Author: G S Joy

নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় বাসের ধাক্কায় তানজীলা আক্তার লিজা (২৫) নামে এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজীলা আক্তার লিজা পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে নানার বাড়ির দাওয়াতে অংশ নিতে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে বিরামপুর উপজেলার বেপারীটলা গ্রামে যাচ্ছিলেন তানজীলা ও তার বাবা। পথে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর এলাকায় মোটরসাইকেল থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকাকালে নবাবগঞ্জ থেকে আফতাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জানাযায় লাখো মানুষের উপস্থিতি থাকলেও মাজহারুল ইসলাম সুজনের বক্তব্যের সময় জানাযা প্রাঙ্গনে ছিল পিনপতন নীরবতা। যেন কেউ নেই। সবাই স্তব্ধ হয়ে তার বক্তৃতা শুনছিল। তার সাথেই কাঁদছিল। বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাংসদ ছিলেন। করোনায় আক্রান্ত হয়েছিলেন ২০২০ সালে। এরপর থেকে নানা শারিরীক জটিলতা। তাই সর্বশেষ নির্বাচনে ছেলে সুজন নির্বাচন করেন এবং নির্বাচিত হন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাবা-ছেলে দুজনকেই গ্রেপ্তার করে অন্তর্বর্তীকালীন সরকার। মারাত্মক অসুস্থতা সত্ত্বেও চলাফেরায় অক্ষম থাকা সত্ত্বেও জামিন দেওয়া হয়নি বাবাকে। কিছুদিন আগে মুক্তি পান তিনি। তবে শুধু কারাগার থেকে নয়, দুনিয়া থেকেও মুক্তি পেয়েছেন তিনি। বাবাকে খুবই…

বিস্তারিত পড়ুন

 মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল-কুলাউড়া উপজেলা প্রতিনিধি: ফেসবুকের একটি পোস্ট যেন হয়ে উঠল অলৌকিক সেতুবন্ধন। দীর্ঘ ৫৪ বছর পর নিজের শিকড়ের সন্ধান পেয়েছেন পাকিস্তানি তরুণ সিদ্দিক খান (২৮)। বর্তমানে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিজ পূর্বপুরুষের ভিটায় স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন। জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে সিদ্দিক খানের বাবা আলফু মিয়া (তখন বয়স ১৪) পরিবারের কাউকে কিছু না জানিয়ে এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে পাকিস্তানে চলে যান। এরপর পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পাকিস্তানেই বেড়ে ওঠেন আলফু মিয়া এবং পরবর্তীতে কসর পারভিন নামে এক নারীকে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। দীর্ঘদিন পর ২০০০ সালে স্ত্রীর অনুরোধে দুই…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা ঈদের আনন্দ তখনও পুরোপুরি ফুরিয়ে যায়নি। গ্রামের বাতাসে তখনও লেগে আছে উৎসবের রেশ। আর সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম পাটোয়ারীপাড়া কৃষি কলেজ মাঠে বসেছিল এক ব্যতিক্রমী মিলনমেলা। সকাল থেকে রাত পর্যন্ত হাসি, উল্লাস, খেলাধুলা, করতালি আর মানুষের ঢলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শনিবার (৩০ মে) মনিরাম শান্তিরক্ষা যুব এন্ড ক্রীড়া উন্নয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী, আজীবন সদস্য সম্মাননা, গুণীজন সংবর্ধনা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ ও প্রবীণরা। সকাল গড়ানোর আগেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-যশোর : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চামড়া সংরক্ষণ, বাজারজাতকরণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে যশোরে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (৩০ মে) রাজারহাট চামড়ার হাট ও যশোর বাস টার্মিনালে এসব অভিযান পরিচালিত হয়। জানা যায়, রাজারহাটে অবস্থিত চামড়ার হাটে চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণের পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে মনিটরিং অভিযান চালানো হয়। এ সময় হাটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করা হয় এবং অবৈধভাবে চামড়া মজুদ ও চোরাচালান রোধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, বিসিকের উপমহাব্যবস্থাপক, হাটের ইজারাদার এবং চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি। পরে যশোর বাস…

