
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কলেজ রায়ের মরদেহ ঢেপা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম শুরু করেন।
কলেজ রায় ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। বাড়িতে চলছে আহাজারি।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

