Author: G S Joy
মোঃ শফিকুল আলম বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাইবান্ধায় এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (১৩ মে) সকাল ৯:৩০ মিনিটে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। অনুষ্ঠানে সরকারের নির্বাচনি ইশতেহারের প্রধান দিকগুলো তুলে ধরা হয়। বিশেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, আধুনিক কৃষি ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রসারে গৃহীত পদক্ষেপগুলো…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে ৩০ বোতল নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ মে) রাত ১০টা ৫৫ মিনিটে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী নিয়মিত ডিউটি পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন তারা। এসময় কুড়িগ্রাম থেকে গাজীপুরগামী ‘ফাইভ স্টার পরিবহন’ (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪৬) নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ওই বাসের যাত্রী…
মাসুম বিল্লাহ, খুলনা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা মহানগর ও জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে, ২০২৬) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংশ্লিষ্ট ইউনিটের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাজিম বিশ্বাস। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আরিফুর রহমান আরিফ এবং সদস্য সচিব করা হয়েছে হাবিবুর রহমান খান বিপ্লবকে। সদস্যরা হলেন, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, মো. শাকিল আহমেদ, নাজিম উদ্দিন ভূইয়া শামীম,…
ইমন মিয়া : গাইবান্ধার সাঘাটায় কচুয়াহাট মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে “মুক্ত নিশ্বাস” সামাজিক ও মানবিক সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “সাঘাটাকে মাদকমুক্ত করি” শীর্ষক সচেতনতামূলক প্রচারণা। অনুষ্ঠানে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয় এবং সবাইকে সুস্থ ও সুন্দর জীবনের পথে চলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, মাদক একটি সমাজ ধ্বংসের নীরব অস্ত্র। এটি যুবসমাজকে বিপথগামী করে পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করছে। তাই মাদক থেকে দূরে থাকতে এবং অন্যদেরও সচেতন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এসময় কথা বলে কৃষক শ্রমিক বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই একসঙ্গে শপথ নেন “মাদক নয়, সুস্থতার পথে…
আব্দুর রাজ্জাক : রাজধানীর বাড্ডা থানাধীন সাতারকুল রোডের একটি বেকারির বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও শিশু শ্রমের অভিযোগ উঠিয়াছে। ১২৪ আব্দুল্লাহ বাগ, জি এম বাড়ী ঠিকানায় অবস্থিত ‘নিউ একতা বেকারী’তে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে পাউরুটি, বিস্কুট, টোস্ট ও ড্রাই কেক তৈরি করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করিতেছেন ।সরেজমিনে স্থানীয়দের সহিত কথা বলে জানা যায়, বেকারিটিতে ১৪ বছরের কম বয়সী শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছে। পাশাপাশি নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে খাদ্য উৎপাদন করা হয়। তাদের দাবি, উৎপাদনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত ইস্ট এবং মানবদেহের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহার করা হচ্ছে । অনেকের দাবি এ বেকারির সরকারি কোনো কাগজপত্র নেই, প্রশাসনকে…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঘনিষ্ঠ ২ (দুই) বন্ধু একসঙ্গে আনন্দ ভ্রমণে গিয়েছিলেন কক্সবাজারে। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, ঘুরে এসে হয়তো নতুন গল্প শোনাবেন তাঁরা তাদের পরিবার কে। কিন্তু তাঁদের সেই সফরই হয়ে উঠল ২ (দুই)টি পরিবারের সারা জীবনের বিষাদ গাথা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে লাশ হয়ে ফিরলেন বিজিবি সদস্য নাইমুর ইসলাম জিহাদ (২১) ও নাঈম মিয়া (২১)। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতির ফোর সিজন রেস্টুরেন্ট এলাকায় মারছা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৪ (চার)জন। তাঁদের মধ্যে ২ (দুই) জন ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা। নিহত নাইমুর ইসলাম জিহাদ বাজারগোপালপুর গ্রামের কৃষক চাঁন আলীর ছেলে এবং নাঈম মিয়া পোতাহাটি গ্রামের…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ মাটি থেকে প্রায় ২৫ (পঁচিশ) ফুট ওপরে গোলাকার বাসার স্থান তৈরি করে সেখানে চলছে খাওয়া দাওয়া,আড্ডা আর ছবি তোলার আয়োজন। এক সময় ক্লান্ত পথিকেরা একটু স্বস্তির আশায় থামতেন বিশাল বটগাছটির ছায়াতে। দুপুরের নীরবতায় ভেসে আসত নানা প্রজাতির পাখির ডাক। শতবর্ষী এই বটগাছ শুধু একটি গাছই নয়, ছিলো এলাকার মানুষের স্মৃতি, প্রকৃতির শান্ত আশ্রয় এবং অসংখ্য পাখির নিরাপদ আবাস। অথচ মানুষের বিনোদনের ছোঁয়ায় ধীরে ধীরে ক্ষতবিক্ষত হয়ে উঠছে গাছটি। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে চারাতলা বাজারের ঘোড়দহ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এই শতবর্ষী বটগাছকে ঘিরে গড়ে তোলা হয়েছে একটি রেস্টুরেন্ট। স্থানীয় দুই যুবক কনক হোসেন ও আবির হাসান গাছটির…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ মে) ভোরের দিকে শহরের পূর্ব মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে মিছিলে নেতৃত্ব দেওয়া নেতার ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঝটিকা মিছিল ও নেতৃত্ব জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কোনো এক সময় শহরের পূর্ব মেড্ডা এলাকায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে এই মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীন। জাতীয় পতাকা হাতে লিমন আল স্বাধীন নিজে ‘জয় বাংলা’ স্লোগান…
মো: আল-মাহফুজ শাওন ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে এর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি । এসময় বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে কুরআনের আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে। কর্মসূচিতে কলেজ শাখার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজন শেষে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত র্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর হামলা ও তাদের আটকে রেখে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার (১১ মে) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলায় অবস্থিত র্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কম্পানিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী সংবাদ সম্মেলনে জানান, সোমবার বিকেলে র্যাবের তিন গোয়েন্দা সদস্য মোটরসাইকেল যোগে বাঞ্ছারামপুর উপজেলায় তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন। তারা খাগাতুয়া গ্রাম অতিক্রম করার সময় এলাকার কুখ্যাত ‘শফিক ডাকাত’…
মো.আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি ‘সবাই মিলে দেব কর, সিটি কর্পোরেশন হবে স্বনির্ভর’,এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরের আটটি জোনে একযোগে শুরু হয়েছে কর মেলা-২০২৬। নাগরিকদের কর প্রদানে উদ্বুদ্ধ করা, বকেয়া কর আদায় বৃদ্ধি এবং সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা শক্তিশালী করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। আয়োজন থেকে সমস্বরে আরও উচ্চারিত হয়েছে”সবাই মিলে দেব কর, স্বনির্ভর হবে গাজীপুর”। মঙ্গলবার (১২ মে)গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর আঞ্চলিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর মেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান, কর নির্ধারণ কর্মকর্তা মোঃ আতাউর রসূল ভূঁইয়া,…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা দলিল লেখক সমিতির সদস্য সিরাজুল ইসলাম মিথেন বলেন, ‘আমরা কষ্ট করে আয় করি। আমাদের পরিশ্রমের টাকা কোন চাঁদাবাজকে দিতে চাইনা। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি করেছে সদর উপজেলা দলিল লেখক সমিতি।’ সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক গণমাধ্যমকে জানান, ” শহরের কিছু চিহ্নিত চাঁদাবাজ বেশ কিছুদিন ধরে দলিল প্রতি ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছে। গরীব দলিল লেখকদের কষ্টে উপার্জিত টাকা আমরা কেন চাঁদাবাজদের দেব। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় চাঁদাবাজদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অতি দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে কলম বিরতি অব্যাহত থাকবে।…
