Author: G S Joy
নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে বিদ্যমান গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে তার মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই। তিনি আরও বলেন, অতীতের বিতর্কে না গিয়ে ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি।…
মাসুম বিল্লাহ-খুলনা : খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কর্মরত অবস্থায় সম্রাট বিশ্বাস (২৭) নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সম্রাট বিশ্বাসের বিপি নম্বর ৯৯১৮২১৪৯২৯। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতেই তার মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে সম্রাট বিশ্বাস অস্ত্রাগার এলাকায় সেন্ট্রি ডিউটিতে নিয়োজিত ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে অন্য সহকর্মীরা সেখানে ছুটে যান এবং তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও…
নিজস্ব প্রতিনিধি : আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা উপলক্ষ্যে কেন্দ্রসমূহের আশপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবে পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দিতে কেন্দ্র সচিবদের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রসমূহের আশপাশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে কেবল পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে সকাল ৮টা ৩০ মিনিট থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার হলেও দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আজ শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, সংসদীয় রাজনীতিতে ওয়াকআউট একটি স্বীকৃত রাজনৈতিক চর্চা। অতীতে বিরোধী দলে থাকাকালে তারাও এ ধরনের কর্মসূচি পালন করেছেন। তবে দীর্ঘ সময় সংসদ বর্জন করলে জনগণের অধিকার ক্ষুণœ হওয়ার আশঙ্কা থাকে। তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন অকারণে ওয়াকআউট না করে। একই সঙ্গে সরকারি দলের…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর ঘনবসতিপূর্ণ ভাটারা এলাকা থেকে শহরতলির হেমায়েতপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রোরেল সংযোগ সম্প্রসারণের কাজ চলছে। মাস র্যাপিড ট্রানজিট লাইন-৫ এর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, নতুন রুটের উন্নয়ন কাজ ১০টি প্যাকেজে বিভক্ত এবং ২০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ ও ভূমির উঁচুতে (এলিভেটেড) রুট নির্মাণের কাজ চলছে। তিনি বলেন, বর্তমানে হেমায়েতপুর ডিপোর ভূমি উন্নয়ন কাজ দ্রুত এগোচ্ছে এবং প্রায় ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রুটটি ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার আশা করা হচ্ছে। এদিকে মূল ট্র্যাক ও স্টেশনের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। প্রকল্পের বিস্তারিত বিবরণ অনুযায়ী, ‘নর্দার্ন রুট’ নামে পরিচিত এই রুট হবে ঢাকার প্রথম পূর্ব-পশ্চিম মেট্রো রেল। এতে ১৪টি…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ ১৪টি ফ্লাইটে মোট ৫,৬১৩ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি ফ্লাইটে ২,৪৬৪ জন হজযাত্রী বহন করেছে। সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়া চারটি ফ্লাইটে ১,৫৩৬ জন এবং ফ্লাইনাস চারটি ফ্লাইটে ১,৬১৮ জন যাত্রী পরিবহন করেছে। হজ ব্যবস্থাপনা অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৩,৯৩৯ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ১,৬৭৪ জন সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন। কর্মকর্তারা জানান, ফ্লাইনাসের আরও তিনটি ফ্লাইটে যাত্রীদের চেক-ইন ও বোর্ডিং প্রক্রিয়া চলমান রয়েছে। হজ ব্যবস্থাপনা অফিস আরও জানায়, প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম ২১ মে পর্যন্ত চলবে। এ বছর মোট ২০৭টি প্রাক-হজ ফ্লাইট…
মো: হাফিজুল ওয়ারেছ-সখীপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। সখীপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। আজ শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নিরাপদ অবকাঠামো গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। এসময় মন্ত্রী স্থানীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থার বিষয়েও কথা বলেন। তিনি সখীপুর উপজেলার তিনটি পেট্রোল পাম্পে যেন একই দিনে ও সমন্বিতভাবে জ্বালানি (পেট্রোল) সরবরাহ নিশ্চিত করা হয়, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা…
মাসুম বিল্লাহ-খুলনা : খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল) সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রধান প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে গণমাধ্যমে প্রচার সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিদফতর ঢাকার আয়োজনে এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় এই সভা আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) ইয়াকুব আলী। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান সরকার গঠনের মাত্র দুই মাস অতিবাহিত হলেও জনকল্যাণে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, “ভোটের কালি এখনও মুছেনি, অথচ সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রকল্প এবং ১২ লাখ কৃষকের কৃষি ঋণ মওকুফ করে জনবান্ধব উদ্যোগের…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান। তিনি বলেছেন, “মানুষের কষ্ট লাঘবে কাজ করতে গিয়ে কোনো ব্যক্তিগত তদবির গ্রহণ করা হবে না। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে।” শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নবীনগর পৌর বাজারের যানজট নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন, পৌরসভা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পিত উন্নয়ন ও বিকল্প সড়ক এমপি আব্দুল মান্নান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনদুর্ভোগ কমাতে কাজ চলছে।…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর ছয় বছর বয়সী স্কুলছাত্রী নিশাত জাহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। প্রতিবেশী অটোরিকশাচালক ইসহাক মিয়ার লালসার শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছে এই শিশুকে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইসহাক প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। নিহত নিশাত জাহান মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ শনিবার ময়নাতদন্ত শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, গত ১৫ এপ্রিল দুপুরে চিপস কিনতে বাড়ি থেকে বের হওয়ার পর…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর। তিনি বলেছেন, ‘বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত ল্যাব প্রায় সবকিছুই ঢাকা কেন্দ্রিক। এই বাস্তবতা থেকে বেরিয়ে এসে জেলা ও উপজেলা ভিত্তিক হাসপাতালগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শহর ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করে সেবার বিকেন্দ্রীকরণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। যদিও কাজটি এক মাস বা এক বছরে বাস্তবায়ন সম্ভব নয়, তবুও সরকার ধাপে ধাপে এটি অর্জনের পথে রয়েছে।’ আজ শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর নিশাত (৬) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ইসহাক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নিহত নিশাত উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে দোকান থেকে চিপস কেনার কথা বলে বাড়ি থেকে বের হয় নিশাত। এরপর সে আর ফিরে আসেনি। স্বজনরা সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল শুক্রবার…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা ’উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-এর পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,…