বিস্তারিত পড়ুন

মোঃ রফিকুল ইসলাম মৃধা-(স্টাফ রিপোর্টার) কলাপাড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম (১৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে মাছুয়াখালী গ্রামের কিশোর গ্যাং সদস্য রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) তাজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত তাজুল ইসলামকে উদ্ধার…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও মা ছাগল কে চুরি করে জবাই। চুরি করা ছাগলের মাংস বিক্রি হয় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হোটেলে বলে জানালেন চক্রটি। মা ছাগেল পাশে তার চামরা দেখে ঘুরছে দুধের ছাগল ছানা। মাদকসেবিদের কেন্দ্র করে গড়ে উঠেছে এলাকাভিত্তিক সংঘবদ্ধ গোপনচক্র। মাদকের টাকা জোগাড় করতে এমন কর্মকাণ্ড করে আসছে এরা। এমনই চক্রের ২ সদস্যকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের ভ্রাম্যমান আদালত। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির গৃহীত ১০ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে আজ শনিবার নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের যেকোনো সংকটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছেন। জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের পর দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। সংবাদপত্রকে পূর্ণ স্বাধীনতা…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে। গাজীপুর কালিয়াকৈর উপজেলায় ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। আলোচনা সভা, কুরআনখানি, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণে মুখর ছিল উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড। কালিয়াকৈর উপজেলার বিএনপি ও অঙ্গ,সহযোগী সংগঠনের আয়োজনে ৩০ মে ২০২৬, শনিবার সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলা দলীয় কার্যালয়ে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শনিবার সকাল থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। আলোচনা সভায় শহীদ জিয়াউর রহমানের…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে প্রতিবাদ এবং এস আলমের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে আলহাজ্ব খবির উদ্দিন সুপার মাকেটের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে একদল স্বার্থন্বেষী মহল দেশের স্বনামধন্য ইসলামী ব্যাংকিং খাতকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তারা বিতর্কিত ব্যবসায়ী এস আলমকে ইসলামী ব্যাংকে দেখতে চান না। এস আলকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার এবং বিদেশ পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। ফ্যাসিস্ট সরকারের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং চরযশোরদী ইউনিয়ন, তালমা ইউনিয়ন পৃথকভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ফেনীতে নানা আয়োজনে পালিত হয়েছে। বিকেলে শহরের বড় জামে মসজিদ প্রাঙ্গণে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক,…

বিস্তারিত পড়ুন

মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার) কলাপাড়ায় তানজিলা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তানজিলা উপজেলার লালুয়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের সাগর পাহলানের স্ত্রী। তিনি একই উপজেলার তুলাতলী গ্রামের সবুজ হাওলাদারের মেয়ে। তাদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। নিহতের চাচাতো বোন শিউলি বেগম জানান, পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাইরে ছিলেন। এ সময় খবর পান যে তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে তিনি এ ঘটনায় সন্দেহ প্রকাশ করে বলেন, এটি…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোরের চৌগাছায় ছিনতাই করা একটি মোটরসাইকেলসহ ভাঁদড়া গ্রামের সেই সেলিম রেজাকে (৪৫) আটক করেছেন পুলিশ। আটক সেলিম রেজা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের শামছুর রহমানের ছেলে। ৩০ মে দুপুরে তাকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ছোট আন্দুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা ০১টি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার (PULSAR) মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় তাঁর মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া-মোনাজাত কর্মসূচি পালন করেছে শহীদ জিয়া স্মৃতি সংসদ। শনিবার সকালে সংগঠনের সভাপতি রেজাউল করিম দীপুর নেতৃত্বে রাজধানীতে অবস্থিত শহীদ জিয়ার মাজারে সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ফাতেহা পাঠ, কোরআন তেলাওয়াত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিক, মানবিক ও মূল্যবোধের বিকাশের দিকেও নজর দিতে হবে। তিনি বলেন, শিক্ষকরা যদি শ্রেণিকক্ষে নিজেদের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীর প্রতি যত্নশীল হন এবং তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পালন করেন, তবে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হবে না। আজ শনিবার চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার মান ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : লেখাপড়া শিখে দেশের সেবা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দেশের অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের অনেকেই উচ্চশিক্ষিত হলেও সাধারণ কৃষক ও খেটে খাওয়া মানুষ সততা ও নৈতিকতার উদাহরণ। আজ শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিসিএস ক্যাডার ফোরাম, শৈলকুপা এ অনুষ্ঠানের আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশকে লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন, কানাডায় বেগমপাড়া করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়েছেন, তাদের অধিকাংশই উচ্চশিক্ষিত। তারা লেখাপড়া শিখেছেন, কিন্তু দুর্নীতির পথ বেছে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরস্থ’ তাঁর প্রথম সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ঢল নামে। এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সমাধিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। চট্টগ্রাম মহানগর ও…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছেই দেশ ও দেশের স্বাধীনতা নিরাপদ থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সশস্ত্র লড়াইয়ে অংশ নিয়েছেন এবং স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তাঁর নেতৃত্বে দেশের অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, ১৯৮০ সালের ৩০ মে তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাঁর দেশ গঠনের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে বেগম খালেদা জিয়া এগিয়ে আসেন এবং দেশ গড়ার কাজে অংশ নেন। তিনি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন। বর্তমান সরকারও তাঁর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলার ঝলম স্কুল অ্যান্ড কলেজ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা-মাতার পথ অনুসরণ করে দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ শনিবার সন্ধ্যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পিতা-মাতা যেভাবে জনবান্ধব, গণবান্ধব ও দেশপ্রেমিক ছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই ধারাবাহিকতায় দেশ পরিচালনা করছেন। একই পরিবারের মধ্যে মা খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী, বাবা জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি এবং বর্তমানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন। একই পরিবার থেকে আমরা তিনজন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ অঞ্চলে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুতই একটি পর্যটন সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হবে। আজ শনিবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়ীকে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জৈন্তাপুর পৌরসভার কার্যক্রম বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি তার প্রচেষ্টার কথাও তুলে ধরেন। তিনি আরও বলেন, এলাকার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মমুখী করতে কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা হবে। পাশাপাশি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম। চোখেও দেখতে পান না। তবে দীর্ঘদিনের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এক নজর দেখার, তাঁর সঙ্গে কথা বলার। কিন্তু তিনি যে দৃষ্টিহীন। এরপরও আজ নূরজাহান বেগমের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তাঁর উপস্থিতি। কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এসব কথা জানান। তিনি জানান, স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোরের চৌগাছা উপজেলার ২ নং পাশাপোল ইউনিয়নের ২ নং ওয়ার্ড পলুয়া গ্রামে ঈদ শুভেচ্ছা সম্বলিত একটি পোস্টার বিকৃত করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল কাদেরের ঈদ শুভেচ্ছা সম্বলিত একটি পোস্টারে দুর্বৃত্তরা গোবর ও মোবিল লাগিয়ে বিকৃত করে। পোস্টারটিতে ধর্মীয় শুভেচ্ছাবার্তা ও ঈদ মোবারকের বার্তা ছিল বলে জানা যায়। ঘটনার পর এলাকাজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় অনেকেই এমন কর্মকাণ্ডকে রাজনৈতিক অসহিষ্ণুতা ও শিষ্টাচারবহির্ভূত আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন। এলাকাবাসীর ভাষ্য, রাজনৈতিক…