মোঃ শফিকুল ইসলাম : অভাবের সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে নতুন এক পথচলা শুরু করেছে ২০টি সুবিধাবঞ্চিত পরিবার। কিশোরগঞ্জ সদর উপজেলার মাথিয়া এলাকায় গ্রামীণ অসহায় ও দুস্থ মানুষকে স্বাবলম্বী করার প্রত্যয়ে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি ‘ঘুরে দাঁড়াও সমৃদ্ধির পথে’। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবর্তন সামাজিক সংস্থা (বিসাস) এর বিশেষ উদ্যোগে এই পরিবারগুলোর হাতে একটি করে ছাগল তুলে দেওয়া হয়েছে। মূলত ক্ষুদ্র ঋণের কিস্তির বোঝা এড়িয়ে এবং পরনির্ভরশীলতা কমিয়ে দরিদ্র মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সাধারণত গ্রামীণ অভাবী মানুষগুলো ঋণের চক্রে আটকে থাকে, কিন্তু বিসাস-এর এই ভিন্নধর্মী উদ্যোগ তাদের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে। ছাগল পালনের মাধ্যমে…
নিজস্ব প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আল্লায়পুর গ্রামে অবৈধভাবে পুকুর খননের কথা বলে মাটি উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। আল্লায়পুর গ্রাম থেকে এলাকাবাসী ফোন দিয়ে বলেন আমাদের গ্রামে পুকুর খননের কথা বলে এলাকার বিভিন্ন স্থানে মাটি বিক্রি করছে এক মাটি ব্যবসায়ী, তারা বলেন আমাদের এই সড়কটি নতুন করে সংস্কার করা হয়েছে, অথচ এরা মাটির গাড়ি দিয়ে এই সড়কটি আবার নষ্ট করে ফেলছে, এমন ভাবে মাটির গাড়ি চলছে আবার বৃষ্টির সময়ে ভেঙ্গে যাবে। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তায় মাটি এমন ভাবে লেগে আছে বৃষ্টি হলে এই সড়ক দিয়ে ছোট বড় এবং সাধারণ…
হাসান মাহমুদ জয়-ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার হাসপাতালের পশ্চিম পার্শ্বে কামাত আঙ্গারিয়া (তেঁতুলবাড়ি) এলাকায় অবস্থিত ‘তা’লিমুন নিসা হাফিজিয়া মহিলা মাদ্রাসা’। ১৯৮৩ সালে যখন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল, তখন লক্ষ্য ছিল এই অবহেলিত জনপদে নারী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। আজ ৪১ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ভাগ্য বদলায়নি, বরং জরাজীর্ণ টিনের বেড়ার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে ১১০ জন নিষ্পাপ বালিকা শিক্ষার্থীর ভবিষ্যৎ। দীর্ঘ এই পথচলায় মাদ্রাসাটি এলাকার গর্ব হয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বছর এখান থেকে ৪ থেকে ৭ জন ছাত্রী হাফেজা হয়ে বের হচ্ছে। কিন্তু এই সাফল্যের নেপথ্যে রয়েছে চরম এক মানবিক বিপর্যয়ের গল্প। বর্তমানে ১১০ জন ছাত্রীর মধ্যে ৩…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামে সেলিনা বেগম (৫০) একটি এনজিও থেকে ৬ (ছয়) লহ্ম টাকা লোন নেয়। সেলিনা বেগম চুয়াডাঙ্গা জেলার জীবননগরের এক টি ব্যাংক থেকে থেকে ৬ (ছয়) লহ্ম টাকা উত্তোলন উত্তোলন করে সেলিনা বেগম তার ভাস্তে লিটনের সাথে মোটরসাইকেল করে ফিরতে ছিলেন। বিকেলের দিকে ঝিনাইদহ মহেশপুর উপজেলার মথুরানগর গ্রামের দত্তনগর -জলিলপুর সড়কে পৌঁছলে ২ (দুই) জন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে সেলিনা বেগমের হাত থেকে টাকা সহ ব্যাগ টি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাইয়ের খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ছিনতাইকারীদের আটক ও টাকা উদ্ধারে অভিযান শুরু করে। পুলিশ ঘটনাস্থলের আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে…
নিজস্ব প্রতিনিধি : দুয়ারীপাড়া মৌজার গৃহায়ন কর্তৃপক্ষের জমির দখল নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত গত ১১ মে প্রকাশিত দৈনিক যুগান্তর, আমাদের সময়, দেশের টিভি এবং ১২ মে প্রকাশিত খবরের আলো পত্রিকায় দুয়ারীপাড়া মৌজাস্থ আইনুদ্দিন হাইদার ও ফয়জুন্নেছা ওয়াকফা স্টেট সংক্রান্ত যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে দুয়ারীপাড়া মৌজায় অবস্থিত আইনুদ্দিন হাইদার ও ফয়জুন্নেছা ওয়াকফা স্টেটের জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি জানতে পেরে ওয়াকফা স্টেটের প্রতিনিধিরা সেখানে বাধা প্রদান করেন। এই ওয়াকফা সম্পত্তিটি এখানকার জনগণ প্রায় পঞ্চাশ বছর ধরে ভোগ দখলে আছে। এরপরই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়াকফা…
রাকিবুল হাসান=শ্যামনগর (সাতক্ষীরা) : মঙ্গলবার ১২ মে ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে চতুর্থ বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” -এর আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়। সুন্দরবনের কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আদাচাই…
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ সদর উপজেলার ১৩ নং নিজড়া ইউনিয়নের উত্তরপাড়া চৌদ্দপার কান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত ১০ মে ২০২৬ ইং, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরুল খানের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে কামরুল খানের ছেলে হত্যা মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।মামলার আসামি মেহেদী মেম্বারের ছোট ভাই সোহাগের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, কামরুল খানকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছিল। তবে তিনি তার সন্তান হত্যার বিচার দাবিতে…
মোঃজাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধার সুন্দরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহিয়ান মুনসীফের নেতৃত্বে পরিচালিত মাদকদ্রব্যবিরোধী অভিযানে ৩.৫০ গ্রাম হেরোইনসহ আপন ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ থানার থানা পাড়া এলাকায় ওয়ালটন শো-রুমের দক্ষিণ পাশে একটি চা-বিস্কুটের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুন্দরগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে গঠিত রেইডিং টিম অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোছা. হাছিনা আকতার (৩০) ও তার ভাই মো. জাকিরুল ইসলাম হৃদয়কে (২০) আটক করা হয়। পরে হাছিনা আকতারের হাতে থাকা Royals ব্র্যান্ডের খালি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো…
রাকিবুল হাসান-শ্যামনগর (সাতক্ষীরা) : মুক্তিপণের দাবিতে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের নদীতে থেকে জলদস্যুদের হাতে অপহরণের শিকার ২০ জন জেলে ও মৌয়ালের মধ্যে ১৮ জন প্রায় ৭ লাখ টাকা দিয়ে জিম্মিদশা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া জেলে-মৌয়ালরা সোমবার (১১ মে) বিকাল পর্যন্ত ধাপে ধাপে নিজ নিজ এলাকায় ফিরে আসেন। তবে মুক্তিপণের টাকা পরিশোধের পরও এখনও মুক্তি মেলেনি দুই জেলের। ফলে নিখোঁজ দু’জনকে ঘিরে তাদের পরিবারে বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা। ফিরে আসা জেলে ও মৌয়ালদের ভাষ্য, গত ৪ ও ৫ মে ‘আলিফ ওরফে আলিম বাহিনী’ ও ‘নানাভাই/ডন বাহিনী’র পরিচয়ে অ*স্ত্রধারী দস্যুরা সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের চুনকুড়ি নদীর…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সফিক বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, কুখ্যাত ‘সফিক ডাকাত’ ও তার বাহিনীর সদস্যরা সম্প্রতি আভিযানিক কাজে থাকা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময় তারা র্যাব সদস্যদের লাঞ্ছিত ও মারধর করে বলে অভিযোগ ওঠে। এই ধৃষ্টতাপূর্ণ ঘটনার পর জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযানে নামে র্যাব-৯-এর একটি চৌকস দল। অভিযানকালে হামলার ঘটনায় সরাসরি জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের হেফাজত থেকে হামলায় ব্যবহৃত…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় জেলাজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক রোগী হামের উপসর্গ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে চরম হিমশিম খেতে হচ্ছে। ধারণক্ষমতার দ্বিগুণ রোগী, চিকিৎসায় দুর্ভোগ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ মে) সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন প্রায় ৮০ জন রোগী। অথচ এই ওয়ার্ডটির নির্ধারিত ধারণক্ষমতা মাত্র ৩০ জন। শয্যা না থাকায় নিরুপায় হয়ে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে স্বজনদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ২০…
