Author: G S Joy
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ পাঁচ দিন হাসপাতালের মর্গে পড়ে থাকার পর অবশেষে খোকন মিয়া (৫০) নামের এক ব্যক্তির লাশ ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা হয়েছে। বেঁচে থাকতে পরিবার পাশে না দাঁড়ালেও, মৃত্যুর পর সামাজিক সংগঠন ‘বাতিঘর’-এর উদ্যোগে তার দাফন সম্পন্ন হয়। খোকন মিয়া (৫০), পিতা—মৃত আবদুল খালেক। আদি নিবাস লক্ষ্মীপুর হলেও তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের করুইন গ্রামে বসবাস করতেন। হাসপাতালে ভর্তি: গুরুতর সংক্রমণ (সেলুলাইটিস) অবস্থায় গত ২৪ মার্চ পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মৃত্যুর সময়: ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পৌর এলাকার মেড্ডার ‘বেওয়ারিশদের’ কবরস্থান। ঘটনার পেছনের নির্মম বাস্তবতা খোকন…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলোকে দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনতে হবে। পিরোজপুরের…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে। তবে সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।’ আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের আলোকে সাধারণ জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক এই মতনিবিময় সভার আয়োজন করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ডা. জুবাইদা রহমান বলেন, আজকে…
নিজস্ব প্রতিনিধি : আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগেও বলেছি, এখনো বলছি— আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার।’ আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী চলমান জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনা পর্বের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। জেলা…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করা সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্টে স্থান পেয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই আলোচিত ‘বালিশ কাণ্ডের’ দুর্নীতির প্রতিবেদন। ২০১৯ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘গ্রিন সিটি’ আবাসিক ভবনে আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নিয়ে ‘বালিশ কাণ্ড’ দুর্নীতি সামনে আসে। প্রতিটি বালিশ কেনায় ৫,৯৫৭ টাকা এবং তা ওপরে তোলার খরচসহ অন্যান্য সামগ্রীতে কোটি টাকার জালিয়াতি হয়। প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অডিট রিপোর্ট পেশ করেছেন, সেখানে বালিশ কাণ্ডের…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় সন্ধ্যা থেকে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোট ৬ (ছয়) জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শৈলকুপা শহরের সিনেমাহল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মারুফ মিয়া (৩০) নামে এক যুবককে ৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। মারুফের বাড়ি শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। একই অভিযানের ধারাবাহিকতায় রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই আবুল কালাম আজাদ ও এএসআই মো. আকরামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাতে অভিযান চালিয়ে শেখপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার জোরদার ও রইচ মোল্লাকে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবাসহ…
মাসুম বিল্লাহ, খুলনা : খুলনার ঐতিহ্যবাহী সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন গেট ও সাইকেল শেড নির্মাণ কাজের উদ্বোধন, বৈশাখী মেলা এবং বার্ষিক অন্তঃকক্ষ ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রোববার (০৩ মে) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ দক্ষিণবঙ্গের শ্রমিক অধ্যুষিত অঞ্চলের অন্যতম একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। শিল্প এলাকায় অবস্থিত হওয়ায় এই প্রতিষ্ঠানটি স্থানীয় সাধারণ মানুষের সন্তানদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ পৌরসভা। তবে জনস্বার্থে নেওয়া এই উন্নয়ন কাজই এখন সাময়িকভাবে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, ঝিনাইদহ-মাগুরা সড়কের এক নম্বর পানির ট্যাংকির সামনে দিয়ে মহিলা কলেজ ও মহিলা দাখিল মাদরাসায় যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কের পাশ দিয়ে নতুন ড্রেন নির্মাণ করা হচ্ছে। কাজের ঠিকাদার মিজানুর রহমান। ইতিমধ্যে ড্রেন খননের কাজ প্রায় শেষ হয়েছে। কিন্তু ড্রেনের ঢালাই কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান সড়কের প্রবেশমুখে বালু ও পাথর ফেলে রাখায় পুরো রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে। এতে ওই পথ দিয়ে চলাচলকারী শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। স্থানীয়রা জানান,…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ ফান্ডের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির প্রকাশিত খবরের প্রতিবাদে রোববার বেলা ১১ (এগারো) টায় কালীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস-সংলগ্ন দলিল লেখকদের অফিসে ওই সংবাদ সম্মেলন করা হয়। কালীগঞ্জ দলিল লেখক কল্যাণ ফান্ড এর আয়োজনে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আজিজুল লস্কর বলেন, একটি মহল তাদের সংগঠনের নামে মিথ্যা লিফলেট ও প্রপাগান্ডা ছড়াচ্ছে; যা পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তাদের সংগঠনের নাম ব্যবহার করে একটি মহল জমি রেজিস্ট্রিতে লাখ প্রতি দুই হাজার থেকে অতিরিক্ত টাকা নিবে মর্মে একটি ভূয়া লিফলেট ছড়িয়েছে। ওই লিফলেটটি তাদের…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরে হৃদয় মিয়া (অটোরিকশা চালক) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। রোববার (৩ মে) সকাল ১১টার দিকে পৌর এলাকার জমিদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত হৃদয় মিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজয়পাড়া এলাকার রহিছ মিয়ার ছেলে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। ভুক্তভোগীর বড় ভাই নূরে আলম জানান, তার ছোট ভাই হৃদয় প্রতিদিনের মতো রোববার সকালে অটোরিকশা নিয়ে বের হন। এ সময় নবীনগর কলেজপাড়ার বাসিন্দা বাবু ও তার সহযোগীরা অটোরিকশায় চালের বস্তা নেওয়ার কথা বলে হৃদয়কে জমিদার বাড়ির রাস্তায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : উত্তরের মঙ্গাকবলিত জেলা গাইবান্ধা কয়েক দিনের টানা বিরূপ আবহাওয়ার কারণে দফায় দফায় বৃষ্টিতে বোরো ধানের জমিতে পানি জমেছে। জেলার ৭টি উপজেলার শতশত বিঘা জমির ধান এখন নিম্নাঞ্চলের পানির নিচে। পানির নিচে ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের চাষিরা। কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে মরিয়া তারা। তবে শ্রমিক সংকট তৈরি হওয়ায় অতিরিক্ত টাকা দিয়েও সময় মতো ধান ঘরে তোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কিছু কিছু জমিতে ধান বাতাসে নুয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকায় আধাপাকা ধান নষ্ট হওয়ার উপক্রম। এদিকে শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না চাষিরা। মৌসুম শুরু হওয়ার আগেই জনপ্রতি ৭০০-৮০০ টাকা মজুরি…
