
মো: রুবেল সিকদার
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৪ (চার) টি থানা ও গোয়েন্দা শাখা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনায় ০৪ থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক টিম নগরীর বিভিন্ন স্থান থেকে
১) মাদক উদ্ধার ও গ্রেফতার: ১২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫ জন
২) গ্রেফতারি পরোয়ানায় আটক: ১১ জন
৩) বরিশাল মহানগর অধ্যাদেশে গ্রেফতার: ০৮ জন
৪) নিয়মিত মামলায় গ্রেফতার: ০১ জন ও
৫) অন্যান্য আইনে গ্রেফতার: ০১ জন সহ সর্বমোট ২৬ জন অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মহানগর পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।
তথ্য সূত্র বিএমপি