নিজস্ব প্রতিবেদক ফেনীর সোনাগাজী মডেল থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে ভয়াবহ জালিয়াতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মামলার আসামি হওয়া সত্ত্বেও মোটা অংকের টাকার বিনিময়ে মিলছে চারিত্রিক সদন বা পুলিশ ক্লিয়ারেন্স। এই সিন্ডিকেটের মূল হোতা হিসেবে আঙুল উঠেছে থানার কনস্টেবল মোঃ রিমনের দিকে। তার এই ‘ঘুষ বাণিজ্যের’ কারণে একদিকে যেমন অপরাধীরা ছাড় পেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, অন্যদিকে সাধারণ প্রবাসী ও বিদেশগামীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য: অনুসন্ধানে জানা যায়, কনস্টেবল রিমন দীর্ঘ মাস যাবত সোনাগাজী মডেল থানায় পুলিশ ক্লিয়ারেন্সের সকল কাগজপত্র জমা নেওয়ার কাজ এককভাবে নিয়ন্ত্রণ করছেন। সম্প্রতি শাহাদাত হোসেন টিপু নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও ১২…
মো: আল-মাহফুজ শাওন আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় হাসপাতালের দ্বিতীয় তলার কনসালটেশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ ডা. মোঃ তারেক ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট অর্থোপেডিক কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ মোঃ ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গাইনি কনসালটেন্ট ডা. আঞ্জুমান আরা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আরএমও ডা. কাজী রুমানা আফরোজ, প্রশাসনিক ইনচার্জ মুকাররম বিল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা আমীর হামযা ও শেখ গোলাম ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা…
জুয়েল শেখ-জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজর গ্রামের নিশ্চিন্তা মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটি চাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্যমতে, ফসলি মাঠের ভেতরে মাটি চাপা দেওয়া অবস্থায় মরদেহটি পড়ে ছিল। নিহত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি এবং নীল ও ঘিয়া রঙের গেঞ্জি। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।…
জুয়েল শেখ-জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কৃতরা হলেন, সদর উপজেলার পাঠানপাড়ার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজ। আর আহত তৌফিকুল ইসলাম উপজেলার হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে। সে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সদর উপজেলার পাঠানপাড়ার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজের সাথে হাজীপাড়ার তৌফিকুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্লাস্টিকের চাল বিক্রির খবরে সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় এক সাংবাদিক বাজার থেকে কেনা চাল বাড়িতে রান্না করে খাওয়ার পর সেটি প্লাস্টিক সদৃশ বলে দাবি করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক আবুল কালাম জানান, গতকাল সোমবার (১১ মে) রাতে তিনি স্থানীয় একটি দোকান থেকে বস্তার চাল কিনে বাড়িতে নিয়ে যান। রাতে সেই চালের ভাত খাওয়ার সময় তার সন্দেহ জাগে। পরবর্তীতে তিনি চালটি বিভিন্নভাবে পরীক্ষা করে নিশ্চিত হন যে এটি সাধারণ চাল নয়। আজ মঙ্গলবার (১২ মে) সকালে সরজমিনে উপস্থিত সাংবাদিকদের নিকট তিনি ঘটনার বিস্তারিত তুলে…
মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা : গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে দুর্নীতি, অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প ব্যবহার, পে-অর্ডার জালিয়াতি এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো অনিয়ম চলছে, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এসব অনিয়ম দ্রুত বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এসময় বক্তব্য দেন ইকবাল করিম, মনজুর রহমান লিটন, আব্দুস সালাম, আব্দুর রউফ ও মামুনুর রশিদ তুষার। বক্তারা বলেন, একটি অনির্বাচিত কমিটির নাম ব্যবহার করে জমি ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে…
মোস্তাফিজুর রহমান-দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮:৩০ মিনিটে ছেলের হামলায় বাবার মৃত্যু হয় এবং ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। স্থান: ফতেজংপুর ইউনিয়ন, চিরিরবন্দর, দিনাজপুর।
মোঃ তরিকুল ইসলাম খান উন্নয়নের ধারাবাহিকতায় চাই দ্বিতীয় পদ্মা সেতু ও নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। যোগাযোগ, বিদ্যুৎ, প্রযুক্তি ও অবকাঠামো খাতে দৃশ্যমান উন্নয়ন দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে দেশের ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় এখনই আরও কিছু বড় ও যুগোপযোগী প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান সরকারের কাছে জনগণের একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা হতে পারে—পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং আরেকটি আধুনিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। পাটুরিয়া-দৌলতদিয়া রুট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ এই পথে যাতায়াত করে। ফেরি পারাপারে দীর্ঘ যানজট, সময় অপচয় ও ভোগান্তি…
মোঃ তরিকুল ইসলাম খান ভারতের তামিলনাড়ু রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর নাগরিক অধিকার রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তার সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী বিজয় সতর্ক করে বলেন, রাজ্যে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন কিংবা আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা বরদাশত করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, “তামিলনাড়ুতে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। কেউ যদি অন্যায়ভাবে নিরীহ মানুষের ওপর অত্যাচার চালায়, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই থালাপতি বিজয় সামাজিক…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর উত্তর ভাষানটেক ও বাগানবাড়ি এলাকার দীর্ঘদিনের পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাবেক ক্যান্টনমেন্ট থানার ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জন জাগরণ পত্রিকার সহ-সম্পাদক মোঃ নাসির উদ্দিন খোকনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, প্রায় দীর্ঘ ৪২ দিন ধরে বাগানবাড়ি এলাকার পানির পাম্প বিকল থাকায় চরম দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। পানির অভাবে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মাঝে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়। এমন সংকটময় সময়ে দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন সরেজমিনে গিয়ে বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ওয়াসা…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িযা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে র্যাব-৯-এর গোয়েন্দা শাখার তিন সদস্যের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে কুখ্যাত সন্ত্রাসী ‘চুরা শফিক’ ও তার বাহিনীর হাতে তারা লাঞ্ছিত ও আহত হন বলে জানা গেছে। আহত র্যাব সদস্যবৃন্দ আহতরা হলেন র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর গোয়েন্দা শাখার সদস্য: আব্দুল মালেক (এফএস) রাশেদ (কনস্টেবল) কাজল (হাবিলদার) আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত আব্দুল মালেক জানান, তারা দুটি মোটরসাইকেলে করে তথ্য সংগ্রহের জন্য বাঞ্ছারামপুর থানার দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে যাচ্ছিলেন। খাগাতুয়া এলাকায় পৌঁছালে আগে থেকেই সেখানে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।…