মোঃশফিকুল আলম-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া মহল্লার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ মে ২০২৬) রাত প্রায় ৮টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়া মৌজাস্থ ভাই ভাই আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও হেলাল উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও…
জুলফিকার আলী জুয়েল গাজীপুরের টঙ্গীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (আইএমসি) ২৭তম ব্যাচ এমবিবিএস শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০.৩০মিনিটে কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে এ বছর দেশি ও বিদেশি মিলিয়ে মোট ১৩০ জন নবীন শিক্ষার্থী চিকিৎসা শাস্ত্রে তাদের উচ্চশিক্ষার নতুন পথচলা শুরু করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও আইএমসি গভর্নিং বডির চেয়ারম্যান এম. এ. মুবিন খান এবং ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বহুল আলোচিত মোহন শেখ হত্যা মামলায় নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার অভিযানে, সাংবাদিক আটক এবং প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত ২৩ এপ্রিল উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত হন মোহন শেখ। এ সময় দুর্বৃত্তরা ব্যাপক হারে বাড়িঘর ভাঙচুর করে। পরদিন নিহতের ছেলে আবদুর রশীদ শেখ ৪২ (বিয়াল্লিশ) জনকে আসামি করে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে মামলার কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। এর মধ্যে ৪ (চার)…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ থেকে র্যাবের বিশেষ অভিযানে সাড়ে ৭ (সাত) কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দুপুরে বাসের তল্লাশি চালিয়ে ১ (এক) ৫১০ (পাঁচশত দশ গ্রাম) ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ বা আইস এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। র্যাব জানায়,দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা (ঢাকা মেট্রো ব ১৫-৭৫৬৫) আর এম মটরস এর একটি বাসে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। সে সময় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ (এক) কেজি ৫১০ (পাঁচশত…
নিজস্ব প্রতিনিধি : মো: জুলহাস উদ্দিন আহমেদ কর বিভাগে নৈশ প্রহরী হিসেবে চাকুরীতে প্রথম যোগদান করেন ২৩ মে ১৯৯৩ সালে। একই বিভাগে ৭ বছর চাকরি করার পর ১০ সেপ্টেম্বর ২০০০ সালে অফিস সহায়ক (পিয়ন) পদে প্রথম পদোন্নতি পান। একটানা একই বিভাগে ২৫ বছর চাকরি করেন তিনি। অন্তর্বর্তী সরকার থাকাকালীন “অফিস সহকারী কাম কমপিউটার মুদ্রাক্ষরিক ” পদে ৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে দ্বিতীয় পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি কর অঞ্চল-৩, সার্কেল-৫৯, পুরানা পল্টন ঢাকায় নিয়মিত চাকরি করে যাচ্ছেন। উনার বর্তমান মাসিক বেতন সর্বসাকুল্যে ২২,৪৯০ টাকা। জুলহাস উদ্দিন আহমেদ ভূয়া ঠিকানায় চাকরি নিয়েছেন মর্মে অনুসন্ধানী প্রতিবেদকের হাতে বেশ কিছু তথ্য-উপাত্ত ও প্রমান…
মোঃ শফিকুল আলম-গাইবান্ধা ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—এবার আসবে নতুন প্রভাত’ প্রতিপাদ্যে গাইবান্ধায় শুক্রবার (১ মে) নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল এবং শ্রমিক…
মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার গাইবান্ধা গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে ফুলছড়ি উপজেলায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বালাসীঘাট এলাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ। এ সময় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, পরিচারক আলী কায়ছার বাবুল, গাইবান্ধা সালিমার সুপার মার্কেটের সাধারণ সম্পাদক বাপ্পা সাহা, জেলা জামায়াতে ইসলামীর…
নিজস্ব প্রতিনিধি : ৫ই অগাস্টের পর হতে খিলগাঁও থানার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে খিলগাঁও থানার স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিটি উড়িতে গলিতে চলছে কিশোর গেং ও অস্ত্রবাজ দের মহড়া ও কথিত চিহ্নিত স্থানীয় সন্ত্রাসীদের নিয়মিত আড্ডাবাজি, থানায় একাধিকবার খবর দিলেও প্রশাসনের ভূমিকা নিরব এটার সূরা হা-আদো হবে কিনা তা কেউ জানে না, ঢাকা নয় আসনের হাবিবুর রশিদ হাবিব বারবার এদেরকে নির্মূল করার কথা বললেও প্রশাসন তা কানে তুলে নি বলে একটি বিশ্বস্ত মহল জানায়, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বক্তব্য আমরা প্রশাসনকে বিভিন্নভাবে টাকার বিনিময়ে হাত করে রেখেছি, যারা অভিযোগ মনোযোগ করবে দয়া করে তাদের লিস্ট বা নাম আমাদেরকে…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, মাদক ও সন্ত্রাস কোনোভাবেই বরদাশত করা হবে না। এগুলো সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে এবং তরুণ সমাজকে বিপথগামী করে তোলে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুক্রবার (০১ মে ২০২৬) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। সাংসদ অ্যাডভোকেট আব্দুল মান্নান তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন: ”মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে নবীনগরকে মাদকমুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ…
মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম : মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন এর ঐতিহ্যবাহী সুফিয়া দরবারের উজ্জ্বল নক্ষত্র, মাওলানা নুরুল আনোয়ার আজাদ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অনার্স বিভাগে সারাদেশে ১ম স্থান অধিকার করেছেন। উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ঐতিহ্যবাহী সুফিয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুরের ভাতিজা ও চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার শাইখুল হাদিস আল্লামা মাওলানা এরফানুল হক হুজুরের সেজ সাহেবজাদা, সুফিয়ার ছোট হুজুর মুফতী হজরত মাওলানা ছেরাজুল ইসলাম এর নাতি মাওলানা নুরুল আনোয়ার আজাদ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স বিভাগে সারাদেশে কৃতিত্বের সাথে ১ম স্থান অর্জন করে চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার মেধাবী এই শিক্ষার্থী। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মাদ্রাসার পক্ষ…
মুসলিম উদ্দীন-মীরসরাই, চট্টগ্রাম : মিরসরাইয়ে দু’ই বাচ্চাসহ নিখোঁজ নারীর খোঁজ মেলেনি ১ দিনেও। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মিরসরাই থেকে শুভপুর নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দেওয়ার পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হলেও কোনরকম হদিস মেলেনি। যার ফলে পুরো উপজেলা জুড়ে উৎকণ্ঠা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের নামঃ- সানজিদা আক্তার শান্তা। বড় ছেলের নামঃ- নামির। ছোট ছেলের নামঃ- সাজিদ। শান্তার স্বামীর নাম:টিপু। ঠিকানাঃ ১১ নং মঘাদিয়া ইউনিয়নের মধ্যম মঘাদিয়া গ্রামের এছাক সওদাগর বাড়ী। ডাকঘর: ৪৩২০. মিরসরাই, চট্টগ্রাম। যোগাযোগঃ 01708648302.
