
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ান আনসার সদস্যদের নিয়ে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় গুচ্ছগ্রামে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজাতুল কুবরা ফারিহা দুই মাদক ব্যবসায়ী নারীকে ছয় মাসের জেল ও ৫০০০ টাকা জরিমানা করেন এছাড়াও এক যুবককে মাদক সেবনের দায়ে সাত দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত গাজা সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক হারুনুর রশিদ, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী সহ অন্যান্যরা।