নিজস্ব প্রতিনিধি : “মানুষের কল্যাণে ন্যায়ের কথা বলে”—এই শ্লোগানকে ধারণ করে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ভিত্তিক আইপি টেলিভিশন সাফা নিউজের উদ্যোগে প্রথমবারের মতো প্রতিনিধি সভা, আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের সুগন্ধা রোডস্থ হোটেল কক্স হিলটনের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফা নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা করা হয়। নিউজ প্রেজেন্টার রাজিয়া সুলতানার সাবলীল উপস্থাপনায় এবং সাফা নিউজ পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফা নিউজের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট চিত্র পরিচালক এস এ এম সুমন সরকার। তিনি তার বক্তব্যে…
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের গাছা এলাকায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি’র উপদেষ্টা মন্ডলী ও কার্যকরী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সমিতির সাংগঠনিক গতিশীলতা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাড হক কমিটির আহ্বায়ক শাহীন শিকদারকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের উপদেষ্টা নাসিম চৌধুরী, নাসিম চৌধুরী বলেন বরিশালের মানুষ যেখানেই থাকুক না কেন, তাদের ভ্রাতৃত্ববোধ আর সাহসিকতা সব সময় দৃষ্টান্ত হয়ে থাকে। গাজীপুরের এই মাটিতে আমাদের নিজেদের একতা বজায় রাখা এবং একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই এই সমিতির মূল লক্ষ্য। আজ আমাদের মাঝে অ্যাড হক কমিটির আহ্বায়ক শাহীন শিকদারসহ…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা শহরে কোটচাঁদপুর রোড সংলগ্ন নতুন বাজার এলাকায় শতবর্ষীপুরনো রেইনট্রি গাছ ঝুঁকিপূর্ন শুকনো ডাল স্থানীয় ব্যবসায়ী ও ও পথচারীদের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাছগুলোর উপরের অংশে ঝুলে থাকা শুকনো ডাল যে কোন সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা তৈরি করেছে। উল্লেখ্য, ২০১৮ সালে একই সড়কের নতুন বাজার এলাকায় একটি গাছের ডাল ভেঙে পড়ে ফাহমিদা বেগম নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বর্তমানে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই সড়ক ব্যবহার করছে। জনবহুল নতুন বাজার এলাকায় অসংখ্য দোকানপাট…
মুসলিম উদ্দীন, চট্টগ্রাম, মীরসরাই : গতকাল মিরসরাইয়ের ১২ নং খেয়াছড়া ইউনিয়নের মধ্যম আমবাড়িয়ায় সালিশী বৈঠকের মধ্যে প্রতিপক্ষের হামলায় নিহত শফিকুল আলম। মীরসরাই থানার অফিসার ইনচার্জ এ খবর নিশ্চিত করেছেন।
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিএস কামিল মাদরাসায় ২০২৬ সালের এসএসসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আয়োজিত দোয়া ও বিদায় মাহফিল আজ শনিবার সকালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মাদরাসার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুযোগ্য প্রিন্সিপাল মাওলানা মুফতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার চার গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট জননেতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মান্নান পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।” মাদরাসার শিক্ষার পরিবেশ এবং…
মোঃ শফিকুল আলম গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট লেকের কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় সদর ভূমি অফিসের সামনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। জেলা প্রশাসন, গাইবান্ধা আয়োজিত এবং গাইবান্ধা পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় এই অভিযান শুরু হয়। অনুষ্ঠানে গণ উন্নয়ন কেন্দ্র (Gana Unnayan Kendra), World Vision, ৫ পদক্ষেপ এবং FRIENDSHIP এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, শুধুমাত্র প্রশাসনের…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা প্রকৃতির টানে গাইবান্ধার যে স্থানটিকে সাধারণ মানুষ ভালোবেসে ‘মিনি জাফলং’ নাম দিয়েছিল, সেই ভেরামারা ব্রিজ এলাকাটি এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। আপাতদৃষ্টিতে মনোরম এই পর্যটন কেন্দ্রে প্রতি বছরই ঝরছে তাজা প্রাণ, খালি হচ্ছে কোনো না কোনো মায়ের বুক। ভয়াবহতার নেপথ্যে স্থানীয়দের মতে, ব্রিজের নিচের পানির গভীরতা এবং চোরাবালির মতো পরিস্থিতি এই এলাকাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বাইরে থেকে পানি শান্ত মনে হলেও নদীর তলদেশের গঠন এবং প্রবল স্রোতের টানে এখানে গোসল করতে নামা যে কারো জন্য প্রাণঘাতী হতে পারে। এলাকাবাসী জানান, প্রতি বছরই এখানে গোসল করতে এসে বা আনন্দ-ফুর্তি করতে গিয়ে…
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর প্রশিকা মোড় এলাকায় এক ইমাম সাহেবের কিশোরী মেয়েকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, ফলে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পরিবার সূত্রে জানা যায়, গত তিন দিন আগে প্রশিকা মোড় এলাকায় বাসার কাছ থেকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই মেয়েকে তুলে নিয়ে যায়। ঘটনাটি দ্রুত ঘটে যাওয়ায় স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই অপহরণকারীরা পালিয়ে যায়। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানায়, এ ঘটনার সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে। তারা আশঙ্কা করছেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকতে…
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি ঢাকায় নিজের কোনো বাড়ি করতে পারেননি। বর্তমানে তিনি বাবার রেখে যাওয়া ফ্ল্যাটেই বসবাস করছেন। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ভোলা জেলার তজুমদ্দিনে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, রাজনৈতিক জীবনে ব্যক্তিগত সম্পদ অর্জনের প্রতি তার কোনো আগ্রহ ছিল না এবং সবসময় সততা বজায় রেখে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। স্পিকার বলেন, দায়িত্ব পালনকালে তিনি কখনো লুটপাট বা দখলদারিত্বের রাজনীতিতে জড়াননি। ভবিষ্যৎ রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নৈতিকতা ও জনসেবার মানসিকতা…
