Author: Sadiya Haque
আল মুজাহিদ যশোরের শার্শা উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলি চালক ও হেলপারসহ অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে উপজেলার গোগা-রুদ্রপুর সড়কের রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০) গুরুতর আহত হন। এছাড়া আহত ট্রলি চালক আমিরুল ও হেলপার নিরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফুটবল বিশ্বকাপের…
নিজস্ব প্রতিনিধি, জেলার মধুপুরে পানিতে ডুবে যাওয়ার ১৪ ঘণ্টা পর অন্তর ম্রং (১৮) নামে এক গারো যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার গাছাবাড়ি এলাকার হাওদা বিল থেকে অন্তর ম্রং এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত অন্তর ম্রং উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেলে অন্তর ম্রং ও তার দুই বন্ধু আন্তনী রেমা এবং অগ্নি ম্রং মিলে হাওদা বিলে গোসল করতে যায়। সেখানে তারা গোসলের এক পর্যায়ে হাওদা বিলের ব্রিজের ওপর থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় দুই যুবক সাঁতার কেটে পাড়ে উঠলেও অন্তর পানিতে…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নুর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ রোববার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম জাকির হোসেন নান্নু যুবদলের একজন বলিষ্ঠ নেতা হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে মনে প্রাণে কাজ করে গেছেন।’ তিনি বলেন, ‘স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার মৃত্যুতে দলে একজন…
নিজস্ব প্রতিনিধি, জেলার সিংড়া উপজেলায় আজ অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার দায়ে তাছের উদ্দিন (৬২) নামের একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলে খেজুরতলা এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলের খেজুরতলা এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ ঘটনায় তাছের উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আদালতের বিচারক। ভ্রাম্যমান আদালতের বিচারক সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান,…
নিজস্ব প্রতিবেদক, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো প্রকল্পের কারণে জনগণের চলাচল, নিরাপত্তা বা নাগরিক সুবিধা ব্যাহত হলে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে তা সমাধান করতে হবে। ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি আজ এসব কথা বলেন। জেলা প্রশাসক পৌর শহরের সব ড্রেনের ওপর পর্যায়ক্রমে ঢাকনা স্থাপন এবং শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের বকেয়া বিদ্যুৎ…
সন্দ্বীপ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙ্গা ইউনিয়নের উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদ মাহমুদুল হাসান সৈকত ও মাহিন হোসেন সাইমুন-এর রুহের মাগফিরাত কামনায় রবিবার (১৯ জুলাই) মাগরিবের নামাজের পর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আবুল হাশিম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। তাদের আদর্শকে ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন…
মোঃ রুবেল সিকদার ভান্ডারিয়া থানার পুলিশের অভিযানে খুনসহ ডাকাতি মামলা এবং একাধিক চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কবির হোসেন (৪৮) গ্রেফতার হয়েছে। আজ ১৯/০৭/২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫টা গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন মেদিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি: নাম: কবির হোসেন (৪৮) পিতা: মকবুল হোসেন সাং: মেদিরাবাদ থানা: ভান্ডারিয়া জেলা: পিরোজপুর পুলিশ সূত্রে জানা যায়, তিনি ৬টি চুরি মামলা এবং খুনসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আল মুজাহিদ যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই (রবিবার) বিকালে পৌর সদরের উপজেলা কার্যালয়ে এ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়। এ সময় ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো: আবিদুর রহমান জানান, ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে এ ক্রীড়া সামগ্রী হিসেবে একটি করে জার্সি ও প্যান্ট এবং ফুটবল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও নৈতিকধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সেই জন্য যুব বিভাগের নেতৃবৃন্দের হাতে আজকে ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছি। যাতে তারা যুব সমাজকে ক্রীড়াঅঙ্গনের মাধ্যমে রক্ষায় ব্যাপক ভূমিকা পালন…
