
দীপক শর্মা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করে জরিমানা করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।
অভিযানে সুবাস রায় ও রবীন্দ্রনাথ রায় নামে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আদালত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তায় অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে চিকিৎসা নেওয়ার আগে চিকিৎসকের বৈধ পরিচয় যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