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এক ভিন্নধর্মী মুহূর্তের সৃষ্টি হয়। সম্মেলনে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল যখন প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করছিলেন, তখন তাকে থামিয়ে দিয়ে প্রধানমন্ত্রী হালকা রসিকতার ছলে বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করবেন। এ সময় উপস্থিত কর্মকর্তা ও অতিথিদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং মিলনায়তনজুড়ে করতালির ধ্বনি ওঠে। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি আসলে যতটা বলা হয়েছে, তার চেয়ে কমই প্রশংসা করেছেন। সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে পরিবর্তনের অংশ…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিদ্যালয় থেকে চুরি করে নিয়ে যাওয়া চারটি সিলিং ফ্যানের মধ্যে একটি ফ্যান ফেরত দিয়ে গেছে চোর। শুধু ফ্যানই নয়, সাথে রেখে গেছে নিজের ভুল স্বীকার করে লেখা একটি চিরকুট। যেখানে লেখা ছিল— “টাকার জন্য চুরি করেছিলাম।” বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকালে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ আইডিয়াল একাডেমি কর্তৃপক্ষ স্কুল প্রাঙ্গণে ফ্যানটি পড়ে থাকতে দেখেন। স্কুল সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারটি সিলিং ফ্যান চুরি হয়। চুরির এই ঘটনায় এলাকায় বেশ আলোচনা তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার সকালে স্কুলের নাম লেখা একটি ফ্যান বারান্দায় পড়ে থাকতে দেখে…
মুসলিম উদ্দীন, চট্টগ্রাম, মীরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দার সহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের স্বজনরা জানান, দুদিন আগের একটি বিরোধ মীমাংসার জন্য শুক্রবার জুমার নামাজ শেষে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন যুবক হঠাৎ তাদের ওপর হামলা চালান। এসময় পরিবারের সদস্যদের রক্ষা করতে গেলে হামলাকারীদের কিল-ঘুসিতে গুরুতর আহত হন শফিউল আলম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত হন আর বাংলাদেশি যুবক। বাংলাদেশী যুবকের মরদেহ ৪ (চার) দিন পর উপজেলা মহেশপুর পলিয়ানপুর সীমান্তে ইচ্ছামতি নদী থেকে উদ্ধার করা হয়। নিহত রতি জয়ধর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবেন্দ্রনাথ জয়ধরের ছেলে। ৩ (তিন) মাস আগে তার পরিবারের সদস্যরা ভারতে গেলেও তাদের কাছে যেতে পারেননি রতি। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা ইছামতি নদীর পাড়ে দুর্গন্ধ পেয়ে কচুরিপানার নিচে ভাসমান একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন। মরদেহটি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০(দশ) গজ ভেতরে নদীতে…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে শৈলকূপা উপজেলায় বিয়ের সংক্রান্ত পারিবারিক কলহের জেরে বিষ পানে রাব্বি হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ঝিনাইদহ শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন ঝিনাইদহ শৈলকূপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে। তিনি পরিবারসহ ভাটই গ্রামে তার নানাবাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। সম্প্রতি তাকে বিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে আলোচনা চলছিল। এ নিয়ে কলহের একপর্যায়ে শুক্রবার তিনি বিষপান করেন বলে জানা যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর নিশাত (৬) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিশাত মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল (বুধবার) দুপুরে দোকান থেকে চিপস কেনার কথা বলে ঘর থেকে বের হয় নিশাত। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর বাড়ি ফেরেনি। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিককে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে লাঞ্ছিত করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধী সমাজ। শুক্রবার সকালে নবীনগর প্রেসক্লাবের সামনে ‘উপজেলার সকল সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজ’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ভূমি অফিসের সহকারী নায়েব মো. শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমানসহ ঘটনার সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জানা যায়, গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) নবীনগর সদর ভূমি অফিসে খতিয়ান করতে আসা এক ভুক্তভোগীর কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে। এই তথ্যের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহ করতে…
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বৈশাখী উৎসব-১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোয়াদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মো. কামাল উদ্দিন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং বাঙালি সংস্কৃতির লালনের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার মানোন্নয়ন ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. কামাল উদ্দিন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং…
মো. আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি “মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড”—এমন প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীদের জীবনের প্রকৃত লক্ষ্য নির্ধারণে মানবিকতা, সততা ও ন্যায়পরায়ণতার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “শুধু ভালো ফলাফলই জীবনের সাফল্যের মাপকাঠি নয়; বরং সময়ানুবর্তিতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধই একজন মানুষকে সত্যিকার অর্থে বড় করে তোলে।” তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস অর্জন এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে…
মো.আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুর এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল শুক্রবার গাজীপুর টাউনের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দসহ গাজীপুরে বসবাসরত চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল নিবন্ধন, সাধারণ সভা, আলোচনা, বৃত্তি প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিন শিন গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এবং সমিতির সভাপতি মোঃ সোহেল সাদাত। আলাউদ্দিন আহমেদ রাসেল এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোঃ নাজিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ, প্রাক্তন তথ্য কমিশনার, তথ্য কমিশন বাংলাদেশ, সাবেক মহা-পরিদর্শক, নিবন্ধন এবং সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান…
নিজস্ব প্রতিনিধি : হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহার সামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য (হজযাত্রী) কয়েক ধরনের উপহার সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে এক লাখ বোতল মিনারেল ওয়াটার রয়েছে যা ক্যাম্পে আগত হজযাত্রীদেরকে সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এসব উপহার সামগ্রী প্যাকেটজাত করে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের দেয়া হবে। উল্লেখ্য, আজ শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক…