বিস্তারিত পড়ুন

সুমন খান : বরিশালের বানারীপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা ও জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া-মোনাজাত কর্মসূচি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে অনুষ্ঠিত এ আয়োজন পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।শনিবার (৩০ মে) বিকেলে বানারীপাড়া উপজেলা অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এনসিপির নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বানারীপাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিবের সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০-০৫-২০২৬ইং বাদ মাগরিব কুলাউড়া পৌরসভা হলরুমে এ কর্মসূচি আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এর সঞ্চালনায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন— বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান অপরিচ্ছন্ন ঢাকার ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল নগরীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখেছি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে। অনেক এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে। তবে এখনও বেশ কিছু এলাকায় কাজ বাকি আছে। আপনারা (নগরবাসী) নিজ নিজ অবস্থান থেকে এই শহরটিকে পরিষ্কার রাখুন। প্রধানমন্ত্রী বলেন, ‘টিভির পর্দায় যখন বিশে^র অন্যান্য দেশের সুন্দর ও পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখেন, তখন একবারও মনে হয়না, আমাদের রাস্তাঘাট এত নোংরা কেনো? আমার কিন্তু হিংসা হয় যে বাইরের দেশের রাস্তাঘাট এত পরিষ্কার; দেশেরগুলো কেন নয়?  বিদেশে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যেমন পরিষ্কার করে, তেমনি সেদেশের…

বিস্তারিত পড়ুন

মনজুর আহমেদ-চিপ ক্রাইম রিপোর্টার : মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সেলিমুজ্জামান খান এর উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায় মিরপুর ১ নাম্বার ব্লক সি বাড়ি নং ১ ও ৩ রোড নং ৯ এর বাসিন্দা পাত্র এলাকার ত্রাস জিতু মিতু ও ফরহাদ । গত ২৯/৫/২৬ তারিখ বিকাল ৫:৫৮ মিনিট এর সময় সেলিমুজ্জামান এর পার্শ্ববর্তী বিল্ডিং এর বাসিন্দা জিতু,মিতু,ফরহাদ গং কোরবানির বর্জ্য অপসারণ কে কেন্দ্র করে সেলিমুজ্জামান এর বাসার সামনে রাস্তায় রেখে দিলে সেলিমুজ্জামান পানি দিয়ে পরিষ্কার করতে বললে উপরোক্ত তিনজন সহ সেলিমুজ্জামান কে অকথ্য ভাষায় গালিগালাজ করে কিল,খুশি, চড় থাপ্পর,লাথি মারতে থাকে। এ সময় সেলিমুজ্জামান প্রাণের ভয়ে গেটের ভিতরে আশ্রয় নিলে জিতু বেলচা…

