
নিজস্ব প্রতিনিধি :
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে অনুষ্ঠিত ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন ২০২৬ এর শুভ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করেন। কীর্তনের সুর ও নামসংকীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজনস্থল, যেখানে দিন-রাতব্যাপী ভক্তিমূলক পরিবেশে চলবে এই মহানামযজ্ঞ ও লীলা কীর্তন।
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে ধর্মীয় চর্চার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা প্রত্যাশা করছেন।

