
নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। শনিবার বিকেলে সাংসদ আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম শিকদারের নেতৃত্বে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাটরা এলাকায় ১৫০টি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, উপজেলা বিএনপির সাবেক সদস্য বেলাল চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা মোহাম্মদ রফিক, মো. ইদ্রিস, রফিক মেম্বার, ফারুক, নাজিম উদ্দিন, ডা. শমসু, আমির আলমদার, এরশাদ, ওয়াসিম, আব্দুস সোবাহান, মোহাম্মদ নূর, রাসেল আলমদার, আফসার, মইন আলমদার, সোহেল সিকদার, রাকিব, আব্দুর রহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, “দুর্যোগ মোকাবেলায় সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বন্যার পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনে যারা বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

