মহান মে দিবস উপলক্ষে খুলনার সর্বস্তরের শ্রমজীবী মানুষ ও জেলাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ।
আসাদুজ্জামান মুরাদ, যিনি সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর অত্যন্ত আস্থাভাজন ও রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত।
শুভেচ্ছা বার্তায় আসাদুজ্জামান মুরাদ বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। বিশ্বের সকল মেহনতি মানুষের ঐক্য ও সংহতির প্রতীক এই দিনটি আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়।”
তিনি খুলনার শিল্পাঞ্চলসহ সকল সেক্টরের শ্রমিকদের শ্রমের সঠিক মূল্যায়ন ও তাদের নায্য অধিকার নিশ্চিত করার গুরুত্বারোপ করেন। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক শ্রেণির অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আসাদুজ্জামান মুরাদ।
শুভেচ্ছা বার্তার শেষ অংশে তিনি খুলনা বাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।