মোঃ আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধ : ১ মে ২০২৬ রোজ শুক্রবার সকাল ১১:০০ টায় চান্দনা চৌরাস্তা, গাজীপুর মহানগরে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় আলোচনায় তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে এ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাবেশে সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক শ্রমিকনেতা তমিজউদদীন তনু উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন এর গাজীপুর মহানগর এর সভাপতি শফিউল আলম। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর জোটের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিকনেতা মোঃ কাইয়ুম আলী,…
নিজস্ব প্রতিনিধি : ঢাকা: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছে জাতীয় দৈনিক মাতৃজগত পরিবার এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব পরিবার। এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক দিন। শ্রমিকদের ঘাম, ত্যাগ ও পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে সভ্যতা, শিল্প ও অর্থনীতি। তাই তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক ও মাতৃজগত…
মোঃ গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার : খুলনায় যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি এর সহযোগিতায় রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর আয়োজনে হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল -২০২৬ বিকালে খুলনার ৬ নং ঘাট হরিজন কলোনির উপসনালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির প্রফেসর স্যালি ক্যাউড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিইব- এর ডেপুটি ডিরেক্টর এবং প্রোগ্রাম প্রজেক্ট ম্যানেজার রুহিনাজ, খুলনা ব্লাস্ট এর আইনজীবী অশোক কুমার সাহা, রিইব- এর ডকুমেন্টেশন অফিসার আব্দুল কাদের। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর হরিজন ঐক্য পরিষদের সভাপতি কুমার…
মাসুম বিল্লাহ-খুলনা : মহান মে দিবস উপলক্ষে খুলনার সর্বস্তরের শ্রমজীবী মানুষ ও জেলাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ। আসাদুজ্জামান মুরাদ, যিনি সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর অত্যন্ত আস্থাভাজন ও রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত। শুভেচ্ছা বার্তায় আসাদুজ্জামান মুরাদ বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। বিশ্বের সকল মেহনতি মানুষের ঐক্য ও সংহতির প্রতীক এই দিনটি আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়।” তিনি খুলনার শিল্পাঞ্চলসহ সকল সেক্টরের শ্রমিকদের শ্রমের সঠিক মূল্যায়ন ও তাদের নায্য…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অদম্য মেধাবী ও সেবাব্রতী কিশোর স্কাউটার আশেফ আলীর (১৪) অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে “বাংলাদেশ স্কাউটস” গাইবান্ধা জেলা কমিটি। এক শোক বার্তায় জেলা স্কাউটসের নেতৃবৃন্দ বলেন, আশেফ আলী ছিল একজন প্রতিশ্রুতিশীল স্কাউট সদস্য। সেবার মহান ব্রত নিয়ে সে নিজেকে গড়ে তুলছিল। মাত্র ১৪ বছর বয়সে তার এই চলে যাওয়া শুধু তার পরিবারের জন্যই নয়, বরং গাইবান্ধার স্কাউট আন্দোলনের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তার এই অকাল মৃত্যুতে জেলা স্কাউটস পরিবার গভীরভাবে শোকাহত। জেলা স্কাউটসের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া টানা বর্ষণ আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওর এলাকায় প্রায় ১ হাজার বিঘা (প্রায় ১৫০ হেক্টর) জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। আধা-পাকা ও পাকা ধান হঠাৎ তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কয়েক শ কৃষক। তবে বুধবার বৃষ্টি না হওয়ায় পানি নেমে যাওয়ার অপেক্ষায় ধান কাটার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাসিরনগরে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার মধ্যে হাওরে আবাদ হয়েছে ১২ হাজার হেক্টর। হাওরের ৬০ শতাংশ ধান কাটা শেষ হলেও বাকি ৪০ শতাংশ ধান (ব্রি ধান ২৯, ব্রি-১০০, ব্রি-৯২, ব্রি-১০২, ব্রি-১০৮…
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার তাদের নামের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বুধবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় এবং শূন্য পদের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এসব তথ্য জানান। রিটার্নিং কর্মকর্তা বলেন, আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রত্যাহারের সময় নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আইন অনুযায়ী বৈধ ৪৯ জন…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজু’র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য জাপান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান দেশটির কৃষিমন্ত্রী। সেই সঙ্গে বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ দূত বাংলাদেশে জাপানি খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষি ও প্রযুক্তি খাতে…
মোঃ তরিকুল ইসলাম খান : মহান জাতীয় সংসদে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গন, সচেতন মহল এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্পষ্টভাষী ও অভিজ্ঞ এই রাজনীতিবিদ তাঁর বক্তব্যে দেশের গণতন্ত্র, জনগণের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের চেতনা এবং রাজনৈতিক সহনশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরেন। সংসদ অধিবেশনে তিনি বলেন, একটি রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, জনগণের আস্থা অর্জন করাও জরুরি। তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি জাতীয় ঐক্য ও উন্নয়নের প্রশ্নে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের…
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এই দীর্ঘ সংগ্রামের পথে যারা নীরবে, নিরলসভাবে কাজ করে গেছেন, তাদের মধ্যে এস এম মিল্টন সরকার একটি উল্লেখযোগ্য নাম। দীর্ঘ ১৭ বছর ধরে প্রবাসে অবস্থান করে তিনি দলের আদর্শ ও নীতিকে ধারণ করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ব্যক্তিগত জীবন, পরিবার এবং স্বাভাবিক নাগরিক অধিকার থেকে দূরে থেকেও তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি টানা ১২ বছর দেশে ফিরতে পারেননি—যা একজন রাজনৈতিক কর্মীর জীবনে এক কঠিন বাস্তবতা এবং বড় ধরনের ত্যাগ। ইউরোপের মাটিতে বসেও তিনি…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এই দীর্ঘ সংগ্রামের পথে যারা নীরবে, নিরলসভাবে কাজ করে গেছেন, তাদের মধ্যে এস এম মিল্টন সরকার একটি উল্লেখযোগ্য নাম। দীর্ঘ ১৭ বছর ধরে প্রবাসে অবস্থান করে তিনি দলের আদর্শ ও নীতিকে ধারণ করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ব্যক্তিগত জীবন, পরিবার এবং স্বাভাবিক নাগরিক অধিকার থেকে দূরে থেকেও তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি টানা ১২ বছর দেশে ফিরতে পারেননি—যা একজন রাজনৈতিক কর্মীর জীবনে এক কঠিন বাস্তবতা এবং বড় ধরনের ত্যাগ। ইউরোপের…
