি কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার (২৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মোট ৪৪ হাজার ৪০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৪ হাজার ৮৫০ জন শিশুকে নীল এবং ৩৯ হাজার ৫৫০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হয়। ডা. বর্ণালী দাস বলেন, ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। চোখের সামনে নিজের বসতভিটা নদীগর্ভে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা। ভাঙন আতঙ্কে রাত নির্ঘুম কাটছে এলাকাবাসীর। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রসুলপুর এলাকায় নদীপাড়ের মাটি ধসে পড়ছে। নদীর স্রোতের তীব্রতায় পাড় ভেঙে বড় বড় অংশ পানির তোড়ে তলিয়ে যাচ্ছে। গ্রামটির অনেক পরিবারই এখন তাদের একমাত্র সম্বল বসতভিটা হারানোর দ্বারপ্রান্তে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও নদী শাসনের জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ক্ষতিগ্রস্ত একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা অসহায়।…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা সদরের বাদিয়াখালী গ্রামে পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের অপহরণকৃত দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী কে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত আহসান হাবীব(২২) কে গ্রেফতার করেছে র্যাব। আজ(২৮ জুন) রোববার দুপুর সোয়া ১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছাত্রী বিদ্যালয়ে যাতায়াতের সময় বখাটে আহসান হাবীব প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে অভিভাবক কে জানায়। পরে ওই তরুনীর অভিভাবকের কাছে আহসান হাবীবের পরিবার বিয়ের প্রস্তাব পাঠালে বখাটের কারন দেখিয়ে…
সাকিব হাসান নাইম দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা ২০ মিনিটে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়া গ্রামের এমপি মোড় থেকে প্রায় ১০০ গজ সামনে চকপাড়াগামী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মোছা. আবিরন (৫০) নামের এক নারীকে চার লিটার চোলাই মদসহ আটক করা হয়। আবিরন বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চকপাড়া (আটিপুকুর) এলাকার বাসিন্দা। তিনি মৃত রুস্তম আলীর স্ত্রী। পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।…
মোঃ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধার বোয়ালি ইউনিয়নের দক্ষিণ হরিন সিংহা গ্রামে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া একটি গরু উদ্ধার করেছে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। রবিবার (২৮ জুন) সকাল ১১টায় এই ঘটনা ঘটে। জানা যায়, রাতে গরুটির মালিক মো: হিরো মিয়া (পিতা মৃত মোঃ মান্নান সরকার)-এর বাড়ির সেফটি ট্যাংকির ওপরের স্লাব হঠাৎ ভেঙে যায়। এ সময় গরুটির ট্যাংকির ভেতর পড়ে গিয়ে আহত হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন অফিসার মোঃ রিফাত আল মামুনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ১১টা ১৪ মিনিটে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজে তারা টু-হাসু পাম্প ব্যবহার করে ট্যাংকটি পানি…
সাকিব হাসান নাইম , দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টিকাদান কেন্দ্রে এক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস রুবানা তানজিন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৯৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট ১৩ হাজার ১৪১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে…
নিজস্ব প্রতিনিধি, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে ‘খুব দ্রুত সম্ভ্যবতা জরিপ শেষ করা হবে’ বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো.শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। চীনে সরকারি সফর শেষে বেইজিং ত্যাগের আগে পানি সম্পদ মন্ত্রী গণমাধ্যমের কাছে সফরের বিষয়ে আলোপকালে এই কথা জানান। তিনি বলেন, ‘তিস্তায় একটা ফিজিবিলিটি স্টাডি’র ব্যাপারে চীন সম্মত হয়েছে। আমরা যৌথভাবে স্টাডিটা কমপ্লিট করব।’ পানি সম্পদ মন্ত্রী বলেন, ‘সামগ্রিক নদী ব্যবস্থাপনায় অন্যান্য যে সকল নদী রয়েছে সেগুলোর জন্য আমরা তাদের থেকে সহযোগিতা চেয়েছি, অনেকগুলা নদীর সঙ্গে তাদের যে সম্পৃক্ততা সেগুলোও আমরা এডজাস্ট করব।’ তিনি বলেন, ‘এর পাশাপাশি তিস্তার ব্যাপারে আমাদেরকে চীন যে সহযোগিতা দেবে এর ভিত্তিতে আমরা খুব দ্রুততম সময়ের…
নিজস্ব প্রতিনিধি , দেশে গত ১২ থেকে ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, গত কয়েক বছরে দেশে নতুন উদ্যোক্তা খুবই কম সৃষ্টি হয়েছে। যারা আগে থেকেই শিল্প-কারখানার মালিক ছিলেন, তারাই মূলত আরও বড় হয়েছেন। এর অন্যতম প্রধান কারণ ছিল শিল্পে গ্যাসের অপ্রতুলতা। এইখন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে হারে নতুন উদ্যোক্তা তৈরি…
মোঃ শফিকুল আলম শাকিল গাইবান্ধা সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক উপাংশু বিশ্বাস। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. মুস্তালিবুর রহমান। অনুষ্ঠানটি আজ ২৮ জুন ২০২৬ খ্রি. সকাল ১১.০০ টায় গাইবান্ধা সরকারি কলেজের নতুন বিজ্ঞান…