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব রাজনীতির মানচিত্রে গত কয়েক দশকে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো চীনের অভূতপূর্ব উত্থান। একসময়ের কৃষিনির্ভর ও অপেক্ষাকৃত দরিদ্র দেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি, প্রযুক্তিগত শক্তি এবং আন্তর্জাতিক কূটনীতির প্রধান খেলোয়াড়। এই রূপান্তরের পেছনে কী ধরনের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনার কৌশল এবং উন্নয়ন ভাবনা কাজ করেছে—সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চীনের প্রেসিডেন্ট Xi Jinping-এর The Governance of China বইটির দিকে নজর দেওয়া প্রয়োজন। এই বই কেবল একজন রাষ্ট্রনেতার বক্তব্যের সংকলন নয়; বরং আধুনিক চীনের আত্মপরিচয়, রাষ্ট্রচিন্তা এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে একটি সুসংগঠিত দলিল। এতে ভাষণ, প্রবন্ধ, সাক্ষাৎকার এবং নীতিগত ব্যাখ্যার মাধ্যমে এমন এক রাষ্ট্রব্যবস্থার ছবি তুলে…
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম, দিনাজপুরের পার্বতীপুরে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি। রবিবার (১৯ জুলাই) পূবালী ব্যাংক পিএলসি, পার্বতীপুর শাখার উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু। পূবালী ব্যাংক পিএলসি দিনাজপুর অঞ্চলের…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন সং হানজাও (৪০) নামের এক চীনা নাগরিক। এই বিয়ে নিয়ে কসবা তথা পুরো জেলায় চলছে ব্যাপক আলোচনা। জানা গেছে, কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের আবদুল আলিমের মেয়ে কলেজছাত্রী আয়েশা সুলতানার (২১) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি চীনা ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের বাসিন্দা সং হানজাওয়ের। দীর্ঘ দুই মাস অনলাইনের নিয়মিত কথোপকথনের মধ্য দিয়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পারিবারিক সূত্র জানায়, প্রেমের টানে সং হানজাও বাংলাদেশে আসার…
আল মুজাহিদ যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে জার্সি উন্মোচন ও খেলার ফিকচার ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে ঝিকরগাছা ডায়মন্ড প্লাজা কনভেনশন সেন্টারে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল এমপি। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, ক্রীড়ানুরাগী, সাংবাদিক, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবং প্রতিযোগিতার ফিকচার ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ফুটবল প্রতিভা…
লোকমান হোসেন যশোর শার্শা উপজেলার বেনাপোল নারানপুর কেলের কান্দা গ্রাম থেকে দুইজন নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশ। ১৯জুলায় রবিবার বেনাপোল পোট থানার এসআই মামুন শেখ এর নেতৃত্বে গোপন সূত্রে সংবাদ পেয়ে একটি ফোর্স নিয়ে নারায়ণপুর গ্রামের ফিরোজ আহমেদের বাড়িতে অভিযান চালাই। অভিযান চলার সময় ফিরোজ আহমেদ বাড়ি থেকে পালিয়ে যাই। এ সময় বাড়িতে উপস্থিত ছিলেন সালমা খাতুন, (৩৮) ফিরোজা খাতুন( ৪৫) কে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় নিয়ম অনুযায়ী দুজনের শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদকদ্রব্য বিক্রির ১৯,৭৪০টাকা পাওয়া যায়। বেনাপোল পোট থানায় মাদকদ্রব্য আইনের মামলাই অভিযুক্ত করে দুজনকে জেল হাজতে প্রেরণ…
মাহফুজ আহাম্মেদ মুন্না, গাজীপুর জেলায় শ্রেষ্ঠ (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন কালিয়াকৈর থানার এসআই (নি:)জাহাঙ্গীর আলম। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ার পর জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, এই অর্জন তার দায়িত্ব পালনে নিষ্ঠা বাড়াতে এবং আগামী দিনের কাজকে আরও সমৃদ্ধ করতে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস জুগিয়েছে। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ পরিচিত মুখ। তার বিভিন্ন সমসাময়িক লেখা এবং সেবামূলক কার্যক্রমের কারণে অনেকেই তাকে সামাজিক মাধ্যমে ‘মানবিক পুলিশ অফিসার’ হিসেবে আখ্যায়িত করেন।
নিজস্ব প্রতিনিধি সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি বা অন্য কোনো ভিন্ন আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত এই পরিপত্র প্রতিপালন ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ রোববার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (৩ডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া…