নিজস্ব প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে আলোচনায় উঠে এসেছে, ৩ নং ইলুহার ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক রাজু নামের এক ব্যক্তি। সর্বশেষ ইউপি সদস্য প্রার্থী মুজাহিদুল হক মুরাদ ও তার বৃদ্ধ পিতার ওপর হামলার ঘটনায় নতুন করে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে।স্থানীয় সূত্র, ভুক্তভোগী পরিবার ও অভিযোগপত্র ঘেঁটে জানা গেছে রাজুর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে নির্বাচন সামনে এলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি, চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড বেড়ে যায় বলে…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সদর উপজেলার সাদেকপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। নিহতের নাম জায়েদা খাতুন (৫৫)। এ ঘটনায় ঘাতক স্বামী আবু সাঈদ ও তার অপর স্ত্রীর এক সন্তানকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় জায়েদা খাতুনকে হত্যা করা হয়। হত্যার পর নিহতের মরদেহ বাড়ির পাশের একটি জমির আইলে ফেলে রাখা হয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখেন। ঘটনার পর খুনি আবু সাঈদ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার পরিকল্পনা করেন। মঙ্গলবার তিনি নিজেই থানায় উপস্থিত হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান বাবু (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান বাবু ওই এলাকার মুছা মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রায়হান বাবু সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়েছিলেন। সকাল ১১টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে তিনি একটি পরিত্যক্ত বাড়ির দেয়ালঘেঁষা বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে আসেন। ঝড়ের কারণে খুঁটিটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় স্পর্শ লাগার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশ ও নিহতের পরিবারকে…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ। মানবিক এই উদ্যোগে উপকৃত হয়েছেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবার। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারের মাঝে সহায়তার চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ গাইবান্ধা সার্কেলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় বিআরটিএ’র কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারকে জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া গুরুতর…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজার খেয়াঘাটে ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চরাঞ্চলের কয়েকশ’ বিক্ষুব্ধ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, কছিম বাজার খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। আগে যেখানে নদী পারাপারে ১০ থেকে ২০ টাকা টোল নেওয়া হতো, বর্তমানে তা অন্যায়ভাবে বাড়িয়ে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। চরাঞ্চলের শ্রমজীবী ও সাধারণ মানুষের জন্য এই বর্ধিত টোল পরিশোধ করা দুঃসাধ্য হয়ে পড়েছে। মানববন্ধনে বক্তব্য…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। এখানে জনগণের আশা-আকাঙ্ক্ষা, রাষ্ট্র পরিচালনার নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটার কথা। সংসদ কেবল রাজনৈতিক বক্তব্য দেওয়ার স্থান নয়, এটি দায়িত্বশীল আচরণ, যুক্তি ও রাষ্ট্রীয় শালীনতার প্রতীক। তাই জাতীয় সংসদে প্রতিটি বক্তব্য হওয়া উচিত সংযত, গঠনমূলক ও জনগণের কল্যাণমুখী। সম্প্রতি জিয়া পরিবারকে ঘিরে সংসদ সদস্য আদলির রহমান পার্থের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তাঁর বক্তব্যকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি ছিল অতিরঞ্জিত আবেগ বা অভিনয়ধর্মী উপস্থাপনা। বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিপূজা বা পরিবারকেন্দ্রিক প্রশংসার সংস্কৃতি নতুন কিছু নয়। অতীতে বিভিন্ন সময়ে আমরা দেখেছি কেউ গান…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির কারণে মামলা দায়ের ও ৫ জনকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নজরে এসেছে যে, রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নং পুনর্বাসন নথিটি জাল জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল গ্রহণ করে সম্পাদিত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৫ জন কর্মচারীকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট বহিরাগত ৪ জনকে আসামি করে নথি সংরক্ষণকারী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা বাদী হয়ে শাহবাগ…
মোঃ তাইনুল ইসলাম কক্সবাজারে বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। শহর ও আশপাশের এলাকায় সড়ক ডুবে যাওয়া, দীর্ঘ সময় পানি জমে থাকা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়া যেন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একসময় পানি নিষ্কাশনের কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহৃত খালগুলো দখল, ভরাট ও অপরিকল্পিত ব্যবস্থাপনায় নাব্যতা হারিয়ে ফেলায় এই সংকট আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জেলার বিভিন্ন এলাকার খাল পুনরুদ্ধারে বড় উদ্যোগ হাতে নিয়েছে সরকার। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কক্সবাজারের ৫২টি খাল পুনঃখননের পরিকল্পনা করা হয়েছে। প্রায় ২১৯ কিলোমিটার দীর্ঘ এসব খাল সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটির বেশি টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,…
নিজস্ব প্রতিনিধি : শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) শখের রেস্তোরা, মিরপুর ১১ তে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রেজাউল করিম দিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম তারেকদার হিরু। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভুইয়া। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আজহার আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি…
মোঃ শফিকুল আলম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় সবজি বাগানের আড়ালে নিষিদ্ধ মাদক গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নের একটি বাড়িতে সবজি চাষের আড়ালে সুকৌশলে এই গাঁজা গাছটি বড় করা হচ্ছিল। বাইরে থেকে বোঝার উপায় না থাকলেও পুলিশ নিশ্চিত হয়ে সেখানে হানা দেয়। অভিযানে দেখা যায়, সবজি খেতের ভেতর বেশ সতেজ অবস্থায় একটি গাঁজা গাছ বেড়ে উঠেছে, যার উচ্চতা আনুমানিক ৪ ফুট। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে হাতে-নাতে গাছটি উদ্ধার…
তারিকুল ইসলাম খান : বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু সময় আসে, যখন রাষ্ট্র শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নয়, বরং গভীর অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, সামাজিক বিভাজন এবং জনগণের আস্থার সংকটের মধ্য দিয়ে অতিক্রম করে। ঠিক এমন এক কঠিন ও ক্ষত-বিক্ষত সময়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । তাঁর সামনে যেমন রয়েছে বহু চ্যালেঞ্জ, তেমনি রয়েছে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার সুযোগও। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, প্রশাসনিক দুর্বলতা এবং সাধারণ মানুষের হতাশা—সব মিলিয়ে দেশের পরিস্থিতি সহজ ছিল না। সাধারণ মানুষ চেয়েছিল এমন এক নেতৃত্ব, যিনি শুধু রাজনৈতিক বক্তব্যে নয়, বাস্তব সিদ্ধান্তে দেশের মানুষকে স্বস্তি দিতে পারবেন। সেই…