বিস্তারিত পড়ুন

​ মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী। নানা অব্যবস্থাপনা, অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের অভাবে ২৫০ শয্যার এই হাসপাতালটি এখন নিজেই অসুস্থ হয়ে পড়েছে। সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ এখানে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। ​সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ অত্যন্ত নোংরা। দুর্গন্ধে সাধারণ মানুষের জন্য সেখানে দাঁড়ানোই দায়। শয্যা সংকটের কারণে রোগীদের ঠাঁই হচ্ছে হাসপাতালের মেঝেতে। অথচ হাসপাতালের নতুন বহুতল ভবনটি তৈরি থাকলেও সেটি এখনও পূর্ণাঙ্গভাবে চালু করা হয়নি। এটি চালু হলে শয্যা সংকট অনেকটাই নিরসন হতো বলে ভুক্তভোগীদের ধারণা।…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাবিরা নাজমুল, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদউন নবি মুরাদ, কাজী আবদুস সাত্তারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা তা যাচাইয়ের জন্য পরিদর্শনে আসবেন বিশেষজ্ঞ দল। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সর্বশেষ অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা বৈঠকে আজ এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ দুপুর ১২টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় তদন্ত কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি, এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন কমিটির সদস্যরা। এ সময় বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে তদন্ত কমিটির কার্যকাল আরও ১৫ কার্যদিবস বাড়ানোর…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) শনিবার (৩০ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত চো”রাচালানবিরো”ধী অ”ভিযানে ৩৭ বোতল বিদেশি ম”দ, ১৮টি বিভিন্ন প্রকার চকলেট এবং ৫০টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আ”টক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মা”লামালের আনুমানিক বাজারমূল্য ৮৬ হাজার ৯৪০ টাকা।

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোরের চৌগাছা উপজেলায় প্রিমিয়ার লিগের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে ( শনিবার) দুপুরে চৌগাছা সরকারি কলেজ মাঠে এ প্রিমিয়ার লিগের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার লিগের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন যশোর -২(চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, চৌগাছা উপজেলা জামায়াতেব সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, ডাকসুর নির্বাচিত ক্রীড়া সম্পাদক মো : আরমান হোসেন। এ ছাড়া প্রিমিয়ার লিগের সমাপনী অধিবেশনে সিপিএলের আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলার লালপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়েছে। আজ উপজেলার মোহরকয়া বটতলা গ্রামে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান। ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর আয়োজনে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের মুখপাত্র ডা. তৈমুর রহমান। দিনব্যাপী পরিচালিত ক্যাম্পে প্রায় ৮০০ রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান এবং ব্যবস্থাপত্র প্রদান করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (অবস অ্যান্ড গাইনি) ডা. রেজওয়ানা শারমিন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আনিসুর রহমান, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাড় জোড় বিশেষজ্ঞ ডা. শরিফুল…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় আজ আলোচনা সভা ও দোয়া-মাহফিল সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থানীয় এম সাইফুর রহমান টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্বাছ উদ্দিন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : নীলফামারী জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ শনিবার বাদ আসর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মহাফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাঝেখন নীলফামারী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল পারভেজ, যুগ্ম-আহ্বায়ক মো. মোস্তফা হক প্রধান ও সদস্য সচিব এইচএম সইফুল্লাহ রুবেল প্রমুখ। এ কর্মসূচিতে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জ জেলায় আজ যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল থেকে জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও শহরের জামতলা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারা বাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রমুখ। এ সময় জেলা বিএনপি’র সদস্য অ্যাড. আবদুল হক, পিপি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদির আহমদ, আতম…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : নরসিংদী জেলার শিবপুর উপজেলায় আজ প্রাইভেটকার ও বিভাটেকের (ব্যাটারি চালিত অটোরিকশা) মধ্যে সংঘর্ষে জুনায়েদ শেখ ও রুবেল শেখ নামের দু’জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবপুর উপজেলায় ইটাখোলা-মনোহরদী সড়কের আশ্রাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জুনায়েদ শেখ (১৩) জেলার শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে। অন্যদিকে, নিহত মো. রুবেল শেখ (১৯) একই উপজেলার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভিবাটেকের (ব্যাটারি চালিত অটোরিকশা) সংঘর্ষ…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-​ব্রাহ্মণবাড়িয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নবীনগর ডিগ্রি মহিলা কলেজ অডিটরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। ​আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, শহীদ জিয়ার আদর্শ ও জাতীয়তাবাদী চেতনাকে বুকে ধারণ করে দেশের সাধারণ মানুষের কল্যাণে দলের সকল স্তরের…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ বাবুল হোসেন-মুকসুদপুর, গোপালগঞ্জ : পদত্যাগ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ১৪নং উজানী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এ এস. এম. আজিজুর রহমান দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন। শনিবার (৩০ মে ২০২৬) ১৪ নং উজানী ইউনিয়নের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে এস. এম. আজিজুর রহমান, পিতা মৃত আতিউর রহমান, গ্রাম উজানী, জানান যে তিনি ৩০ মে ২০২৬ তারিখ থেকে আওয়ামী লীগের সকল প্রকার সাংগঠনিক ও দলীয় পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। তিনি তার বক্তব্যে বলেন, “আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি দেশ ও জাতির কল্যাণে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার কথা স্মরণ করেছে ভারত। একই সঙ্গে ১৯৭১ সালের মার্চে দেওয়া তাঁর ঐতিহাসিক বেতার ভাষণের কথা উল্লেখ করে, তাঁকে বাংলাদেশের অন্যতম সাহসী সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভারত বলেছে, তাঁর সেই আহ্বান, প্রতিরোধ আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল এবং স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আজ ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বার্তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। বিশেষভাবে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মার্চে দেওয়া তাঁর বিখ্যাত রেডিও ভাষণের গুরুত্বে কথাও। বার্তায় আরও বলা হয়, বাংলাদেশের মানুষ আজ তাদের জাতির অন্যতম সাহসী সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। সাখাওয়াত হোসেন বলেন, ‘হাসপাতালের নীচের ফ্লোরে বেকারির সন্ধান পাওয়া গেছে। দুই ইলেকট্রিক ওভেন দিয়ে চলে। ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে। শক্তভাবে দেখা হবে বিষয়টা।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাজার হাজার মেডিকেল শিক্ষার্থীদের জন্য এই বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে, গত বুধবার (২৭ মে) ভোরে এ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। আগামীকাল বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আজ শনিবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’। তারেক রহমান বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ ২০০৩ সালে এফসিটিসি-তে স্বাক্ষর, ২০০৪ সালে অনুসমর্থন এবং ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। এর ধারাবাহিকতায় তামাক নিয়ন্ত্রণ আইনকে আরো শক্তিশালী করতে সংশোধন আনা হয়েছে।’ তিনি বলেন, ‘তামাকে বিদ্যমান নিকোটিন মারাত্মক আসক্তি সৃষ্টি করে। বিড়ি, সিগারেট, ই-সিগারেট, জর্দা, গুলসহ যেকোনো তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগ,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তামাকের বিরুদ্ধে জনগণকে বিশেষ করে তরুণদের সচেতন করতে প্রশাসন, নাগরিক সমাজ, সংশ্লিষ্ট সংগঠন ও সর্বোপরি গণমাধ্যমগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আগামীকাল ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষ্যে আজ শনিবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’। মো. সাহাবুদ্দিন বলেন, ‘তামাক চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। তামাক পণ্যের ব্যবহার ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল ও প্রাণঘাতী রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।’ তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ২ লাখ মানুষ মৃত্যুবরণ…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা) পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান মাস্টারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত আসামিরা এখনও প্রকাশ্যে গ্রেপ্তার না হওয়ায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত আব্দুল আজিজ এর ছেলে আব্দুর রহমান পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, হামলার ঘটনার পর থেকেই আসামিরা পরিকল্পিতভাবে আত্মগোপনে চলে যায়। নিজেদের বাড়ির গৃহপালিত গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সম্পদ বিক্রি করে তারা গোপনে অবস্থান করছে। একাধিক সূত্র জানিয়েছে, তারা দেশত্যাগের চেষ্টা করছে বলেও সন্দেহ করা হচ্ছে। এলাকাবাসীর ভাষ্যমতে, ঘটনার পর থেকে আসামিদের বাড়িতে স্বাভাবিক পরিবেশ নেই।…

