
মাসুম বিল্লাহ,
আজ বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) থেকে সারা দেশের ন্যায় খুলনায়ও শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এই বিশেষ মুহূর্তে পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন খুলনা সিটি কলেজের সাবেক ভিপি, খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ ভিপি।
এক শুভেচ্ছা বার্তায় আসাদুজ্জামান মুরাদ বলেন, “এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমি সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করছি। আশা করি, শিক্ষার্থীরা ভীতিহীন চিত্তে এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের মেধা ও পরিশ্রমই দেশের আগামী দিনের সমৃদ্ধি নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেন কোনো প্রকার গুজবে কান না দিয়ে শান্তভাবে পরীক্ষায় মনোযোগ দেয়। কঠোর পরিশ্রম ও সততার সাথে অর্জিত শিক্ষা যেন তাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে।” একই সঙ্গে তিনি অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার্থীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, এবার সারা দেশে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে। দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশ্নফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