মোঃ তারিকুল ইসলাম খান : বৃষ্টির দিনে জাহিদ প্রথম শুনেছিল মেঘলার হাসি। ইউনিভার্সিটির লাইব্রেরির জানালার পাশে বসে মেয়েটা রবীন্দ্রনাথ পড়ছিল, আর বাইরে তখন আকাশ ভাঙা বৃষ্টি। জাহিদ ছাতা এগিয়ে দিয়েছিল। মেঘলা বলেছিল, “ভিজতে ভালো লাগে।” সেই থেকে শুরু। ক্যাম্পাসের কৃষ্ণচূড়া, হলের সামনের টং দোকানের চা, আর রাত জেগে থিসিস লেখার ফাঁকে ফোনে কথা। জাহিদ ভাবত, মেঘলা তার ভাগ্য। মেঘলা বলত, “আমরা একসাথে থিসিস জমা দেব, একসাথে চাকরি খুঁজব।” কিন্তু থিসিস জমা দেওয়ার মাসখানেক পর মেঘলার কানাডার স্কলারশিপ হয়ে গেল। এয়ারপোর্টে যাওয়ার আগের রাতে মেঘলা বলল, “জাহিদ, আমি স্বপ্নটা ছাড়তে পারব না। তুমি অপেক্ষা করবে?” জাহিদ হেসেছিল। বলেছিল, “আকাশের জন্য পাখিকে…
মোঃ তাইনুল ইসলাম বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে বড় সম্ভাবনার নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হিসেবে এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায়ই নয়, বরং প্রযুক্তিগত অগ্রগতি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পাবনা জেলার ঈশ্বরদীতে নির্মিত এই প্রকল্প দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমান সময়ে শিল্পায়ন, নগরায়ন ও প্রযুক্তিনির্ভর জীবনের কারণে বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা পূরণে শুধু গ্যাস বা তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীলতা দেশের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এমন বাস্তবতায় পারমাণবিক শক্তি একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে সামনে এসেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র…
মোঃ তারিকুল ইসলাম খান : মানুষে মানুষে চিন্তার পার্থক্য আছে। কেউ ধনী হতে চায়, কেউ সম্মান খোঁজে, কেউ ক্ষমতা চায়, আবার কেউ শান্তির জীবন কামনা করে। রাজনৈতিক মতভেদ, ধর্মীয় বিশ্বাস, সামাজিক অবস্থান কিংবা জীবনযাত্রার ধরন— সবকিছুতেই রয়েছে ভিন্নতা। পৃথিবীর প্রতিটি মানুষ যেন আলাদা একেকটি চিন্তার জগৎ। কিন্তু এত ভিন্নতার মাঝেও একটি জায়গায় এসে সবাই এক হয়ে যায়। সেই জায়গাটি হলো— নিজের সন্তানের ভবিষ্যৎ। বাংলা সাহিত্যের অমর সেই পঙক্তি— “আমার সন্তান যেনো থাকে দুধেভাতে” শুধু একটি কবিতার লাইন নয়, এটি প্রতিটি মা-বাবার হৃদয়ের গভীরতম প্রার্থনা। একজন দিনমজুর বাবা রোদে পুড়ে কাজ করেন সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। একজন মা নিজের…
মোঃ তারিকুল ইসলাম খান : সভ্য হওয়া মুখের কথায় সম্ভব নয়। পোশাক, অর্থ কিংবা উচ্চ শিক্ষার সনদ মানুষকে পুরোপুরি সভ্য বানাতে পারে না। সভ্যতা গড়ে ওঠে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দীর্ঘদিনের শিক্ষা, মূল্যবোধ এবং দায়িত্ববোধের মাধ্যমে। আর অসভ্য হওয়া? সেটা খুব সহজ। কারণ ভাঙতে সময় লাগে না, গড়তে লাগে যুগের পর যুগ। একটি শিশুর প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে। সেখানে যদি সম্মান, শিষ্টাচার, সহনশীলতা ও মানবিকতার চর্চা থাকে, তবে সে বড় হয়ে একজন ভদ্র ও সচেতন মানুষে পরিণত হয়। এরপর সমাজ তাকে শেখায় কিভাবে অন্যের অধিকারকে সম্মান করতে হয়, কিভাবে মতভেদ থাকলেও সৌজন্য বজায় রাখতে হয়। আর রাষ্ট্র তার…
জুলফিকার আলী জুয়েল : গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত কোনাবাড়ী থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেনের নেতৃত্বে ৯ নম্বর ওয়ার্ডের কুদ্দুস নগরের কাঁঠাল বাগান এলাকায় রাশেদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৬ বোতল McDowell’s এবং ৬ বোতল Royal Stag ব্র্যান্ডের বিদেশি মদ। আটককৃতরা…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : গাইবান্ধা রেলওয়ে স্টেশনে আব্দুল্লাহ (৮) নামে এক অজ্ঞাতনামা শিশুকে পাওয়া গেছে। শিশুটি বর্তমানে গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টারের হেফাজতে রয়েছে। সে তার বাবার নাম ইউনুস, মায়ের নাম হালিমা এবং বাসা নোয়াখালী জেলায় বলে জানিয়েছে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি আজ মঙ্গলবার গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনটি চলে যাওয়ার পর শিশুটিকে স্টেশন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। শিশুটির আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্টেশন মাস্টারের কার্যালয়ে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার নাম আব্দুল্লাহ। সে তার বাবা-মায়ের নাম বলতে পারলেও নোয়াখালীর ঠিক কোথায় তার বাড়ি বা কীভাবে…
মোঃ তাইনুল ইসলাম ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি। বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্য মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য। খন্দকার মুক্তাদির বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার…
নিজস্ব প্রতিনিধি : যানবাহনে জ্বালানি সরবরাহের জন্য ফুয়েল কার্ড বিতরণ আজ জেলায় শুরু হয়েছে । নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ আজ বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন । উদ্বোধনী দিনে ২০ জন যানবাহন মালিকের হাতে ফুয়েল কার্ড তুলে দেওয়া হয়। মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, গত ১৫ এপ্রিল থেকে কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়। প্রথম পর্যায়ে জেলার ৫২৬ জন আবেদনকারীর মধ্যে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হবে। মোটরসাইকেলের জন্য মাসে ২০ লিটার এবং কার ও মাইক্রোবাসের জন্য মাসে ৫০ লিটার জ্বালানি বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। নগরের নিউমার্কেট মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে নগরের পুরাতন রেলস্টেশন মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন,…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ ভয়াবহ পর্যায়ে নেমে আসায় ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিসে ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের দাতিয়ারা এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিতরণ বিভাগ-১-এর অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগ কেন্দ্রে কর্মরত কর্মচারী খলিলুর রহমান জানান, রাত ১২টা ৩৫ থেকে ৪০ মিনিটের দিকে ৩-৪ জন লোক অতর্কিতে এসে কেন্দ্রের কাঁচের দরজা ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। ওই সময় অন্য কর্মীরা বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের ফিউজ মেরামতের কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুর ২টায় বিতরণ বিভাগ-১ এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলায় নিরাপত্তা বিধি লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) পরিবহনের দায়ে বাবা ও ছেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক ও জরিমানা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কাঠপট্টি এলাকা থেকে ফুলছড়ির উদ্দেশ্যে একটি ভ্যানে করে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই খোলা ড্রামে দাহ্য পদার্থ পরিবহন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। সংবাদ পেয়ে সদর উপজেলা প্রশাসনের একটি দল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে ভ্যানটিকে গতিরোধ করে। এসময় তল্লাশি চালিয়ে ৭টি ড্রামে মোট ৪২৫ লিটার…