মো ইয়াকুব আলী তালুকদার, গাজীপুর : সাম্প্রতিক আলোচিত ও সমালোচিত একটি বিষয় বিভিন্ন হসপিটাল থেকে গ্রেফতার হওয়া ঔষধ কোম্পানির প্রতিনিধি লোকজনকে নিয়ে। দালাল নয়, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, এ স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জে বাংলাদেশ ঔষধ কোম্পানির উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় কালীগঞ্জ সরকারি হাসপাতালের সামনে কালীগঞ্জ ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়। প্রতিবাদ ও মানব বন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ আমির হোসেন, সিনিয়র সহ সভাপতি মুজাহিদুল ইসলাম,…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে কুখ্যাত ‘শফিক ডাকাত’কে ধরতে গিয়ে এক নজিরবিহীন পরিস্থিতির শিকার হয়েছেন র্যাব সদস্যরা। অভিযান চলাকালীন ভুল বোঝাবুঝি বা উস্কানির জেরে স্থানীয় গ্রামবাসীরা র্যাবের তিন সদস্যকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখে এবং লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্রমতে, র্যাব-৯, সিপিসি-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খাগাতুয়া বলিয়ারা গ্রামে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত শফিক ওরফে ‘চুরা শফিক’কে ধরতে অভিযান চালায়। তবে শফিককে আটক করার সময় তার অনুসারীরা ‘ডাকাত পড়েছে’ বলে চিৎকার শুরু করলে গ্রামবাসী জড়ো হয়ে র্যাব সদস্যদের ঘিরে ফেলে। অভিযোগ উঠেছে, সাধারণ গ্রামবাসীদের একটি অংশ শফিক বাহিনীর উস্কানিতে উত্তেজিত হয়ে…
মাসুম বিল্লাহ, খুলনা: খুলনা মহানগরীর আড়ংঘাটা লতার মোড় বাইপাস এলাকায় গতকাল ২২ এপ্রিল বুধবার এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ রুশাদ (২৭) নামের এক যুবক তার বাম পা হারিয়েছেন। একই দুর্ঘটনায় তার বাবা শেখ ওমর ফারুখ (৬৫)-ও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা দুজনই রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে রুশাদ তার বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে লতার মোড় বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, একই সময়ে একটি দ্রুতগামী ট্রাক আসছিল এবং রাস্তা পার হচ্ছিলেন এক বৃদ্ধ। ওই বৃদ্ধকে বাঁচাতে গিয়ে এবং ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে রুশাদ মোটরসাইকেলটি সাইড দিতে যান। কিন্তু…
মোঃ তরিকুল ইসলাম খান ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর-পানিয়ার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে সীমান্তবর্তী এলাকায় কয়েকজন বাংলাদেশি অবস্থান করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানান, প্রায়ই সীমান্তে গুলি ও হতাহতের ঘটনা ঘটলেও কার্যকর প্রতিকার মিলছে না। তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট…
কবির হোসেন রাকিব-রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাচন অফিসের সংস্কার ও টাইলস লাগানোর নামে ৫ লাখ টাকার একটি প্রকল্প লুটের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম ও সহকারী নির্বাচন কর্মকর্তা হাফিজ উল্লার বিরুদ্ধে। নামমাত্র কাজ দেখিয়ে সরকারি টাকা আত্মসাতের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করেন এ দুই কর্মকর্তা। নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম ও হাফিজ নিজেরা ঠিকাদার সেজে প্রকল্পটির কাজ করাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে অফিসটির সংস্কারের জন্য ৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। কথা ছিল এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য দরপত্রের আহবান করতে হবে। নিয়মানুযায়ী ওই প্রকল্পের এস্টিমেট তৈরী করে বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগ…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় “মব ভায়োলেন্স” বা উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা এখন কেবল বিচ্ছিন্ন আইনশৃঙ্খলার সমস্যা নয়; এটি ধীরে ধীরে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। গণপিটুনি, দলবদ্ধ হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত আক্রোশ এবং গুজবকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা দেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার এবং রাষ্ট্রীয় সুশাসনের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে মনে করেন বর্তমানে যে ঘটনা ঘটছে তার অধিকাংশ ব্যাক্তিগত সুবিধা আয়ের জন্য। রাষ্ট্রবিজ্ঞানী, মানবাধিকারকর্মী ও সমাজ বিশ্লেষকদের মতে, যখন কোনো সমাজে বিচারব্যবস্থার ওপর আস্থা কমে যায়, রাজনৈতিক বিভাজন চরমে পৌঁছে, সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণহীনভাবে গুজব ছড়ানোর হাতিয়ার হয়ে ওঠে এবং দলীয়…
মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মরহুম হাজী গোলাম হোসেনের জ্যেষ্ঠ সন্তান জাহিদ হোসেন সাগর সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ২০১৩ সালে জে.বি. উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৫ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন এ+ অর্জন করেন। ২০১৬ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে ২০২০ সালে স্নাতক সম্পন্ন করেন এবং ২০২২ সালে ওষুধ প্রযুক্তি বিভাগ হতে স্নাতকোত্তর শেষ করেন। তার চাকুরি জীবন শুরু হয় ২০২১ সালে দেশের অন্যতম ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এ যোগদানের মাধ্যমে। পরবর্তীতে ২০২৪ সাল থেকে East West University-এর…
জুয়েল শেখ-জয়পুরহাট : নিরাপদ খাদ্য উৎপাদন, উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস-২০২৬। সোমবার (১১ মে) বেলা ১১টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সাদিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, বগুড়া অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, জয়পুরহাট…
জুয়েল শেখ-জয়পুরহাট : জয়পুরহাটে এক সময় গর্বের প্রতীক হিসেবে পরিচিত ছিল কচুর লতি, যা স্থানীয় ভাবে ‘লতিরাজ’ নামে খ্যাত। তবে সময়ের ব্যবধানে ঐতিহ্যবাহী এই কৃষিপণ্য এখন হারিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে। চাষাবাদে অবহেলা, সঠিক পরিকল্পনার অভাব এবং বাজার ব্যবস্থার দুর্বলতায় দিন দিন কমে যাচ্ছে কচুর লতির উৎপাদন। সকাল হলেই পাঁচবিবি উপজেলার বটতলীতে জমে উঠে লতির হাট।এই লতির হাটের জন্য এই স্থানের নাম হয়ে উঠেছে লতিহাটি। তবে বাজারের সঠিক ব্যবস্থা ও পণ্য সংরক্ষণের সঠিক জায়গা না থাকায় এখন এই বাজার হারাচ্ছে তার গৌরব।এর সাথে হারিয়ে যাচ্ছে জয়পুরহাটের গর্ব কচুর লতিরাজ। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানান, আগে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় ব্যাপক ভাবে কচুর…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। ছোট-বড় সবার প্রিয়, সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই ফলটি এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উৎসবের আমেজ নিয়ে এসেছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। উপজেলাজুড়ে কাঁঠালের সমারোহ নবীনগরের গ্রামবাংলার মেঠো পথ দিয়ে হাঁটলেই এখন নাকে ভেসে আসছে কাঁঠালের মিষ্টি ঘ্রাণ। রাস্তার পাশে, বাড়ির আঙিনায় কিংবা পরিত্যক্ত ভিটায়—যেদিকেই চোখ যায়, দেখা যাচ্ছে থোকায় থোকায় ঝুলে থাকা কাঁঠাল। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত কাঁঠালের এই ছড়াছড়ি দেখে হাসি ফুটেছে স্থানীয় বাগান মালিক ও কৃষকদের মুখে। স্থানীয়রা জানান: অন্যান্য বছরের তুলনায় এবার ফলন অনেক বেশি ও উন্নত মানের হয়েছে।…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধায় সরকারি দপ্তরে সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে (সোমবার) সকালে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ-এই লক্ষ্য নিয়ে দুদক কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারে, তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ কক্সবাজার ভ্রমণে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ঝিনাইদহের ২ (দুই)যুবকের। শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ৪ (চার) জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের চাঁদ আলীর ছেলে নাইমুর রহমান জিহাদ (২১) এবং একই উপজেলার পোড়াহাটী গ্রামের আনোয়ার হোসেনের একমাত্র ছেলে নাঈম (২২)। শনিবার বেলা সাড়ে ১১ (এগারো) টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী মারসা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শৈলকূপা উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানি গরু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এরমধ্যে ঝিনাইদহ শৈলকূপা উপজেলার সুন্ধা গ্রামের জলি খাতুনের পালন করা বিশাল আকৃতির কোরবানির গরু “মনা”কে ঘিরে স্থানীয়দের নজর কেড়েছে। জানা গেছে, গরুটির মালিক জলি খাতুন। তার স্বামী প্রবাসী সাজ্জাদ গাজী। প্রায় ৩ (তিন) বছর ধরে পরিবারের সদস্যের মতো যত্নে পালন করা হচ্ছে ‘মনা’কে। সম্পূর্ণ স্বাভাবিক খাবার খাইয়ে বড় করা হয়েছে গরুটি। গরুর মালিক জলি খাতুন জানান, গরুটিকে কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা মোটাতাজাকরণ ইনজেকশন ছাড়াই লালন-পালন করা হয়েছে। প্রতিদিন ভুষি, গম, ভুট্টা, ঘাস, খৈল, ভাত ও ধানের…
মোঃ তরিকুল ইসলাম খান গভীর রাতে হাসপাতালে আনা, ঘিরে নানা প্রশ্ন কুষ্টিয়ায় এক নারীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ ভোররাত প্রায় ৪টার দিকে ওই নারীকে মৃত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এ নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারীর বাড়ি দৌলতপুর উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় বসবাস করতেন। গভীর রাতে কয়েকজন ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাদের কথাবার্তা ও আচরণ ছিল অস্বাভাবিক এবং অসংলগ্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এতে চিকিৎসকদের মনে সন্দেহের সৃষ্টি হয়। কর্তব্যরত চিকিৎসক…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর রূপনগর এলাকার দুয়ারীপাড়া মৌজায় জমি সংক্রান্ত বিরোধ ও আদালতের স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) অমান্যের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক দায়েরকৃত সিভিল পিটিশন নং-১৫২১/২১ এ উক্ত জমির ওপর স্থিতাবস্থা (Status quo) জারি রয়েছে। আদালতের নির্দেশনা বহাল থাকা অবস্থায় অভিযুক্তরা বিভিন্ন সরকারি উচ্চ পদস্থ ব্যক্তিদের নিয়ে জমিতে ঘরবাড়ি নির্মাণসহ দখল কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। লিখিত অভিযোগে আরও বলা হয়, মোঃ মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর রূপনগর এলাকার দুয়ারীপাড়া মৌজায় জমি সংক্রান্ত বিরোধ ও আদালতের স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) অমান্যের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক দায়েরকৃত সিভিল পিটিশন নং-১৫২১/২১ এ উক্ত জমির ওপর স্থিতাবস্থা (Status quo) জারি রয়েছে। আদালতের নির্দেশনা বহাল থাকা অবস্থায় অভিযুক্তরা বিভিন্ন ব্যক্তি ও বাহিনী নিয়ে জমিতে ঘরবাড়ি নির্মাণসহ দখল কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। লিখিত অভিযোগে আরও বলা হয়, মোঃ মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এ…
নিজস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৮০ হাজার আইনজীবীকে পর্যায়ক্রমে উন্নত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি দেশের সঙ্গে আলোচনা চলছে। আজ সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ব্যারিস্টার ও কর্পোরেট আইনজীবীদের আয়োজিত ‘ট্রান্সফরমেশন অব লিগ্যাল প্র্যাকটিস থ্রু ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড এআই’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইয়াং ব্যারিস্টাররা এ অনুষ্ঠানের আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, যারা বিদেশ থেকে ইংরেজি মাধ্যমে আইন শাস্ত্রে ডিগ্রি নিয়ে দেশে ফিরছেন তাদের জন্য বার কাউন্সিলের বিদ্যমান এনরোলমেট পরীক্ষা পদ্ধতি জটিল। কারণ এই পদ্ধতিতে বাংলা ভাষায়…
নিজস্ব প্রতিনিধি : পুলিশ সদর দপ্তর আজ এক বিবৃতিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনকে ভুল বলে অভিহিত করেছে। ওই প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, ‘রাষ্ট্রপতির বিদেশ সফরের কারণে পুলিশ পদক গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি।’ বিবৃতিতে আরও বলা করা হয় যে, বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এমন কোনো মন্তব্য করেননি। বিবৃতিতে বলা হয়, ‘প্রতিবেদনগুলোতে ওই পুলিশ কর্মকর্তার নামে যে মন্তব্য করা হয়েছে তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।’ প্রকৃতপক্ষে, পুলিশ পদক গেজেট প্রকাশ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ও পদ্ধতিগত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে বিবৃতিতে যোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা গেজেট বিজ্ঞপ্তি…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীতে একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে চমকে দেওয়া নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তাদেরকে তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন আন্তরিকতা পেয়ে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা মুগ্ধ হন। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। তাঁর আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী যখন বিয়ের অনুষ্ঠানে পৌঁছান, তখনও বর অনুষ্ঠানস্থলে এসে…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। গত ১২ এপ্রিল ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শীর্ষক একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশ হয়। পরে প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক ছয়টি হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত পড়ে আছে। পত্রিকায় প্রকাশিত এমন খবর পড়ার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক…
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ইদুল আজহা উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আগামীকাল সোমবার থেকে শুরু হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল রাজধানীর আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন। সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১-২১ মে পর্যন্ত দশ দিন (শুক্রবার ছাড়া) দৈনিক ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ট্রাক সেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর নিকট প্রায় ১৩ হাজার ৯৩৯ মে. টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কর্মচারী ইউনিয়নের ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাসস প্রধান কার্যালয়ের সভাকক্ষে আজ এ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর মহাসচিব মোশতাক আহমেদ নবনির্বাচিত নেতাদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ। ছবি : বাসস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, প্রধান বার্তা সম্পাদক মো. মানিকুল আজাদ, প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন, প্রধান প্রতিবেদক (বাংলা) মো. দিদারুল আলম,…
