
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত মিলনমেলায় স্থানীয় ও প্রবাসী বিএনপি নেতারা দলীয় ঐক্য সুদৃঢ় করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রোববার (৫ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া পৌর শহরের ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি শাব্বির আহমদ চৌধুরী ও মো. আব্দুল লতিফ, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দীন, মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিজামুর রহমান টিপু, জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলামসহ বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দলীয় ঐক্য অটুট রেখে তারেক রহমানের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে প্রবাসী ও স্থানীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। এ সময় জুলাই আন্দোলনে বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সমর্থন ও সহযোগিতার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