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কৃতী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, তাদের সাফল্য দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তিনি বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়, বরং সে কতটা দায়িত্বশীল ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে পারছে, সেটিই বড় বিষয়। বুধবার দুপুরে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, শিক্ষার্থীদের সংবর্ধনা শুধু পুরস্কার নয়, এটি তাদের জন্য একটি প্রেরণা। এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমরা কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই। আমি আসার পর থেকেই এই চেষ্টাটা করছি, কিন্তু এখনো অগ্রগতি হয়নি। এই প্রজেক্টটা নিতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবন সভাকক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি আজ বুধবার এসব কথা বলেন। সভায় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই। আমি আসার পর থেকেই এই চেষ্টাটা করছি, কিন্তু এখনো অগ্রগতি হয়নি। এই প্রজেক্টটা নিতে হবে। সারা বাংলাদেশে আমাদের যদি ১০ বছরও লাগে, ফেজ ওয়াইজ আমরা সারা বাংলাদেশে একদম…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, জমির পরিমাণ হ্রাস এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কৃষিখাত নানা চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষিকে টেকসই ও লাভজনক খাতে রূপান্তরের…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ পৌরসভার ৬ (ছয়) নং ওয়ার্ডে ১ (এক) নং পানির টাংকি এলাকায় মোটর বিকল হয়ে যাওয়ায় ৩ (তিন) দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এদের চরম মাত্রায় ভোগান্তিতে পড়েছেন এলাকার কয়েক হাজার বাসিন্দারা। এই তীব্র গরমের ভিতরেও পানি সংকটে দৈনন্দিন জীবন যাএা বিপর্যস্ত হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে,৩ (তিন)দিন আগে হঠাৎ করে পৌরসভার লাইনের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর পর থেকে এখন পর্যন্ত পানি দেওয়া হয়নি। ফলে গোসল, রান্নাবান্না, কাপড় ধোয়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজে দেখা দিয়েছে চরম সংকট। ৬ (ছয়) ওয়ার্ডে নং ১(এক) নম্বর পানির ট্যাংক এলাকার বাসিন্দা মো.…
নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, মোবাইল সার্জিক্যাল ইউনিট হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসাসেবা নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আমূল বদলে দেওয়ার যে রূপকল্প এবং মিশন তুলে ধরা হয়েছে, এই উদ্যোগটি সেটাকে আরও বেগবান করবে। সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে সংস্কার ও পুনর্গঠন করবে, যাতে সরকারি হাসপাতালের সুবিধা প্রকৃত অর্থে সাধারণ জনগণের চাহিদ মেটাতে পারে।’ আজ বুধবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চীন-বাংলাদেশ স্বাস্থ্য খাত সহযোগিতার অংশ হিসেবে অত্যাধুনিক ‘মোবাইল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইউনিট’ (ভ্রাম্যমাণ ভ্যান) হস্তান্তার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের…
নিজস্ব প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের উদ্যোগে হলের মাস্টার্স পর্যায়ের ভর্তি ফি ও সংস্থাপন ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাপন ফি কমিয়ে ৯৬০ টাকা এবং মাস্টার্স ভর্তি ফি কমিয়ে ২৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কবি সুফিয়া কামাল হলে মাস্টার্স ভর্তি ফি ছিল ৩৩০০ টাকা, যা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে সর্বোচ্চ। রোকেয়া হলে এই ফি ৮০০ টাকা, শামসুন নাহার হলে ৭০০ টাকা এবং ফজিলাতুন্নেছা মুজিব ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ৫০০ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া সংস্থাপন ফি ছিল ১২০০ টাকা, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে প্রায় ১৩ বছর ধরে শিক্ষার্থীরা এই ফি কমানোর দাবি জানিয়ে আসলেও তা…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ শৈলকূপা উপজেলা সহ বিভিন্ন এলাকায় বর্তমানে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ এবং ঘনঘন লোডশেডিং এ জনজীবন চরম পর্যায়ে ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দিন এবং রাত ২( দুই) সময়ের হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া দেড় থেকে ২ (দুই) ঘন্টার বেশি একটানা বিদ্যুৎ সরবরাহ না থাকা,আবার বারবার আসা-যাওয়ার কারণে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এতে পরীক্ষার প্রস্তুতি নিতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. রাকিবুল ইসলাম বলেন, ‘রাতে পড়তে বসলে বারবার বিদ্যুৎ চলে যায়। আবার আসার পর ভোল্টেজ…
নিজস্ব প্রতিনিধি : জেলার নাগরপুর উপজেলায় আইনি প্রক্রিয়া শেষে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল হয়েছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজ বুধবার সকালে তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। তারা হলেন, নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী এবং বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ২৮৬৩/২৬-এর আদেশ অনুযায়ী তাদের স্বপদে বহাল করা হয়। একই সঙ্গে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের আদেশ পরবর্তী ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। টাঙ্গাইল স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকার শহরাঞ্চলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে অব্যবহৃত অবস্থায় থাকা প্রায় ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুই মাসের ভেতরে এগুলো মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে গড়ে তোলা হবে। আজ বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন। মো. শওকতুল ইসলামের প্রশ্নটি ছিলো- আরবান এলাকায় অনেক নতুন ভবন ব্যবহার হয় না। এগুলি স্বাস্থ্য সেবা খাতে নিয়ে ভবনগুলো ব্যবহারের উদ্যোগ নিবেন কিনা? শহর এলাকায় অব্যবহৃত পড়ে থাকা আবাসনগুলো স্বাস্থ্য খাতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে…
নিজস্ব প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দুর্ঘটনার কারণ চিহ্নিত করে এর ভিত্তিতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরীঘাটে দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ফেরীঘাট এলাকায় দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- যানবাহনের যান্ত্রিক ত্রুটি, ধারণক্ষমতার অতিরিক্ত লোড বহন, ফেরী থেকে সম্পূর্ণ আনলোডের আগেই নতুন গাড়ি ওঠার চেষ্টা, অদক্ষ চালক ও হেলপার দ্বারা গাড়ি উঠানামা, ফেরী পন্টুনে পর্যাপ্ত রেলিং না থাকা, যাত্রী নামানোর আগেই গাড়ি ওঠানামা এবং সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা। আজ সংসদে ফরিদপুর-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. ইলিয়াস মোল্লার টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।…
নিজস্ব প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে অনুষ্ঠিত ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন ২০২৬ এর শুভ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করেন। কীর্তনের সুর ও নামসংকীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজনস্থল, যেখানে দিন-রাতব্যাপী ভক্তিমূলক পরিবেশে চলবে এই…
