
দীপক শর্মা
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ যৌদ্যপীর কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। শনিবার ১১ জুলাই ২০২৬ সকাল সময়ে স্থানীয় জৈনক এক ব্যক্তির দাফন কার্য শেষে কিছু লোকজন নিজ নিজ পরিবারের মাইয়াতের কবর জিয়ারত করতে গিয়ে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। এই ঘটনা জানতে পেরে এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করেন। সরজমিনে দেখা যায় পীরগঞ্জ পৌরসভার ভেলাতৈড় ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের মৃত স্বজনের কবর থেকে ৩ টি কঙ্কাল চুরি করার ঘটনা ঘটেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান খবর পেয়ে ঘটনা সস্হলে পুলিশ পরিদর্শন করেছেন। যৈদ্যপীর কবরস্থান রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান জানান এর আগেও এ ধরনের ঘটনা ঘটছে। বিষয়টি খতিয়ে দেখে আইনআনুগে ব্যবস্তা গ্রহণ করা দরকার। ওই ঘটনায় অবগত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। উল্লেখ্য যে ২০২৩ সালে একই ভাবে ওই কবরস্থান থেকে ১১ টি কঙ্কার চুরি হয়। এর আগে ২০২২ সালে শহরের পীরডাঙ্গী কবরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