মাসুম বিল্লাহ খুলনা মহানগরী এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন ২০২৬) সকালে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সরকার নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি।” তিনি মহানগরীর প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন…
নিজস্ব প্রতিনিধি, জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল পরিমান সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে বরকল উপজেলার ছোট হরিণায় বিজিবি’র ছোটহরিণা ব্যটালিয়নের (১২ বিজিবি) অভিযানকালে এসব সার জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) আওতাধীন বাজারঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় একহাজার আটশ’ কেজি ইউরিয়া সার, চারশ’ কেজি টি এস পি সার এবং একহাজার ৩৫০ কেজি জৈব সার জব্দ করা হয়। জব্দকৃত এসব সারের আনুমানিক মূল্য একলাখ ৫১ হাজার টাকা। এ বিষয়ে ১২ বিজিবি’র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান,…
নিজস্ব প্রতিনিধি, কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েম (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০ টার দিকে রামুর সোনারপাড়া এলাকার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মী ইনচার্জ বেলাল উদ্দিন। তিনি জানান, সোনারপাড়ার রেজু খাল ব্রিজ এলাকায় প্যারাবন থেকে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি পরিচালিত বীচ কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য রামু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক উন্নয়ন, বৃত্তি কর্মসূচি, একাডেমিক বিনিময় এবং স্নাতকোত্তর শিক্ষায় সহযোগিতা জোরদারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকের আওতায় আগামী কয়েক বছরে প্রায় ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির সুযোগ প্রদানের বিষয়ে তিয়ানজিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মত হয়েছে। আজ চীনের তিয়ানজিনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সফরকালে এ সমঝোতা স্বাক্ষর হয়। প্রতিনিধিদলে ইউজিসি পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতায় অংশ নেন বিশ্ববিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং। এ সময় বিশ্ববিদ্যালয়ের…
নিজস্ব প্রতিনিধি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ (ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম) রপ্তানি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। তাঁর দূরদর্শী নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে…
নিজস্ব প্রতিনিধি, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত প্রদানে সরকার অত্যন্ত আন্তরিক। আজ জাতীয় সংসদে গাইবান্ধা-৫ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) আসনের সদস্য মো. আব্দুল ওয়ারেছের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। একজন শিক্ষক বা কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন হলেও বর্তমানে অবসর তহবিলে জমা রয়েছে প্রায় ১…
নিজস্ব প্রতিনিধি, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আজ জাতীয় সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. মোক্তার আলীর টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও আনন্দময় এবং তাদের সুপ্ত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক একটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিখন কার্যক্রম…
নিজস্ব প্রতিনিধি, অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে আমাদের তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মী যারা নির্যাতিত হয়েছেন তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা প্রয়োজন। এখনো তারা ছিন্নমূল অবস্থায় রয়েছে। তাদের কথা আমাদের ভেবে দেখতে হবে।’ আজ সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বাজেট কোনো ‘দিবাস্বপ্ন’ নয়। এটি একটি বাস্তবভিত্তিক, জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাজেট, যা বর্তমান সরকার সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে।’ তিনি বলেন, ‘গত ১৭ বছরে নানা প্রতিকূলতা, রাজনৈতিক নির্যাতন ও অর্থনৈতিক…
নিজস্ব প্রতিনিধি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকার বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী মূল্যের আবাসন এবং ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ঢাকা মহানগরীর ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫-এ নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় এক লাখ ফ্ল্যাট…
নিজস্ব প্রতিনিধি,সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সড়ক ও রেলপথ খাতের উন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে প্রায় ৩৬ হাজার ৯১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় হবে ৩০ হাজার ৭৪১ কোটি টাকা। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১০৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি বলেন, আগামী দিনে দেশে…
