
মোঃ কবির হোসেন
রাজধানীর আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড এলাকায় কথিত এক মোবাইল চোরকে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে এক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও পরে এক বয়স্ক যাত্রীর পকেট থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করলে তিনি হাতেনাতে ধরে ফেলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ওই বয়স্ক ব্যক্তিকে হুমকি দেওয়া এবং মারধরের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
পরবর্তীতে বয়স্ক ব্যক্তি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।
স্থানীয়দের দাবি, আটক হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে তওবা করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে।
পরে উপস্থিত জনতার সিদ্ধান্তে তাকে তার পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়।
তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

