
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা সদর উপজেলার নশৎপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর উপজেলার নশৎপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে ওই ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— হোসেন আলী (ফলী), সম্পদ আলী, শহিদুল ইসলাম, শাহিনুর মিয়া, হাফিজার বেগ এবং আল আমিন। তারা সবাই নশৎপুর এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়ার আসর চলে আসছিল বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