নিজস্ব প্রতিনিধি, সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, অসচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। এ লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। আজ জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সদস্য মো. শাহাদাত হোসেনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের দরিদ্রতম ও যোগ্য বয়স্ক ব্যক্তি, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যায়ক্রমে শতভাগ ভাতার আওতায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এবং বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে সরকার প্রতিবছর যৌক্তিকভাবে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করছে,…
নিজস্ব প্রতিনিধি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের ২৬ জেলার ১৬৩টি উপজেলা সরাসরি উপকৃত হবে। একই সঙ্গে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ এর সুফল ভোগ করবে। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের কল্যাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। মাত্র চার মাসের মধ্যে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার একটি সাহসী ও জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি…
নিজস্ব প্রতিনিধি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেছেন, মাত্র চার মাসের মধ্যে বর্তমান সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার একটি জনকল্যাণমুখী, সাহসী ও বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করেছে, যা দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই প্রস্তাব করা হয়েছে। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। হুইপ বলেন, দীর্ঘ সময়ের দুঃশাসনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। তিনি বলেন, সংসদে একটি কার্যকর বিরোধী দলের উপস্থিতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং সরকারের ভুলত্রুটি সংশোধনে সহায়ক ভূমিকা রাখবে।…
সাধন সাহা জয় বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের হিজুলিয়াকান্দি গ্রামের আলোচিত সামিয়া হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্বামী রোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ পলাতক জীবনের পর অবশেষে পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকে রোমান মিয়া আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হওয়ার পর পটুয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামিয়া হত্যার ঘটনায় রোমানের গ্রেপ্তারকে একটি বড় সাফল্য হিসেবে দেখছে স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার। তারা আশা প্রকাশ করছেন, তদন্ত শেষে দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে এবং আদালতের মাধ্যমে রোমান…
মোঃ পারভেজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় এপেক্স ক্লাব অব আগ্রাবাদ ও বেস্ট বাংলা হজ্জ কাফেলার যৌথ উদ্যোগে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি ও বেস্ট বাংলা গ্রুপের চেয়ারম্যান এপেক্সিয়ান মোহাম্মাদ আবদুর রহিম খন্দকার। প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ। অনুষ্ঠানে মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আলীসহ এপেক্স বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে দ্বীনি শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইংরেজি ভাষা ও আধুনিক জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষ…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ সবুজ মিয়া ওরফে রনি (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুন, ২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে নবীনগর থানাধীন ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে এই অভিযান চালানো হয়। নবীনগর থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) খন্দকার মোঃ আজাদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি পালন করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাছিদপুর গ্রামের মৃত আছাব আলী ওরফে আশরাফ আলীর ছেলে সবুজ মিয়ার বসত ঘরে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ৩০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার…
নিজস্ব প্রতিনিধি, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা। তিনি বলেন, এই বাজেট দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছে। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সভাপতিত্ব করেন। প্রস্তাবিত বাজেটকে ‘চ্যালেঞ্জিং’ উল্লেখ করে হুইপ বলেন, বাজেট নিয়ে সংসদে নানা ধরনের আলোচনা ও সমালোচনা হয়েছে। কেউ এটিকে উচ্চাভিলাষী, আবার কেউ বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও সঠিক…
নিজস্ব প্রতিনিধি, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার একটি বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ বাজেট। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সামাজিক অবকাঠামো খাতে প্রায় ৩০ শতাংশ, ভৌত অবকাঠামো খাতে ১৮ শতাংশের বেশি এবং সাধারণ সেবা খাতে প্রায় ২৬ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ দেশের ১৮ কোটি মানুষের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠা এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।…