নিজস্ব প্রতিনিধি : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে গাজীপুরের শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা ও বেতন-বোনাস নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। মন্ত্রী আসন্ন ঈদে কোনো অসাধু চক্র বা দুর্বৃত্ত যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি ভাসমান ও চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত তাদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী আরো বলেন, গাজীপুরের শিল্পাঞ্চলের…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনি এলাকার অন্তর্গত কলমাকান্দা উপজেলার হাজং উপজাতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। আজ বুধবার ডেপুটি স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার প্রতিনিধিদলের সদস্যদের খোঁজখবর নেন এবং আন্তরিক কুশল বিনিময় করেন। তিনি বলেন, তাঁর নির্বাচনি এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ যাতে জাতীয় সংসদ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন করতে পারেন, সে লক্ষ্যে পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন অবলোকনের জন্য আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও বলেন, “আজ হাজং…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় স্পিকার বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু। ১৯৭৭ সাল ছিল বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফর এই সম্পর্ককে আরও নতুন উচ্চতায় উন্নীত করে। স্পিকার বলেন, দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক চীন বাংলাদেশের সম্পর্কের ভিত্তি। চীনের সাথে আমাদের সংসদীয় যোগাযোগ বাড়াতে সংসদ সদস্যদের সফর বিনিময় অত্যন্ত জরুরি,…
নিজস্ব প্রতিনিধি : দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল-২০২৬ মাসের এমপিও’র অর্থ ইএফটিতে প্রেরণের লক্ষ্যে আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে বিল দাখিল করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক আদেশে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ লক্ষ্যে আগস্ট-২০২৫ থেকে অনলাইনে বিল সাবমিট ব্যবস্থা চালু করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদেরকে তাদের ইএমআইএস সিস্টেমের নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘এমপিও-ইএফটি’ মডিউলের মাধ্যমে এই বিল দাখিল করতে বলা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের বিধি মোতাবেক প্রাপ্য অর্থ…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতি, মানিলন্ডারিং এবং আর্থিক অপরাধ দমনে বৃহত্তর কৌশলের গুরত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ফ্যাসিস্ট সরকারের আমলে অর্থ পাচারের গন্তব্য দেশসমূহের মধ্যে প্রাথমিক ভাবে ১০টি দেশ চিহ্নিত করে তাদের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার বিকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার,…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ‘দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (Paypal) চালুর কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চপ্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বিভিন্ন সংস্থা/দপ্তর তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’…
নিজস্ব প্রতিনিধি : দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি অনুদান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মসজিদ ভিত্তিক ধর্মীয় সেবাদানকারীদের জন্য মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ বুধবার সংসদে টাঙ্গাইল-৭ আসনের সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের মসজিদসমূহে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা করে মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে। পাশাপাশি চলতি অর্থবছরে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, হিন্দু মন্দির, শ্মশান, বৌদ্ধ মন্দির ও শ্মশান, খ্রিস্টান গির্জা ও সেমিট্রিসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রী জানান, হিন্দুধর্মীয় কল্যাণ…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া রাজনীতিতে আদর্শিক ভিন্নতা থাকলেও পারিবারিক বন্ধন যে অটুট থাকতে পারে, তার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দা নাখলু আক্তারের মেয়ে নাদিয়া পাঠান পাপন বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন। মেয়ের এই সাফল্যে মা সৈয়দা নাখলু আক্তার আনন্দ প্রকাশ করেছেন। তিনি জানান, রাজনীতি নিয়ে মা-মেয়ের মধ্যে কখনো কোনো মতানৈক্য হয়নি। শ্বশুরবাড়িতে থাকার সুবাদে নাদিয়া মূলত ঢাকাতেই তাঁর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন। নাদিয়া পাঠান পাপন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রজীবন থেকেই: ২০০০ সাল: বিজয়নগরের চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের মাধ্যমে…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, পরিবার ও জনস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সরকারের নানাবিধ কার্যক্রম রয়েছে। আজ বুধবার বিকেলে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবার ও জনস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের নানাবিধ কার্যক্রম রয়েছে। স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের সময়োপযোগী জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে আসছে।’ স্বাস্হ্য ও পরিবার কল্যাণ…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত ডিলারদের বাদ দেয়ার বিষয়ে সরকার ‘দ্রুত ব্যবস্থা নেবে’। আজ বুধবার বিকালে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, চিফ হুইপ যেটি বলেছেন, উনি যখন বক্তব্যটি উপস্থাপন করেন তখন আমি খেয়াল করেছি মোটামুটি পুরো সংসদ বিষয়টিকে ওয়েলকাম (স্বাগত) করেছেন। এ ব্যাপারে যদি পুরো সংসদের সম্মতি থাকে, তবে নিশ্চয়ই সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে চিফ হুইপ বলেন, ‘বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট (আর্টিফিশিয়াল ক্রাইসিস) তৈরির চেষ্টা করছেন।…
নিজস্ব প্রতিনিধি : দেশের নদ-নদীর নাব্যতা বৃদ্ধি ও নৌপথ সচল রাখতে সরকার বর্তমানে ব্যাপক ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সারাদেশের নৌপথগুলো সংরক্ষণ ও খননের মাধ্যমে সচল রাখছে। পাশাপাশি নতুন নৌপথ উন্নয়ন ও পুনঃসৃষ্টির লক্ষ্যে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। মন্ত্রী জানান, পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই ও পূনভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার (১ম সংশোধিত) প্রকল্পের বাস্তব অগ্রগতি ৪৫.৯৮ শতাংশ। মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম এলাকার বিভিন্ন নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার (১ম সংশোধিত) প্রকল্পের অগ্রগতি ৮৮ শতাংশে…
নিজস্ব প্রতিনিধি : বাল্যবিয়ে ঠেকিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে থানায় আশ্রয় নেওয়া এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার (১৭) কে ‘কন্যা সাহসিকতা’ পুরস্কারে ভূষিত করেছে পিরোজপুর জেলা প্রশাসন। আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর-রাজ্জাক-সাইফ মিজান সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ তহমিনা আক্তারকে ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও তার পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক অনুদান প্রদান করেন। জেলা প্রশাসক বলেন, তহমিনা যে সাহসিকতা দেখিয়েছে তা সত্যিই অনুকরণীয়। তার এই পদক্ষেপ অন্য মেয়েদেরও বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করবে। তিনি বলেন, নারী শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাল্যবিয়ে কারণে শিক্ষার্থীর ঝড়ে পড়া রোধে জেলা প্রশাসনের অবস্থান জিরো…