নিজস্ব প্রতিনিধি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পুনরায় তীব্র আকার ধারণ করার পর প্রথমবারের মতো মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র রোববার ইরানের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ বিমান হামলা চালিয়েছে। এর জবাবে কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালী কেন্দ্র করে অচলাবস্থা নিরসনের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতা ভেঙে পড়ার পর দুই পক্ষের সংঘাত আরও তীব্র হয়েছে। তেহরান থেকে এএফপি জানায়, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ড্রোন হামলার মাধ্যমে তারা কুয়েতে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তাদের দাবি, ক্যাম্প উদাইরির একটি গোলাবারুদ ডিপো এবং আলি আল সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট রাডার ও আকাশ নজরদারি ব্যবস্থা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।…
নিজস্ব প্রতিনিধি জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও মোটরসাইকেল সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৪ লাখ ৮৫ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা, কাঁকডাঙ্গা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাট নামক স্থান হতে, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার চারাবাড়ি নামক স্থান…
নিজস্ব প্রতিনিধি রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাসসের স্টাফ রিপোর্টার মোতাহার হোসেন। তিন বছর মেয়াদি এই কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাঈমাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নূরুল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক এবং রমনা থানা শিক্ষা অফিসারের সুপারিশের প্রেক্ষিতে সুনির্দিষ্ট কয়েকটি শর্ত সাপেক্ষে এই ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ১২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সন্ধ্যা রানী ঘোষ। কমিটিতে মাধ্যমিক বিদ্যালয়ের…
নিজস্ব প্রতিনিধি জেলার কাউখালী উপজেলায় আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকালে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়ন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠান এসব ত্রাণ বিতরণ করেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন, কাউখালীর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য…
নিজস্ব প্রতিনিধি আন্তর্জাতিক মানের উচ্চতর চিকিৎসা শিক্ষা নিশ্চিত এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন (ডব্লিউএফএমই)সহ দেশি-বিদেশি স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ৩১টি বিভাগের ৩৮টি আউটকাম-বেইসড কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত ৭৫তম একাডেমিক কাউন্সিলের সভায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) প্রণীত এসব কারিকুলামের সংকলন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আইকিউএসি জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী প্রণীত এসব আউটকাম-বেইসড কারিকুলাম আন্তর্জাতিক মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি ডব্লিউএফএমইসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উচ্চতর চিকিৎসা শিক্ষার বৈশ্বিক মান বজায় রাখতে এ ধরনের…
নিজস্ব প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলাবদ্ধতা হ্রাস, দুর্যোগ ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে খুলনা নগরীতে ড্রেন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটিজ (থ্রিসি) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আজ রোববার ২১নং ওয়ার্ডের কাঠপট্টিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ডিএডি রেক্সোনা খাতুন, সহকারী প্রকল্প ব্যবস্থাপক…
নিজস্ব প্রতিনিধি চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নিজের অফিস, নিজের বাসা থেকেই পরিচ্ছন্নতা শুরু করুন। এই দেশ আমাদের, এই মাটির সন্তান আমরা। চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্বও আমাদের সবার। রোববার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় এতে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান এবং সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা একদিনের কাজ নয়। এজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের কর্মস্থল ও আবাসন থেকেই পরিচ্ছন্নতার চর্চা শুরু করতে হবে। তিনি বলেন,…