বিস্তারিত পড়ুন

আফজাল মিয়া সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্তমানবতার সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে-র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও পূর্ব চান্দশির কাপন যাহারগাঁও সত্তিশ উত্তর দক্ষিণ নোয়াগাও দূর্যা কাফন এলাকার প্রায় ৭০০টি অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। ​কুরবানীর মাংস বিতরণে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, ট্রাস্টি মুজিব আহমদ মনির, ফারুক মিয়া সাদেক মিয়া, ট্রাস্টি সুফি মিয়া, সায়েফ আহমেদ শায়েখ, শামসুল ইসলাম মমিন। স্বেচ্ছাসেবক শাহিন মিয়া, ইমরান আমিন, রুমান আমিন, জাকির অাহমদ, এমদাদ আহমেদ, সুজন ইফতেখার, জাবেদ, নাঈম, কাউসার, আনজুর খান…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেওয়া হবে প্রতিবেদন। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো নেওয়া যায়নি। তাই আজ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে একটি পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করা হবে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সরদার সাখাওয়াত হোসেন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। আপনারা যারা দীর্ঘদিন দলের সঙ্গে আছেন তারা জানেন, প্রতিবছরই এই দিনটিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিভিন্ন স্থানে যেসব মানুষ অসহায় অবস্থায় এবং অসুবিধায় আছেন যতটুকু সম্ভব তাদের সহায়তা করার চেষ্টা করেছি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়; সম্ভব হলে ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটাই শহীদ জিয়ার শিক্ষা। ’ আজ (শনিবার) বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বরগুনা জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ৭ টায় বিএনপি’র বরগুনা জেলা শাখার উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শনিবার সকাল ১০ টায় কালো ব্যাজ ধারন, বাদ জোহর জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মোনাজাত শেষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : নেত্রকোণা জেলায় আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার দুপুরে জেলা শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে নেত্রকোণা জেলা বিএনপি উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেত্রকোণা-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া ও আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালি। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা…