নিজস্ব প্রতিনিধি : হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল সাতজনের। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৫০৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯২ জন, রাজশাহী বিভাগে ১৮৩ জন, বরিশাল বিভাগে ১৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন, সিলেট বিভাগে ১২৪ জন,…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য পিএইচডি ফেলোশিপ ও বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। দেশের অভ্যন্তরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তিকৃত বা অধ্যয়নরত গবেষকরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আজ রোববার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী গবেষকদের অনলাইনে (www.eservice.pmeat.gov.bd/phd) আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া ১০ মে থেকে শুরু হয়েছে, যা আগামী ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারী গবেষকের সমগ্র শিক্ষাজীবনে ন্যূনতম দু’টি প্রথম বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে (৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০)। ফেলোশিপের জন্য…
নিজস্ব প্রতিনিধি : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৮৯.৮২ শতাংশ। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম উপাচার্যের কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর কামিল প্রথম ও চূড়ান্ত বর্ষ মিলিয়ে দেশের ১৬৭টি কেন্দ্রে মোট ৪২ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৬২২ জন। প্রথম বর্ষে পাসের হার ৮৩.৫১ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে পাসের…
নিজস্ব প্রতিনিধি : এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার পর্যন্ত ১৩০টি হজ ফ্লাইটে মোট ৫০ হাজার ৯০৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত জেদ্দায় মোট ১৩০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। হজ বুলেটিন অনুযায়ী, গতকাল পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং দুইজন নারী। এদের মধ্যে ১০ জন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। বুলেটিনে আরো বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ২১ হাজার ১৪ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে। আর আইটি হেল্পডেস্ক ১৩ হাজার ৭৮০ জনকে সেবা দিয়েছে। হজ…
নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) দ্রুত পদক্ষেপে গত শুক্রবার কাপাসিয়ায় নিহত একই পরিবারের পাঁচজনের মরদেহ আজ সকালে তাদের নিজ জেলা গোপালগঞ্জে দাফন করা হয়েছে। নিহতদের মরদেহ আজ সকাল সাড়ে ৬টায় গোপালগঞ্জ সদর উপজেলার পাইক্কান্দি গ্রামে তাদের বাড়িতে পৌঁছায়। সকাল ১১টার দিকে পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে তাদের জানাজা শেষে স্থানীয় উত্তর চরপাড়া কবরস্থানে দাফন করা হয়। এই সময় প্রশাসনের কর্মকর্তা, নিহতদের আত্মীয়-স্বজন ও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ জানাজায় শরিক হন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহতরা হলেন : শারমিন খানম (৩৫), তার ভাই রসুল (২২), ফোরকান-শারমিন দম্পতির তিন কন্যা মিম (১৬), মারিয়া (৮) ও ফারিয়া (২)। গতকাল সকালে পুলিশ কাপাসিয়া সদর উপজেলার…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরী হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, তবে সেখানেই পুলিশের সাফল্য। পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য।’ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে…
জুলফিকার আলী জুয়েল : আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মায়ের সুস্থতা, আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১০ মে) হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। দিনব্যাপী এই আয়োজনের উল্লেখযোগ্য অংশগুলো ছিল হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ মায়েদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে বিশেষ উপহার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রসূতি মায়েদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সঠিক জীবনযাপন বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। সকালে হাসপাতালের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া মায়েদের…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। আজ উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সহযোগিতা প্রদান এবং আগামীর কর্মকৌশল নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুরক্ষা দেওয়া সরকারের অগ্রাধিকার। তিনি বলেন: ”হাওরাঞ্চলের কৃষকরা আমাদের অর্থনীতির প্রাণ। তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে। আগামীতে যেন কৃষকরা বৈরী আবহাওয়া মোকাবিলা করে ফসল ঘরে তুলতে পারেন, সেজন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত কর্মকৌশল প্রণয়ন করা হচ্ছে।” অনুষ্ঠানে নবীনগর উপজেলায় উৎপাদিত ওকিনাওয়া জাতের মিষ্টি…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেছেন, নবীনগরের টেকসই অবকাঠামো উন্নয়নই তার প্রধান রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, একটি উন্নত, পরিকল্পিত ও আধুনিক নবীনগর গড়ে তোলার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি সম্প্রতি এক বক্তব্যে এমপি আব্দুল মান্নান জানান, আধুনিক ও মানসম্মত সড়ক নির্মাণের মাধ্যমে জনগণের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা তার অগ্রাধিকার। তিনি বলেন: ”নতুন রাস্তা নির্মাণের পাশাপাশি পুরোনো ও ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, যা নবীনগরের চেহারা বদলে দেবে।” বক্তব্যে তিনি বিশেষভাবে জিনোদপুর…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা-কাউতলি সড়কের গজারিয়া নামক স্থানে আজ রবিবার (১০ মে) দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। একটি মাটি কাটার যন্ত্র (বেকু) এবং যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে রাধিকা থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা গজারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেকুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন যাত্রী প্রাণ হারান। নিহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয়…
নিজস্ব প্রতিনিধি : গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির দুর্নীতিবাজ মহাপরিচালক লিয়াকত আলী লাকী গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান। ভারত হয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ট এই দুর্নীতিবাজ হাসিনার প্রায় পুরো সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থেকে দুর্নীতির মাধ্যমে প্রায় শত কোটি টাকা লোপাট করেছে। এ নিয়ে সে সময় বিভিন্ন দৈনিকে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। শিল্পকলা একাডেমিতে প্রায় নিয়মিত শেখ মুজিব, শেখ হাসিনা ও আওয়ামী লীগের গুণগান নিয়ে সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতেন। ভারতের বিভিন্ন নাট্যদল ও নাট্যশিল্পীদের এনে সংবর্ধনা অনুষ্ঠান করাসহ নাট্যোৎসবের নামে হিন্দুয়ানি সংস্কৃতির সম্প্রসারণে নিরন্তরভাবে তিনি কাজ…
কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজিরহাট বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বাজারের হোটেল ও বিভিন্ন দোকানের পচা আবর্জনা শিক্ষা প্রতিষ্ঠানের সংলগ্ন গর্তে ফেলার কারণে সৃষ্ট দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। সরজমিনে চিত্র: হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, আলোর ভুবন কলেজ এবং তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার অবস্থান একেবারেই কাছাকাছি। এই প্রতিষ্ঠানগুলোর পাশেই বাজারের বিভিন্ন হোটেলের রান্নাঘরের বর্জ্য ও বাজারের যাবতীয় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে ময়লা ফেলার কারণে জায়গাটি এখন একটি বিশাল ডাস্টবিনে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি: শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ,…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় এনসিপিতে যোগদান করেন বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ), আপ বাংলাদেশ, জাতীয় পার্টি থেকে আসা কয়েকজন সাবেক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে সরব ব্যক্তিবর্গ। বর্ধিত সভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সদস্য সচিব রাহাত ইবনে শহীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন এনসিপি জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি।
