
মোঃ সানোয়ার হোসেন,
নেত্রকোনায় পূর্বধলায় দলিল লেখক সমিতি’র নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুর ১২ টায় পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিসে ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে ৯টি পদে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পবিত্র আল কোরআন পাঠ শেষে শপথবাক্য পাঠ করান, প্রধান অতিথি সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
শপথ ও সংবর্ধনা গ্রহণ করেন, সভাপতি মোঃ আব্দুস ছোবান, সাধারণ সম্পাদক শামীম আহমদ মিজান, সহ-সভাপতি আব্দুল ছাত্তার, সহ-সম্পাদক মো: আব্দুল গণি সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সেলিম, কোষাধ্যক্ষ মোঃ রহমত উল্লাহ, সম্মানিত সদস্য মোঃ আব্দুল মালেক, মোঃ হুমায়ুন কবির, মোঃ আব্দুল কুদ্দুস।
সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, মোঃ সেলিম উদ্দিন ও আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য মুঞ্জুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ আবুল কাশেম প্রমুখ।