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড। পরবর্তীতে এগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব রেণু জব্দ করা হয়। কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড বেইস কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় টেকনাফ থেকে খুলনাগামী সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা। কোস্টগার্ড কর্মকর্তা সুমন আল…
নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলার সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শংকরপুর এলাকায় রত্নাই নদীর প্রায় ১০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের আজ উদ্বোধন করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। শুক্রবার বেলা ১১টায় তারা মসজিদ সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খনন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম রাব্বানী কামনা, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপি’র য়ুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু,…
নিজস্ব প্রতিনিধি : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার। তিনি বলেন, দেশের ৭০ শতাংশ জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। দেশের কৃষি শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে। আজ শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার হাই স্কুল এন্ড কলেজ মাঠে কৃষক কার্ড বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেশ পুনরুদ্ধারে যে ৩১ দফা রূপরেখা দিয়েছিলেন, সেখানে কৃষিখাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছিল। সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষক কার্ড চালুর প্রাক-পাইলটিং শুরু হয়। আজ কুমিল্লার অরণ্যপুর…
নিজস্ব প্রতিনিধি : ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুর পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সাড়ে ৩টায় দিনাজপুর পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোর সরকারি ব্যবস্থাপক মো. আহসান হাবীব চৌধুরী এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল থেকেই পার্বতীপুর রেল হেড ডিপোতে এই ডিজেল আসা শুরু হয়েছে। সূত্র জানায়, সবশেষ গত ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসেছে। এরআগে, গত মার্চ মাসে এসেছে ২২ হাজার মেট্রিক টন ডিজেল। সব মিলিয়ে মার্চ থেকে এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড়…
নিজস্ব প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষকদের মেধাবী হওয়ার কোনো বিকল্প নেই। বিগত দিনে কোনো অনিয়ম হলে তা খতিয়ে দেখা হবে। আজ শুক্রবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( হাবিপ্রবি) আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তোমাদের সঙ্গে থাকবো, তবে ভালো রেজাল্ট করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জনগণের টাকায় লেখাপড়া করে। প্রতি শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় বছরে ৮ লাখ টাকা ব্যয় করে। এ কারণে জনগণের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে। তিনি…
কুষ্টিয়া প্রতিনিধি : দুই দফা দাবিতে কুষ্টিয়া থেকে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা অধিকাংশ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। তবে কুষ্টিয়া-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের এ কর্মসূচির ফলে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুরসহ বিভিন্ন স্থানীয় রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জ রুটেও কোনো বাস ছেড়ে যায়নি। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এই কর্মবিরতির ঘোষণা দেয়। সংগঠনের সভাপতি মাহাবুল হক বলেন, শ্রমিকদের…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে বসেছিল ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী শুঁটকির মেলা। শতাব্দীপ্রাচীন এই মেলায় এবারও ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলা সংশ্লিষ্টদের মতে, মাত্র দুই দিনে এই মেলায় প্রায় ৫ কোটি টাকার শুঁটকি কেনাবেচা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এই মেলার প্রচলন প্রায় ৩০০ থেকে ৪০০ বছর আগে। এক সময় এটি ছিল মূলত ‘বিনিময় প্রথা’র মেলা। মানুষ শাকসবজি ও কৃষিপণ্যের বিনিময়ে শুঁটকি সংগ্রহ করত। তবে কালের বিবর্তনে এখন নগদ টাকার মাধ্যমেই লেনদেন হয়। নাসিরনগরের জেঠাগ্রাম থেকে আসা নাফিজা চৌধুরী জানান, প্রায় দুই দশক ধরে তিনি এই মেলায় আসছেন এবং ঐতিহ্যের এই পরিবর্তন নিজের…
মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া চারমাথা এলাকায় মাদকের বিস্তার রোধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর সচেতন যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকাটিতে দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটছে, যা স্থানীয় পরিবেশ ও তরুণ সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান থাকলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না বলে তারা দাবি করেন। যুব প্রতিনিধি মেহেদী হাসান মারুফ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি-এটি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রুহুল আমিন রঞ্জু…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ বাংলা নববর্ষ উপলক্ষে ঝিনাইদহ জেলায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনক) উদ্যোগে আয়োজিত এই মেলায় জেলার ৬ (ছয়) টি থানার অংশগ্রহণের প্রতিযোগিতামূলক স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ শৈলকূপা থানা তাদের ব্যতিক্রমধর্মী উপস্থাপনার মাধ্যমে প্রথম স্থান অর্জন করে। পুনক, যা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, মূলত পুলিশ কর্মকর্তাদের স্ত্রী ও নারী পুলিশ সদস্যদের নিয়ে গঠিত। সংগঠনটি বিভিন্ন জাতীয় দিবস উদযাপন এবং বার্ষিক মেলার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারের বাংলা বর্ষবরণ উপলক্ষে ঝিনাইদহ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় জেলার ৬ (ছয়) টি থানার…
নিজস্ব প্রতিনিধি : দারিদ্র্য দূর করে দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। আজ শুক্রবার রাজধানীর মাদানী এভিনিউয়ের পিপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশা ব্যক্ত করেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। তিনি আরো উল্লেখ করেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বর্ধিত ফ্লাইট শিডিউল ও বিমান ভাড়া কমানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই হজ ফ্লাইট শুরু হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ হজ যাত্রী পাঠানো দেশ হিসেবে বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি অ্যাজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। মোট হজযাত্রীর প্রায় ৫০…