নিজস্ব প্রতিনিধি, নড়াইল জেলা পরিষদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান নড়াইল জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ এ বাজেট ঘোষণা করেন। মো. আছাদুজ্জামান বলেন, ২০২৬-২৭ অর্থবছরে নড়াইল জেলা পরিষদের জন্য মোট ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকা বাজেট ধরা হয়েছে। এই টাকার মধ্যে রাজস্ব খাত থেকে আয়সহ সরকারের কাছ থেকে অনুদান পাওয়ার আশা করা হচ্ছে। উল্লেখ্য, এবারই প্রথম প্রকাশ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে নড়াইল জেলা পরিষদের বাজেট ঘোষণা করা হলো। প্রধান নির্বাহী কর্মকর্তা…
নিজস্ব প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) দক্ষ চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শনিবার রাজধানীর বিসিটিআই প্রাঙ্গণে আয়োজিত ‘৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স’ এবং ‘১ম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্স’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়ে বলেন, এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি দেশের চলচ্চিত্র ও গণমাধ্যম শিল্পে…
নিজস্ব প্রতিনিধি, বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ দু’টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামক দু’টি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়। অভিযানকালে আটককৃত বোট দু’টিতে তল্লাশি করা হয়। এ সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। এ সময় বিএমডিএ’র অতিঃ প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী ও সচিব মো. এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মো মোস্তাফিজুর রহমান…
নিজস্ব প্রতিনিধি, জেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও পাবনা পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর মহল্লায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডালু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন,…
নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়েছেন টাঙ্গাইল-২ আসনের সরকারি দলের সদস্য আবদুস সালাম পিন্টু। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি আজ টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের এ প্রত্যাশা তুলে ধরেন। পিন্টু বলেন, টাঙ্গাইলের ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় একটি পরিকল্পিত সিটি করপোরেশন গঠন এখন সময়ের দাবি। আবদুস সালাম পিন্টু বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ শিল্পকে সমৃদ্ধ করতে ক্ষুদ্র ঋণ ও সহজ শর্তে অর্থায়ন চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে এ খাতে সহায়তা দেওয়া হলেও পরে তা বন্ধ হয়ে যায়, ফলে তাঁতিরা সংকটে পড়েছেন এবং অনেকেই…
নিজস্ব প্রতিনিধি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, বরং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা। তিনি বলেন, বিশেষ করে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশের টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী হবে। সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী আজ এসব কথা বলেন। আলোচনায় অংশ নিয়ে জ্বালানি ও বিদ্যুৎ খাত প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে এ খাতের জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে…
নিজস্ব প্রতিনিধি, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জন্য অর্থমন্ত্রীর প্রতি জোর দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের সম্মান আরও সুদৃঢ় করতে ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে তা দেশের ইতিহাসে সরকারের একটি স্মরণীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। আজ সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। বক্তব্যের শুরুতে জয়নুল আবেদীন ফারুক একটি ‘সুন্দর বাজেট’ উপস্থাপনের জন্য অর্থমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া…
নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, বাজেট বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই এবং দুর্নীতি ও অর্থপাচার রোধের মাধ্যমে এ বৃহৎ বাজেট সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আজ সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের এটি ১৭তম বাজেট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে পাঁচটি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে ১১টি বাজেট সফলভাবে বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক…