মোঃ শফিকুল আলম আসন্ন পবিত্র ঈদুল আজহা ও কুরবানি উপলক্ষে প্রস্তুত গাইবান্ধার নশরতৎপুর এলাকার ঐতিহ্যবাহী ‘ফ্রেন্ডস ক্যাটল ফার্ম’। কুরবানির পশু ক্রয়ের কথা ভাবছেন যারা, তাদের জন্য এক বিশেষ সুখবর নিয়ে এসেছে এই খামারটি। জেলার ইন্দ্রারপার এলাকায় অবস্থিত এই ফার্মে এবার ছোট, মাঝারি এবং বড়—সব ধরনের পশুর বিশাল সমাহার লক্ষ্য করা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, খামারে সুস্থ-সবল পশুর পাশাপাশি উন্নতজাতের গরু ও মহিষের সমারোহ রয়েছে। ক্রেতাদের চাহিদা ও সামর্থ্যের কথা মাথায় রেখেই প্রতিটি পশুর দাম নির্ধারণ করা হয়েছে। খামার কর্তৃপক্ষের দাবি, এখানে কোনো প্রকার ক্ষতিকর হরমোন বা ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশুগুলো লালন-পালন করা হয়েছে। এখানে ১৫০ টার…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধার জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করা হয়েছে। রবিবার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে প্রবেশ করেন জাফরুল্লাহ। এসময় তিনি বিভিন্ন অনিয়মের ভয় দেখিয়ে সংশ্লিষ্টদের কাছে ঘুষ দাবি করেন। তার আচরণে সন্দেহ হলে অফিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তার পরিচয় ভুয়া বলে প্রমাণিত হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পুলিশ জানায়, আটক ব্যক্তি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয়…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা থেকে গত ৭ মে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হওয়া একটি পর্যটক টিমকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ ‘রঞ্জু’র নেতৃত্বাধীন এই টিমের সদস্য আশা মনি তার অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে এসে ট্যুর কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগের মধ্যে রয়েছে আইফোন ছিনতাই, পর্যটক নারীদের মানসিক হয়রানি এবং আবাসন নিয়ে অব্যবস্থাপনা। ভুক্তভোগী আশা মনি এক আবেগঘন ফেসবুক লাইভে দাবি করেন, রঞ্জুর আহ্বানে ‘অন্বেষা ট্রাভেলস’ বা এজেন্সির মাধ্যমে তারা প্রায় ৩০ জনের একটি দল কক্সবাজার ভ্রমণে যান। তবে সেখানে পৌঁছানোর পর থেকেই তারা নানা সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে কক্সবাজারের একটি হোটেলে অবস্থানকালে…
মোঃ তরিকুল ইসলাম খান আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে নিতে গিয়ে এক সুপারিশকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে এক ব্যক্তি প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং বিভিন্নভাবে সুপারিশ তদবির চালান। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকেও আটক করা হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীরা নানা কৌশলে এলাকায় তাদের…
মো. আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালককে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে ঘাতক স্বামী। শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে এই নৃশংস ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত ঘাতক স্বামী ফুরকান মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। নিহতরা হলেন, ঘাতক ফুরকানের স্ত্রী শারমিন খানম (৩৮), তাদের বড় মেয়ে মিম খানম (১৪), মেজো মেয়ে উম্মে হাবিবা (৮), ছোট মেয়ে ফারিয়া (২), শারমিনের ছোট ভাই (শ্যালক) রসুল মোল্লা (২২)। নিহতদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রামে। তারা রাউৎকোনা এলাকায় প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। অভিযুক্ত ফুরকান মিয়া একই জেলার…
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মহিষের দুধ সংগ্রহ এবং সেই দুধ দিয়ে দধি তৈরির মহোৎসব চলছে। খোলা অবস্থায় রাখা দুধে মাছি ও পোকামাকড় ডিম পাড়ছে, আর সেই বিষাক্ত মিশ্রণ দিয়েই বসানো হচ্ছে দধি। এসব ভেজাল ও নোংরা দধি খেয়ে সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়লেও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য থামছে না। চরের দুধ ও অস্বাস্থ্যকর পরিবেশ: অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন চরাঞ্চল থেকে এই মহিষের দুধ বাজারে আসে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে খোলা পাত্রে দুধ আনার সময় তাতে প্রচুর পরিমাণে মাছি ও ধুলোবালি পড়ে। এমনকি দুধে পোকামাকড় ডিম পেড়ে বংশবিস্তার করছে বলেও স্থানীয়রা জানান। পরে এই দূষিত দুধ…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : গাইবান্ধায় অনুষ্ঠিত “কর্মসংস্থান মেলা-২০২৬” প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। শনিবার (৯ মে) গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন। মেলার শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের সরাসরি চাকরির সুযোগ, পরামর্শ ও নিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ-তরুণীরা ব্যাপক উৎসাহ…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা ইনডোর স্টেডিয়ামে এই নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, রাজিব, সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শহিদুজ্জামান শহিদসহ অন্যরা। প্রতিযোগিতায়…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাতানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মোরছালিন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোরছালিন উপজেলার ধজনগর বাতানবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, তিনি একজন কলেজ শিক্ষার্থী ছিলেন। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে সীমান্ত এলাকায় অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায় এবং আজ পর্যন্ত তা ফেরত দেয়নি। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় শোকের ছায়া নামার…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িযা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর জুমাহাটি গ্রামের সৈয়দ আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে দেলোয়ার মিয়া নামে এক ব্যক্তির বসতঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সৈয়দ আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেলোয়ার মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন এবং স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তার আগেই ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক ধারণায় এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে…
মোঃ তরিকুল ইসলাম খান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানে বক্তারা বিশ্বকবির সাহিত্য, দর্শন ও বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যেরও এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্যকর্ম আজও মানুষের হৃদয়ে প্রেরণা জোগায়। এসময় সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন, নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রনাথের সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজে মানবিক ও…