মোঃ গোলাম রব্বানী : খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বই পড়ার কোনো বিকল্প নেই। আধুনিক এই ভার্চুয়াল যুগে প্রবেশ করতে হলেও প্রথমে আমাদের পুঁথিগত শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। কারণ বই-ই আমাদের সঠিক জ্ঞান, মূল্যবোধ ও চিন্তাশক্তি গড়ে তোলে। শুধু পরীক্ষার জন্য নয়,জীবনের জন্য শেখাই প্রকৃত শিক্ষা আর সেই শিক্ষার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বই। তাই সকল শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নির্মাতা। তোমাদের মধ্য থেকেই গড়ে উঠবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই এখন থেকেই নিজেদের সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করতে…
নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মহানগরীর অন্যতম ঐতিহ্যবাহী ১২৭ বছরের পুরাতন মীরেরচক জামে মসজিদ পুরাতন ভবনের স্থানে ছয়তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে মীরেরচক জামে মসজিদ কমিটি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস…
নিজস্ব প্রতিনিধি : দেশে এপ্রিল ও মে মাসের জন্য পূর্ণ জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি জুন মাসের চাহিদা মেটাতে জ্বালানি মজুত নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শুক্রবার) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে। ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। ২০২৯ সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু হবে। তিনি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানিকৃত সব জ্বালানি দেশে এসেছে।…
নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ (শুক্রবার) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, ‘বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি আনুপাতিক হার হিসেবে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য হচ্ছে না। সরকারি স্কুলের আটজনের মধ্যে একজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে, আর বেসরকারি স্কুলের পাঁচজনে একজন বৃত্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে। বৃত্তির আনুপাতিক হার হিসেবে বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও সমান সুযোগ পাচ্ছে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর বৃত্তি পরীক্ষায় অংশ…
নিজস্ব প্রতিনিধি : খুলনা মহানগরীতে আগামী ২০ এপ্রিল (সোমবার) থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এ সুযোগ পাবে। আগামী ২০ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে। এদিকে, গত ১৫ মার্চ থেকে দক্ষিণ জনপদে হামের প্রার্দুভাব শুরু হলেও খুলনা নগরীতে এ ধরণের রোগী শনাক্ত হয়নি। কেসিসি’র স্বাস্থ্য বিভাগের সূত্র জানান, সিভিল সার্জন কার্যালয়ে প্রয়োজনীয় টিকা মজুদ করা হয়েছে। এ কর্মসূচি সফল করতে ১৯ এপ্রিল রোববার স্বাস্থ্য ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সার্বিক পরিস্থিতি ও টিকাদান সম্পর্কে নগরবাসীকে অবহিত করবেন। এ অনুষ্ঠানে নাগরিক নেতা, বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ…
শামীম শাহরিয়ার : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর শাদী ইউনিয়ন-এ আসন্ন বাহাদুর শাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ ক্রমেই তীব্র হয়ে উঠছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইতোমধ্যেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন শওকত হোসেন শকু। দীর্ঘদিন ধরে মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে স্থানীয়রা জানান। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া এবং মানবিক আচরণের কারণে তিনি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক, মতবিনিময় সভা এবং সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্তিশালী করছেন। বিশেষ করে তরুণ…
নিজস্ব প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটি পার্বত্য জেলা সদরের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা প্রয়াত মহিনী দেওয়ান ছিলেন একজন আদর্শ গৃহিণী। তার পিতা প্রয়াত সুবিমল দেওয়ান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এবং রাঙামাটি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি। দীপেন দেওয়ান একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্রজীবন থেকেই সংগঠক হিসেবে তার দক্ষতা প্রকাশ পায়, যা পরবর্তী সময়ে তার রাজনৈতিক সাফল্যের ভিত্তি তৈরি করে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জ্যেষ্ঠ নেতা।…
নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উড়াল দিবে আজ (শুক্রবার) রাতে। এ উপলক্ষে গতকাল থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। এ বছরের হজযাত্রাকে সামনে রেখে হজক্যাম্প আকস্মিক পরিদর্শনে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। গতকাল (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে যান মন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং হজক্যাম্পে সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়েও খোঁজ নেন। এ সময় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে…
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, একজন অসুস্থ হওয়ায় ৫০০টাকা জরিমানা এবং বাকী ৬জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। আজ শুক্রবার সকালে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন,গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদরের অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ…
নিজস্ব প্রতিনিধি : আগামীকাল (১৮ এপ্রিল) শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি। বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে’-মর্মে একটি অসত্য ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালসমূহে ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে এটি গুজব। আজ (শুক্রবার) শিক্ষা মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এ লাইসেন্স দেওয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট পার্সোনেল অথরাইজেশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের কাছে হস্তান্তর করেন। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরুর মাধ্যমে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হতে যাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এপ্রিলের…
নিজস্ব প্রতিনিধি : ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমারখালীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮…
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ (শুক্রবার) শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্যের জন্য দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে বিকেল ৩টায় শুরু হবে। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ থেকে যারা মনোনয়নপ্রত্যাশী, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আজ। আগামীকাল (১৮ এপ্রিল) একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ১০, ১১ ও ১২ এপ্রিল মোট তিন দিন বিএনপি…