বিস্তারিত পড়ুন

নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দলটি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। শনিবার (৩০ মে) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, আদর্শিক রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের কল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় আজ দোয়া-মাহফিল, আলোচনাসভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আজ শনিবার দুপুর ১টায় শহরের খুলনা রোড মোড় সংলগ্ন শহীদ আসিফ চত্বরে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনাসভা শেষে সেখানে সহস্রাধিক দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম-আহ্বায়ক, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ জেলায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দলীয় নেতাকর্মীরা তাঁর স্মরণে কালো পতাকা উত্তোলন করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোর শহরের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় জমি বিরোধ মীমাংসার নামে চার লাখ টাকা গ্রহণ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোছা. রুবি (৪৫) নামে এক নারী। অভিযোগ সূত্রে জানা যায়,খোলাডাঙ্গা মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ অবস্থায় খোলাডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু ওরফে রড বাচ্চুসহ কয়েকজন নিজেদের সমঝোতাকারী হিসেবে পরিচয় দিয়ে বিরোধ নিষ্পত্তি এবং জমির দখল বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন। অভিযোগকারী রুবির দাবি,অভিযুক্তদের কথায় বিশ্বাস করে প্রায় আট মাস আগে তিনি নগদ চার লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে গত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ভোলা জেলায় সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী আজ পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা বিএনপি’র পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারন করে শোক র‌্যালী বের করেন। র‌্যালীটি বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,দলের জেলা আহ্বায়ক ও ভোলা জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-জেলা কমিটির সদস্য সচিব…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : শেরপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ জেলায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আজ কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে নেতা কর্মীরা শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা যুবদলের সাবেক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে বাগেরহাটে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ দিনব্যাপী ব্যাপক কর্মসূচির আয়োজন করে। সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করে শহীদ রাষ্ট্রপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ১১টায় বাগেরহাটের শালতলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও মরহুম মো. দবিরুল ইসলামের জানাজায় অংশগ্রহণের জন্য তার ছেলে এবং একই আসনের সাবেক সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজনকে শনিবার (৩০ মে) কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষের অনুমোদনের পর দিনাজপুর কারাগার থেকে তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ডাঙ্গী বাজার এলাকায় পৌঁছান। সেখানে তিনি বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। পরিবারের সদস্যরা জানান, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। দীর্ঘ সময় পর এলাকায় তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। প্রবীণ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নেতা আছেন, যাঁদের প্রভাব তাঁদের জীবদ্দশার গণ্ডি অতিক্রম করে প্রজন্মের পর প্রজন্ম ধরে আলোচিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বিরল ব্যক্তিত্বদের একজন। তাঁর শাহাদাতের চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্রচিন্তা, উন্নয়ন ভাবনা এবং জাতীয় পরিচয়বিষয়ক আলোচনায় তাঁর নাম আজও সমানভাবে উচ্চারিত হয়। প্রশ্ন হচ্ছে, কেন? কী কারণে একজন নেতা মৃত্যুর এত বছর পরও প্রাসঙ্গিক থাকেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে বাংলাদেশের রাষ্ট্রগঠনের এক সংকটময় সময়ে। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক দুর্বলতার মধ্যে পথ খুঁজছিল। এমন বাস্তবতায় জিয়াউর রহমানের আবির্ভাব…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল চারটার দিকে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ঈদের ছুটিতে মাদক পাচারের সময় ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৩০ মে) পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে মুজাফফরাবাদ কলেজের বিপরীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. জানে আলম (২৬) ও তার স্ত্রী সুফাইরা বেগম (২৪)। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা পুরাতন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী ‘ঈগল ওয়ান’ নামের একটি যাত্রীবাহী বাসে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন কাজীর দেউরী মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন-চট্টগ্রাম এর উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা আজ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : নড়াইল জেলায় আজ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়সহ জেলা ও উপজেলার সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও সদর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ৮ টায় স্থানীয় সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।  এর আগে সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনসমুহের নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন। বেলা সাড়ে ১১ টায় সাহিত্য পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও  তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। দিবসটি উপলক্ষে বিএনপি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তাঁর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে সদর রোডস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন, সাবেক পৌর মেয়র আহমেদ পিনুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে কেবল একজন সেনাপ্রধান বা রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন ‘জন্মগত নেতা’। সততা, দেশপ্রেম, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দুর্গাপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সামরিক জীবন থেকেই জিয়াউর রহমান অসাধারণ নেতৃত্বগুণ, সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে মাত্র ২০ থেকে ২২ বছর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংকট নিরসনে সোলার প্যানেল স্থাপন করা হবে। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সুবিধার্থে সোলার প্যানেল স্থাপনের আগ পর্যন্ত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটরের বিল ব্যক্তিগতভাবে পরিশোধ করা হবে। শুক্রবার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। মন্ত্রী বলেন, হাসপাতালে কোনো অনিয়ম সহ্য করা হবে না। জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশের অন্যতম মডেল হাসপাতাল-এ পরিণত করা হবে বলেও তিনি মন্তব্য করেন। ফকির মাহবুব আনাম আরো বলেন, সরকার জনগণের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী জেলা জুড়ে দুস্থদের মধ্যে খাবার বিতরণ, বিএনপির জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন আরোহী আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল। পথে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এলেঙ্গা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ ও বি গ্রেডের হয়ে থাকে। তবে চামড়ার দাম দেশের চাহিদার উপর নির্ভর করে না, বরং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল। আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ  বলেন, বিশ্ব অর্থনীতি বর্তমানে কিছুটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিশ্বব্যাপী অনেকেই চামড়াজাত পণ্যের পরিবর্তে সিনথেটিক পণ্যের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে অনন্য ভূমিকা পালন করে গেছেন। আজ রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে তাঁর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মূল আকাক্সক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। মন্ত্রী বলেন, ‘আজকের দিনটি বিএনপি এবং এদেশের সমগ্র গণমানুষের জন্য অত্যন্ত দুঃখভারাক্রান্ত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রতিটি ক্রান্তিকালে জাতির জন্য মুক্তির দিশারি, আলোকবর্তিকা ও বাতিঘর হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনর্গঠন এবং স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়নের মাধ্যমে তিনি বাংলাদেশের জন্য একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করে গেছেন। আজ শনিবার হাইকোর্টের সামনে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ১৯৭১ সালে যখন দেশের মানুষ স্বাধীনতার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর জিয়া উদ্যান পরিণত হয় শ্রদ্ধা, স্মৃতি, আবেগ ও ভালোবাসার এক অনন্য মিলনমেলায়। সকালের প্রথম আলো ফোটার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ। কারও হাতে ছিল ফুল, কারও হাতে দলীয় পতাকা, আবার কেউ এসেছেন শুধুই প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো এলাকা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, নতুন প্রজন্মকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও সততা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে এবং এ লক্ষে তাঁকে নিয়ে রচিত বইগুলো তরুণদের পড়ার সুযোগ করে দিতে হবে। আজ শনিবার যশোর শহরের লালদীঘি পাড়স্থ দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে মিশে আছেন। তাঁর দেশপ্রেম ও সততার কথা শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ জানে। আর…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-​ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচার টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ​নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু ওই যুবক ইয়াবা না কিনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। এই ঘটনা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) গত দুইদিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে। ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান  এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পবিত্র ঈদুল আজহার দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। ঈদের পরের দিন (২৯ মে) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে। অর্থাৎ, গত দুইদিনে মোট ২৩ হাজার ৭৯১ টন বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। সূত্র : বাসস…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ছয় কর্মকর্তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতায় কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন- তারা যেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : (শুক্রবার) তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালন শেষে এবার দেশে ফেরার পালা। আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২ টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিবে প্রথম ফিরতি ফ্লাইট। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে হাজিদের দেশে ফেরার এই যাত্রা। প্রথমদিনে ১৩ টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজি। গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছে গত ২১…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং উন্নয়নের পথে জাতিকে অনুপ্রাণিত করে। তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ (শনিবার) নান্দাইল উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তেমনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-​ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমঘটিত বিরোধের জেরে আমেনা খাতুন (৩১) নামে এক বিধবা ও পাঁচ সন্তানের জননী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৯ মে) দুপুর দুইটার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে প্রেমিকের বাড়িতে এ ঘটনা ঘটে। ​অসুস্থ আমেনা খাতুন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই গ্রামের মৃত শাহাবুদ্দিনের স্ত্রী এবং চার ছেলে ও এক মেয়ের জননী। প্রায় চার বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়। তার বাবার নাম মো. খালেক। ​হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ধরমন্ডল চকবাজারের কাপড় ব্যবসায়ী মো. জালালের (২০) সঙ্গে দীর্ঘ চার বছর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ দিনব্যাপী এ কর্মসূচি চলবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের বাকি সময়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আরও ১৬টি স্থানে অনুরূপ…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌর রুকন ও অফিস সহকারী সামিউল ইসলাম( ৩০) আর নেই( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ৩০ মে শনিবার ভোর ৪:০০ টায় রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউতে অসুস্থ জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউ এর দায়িত্ব প্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স ফাতেমা আকতার প্রীতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বর ও শ্বাস প্রশ্বাসে গুরুতর অসুস্থ ছামিউল আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে মারা যান। মরহুমের জানাযার নামাজ বাদ যোহর তার নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করা হয়েছে। মরহুম ছামিউল পলাশবাড়ী পৌর শহরের সিধন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন তাঁর সঙ্গে ছিলেন। এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মীর আবদুস সালাম, মাসুম আহমেদ তালুকদার, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশীদ হাবিব, আমিনুর হক, এসএম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু, শিরিন সুলতানা, সুলতানা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির আগে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো। একই সঙ্গে তিনি আমাদের দীক্ষা দিয়ে গেছেন কীভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং দেশকে গঠন করতে হয়।’ তিনি বলেন, ‘সেই আদর্শের অংশ হিসেবেই আমরা আজ দুস্থ মানুষের পাশে সহযোগিতার…

