
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর প্রতিনিধি: শেরপুরে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার বিকালে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন শেরপুর জেলা শাখার আয়োজনে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মতিউর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রেীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী এহতেশামুল হক পাঠান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোমেনশাহী বিভাগের কেন্দ্রেীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী (এল এল বি), বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর ১ আসনের জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, শ্রীবরদী ঝিনাইগাতী -৩ আসনের ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থী মুফতি আবু তালেব মুহাঃ সাইফুদ্দিন, নকলা নালিতাবাড়ী ২ আসনের ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস, বাংলাদেশ ইসলামী আন্দোলন শেরপুর জেলার সেক্রেটারি মুফতী ফখরুদ্দীন রাজী সহ আরো অনেকে।