নিজস্ব প্রতিনিধি : দেশে অনুমোদিত টেলিভিশন চ্যানেলের সংখ্যা এখন অর্ধশত ছুঁইছুঁই। এর মধ্যে নিয়মিত সম্প্রচারে আছে প্রায় ৪২টি চ্যানেল। রিমোটের বোতাম চাপলেই চোখের সামনে ভেসে ওঠে সংবাদের ঘনঘটা, টকশোর বাগবিতণ্ডা কিংবা বড়দের নাটক-সিনেমা। কিন্তু জাতির ভবিষ্যৎ—শিশুদের জন্য এসব চ্যানেলে কতটুকু জায়গা বরাদ্দ আছে? উত্তরটা বেশ হতাশাজনক। গুটিকয়েক অনুষ্ঠান বাদ দিলে শিশুদের মানসিক বিকাশে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা চোখে পড়ে না। বর্তমানে বড়রা যেমন তথ্য ও বিনোদনের জন্য টেলিভিশন বা ইন্টারনেটের ওপর নির্ভরশীল, ছোটরাও তার ব্যতিক্রম নয়। অনেক ক্ষেত্রে শিশুরা বাবা-মায়ের চেয়ে ডিজিটাল মাধ্যমের ওপর বেশি ভরসা করছে। অথচ গণমাধ্যমে শিশুদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত আধেয় (কনটেন্ট) নেই।…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তবর্তী এলাকা পলিয়ানপুর ইচ্ছামতী নদী থেকে ৩ (তিন)দিনের ব্যবধানে আরো ১ (এক) অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইচ্ছামতি নদীর কচুরিপানার নিচে পচে ফুলে ওঠা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এর আগে গত সোমবার একই স্থান থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল। ফলে ৩ (তিন) দিনের ব্যবধানে ২ (দুই) টি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬(ছয়) টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে দুর্গন্ধ…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় চায়ের দোকান থেকে বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে ২ (দুই) পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ (দশ) জন । শুক্রবার সকালে উপজেলার পৌরসভার খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকার শাহজাহানের চায়ের দোকানে চা পান করতে যান একই গ্রামের বাসিন্দা রিপন হোসেন। আগের পাওনা টাকা পরিশোধ না করায় তাকে নতুন করে বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান দোকানি শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এরই জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ (দশ) জন…
মাসুম বিল্লাহ-খুলনা : খুলনার ফুলতলায় বন্ধুদের মধ্যে তুচ্ছ বিবাদকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই যুবক গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার দামোদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে। আহতরা হলেন একই এলাকার বাসিন্দা নীরব ও স্বাধীন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাব্বির ও হামলাকারীরা একে অপরের পূর্বপরিচিত এবং বন্ধু। কয়েক দিন আগে থেকেই তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে সেই বিরোধের জের ধরে কথা…
নিজস্ব প্রতিনিধি : নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর উদ্যোগে এবং আন্তর্জাতিক প্রেসক্লাব-এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে সমাজের অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রাষ্ট্র, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলো একসাথে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে এবং ভূমিহীনদের জন্য স্থায়ী…
নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে জনবল নিয়োগের নামে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, LGED, LKSS 01793976036 নামক ফেইসবুক পেইজের মাধ্যমে জনবল নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়। বলা হয় কাগজপত্র জমা দেওয়ার ৭ দিনের মধ্যে চাকুরী নিশ্চিত। লোভনীয় বিজ্ঞাপনে চাকুরীপ্রার্থী গন কাগজপত্র জমা দেওয়ার পর বিভিন্ন অযুহাতে ঘুষ দাবি করে। অনেকেই চাকরির প্রয়োজনে ৩/৫ লাখ টাকা ঘুষ দেয় এবং ওই প্রতারক চক্র নিয়োগপত্র দেয়। চাকরি প্রার্থী যথা সময়ে চাকরিতে যোগদান করে এবং নিয়মিত ডিউটি করে কিন্তু মাস শেষে আর বেতন পায়না ,এভাবে মাসের পর মাস বেতন নাপেয়ে মানবেতর জীবনযাপন করার প্রমান পাওয়া গেছে। এই চক্রের অন্যতম হোতা…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সদর বাজার এবং নবী নগর পৌর টেম্পু স্ট্যান্ড ও সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডের ইজারা মওকুফ করায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মান্নান-কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এক বিশাল ‘আনন্দ র্যালি’ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) নবীনগর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি নবীনগর পৌর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নবীনগর প্রেসক্লাব চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়। র্যালি পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক জাবেদুল ইসলাম জাবেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো.…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ১২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৬ এপ্রিল এই অভিযান পরিচালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। অভিযান শেষে আটককৃতদের মধ্যে ১১ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাকি ১ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র মেঘনা নদী সংলগ্ন চর মরিচাকান্দি এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী ভাঙন ও পরিবেশগত ঝুঁকির আশঙ্কা তৈরি হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে…
নিজস্ব প্রতিনিধি : দেশের প্রতিটি নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা এবং নারীদের অর্থনীতির আনুষ্ঠানিকখাতে অন্তর্ভুক্তির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, দারিদ্র্য, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় এ উদ্যোগগুলো সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, একটি ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে, যেখানে প্রতিটি নাগরিকের নিজস্ব ব্যাংক হিসাব ও আর্থিক পরিচয় থাকবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনে ‘মাইক্রোফাইন্যান্স ফর প্রোভার্টি অ্যালিভিয়েশন অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট: ইমপ্যাক্ট অ্যান্ড ডিটারমিন্যান্টস’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমআরএ এ অনুষ্ঠানের আয়োজন করে।…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব। আজ বৃহস্পতিবার নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয় সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক। এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে। স্পিকার বলেন,…
নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সাক্ষাৎকালে তারা শুভেচ্ছা বিনিময় ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : এসএসসি পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র মূল্যায়নে নিয়োগকৃত প্রধান পরীক্ষক/পরীক্ষকদের নির্ধারিত সময়ে উত্তরপত্র সংগ্রহ করার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড কর্তৃপক্ষ বলছে, উত্তরপত্র সংগ্রহের সময় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার আজ বাসসকে এ তথ্য জানান। এর আগে গত ১৫ এপ্রিল জারিকৃত ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র মূল্যায়নের লক্ষ্যে ‘ই-টিআইএফ’ ডাটা থেকে প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃতদের উত্তরপত্র সংগ্রহের জন্য তারিখ ও সময় উল্লেখ করে মোবাইল ফোনে এসএমএসও করা হয়। আদেশে…
