
মোঃ আবুল কালাম-নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উত্তর কাইতলা ইউনিয়ন কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে (২৫ জুলাই ২০২৫) উত্তর কাইতলা ইউনিয়নের নোঁয়াগাঁও বাজার সংলগ্ন মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
উত্তর কাইতলা ইউনিয়নের কৃষক দলের আহবায়ক মো. সফিকুল ইসলাম সফিক ( সফু) এর সভাপতিত্বে ও মো. হামিদুল হক হামিদ মুন্সির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কে. এম মামুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ অন্যানরা।