নিজস্ব প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট কোনো স্বল্পমেয়াদি বা জোড়াতালির বাজেট নয়, বরং বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এটি। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাজেটে অন্তর্ভুক্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা প্রদান শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ। তিনি বলেন, এ অর্থ প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রামের মুদি দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকানসহ ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শহর-গ্রামের অর্থনৈতিক বৈষম্য কমাতেও সহায়ক…
নিজস্ব প্রতিনিধি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রস্তাবিত বাজেট মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন গতি আনবে। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এর সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে পৌছাবে। তিনি এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বাজেটের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধিতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মৎস্য ও…
নিজস্ব প্রতিনিধি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা খাতের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে সরকারি অর্থের সর্বোচ্চ সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অপচয় বরদাশত করা হবে না- হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘শিক্ষা বাজেট প্রপারলি ইউটিলাইজ করতে হবে।’ আজ শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় অডিটরিয়ামে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড.…
নিজস্ব প্রতিনিধি, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে, বহু উচ্চে নিয়ে যায়, যা মানুষকে আশাবাদী করে তোলে। শিল্প, সাহিত্য সৃষ্টিশীলতার চর্চা করা, বা যারা এ ধরনের কাজের সাথে জড়িত তারা শুধু মনের খোরাক পান না, নতুন সৃষ্টির আনন্দ, আবিষ্কারের আনন্দ নতুন গতিবিধি চর্চার ফসল পান। সিলেট শিল্পকলা একাডেমির ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫ ও ২০২৪’- প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ শুক্রবার নগরীর শাহী ঈদগাস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানবসম্পদ…
শাহিনুর ইসলাম: ‘মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতিমুক্ত সমাজ চাই’—এই স্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ার চুকনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টায় চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে ‘নিরাপদ খুলনা চাই’-এর চুকনগর আঞ্চলিক শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের চুকনগর আঞ্চলিক শাখার সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মোড়লের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি সরদার বাদশা। প্রধান অতিথির বক্তব্যে সরদার বাদশা বলেন “বর্তমান তরুণ প্রজন্মের ওপর মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব পড়েছে। মাদকের সহজলভ্যতা এবং অনলাইন জুয়ার নেশা যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট…
আসাদুল্লাহ হাদিস , মানুষ মানুষের জন্য—এই চিরন্তন সত্যকেই যেন বাস্তবে রূপ দিল স্টুডেন্ট কমিউনিটি ঢাকাস্থ আঠারবাড়ি। তাদের উদ্যোগে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই মানবিক আয়োজনে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। যেখানে অর্থের অভাবে অনেক মানুষ বছরের পর বছর চিকিৎসকের কাছে যেতে পারেন না, সেখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্প যেন তাদের জন্য হয়ে ওঠে এক টুকরো স্বস্তি ও আশার আলো। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের মুখে ছিল স্বস্তির হাসি, চোখে ছিল…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ মহেশপুর সীমান্তে ২ (দুই) টি বিদেশি পিস্তল, ৪ (চার) টি ম্যাগজিন, ৬ (ছয়) রাউন্ড গুলি এবং ২৪ (চব্বিশ) বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করেছে মহেশপুর -৫৮বিজিবি। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেলেহাটি গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ সামন্তা বিওপির একটি টহলদল দুই চোরাকারবারিকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সীমান্ত পিলার ৫৭/১ থেকে ৩০০ (তিনশত) গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেহাটি গ্রামের একটি পুকুরপাড়ের জঙ্গলে প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে…
আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া-২আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করে বলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলা বানিজ্য করছে। তিনি শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অ’ভি’যো’গ করেন। রুমিন ফারহানা বলেন, “বিএনপি ‘শো-অন অ্যা*রে*স্ট’-এর একটি সংস্কৃতি চালু করেছে। একটি মা*ম*লা*য় জামিন নেওয়ার পরপরই আরেকটি মা*ম*লা দেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মা*ম*লা*র ব্যবসা করছেন। বিষয়টি আমি সংসদেও বলেছি, সরকারকেও বলব।” তিনি আরও বলেন, “আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলব, বিষয়টি আপনি দেখবেন। মনে রাখবেন—‘Nothing goes unnoticed and unpunished’ (কোনো কিছুই নজর এড়ায় না এবং কোনো অপরাধই শা*স্তি ছাড়া থাকে না)। আজ আপনি…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাইবান্ধা জেলা শাখা। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ গাইবান্ধা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বিএনপির স্থানীয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ ইসলাম নিহত হন। এ ঘটনায় আরও একজন কর্মী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম ও মাল্টিপারপাস হলে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম। উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আশু রঞ্জন দাস। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে। অনুষ্ঠানে বক্তব্য দেন নকুল চন্দ্র দাশ, জয়নাল আবেদীন বাচ্চু, বদরুজ্জামান সজল, সৌম্য প্রদীপ ভট্টাচার্য ও ড. রজত কান্তি ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম বলেন, চা-শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে…
নিজস্ব প্রতিনিধি, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ‘শুধু মেগা প্রকল্প বানিয়ে, মানুষকে চমকে দিয়ে উন্নতির একটা ফানুস তৈরি করে সেখান থেকে মেগা লুটের ব্যাপারে এই সরকারের কোনো আগ্রহ নেই। আমাদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেছেন, বিগত সরকারের আমলে গৃহীত অনেক প্রকল্প গলার কাঁটা হয়ে গেছে।’ আজ রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জাতীয় বাজেটের সুফল পেতে অর্থের যোগান অপেক্ষা বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, মেগা প্রকল্পের ব্যাপারে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেখান থেকে বর্তমান সরকার মেগা প্রকল্পের ব্যাপারে বেশ রক্ষণশীল।…
নিজস্ব প্রতিনিধি, বিশ্ব বাজারে সার ও জ্বালানির দামের অস্থিরতা মোকাবিলা, খাদ্য নিরাপত্তা বজায় রাখা এবং দ্রুত পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশকে ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। দু’টি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। আজ বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ও ভুটানের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে খাদ্য, সার ও জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয় সংকুচিত হওয়ায় বাংলাদেশের অর্থনীতি চাপে পড়েছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্ষুদ্র কৃষক এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাংক তাৎক্ষণিক…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপনকালে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গঠিত গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের এ দুই দেশ সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয়…
নিজস্ব প্রতিনিধি, গ্রাম ও শহরের সব বিশেষ শিশুদের সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিশেষ প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, উপজেলা পর্যায়ে বিশেষ শিশুদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তর একটি বড় প্রকল্প প্রস্তুত ও প্রণয়ন করেছে। ৩০ জুনে পাস হতে যাওয়া নতুন জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধিতা নিরূপণ ও হ্রাসের জন্য সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখা হয়েছে। আজ রাজধানীর কড়াইল বস্তিতে ‘সিএসএফ সেন্টার’-এর সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রতিটি শিশুর সম্ভাবনার বিকাশে প্রতিবন্ধিতা নিরূপণ, পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রান্তিক…
নিজস্ব প্রতিনিধি, সরকারি দলের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশের বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি সাহসী ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করেছে। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আজ সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আলোচনায় অংশ নিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে চীন সফরকে উচ্চ পর্যায়ের অত্যন্ত সফল সফর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর…
নিজস্ব প্রতিনিধি, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের মূল লক্ষ্য। আজ সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করা হচ্ছে। নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে সততা, দক্ষতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি দক্ষ ও সৎ প্রশাসন ছাড়া বাজেটের সফল বাস্তবায়ন সম্ভব নয়। বিগত ১৭ বছরে ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে।’ তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। দীর্ঘ প্রস্তুতি, বিভিন্ন অংশীজনের মতামত এবং ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায়…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। তিনি বলেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নেই। এ সফরে যদি ভালো কিছু অর্জিত হয়ে থাকে, তবে সেটি বাংলাদেশের অর্জন। এটি দেশের মানুষের অর্জন। আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলে সংসদ নেতা এসব কথা বলেন। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ…