নিজস্ব প্রতিনিধি : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’ আগামী ১৮ এপ্রিল নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার এনটিআরসিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিল নির্ধারিত সময়ে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের তাদের নিজ নিজ প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জেলার বাঁশখালীর চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে এ রায় ঘোষণা করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি জানান, মুজিবুল হক চৌধুরী (৫৬) জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখেন যা আইনে দ-নীয় অপরাধ। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় ৭ বছরের কারাদণ্ড ও ৫৬ লাখ ৭১ হাজার ১৪…
নিজস্ব প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলায় নৌকাডুবি’র কবলে পড়া নারী ও শিশুসহ ১১ জন বেসামরিক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী জুরাছড়ি উপজেলা জোন (২ বিওপি)। গতকাল বুধবার রাতে জুরাছড়ি জোন (২ বিওপি)-এর আওতাধীন রাজমনিপাড়া সেনা ক্যাম্পের উত্তর পাশে কারবারি পাড়া এলাকায় স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ প্রায় ১১ জন একটি নৌকায় করে যাত্রা করছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর তড়িৎ পদক্ষেপ ও সাহসিকতাপূর্ণ এই উদ্ধার অভিযানের ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। রাজমনিপাড়া সেনা ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেন বাসস’কে জানান,…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও এর অধীনস্থ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। এতে সাতজন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসি’র চট্টগ্রামের প্রধান কার্যালয়ের সচিব শাহিনা সুলতানার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক স্বার্থ ও জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই রদবদল কার্যকর করা হয়েছে। আদেশে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী…
নিজস্ব প্রতিনিধি : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ গ্রহণ করেছেন। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা এবং রাষ্ট্রগঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়। আজ বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে মরহুমা খালেদা জিয়ার পক্ষে তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান পুরস্কারটি গ্রহণ করেন। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছর পুরস্কারের জন্য মনোনীতদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি ‘দাদু’র পদক গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে’ সার্বিক অবদানের জন্য। সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। দেশের স্বার্থে আমাদের সবার সতর্ক থাকা জরুরি।’ ‘জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা’, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এমন উক্তি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের মত, পথ ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক-বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যকার বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়।’ আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জন্ম যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন,…
নিজস্ব প্রতিনিধি : মালিহা, বয়স ৮। বাড়ি পটুয়াখালীর রাঙাবালী উপজেলায়। সাগরের পাশে তাদের বাড়ি। সমুদ্রের লবনাক্ত পানি ব্যবহারে মালিহা বিভিন্ন রোগে আক্রান্ত। ডায়রিয়া শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ তার নিত্যদিনের সঙ্গী। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় অন্যান্য প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। পুষ্টিহীনতায় ভোগারও ঝুঁকি থাকে এসব শিশুর। পাহাড়ি অঞ্চল ও উপকূলীয় এলাকার শিশুরা মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশুদের মধ্যে বাংলাদেশের শিশুরাও রয়েছে। বাংলাদেশে প্রতি তিন জন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে। তাদের মধ্যে ৫০ লাখ শিশুর বয়স পাঁচ বছরের কম। ১ কোটি ২০ লাখ শিশু বন্যাপ্রবণ এলাকার কাছাকাছি বাস…
নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা রক্ষায় এসব অপরাধের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। গতকাল (বুধবার) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজিতে অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। যদি আমাদের দলের কোনো ব্যক্তিও এসব অপকর্মে লিপ্ত থাকে,…
নিজস্ব প্রতিনিধি : মার্কিন সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর নৌ-অবরোধ আরোপের প্রথম ৪৮ ঘণ্টায়, তারা ১০টি জাহাজকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে, যেগুলো ইরানি বন্দর থেকে বের হওয়ার চেষ্টা করছিল। ওয়াশিংটন থেকে এএফপি এ কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘সোমবার থেকে মার্কিন অবরোধ শুরু হওয়ার পর, এ পর্যন্ত ১০টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একটি জাহাজও এই অবরোধকে ভাঙতে পারেনি।’ সেন্টকম এর আগে ফিরিয়ে দেওয়া জাহাজের সংখ্যা নয়টি বললেও, পরে আরও একটি জাহাজ যুক্ত করে। তারা জানায়, মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের মাধ্যমে ১০ম জাহাজটিকে পুনরায় ইরানের দিকে ফিরিয়ে…
নিজস্ব প্রতিনিধি : গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় ও সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক ডিজিটাল বিভাজন কমাতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি উদীয়মান প্রযুক্তির নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে শক্তিশালী তথ্য-গোপনীয়তা সুরক্ষা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। গতকাল (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘জনসংখ্যা ও উন্নয়ন কমিশন’-এর ৫৯তম অধিবেশনে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণার অপরিহার্য ভূমিকার বিষয়টি তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বিশ্বে এখনও…
নিজস্ব প্রতিনিধি : বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ক্ষমতাসীন দল বিএনপি’র খাতভিত্তিক বিস্তারিত নির্বাচনী ইশতেহারের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াশিংটন ডিসিতে আইএমএফ-বিশ্বব্যাংকের ‘স্প্রিং মিটিংস’ এর ফাঁকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এই আশ্বাস দেন। সেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদও উপস্থিত ছিলেন। বৈঠকে অজয় বাঙ্গা ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করে সরকার গঠন করায় বিএনপিকে অভিনন্দন জানান। বাংলাদেশের অর্থনীতি রূপান্তরে বিশ্বব্যাংকের জোরালো সহযোগিতা কামনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বিশেষ করে সময়মতো অর্থ ছাড় এবং ঋণ দেওয়ার প্রতিশ্রুতির পরিমাণ…