মোঃ তরিকুল ইসলাম খান : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে কেন্দ্র করে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় লাউহাটী ইউনিয়নের পয়লাবাড়ী গ্রামের একটি ধানক্ষেতে স্থানীয় কৃষকরা রক্তাক্ত ও অচেতন অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরিচয় নিয়ে ধোঁয়াশা উদ্ধার হওয়া নারীর…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মরহুম দেনু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৮ মে) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদের আয়োজনে দেড় লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টটি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উদ্বোধনী দিনে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রধান অতিথি এমপি আব্দুল মান্নান ফুটবলে লাথি মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনী…
কবির হোসেন রাকিব-লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর কমলনগর লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলাজুড়ে সরকারি বিভিন্ন ভাতা ও ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৭০-৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। চক্রের মূলহোতা তাহমিনা আক্তার লিমা নিজেকে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তাহমিনা আক্তার লিমা বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তিনি দাবি করতেন, তার মাধ্যমে খুব সহজেই সরকারি ঘর, শিশু ভাতা, বয়স্ক ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাওয়া যাবে।…
নিজস্ব প্রতিনিধি : খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িকে ঘিরে গড়ে ওঠা ‘রবীন্দ্র কমপ্লেক্স’ আজও স্বপ্নই রয়ে গেছে, তিন দশকেও পূর্ণতা পায়নি দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স। শান্তিনিকেতনের আদলে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা থাকলেও দীর্ঘ তিন দশকেও তা বাস্তবায়ন হয়নি। প্রতি বছর জন্মজয়ন্তী উপলক্ষ্যে কিছুদিনের জন্য এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা গেলেও বছরের বাকি সময়জুড়ে কমপ্লেক্সটি পড়ে থাকে নীরবতা আর অবহেলায়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে তৎকালীন জেলা প্রশাসক কাজী রিয়াজুল হক রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত বাড়িটি দখলমুক্ত করার উদ্যোগ নেন। ওই বছরের ৭ সেপ্টেম্বর স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে বাড়িটি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়।…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, উভয়ে এ সময়ে দেশকে দুর্নীতিমুক্ত করার করণীয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সাক্ষাতের সময়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিক আজ ভোরে দেশে ফেরত এসেছেন। বাংলাদেশ সরকার, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহায়তায় স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচির আওতায় তারা দেশে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে আজ ভোর ৫টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে লিবিয়া সরকার ও আইওএম সার্বিক সহযোগিতা প্রদান করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেরত আসা এই বাংলাদেশিদের অধিকাংশই দালালদের খপ্পরে পড়ে লিবিয়া গিয়েছিলেন।…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আলিয়াবাদ ৫ নং ওয়ার্ডে অবস্থিত চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে বিদ্যালয়ের অভ্যন্তরীণ তৃতীয় তলার শ্রেণিকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হোসাইন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রিন্সিপাল মোঃ ইউনুছ, ব্যারিস্টার জাকির আহাম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সাবেক চেয়ারম্যান সরুজ খা, ‘হেপ’-এর নির্বাহী পরিচালক জনাব আসাদুজ্জামান…
নিজস্ব প্রতিনিধি : চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১২৩টি হজ ফ্লাইটে মোট ৪৮ হাজার ২২৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত মোট ১২৩টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত দুইজন নারীসহ মোট ১০ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেন। এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ১৫ হাজার ৮১৪ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১১ হাজার ৯৫৫ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন। পরিচালক জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন…
নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়। তিনি বলেন, আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষেই তথ্যপ্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা সম্ভব নয়। তাই অংশীজনদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটি স্বাধীন ও সর্বসম্মত ‘গণমাধ্যম কমিশন’ গঠন করা এখন সময়ের দাবি। আজ সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং, অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এই প্রদর্শনীর আয়োজন করে। মন্ত্রী বলেন, ‘আমরা একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি আরো জানান, বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এ সময় তাঁরা ওয়াকফ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময়ে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ কাটা চুল ও রক্তাক্ত শরীর নিয়ে মঙ্গলবার (৫ মে) সকালে আখাউড়া থানায় হাজির হয়ে পুলিশের কাছে অভিযোগ দেন। নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাড়ি উপজেলার আজমপুর এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম দ্বীন ইসলাম প্রকাশ দিনু। তিনি উপজেলার রামধননগর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবার জানান, বিয়ের পর থেকেই স্বামী দ্বীন ইসলাম ও তার পরিবারের লোকজন যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিল। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে গৃহবধূর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) সকালে…
মোঃ তরিকুল ইসলাম খান : কুমিল্লার একটি উপজেলায় স্বামীর সঙ্গে থাকা অবস্থায় এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার বিবরণে ভুক্তভোগীর স্বজনরা জানান: ভুক্তভোগী দম্পতি রাতে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। অভিযোগ, দুর্বৃত্তরা স্বামীকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে দলবদ্ধভাবে নির্যাতন চালানো হয়। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ…
নিজস্ব প্রতিনিধি : শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া-এর মাজার জিয়ারত করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল করিম দিপু। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন মিয়া, আওরঙ্গজেব কামাল, মোঃ জহুরুল আমিন, আলহাজ তৈয়বুর রহমান, অ্যাডভোকেট মনোয়ার হোসেন সিদ্দিকী, এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, মোঃ কামাল আহমেদ, খন্দকার অহিদুল হাসান, মোঃ আলাউদ্দিন দুলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ,সৈয়দ আলামিন সম্রাট, খায়রুল বাশার লাবু, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, মো: আহসানুল্লাহ, রবিউল ইসলাম শামীম, নুর…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, মাদক ও সন্ত্রাস সমাজের জন্য এক ভয়াবহ হুমকি। এগুলো শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতিই নষ্ট করে না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করে তোলে। তাই শ্যামগ্রামসহ পুরো নবীনগরকে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তুলতে হবে। মঙ্গলবার (৫ মে) শ্যামগ্রাম ইউনিয়নে আয়োজিত এক বিশেষ মতবিনিময় ও সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের মূল বিষয়সমূহ স্থান: শ্যামগ্রাম ইউনিয়ন। তারিখ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬। অ্যাডভোকেট আব্দুল মান্নান, সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫। মূল বার্তা: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি। লক্ষ্য: জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে আদর্শ সমাজ…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
