
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ গহনা বালা (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহব্বতপুর মোড়লপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পলাতক আসামি বিলাতু চন্দ্রের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় গহনা বালা (৫৫), স্বামী-মৃত কার্তিক চন্দ্র, গ্রাম- মহব্বতপুর (মোড়লপাড়া), থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁওকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