নিজস্ব প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দেশ সফরের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন। এই সফরে তিনি তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া যাবেন। সফরকালে তিনি আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী সফরের শুরুতে ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্কে অনুষ্ঠেয় ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশ নেবেন। তিন দিনের এই ফোরাম শেষে ড. খলিলুর রহমান বেলজিয়ামের ব্রাসেলস যাবেন। সেখানে তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। সফর শেষে দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায়…
নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও জোরদার করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কূটনীতি, প্রশিক্ষণ ও জনযোগাযোগ বৃদ্ধিতে বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে চীনা প্রতিনিধি দলের পাশাপাশি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। বৈঠকে চীনা রাষ্ট্রদূত জানান, চীন সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে আগ্রহী।…
নিজস্ব প্রতিনিধি : সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে সাংস্কৃতিক আদান-প্রদান এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে ১৯৯১ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক সাংস্কৃতিক চুক্তির কথা স্মরণ করে সংস্কৃতি মন্ত্রী বলেন, চুক্তিটি আমাদের দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক অংশীদারিত্বের মজবুত ভিত্তি স্থাপন করেছে। সংস্কৃতি হলো বিভিন্ন দেশ ও জাতির মধ্যে সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম। দুই দেশের শিল্পী, সংগীতজ্ঞ এবং কারুশিল্পীদের মধ্যে নিবিড় বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৈঠকে পুরাকীর্তি সংরক্ষণ, পুনরুদ্ধার এবং আধুনিক জাদুঘর ব্যবস্থাপনায় ইতালির কারিগরি…
নিজস্ব প্রতিনিধি : জেলার সারিয়াকান্দি উপজেলায় মজুত করা প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে পৌর এলাকার টিপুর মোড়ে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে জব্দকৃত ডিজেল জনসাধারণের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হচ্ছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই খোলা বাজারে খুচরা ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছিলেন টিপুর মোড় এলাকার লোপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লোকমান হাকিম। সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তেলের বাজার অস্থির হয়ে উঠলে তিনি বিক্রি বন্ধ করে মজুত শুরু করেন…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইউনিয়ন ভূমি অফিসে আলমাস নামে এক ব্যবসায়ীর কাছে জমির খারিজের নাম করে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন তিন সাংবাদিক। অভিযুক্তরা সাংবাদিকদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁদেরসহ বেশ কয়েকজন সেবাগ্রহীতাকে অফিসের ভেতরে রেখে গেটে তালা দিয়ে পালিয়ে যান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নবীনগর ইউনিয়ন ভূমি অফিসে এই ঘটনা ঘটে। অবরুদ্ধ হওয়া তিন সাংবাদিক হলেন— বাংলা টিভি ও বাংলাদেশ প্রতিদিনের নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রিন টিভির নবীনগর প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং সাংবাদিক অলিউল্লা। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী আলমাসের কাছে…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা ও রংপুর জেলায় র্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮৪ বোতল ফেন্সিডিল, ৬৫ বোতল এস্কাফ এবং ৮ দশমিক ৪ কেজি গাঁজা। র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৫ এপ্রিল রাত ৮টা ১০ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পাশে এফ.এস.এম সরকার ম্যানসনের সামনে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় এক যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও ৬৫…
নিজস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। তিনি বলেন, বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অনুরোধ এবং আসন্ন ঢাকা বার নির্বাচনের কারণে বার কাউন্সিলের নির্বাচন পেছানো হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের পয়েন্ট অব অর্ডারে রাখা বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের কারণ হিসেবে বিদ্যুৎ সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কি নাÑ এমন প্রশ্ন তোলেন। এর জবাবে আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় সদস্য দুইটি বিষয়ের কথা বলেছেনÑপ্যান্ডেমিক এবং অ্যাক্ট অব গড।…
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৯ এপ্রিল রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে ৯৩ শতাংশ। আজ সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য (জামায়াতে ইসলামী) মো. নূরুল ইসলামের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ১ শতাংশ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হয়। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, বর্তমানে দ্রুত পরিবর্তনশীল কর্মবাজার ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত মুখস্থ নির্ভর সিলেবাসের পরিবর্তে স্কিল-বেজড বা দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনে সরকারের পরিকল্পনা রয়েছে। তিনি আজ সংসদে রাজবাড়ী-২ আসনের সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের টেবিলে উত্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত মুখস্থ নির্ভর সিলেবাসের পরিবর্তে স্কিল-বেজড বা দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করা বর্তমান কমিশনের একটি অন্যতম লক্ষ্য।’ তিনি আরও জানান, এ লক্ষ্য অর্জনে কমিশন বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তনের জন্য একটি কমিটি করেছে,…
নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ প্রাপ্তির পর এ বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ (বৃহস্পতিবার) সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করেছে। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা অববাহিকার বিশাল কৃষি অঞ্চলকে মরুময়তা থেকে বাঁচাতে ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। ২০৩৩ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের মোট আয়তনের প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এবং যেখানে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ বসবাস করে। তিনি আরও বলেন, প্রকল্পটি নদী নির্ভরশীল জনগণের জীবন রক্ষাকারী প্রকল্প হিসেবে বিবেচিত। পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের ধারণা দীর্ঘদিনের। ১৯৬০ থেকে ২০০০…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
