
নিজস্ব প্রতিনিধি,
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবায়দা রহমানের নির্দেশনায় এবং নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১০ জুলাই) বিকালে নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন এলাকায় খাবার বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের চিকিৎসক ইউনিটের প্রধান অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কর্মসূচির কো অর্ডিনেটর ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের এমপি সাঈদ আল নোমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন মনিটর(কৃষি) অধ্যাপক ড. এহসানুল হক রোকন, চট্টগ্রামের চিকিৎসক ইউনিটের কার্যকরী সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মনিরুল ইসলাম প্রমুখ।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