নিজস্ব প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরী। আর নারীদের স্বাবলম্বী করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন এবং পাইলট ভিত্তিতে এ কার্যক্রম শুরুও করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সকল ওয়ার্ডের নারীদের এ কর্মসূচির আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন। আজ বুধবার সকালে নগরীর নিরালা আবাসিক এলাকায় বেসরকারি সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দরিদ্র মানুষের আয়বৃদ্ধিমূলক দর্জিবিজ্ঞান কর্মসূচির আওতায় এ সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ১৪জন নারীর হাতে ১৪টি…
নিজস্ব প্রতিনিধি : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন। আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আলজেরিয়ার আগ্রকে স্বাগত জানান। তিনি দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৪২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উত্তরা পশ্চিম থানা। সোমবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং সেক্টরস্থ ৩ নং রোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. নূরুল হাসনাত মাশরাফি (২১), আনাস বিন শাহাব (২১) ও মো. আজাহার উদ্দিন হীরা (৪২)। থানা সূত্রে জানা যায়, এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মো. আজাহার উদ্দিন হীরার বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের ১১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার হাজারীবাগ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. রাকিব সরদার (২০), মো. ইমরান হোসেন (২০), মো. মানিক (২৮), আপন মিয়া (২০), মো. সুজন (২৬), মো. আব্দুর রহমান (২১), জাকির হোসেন, মো. ইমরান হোসেন (২৫), মো. সোহেল রানা (৩০), মো. শাকিল (২৫), মো. আবুল হোসেন (২৬), মো. মুকুল (২৩), জীবন চন্দ্র মহন্ত (৩৪), মো. রিয়াজ (২৮), মো. রবিউল ইসলাম (৩০),…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কিশোরগঞ্জের এসপি ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের এসপি পদে, রংপুরের এসপি মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি মোহাম্মদ মোজাম্মেল হককে রংপুরে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সারা দেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২২৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৭ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৯ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। একই সময়ে সুস্থ…
নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ। মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ৫১টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। গত সোমবার (২০ এপ্রিল) পল্টন মডেল থানা সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ উদ্ধারকৃত এই মোবাইল ফোনগুলো…
নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত রুটিন অনুযায়ী, এ পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। পরে ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় আবশ্যিক বাংলা ১ম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে। সকালের পরীক্ষা চলবে…
নিজস্ব প্রতিনিধি : বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারের ব্যয় সংকোচনের লক্ষ্যে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আজ বুধবার বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় এবং সরকারের ব্যয় সংকোচনের লক্ষ্যে উপাচার্যের কনফারেন্স রুমে একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের নির্দেশনার আলোকে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুসরণ করে এ সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে, আগামী সপ্তাহ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন ‘বৃহস্পতিবার’ অনলাইনে সব কার্যক্রম পরিচালিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার…
নিজস্ব প্রতিনিধি : দেশে সব ধরনের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ৬ মাসে টিকা দিতে কোনো সমস্যা হবে না। টিকার কোনো সংকট নেই। তিনি আরো বলেন, ‘আমাদের ছয় মাসের (টিকা) মজুত আছে, অন দ্য লাইনে আছে পর্যাপ্ত পরিমাণ। পরবর্তী ছয় মাস পর্যন্ত আমরা ভ্যাকসিন দিয়ে যেতে পারবো।’ আজ রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশকে…
নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আশা প্রকাশ করেছেন, সকল সিটি কর্পোরেশনের প্রশাসকগণ তাদের দায়িত্ব পালনে যথাযথ যোগ্যতার প্রতিফলন ঘটাবেন। প্রতিমন্ত্রী আজ বুধবার ঢাকায় স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সিটি কর্পোরেশনসমূহের উন্নয়নমূলক কর্মকা-ের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, গাজীপুর, কুমিল্লা, রংপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এই নয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকগণ নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন। শাহে আলম বলেন, জনগণের কাছে কাঙ্খিত সেবা পৌঁছানোর ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি সিটি কর্পোরেশনসমূহের সার্বিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে…
নিজস্ব প্রতিনিধি : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করতে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে এবং মূল কার্যক্রমগুলো ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আজ সংসদে পটুয়াখালী-৪ আসনের সরকারি দলের সদস্য এবিএম মোশাররফ হোসেনের উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ২০১৫ সালে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এইচআর ওয়ালিংফোর্ড পায়রা বন্দর স্থাপনের জন্য টেকনো-ইকোনমিক সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করে, যা স্বাধীনতার পর দেশে সমুদ্রবন্দর নির্মাণের প্রথম উদ্যোগ হিসেবে চিহ্নিত। তিনি বলেন, ২০১৬ সালে ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। ২০১৯ সালে দুটি বড় দীর্ঘমেয়াদি প্রকল্প—বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ এবং সড়ক…
নিজস্ব প্রতিনিধি : পবিত্র হজ পালনে ব্যয় কমানোর লক্ষ্যে চলতি বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোসহ সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি আজ সংসদে মাদারিপুর-২ আসনের সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৫ সালে হজে বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, যা এ বছর কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, সৌদি আরব অংশে নির্ধারিত ব্যয় কমানো সম্ভব না হলেও হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘হামে আক্রান্ত হয়ে অনেক শিশু আমাদের মাঝে থেকে ঝরে গেছে। কিন্তু, আমরা চেষ্টা করছি সামনে যাতে পুরো পরিস্থিতি মোকাবিলা করতে পারি।’ আজ বুধবার সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা সকল রাজনৈতিক দল, সকলে মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু, দুঃখজনক ব্যাপার হলো—সেই স্বৈরাচারের সময় এবং আরো দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি।’ তিনি আরো বলেন, ‘এ কারণেই স্বাভাবিকভাবেই সমস্যাটি দেখা দেয়। তবে, খুব…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ‘নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সরকারের প্রথম ১৮০ দিন, ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করা হয়েছে।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন, মানবাধিকার…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
