
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের লাহিড়ীতে আনাস গাড়ীর চালক ও হেলপার এই তরুণীকে এনে খাওয়া-দাওয়া করার পর স্থানীয়দের পরামর্শে বালিয়াডাঙ্গী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে। পুলিশের হেফাজতেই থাকবেন এই তরুনী।
পুলিশ জানিয়েছে, তরুনীর দেওয়ার বর্ণনা মিলছে না। ধারণা করা হচ্ছে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছে ওই তরুণীকে।
মেয়েটির বাড়ী প্রাথমিক ভাবে সুনামগঞ্জ জেলায় বলে ধারনা করা হচ্ছে। ছবি দেখে চিনতে পারলে বালিয়াডাঙ্গী থানায় অবগত করার জন্য অনুরোধ করা হলো।