নিজস্ব প্রতিনিধি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর যে মানদণ্ড স্থাপন করেছে, তা শুধু আগামী বাংলাদেশের রাজনীতিতে নয়, বিশ্বের সঙ্গে সম্পর্ক কেমন হবে-সেটিও নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সূত্র: বাসস স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ (শনিবার) সকালের অধিবেশনের শুরুতে সংসদে প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে র্যাব-৯। শুক্রবার (২৬ জুন) ভোরে উপজেলার কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০৫ পিস শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন—কসবা উপজেলার কায়েমপুর গ্রামের মো. জাহিদ হোসেন (২৬) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামের মঈন সরকার (২৫)। র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে কসবা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে নয়নপুর-কসবা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় একটি নীল-হলুদ রঙের কাভারভ্যান থামানোর সংকেত দিলে র্যাবের…
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের মেঘনা নদীর তীর সংরক্ষণ ও বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দিয়েছে। কমলনগর উপজেলার লুদুয়া বাজার এলাকায় বেড়িবাঁধের সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলে বালু উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয় কিছু সূত্রে অভিযোগ উঠলেও, প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা এবং স্থানীয় অন্য একটি পক্ষ একে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। স্থানীয়দের অভিযোগ ও শঙ্কা স্থানীয় কিছু বাসিন্দার অভিযোগ, লুদুয়া বাজারের দক্ষিণ পাশে বেড়িবাঁধের খুব কাছ থেকে ‘নিশান টেক’ নামের একটি কোম্পানির পক্ষ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বর্ষা মৌসুমে এর ফলে বাঁধের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হতে…
মোঃ হাসান আলী নওগাঁর পত্নীতলা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যানের সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসভায় ১নং পত্নীতলা ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ৪৭নওগাঁ-২ আসনের সাবেক এমপি জনাব মোঃ সামসুজ্জোহা খান এঁর সার্বিক দিকনির্দেশনায় মতবিনিময় এই সভার আয়োজন করেন ১নং পত্নীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আশরাফুল আলম। উপস্থিত মতবিনিময় এ জনসভায় অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত থেকে আগামী ইউপি নির্বাচনে আশরাফুল আলমকে তাঁদের পুনঃসমর্থন ব্যক্ত করেন বিজয়ের প্রত্যাশায়। সম্ভাব্য চেয়ারম্যান এই প্রার্থী তাঁর বক্তৃতায় ইউনিয়নের সার্বিক বিষয় নিয়ে কথা…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের আতাউল্লাপুর শ্মশান ঘাট সংলগ্ন রত্নাই নদীর খননের মাটি কেঁটে নিজ জমিতে দেওয়ার অভিযোগে ভেকুর মালিক আব্দুস সামাদকে ১ লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ এই জরিমানা আদায় করেন। সদর উপজেলার আতাউল্লাপুর শ্বোশান ঘাট সংলগ্ন ইঞ্জিনিয়ার সানাউল্লার ডেইরি খামারে রত্নাই নদীর পাড়ের খননকৃত মাটি কোন অনুমতি ছাড়াই ভড়াট করছিলেন। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ সদর থানার পুলিশসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সরজমিনে এসে তাদেরকে হাতে নাতে মাটি কাঁটা অবস্থায় ধরে ফেলে। এ সময় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেকুর মালিক…
শাহনাজ পারভিন (শানু) যথাযোগ্য মর্যাদা ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মিরপুর প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মো:শিহাব উদ্দিনের জন্মদিন পালন করা হয়েছে।এ জন্মদিন ২৪ তারিখে থাকলেও এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান গতকাল শুক্রবার (২৬ জুন,২০২৬) সন্ধ্যা ৬ ঘটিকায় মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে এই জমকালো জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো:শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন চ্যানেলের অসংখ্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে মিরপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত থেকে সাধারণ সম্পাদক মো:শিহাব উদ্দিন কে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান এমনকি ফুলেল মালা দিয়ে সাধারণ সম্পাদক কে বরণ করেন। তার দীর্ঘায়ু ও…
শাহিনুর ইসলাম , আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তব্য রাখেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সভাপতি মোজাহিদু আহসান বান্না, সহ-সভাপতি আব্দুর সাদ্দাম, সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন, সমন্বয় প্যানেলের সদস্য আল আমিন, আরিফুল ইসলাম, ছেলিম রেজা, মাসুদ আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বক্তারা বলেন, “মাদকমুক্ত কাশিমাড়ী গড়ে তুলতে হলে যুব সমাজকে খেলাধুলা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। মাদক থেকে দূরে…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