বিস্তারিত পড়ুন

এস এম দৌলত-বগুড়া ধর্ম যার যার,রাষ্ট্র সবার,ধর্মীয় নয়,ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এউপলক্ষে শনিবার (৩০শে মে) সকাল ১০টায় বগুড়া শহরের টেম্পল রোডের সনাতন মন্দিরে জেলা ঐক্য পরিষদের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে গীতা,ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়।ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি এন সি বাড়ই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব পরিমল চন্দ্র দাস।অনুষ্ঠানে তিনি উপস্থিত হলে তাকে উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা জানান ঐক্য পরিষদের জেলা সভাপতি এন…

বিস্তারিত পড়ুন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম মঞ্জু এমপি । ৩০ মে শনিবার সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আজকের এই দিনে তাঁর সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী বৃক্ষরোপণ সহ বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য…

বিস্তারিত পড়ুন

এস এম দৌলত-বগুড়া : বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও গরীব ও দুস্থদের কোরবানির মাংস বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার (৩০ মে) সকাল থেকে দিনব্যাপী জেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ৮টায় নবাববাড়ী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমীতকরণ করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। সকাল ১০টায় মহানগরের দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। জেলা বিএনপির…

বিস্তারিত পড়ুন

কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর): থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী মাতাব্বর হাট বেড়িবাঁধ এলাকায় একের পর এক চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। নদী ভাঙন কবলিত এ অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ ও পর্যটনবান্ধব পরিবেশ তৈরির পর থেকেই সেখানে দর্শনার্থীদের আনাগোনা বাড়লেও, সাম্প্রতিক সময়ে সঙ্ঘবদ্ধ চোরচক্রের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, মাতাব্বর হাট এলাকায় মেঘনা নদীর তীরে পর্যটকদের বসার সুবিধার্থে বেড়িবাঁধের ওপর যেসব লোহার ঢালাই সম্বলিত আসন (বসার স্থান) স্থাপন করা হয়েছিল, সেখান থেকে একটি লোহার ঢালাই চুরি হয়ে গেছে। শুধু তাই নয়, এর কিছুদিন আগেই বেড়িবাঁধের পাশে থাকা ওয়েস্টিন কোম্পানির অফিস থেকেও…

বিস্তারিত পড়ুন

মোঃ আবু সাঈদ ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম): কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে কেদার ইউনিয়নের স্থানীয় পাটি অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুম জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ গঠনে তাঁর ভূমিকা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত…

বিস্তারিত পড়ুন

মোঃ আবু সাঈদ ইসলাম-নাগেশ্বরী, কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন বল্লভেরখাস ইউনিয়নে মানবিক কল্যাণ, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ‘আলোকিত বল্লভেরখাস স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে এলাকার ৬০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দে ইউনিয়নের গাবতলা বাজারে সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সামসুল আলম সেলিম সভাপতি এবং মোঃ লিটন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি মোঃ রুবেল হোসাইন, যুগ্ম…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ৩০ মে। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। দলটির দাবি, দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফলেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এ সময়ের মধ্যে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ, খুলনা: ​অত্যন্ত গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক সাহারুজ্জামান মোর্তজা ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (৩০ মে) ফজরের নামাজের পর তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে খুলনা রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মরহুমের জানাজার নামাজ…

বিস্তারিত পড়ুন

​ মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা ​গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিবাড়ী গরু হাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. রাসেল মিয়া ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রাসেল মিয়া ‘দৈনিক আজকের জনবানী’ পত্রিকার একজন স্টাফ রিপোর্টার। গত ২৭ মে দুপুরে কালিবাড়ী গরু হাটে একটি অসুস্থ গরু বিক্রিকে কেন্দ্র করে বিক্রেতা ও ক্রেতার মধ্যে বাক-বিতণ্ডা হয়। সাংবাদিক রাসেল মিয়া বিষয়টি মীমাংসার চেষ্টা করলে হাটের ইজারাদারের কর্মী মো. সাজু মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। ​অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত সাজু মিয়া সাংবাদিক রাসেল মিয়া ও তাঁর…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামের জানাযায় অংশ নিতে আজ প্যারোলে মুক্তি পাচ্ছেন ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন। আজ বিকাল ৩ টায় শহীদ আকবর আলী কলেজ মাঠে জানাযা শেষে বড়বাড়ী পারিবারিক গোরস্থানে দাফন কার্য্য সম্পন্ন হবে।

বিস্তারিত পড়ুন