নিজস্ব প্রতিনিধি বিমসটেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানরা সমুদ্রে পারস্পরিক যোগাযোগের সময় সামুদ্রিক আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রমে পূর্বানুমানযোগ্যতা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন করেছেন। আজ রোববার বিমসটেক সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিমসটেক জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে এই নীতিমালা অনুমোদন করা হয়। বৈঠকে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ (এইচএডিআর)-এর সামুদ্রিক উপাদান সম্পর্কিত বিমসটেক নির্দেশিকাও গৃহীত হয়। এর ফলে সদস্য রাষ্ট্রগুলো দ্রুত ও সমন্বিতভাবে আঞ্চলিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠকটির আয়োজন ও সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা…
বিশেষ প্রতিনিধিঃ আমাদেরকে অনেক লোভ দেওয়া হয়েছে, সবগুলা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, আমরা জনগণের সাথে বেইমানি করব না। জুলাইতে যারা নিহত হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে। শুধু কয়টা টাকা দিয়ে পরিবারকে নয়, তাদের স্মৃতিকে জাতির সামনে তুলে ধরতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদের পক্ষে অবস্থান নিলেও নির্বাচনের পর সরকার সেসব প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন…
জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে মাদক কেনাবেচা ও সেবন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৫৭ জন কথিত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদান শেষে দুপুর ১২টার দিকে পার্বতীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এলাকাবাসী। এ সময় সরকারপাড়া মহল্লার জাহিদুল ইসলাম, আব্দুল করিম, লিপি ও রাব্বীসহ অন্যরা অভিযোগ করেন, মাদকের সহজলভ্যতার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি বসতবাড়িতে গরু-ছাগল…
সাকিব হাসান নাইম দিনাজপুরের খানসামা থানায় দায়েরকৃত একটি ৩৪ জিআর মামলায় গ্রেফতারকৃত ১ নম্বর আসামি মোঃ মাহফুজ এবং ভ্রাম্যমাণ আদালতে ৩ (তিন) মাসের কারাদণ্ডপ্রাপ্ত ২ নম্বর আসামি মোহাম্মদ আজিবুল ও ৩ নম্বর আসামি ফরিদুল ইসলামকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায়, গ্রেফতার ও দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। খানসামা থানা জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।…
অনুসন্ধান প্রতিবেদন , যশোরের মনিরামপুর উপজেলার শিরালী মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষকরা সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে স্কুলের নৈশপ্রহরীর রাতে দায়িত্ব পালন না করে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টিও সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও রবিবার (১৯ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটেই শিরালী মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষকরা চলে যেতে দেখা যায়। বিকেল ৪টা ৭ মিনিটে বিদ্যালয়ের দপ্তরি রুবেল হাসানকে স্কুল তালাবদ্ধ করে বের হতে দেখা যায়। নির্ধারিত সময়ের আগে ছুটির…
মাহফুজ আহাম্মেদ মুন্না সংসার সুখের হবে-এই বুকভরা আশা নিয়ে ১০ বছর আগে মোঃ মিরাজুল ইসলাম রাসেলের (৩২) হাত ধরেছিলেন শম্পা আক্তার। তাদের ৫ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু স্বামীর অনলাইন জুয়ার নেশা আর শশুর বাড়ির লোভের আগুনে পুড়তে পুড়তে শেষ পর্যন্ত নিভে গেল শম্পার জীবনপ্রদীপ। জুয়ার ঋণ ও নির্মম নির্যাতন অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী মিরাজুল ইসলাম রাসেল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ায় হেরে তিনি বিপুল পরিমাণ ঋণের জালে জড়িয়ে পড়েন। এই ঋণের টাকা শোধ করার জন্য শম্পাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে প্রতিনিয়ত চাপ দেওয়া হতো। টাকা না পেলেই স্বামী রাসেল, শম্পার ওপর চালাতেন অমানুষিক শারীরিক…
মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসে সরকারি ফির অতিরিক্ত টাকা না দিলে সেবা থেকে বঞ্চিত ও হয়রানির অভিযোগ উঠেছে উপ-সহকারী ভূমি কর্মকর্তার(নায়েব) আতিকুর রহমানের বিরুদ্ধে। একটি জমির খারিজ বা নামজারি করতে সরকার নির্ধারিত খরচ এক হাজার ১৭০ টাকা হলেও দলিলভেদে নেওয়া হয় ৬-৪০ হাজার টাকা পর্যন্ত। অথচ নামজারির আবেদনের জন্য কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি এক হাজার টাকা ও প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ ১০০ টাকার বাইরে আর কোনো খরচ নেই। সেবাগ্রহীতাদের অভিযোগ, ভূমি সংক্রান্ত কোনো কাজে অনলাইনে অফিস থেকে আবেদন না করলে বা বাড়তি দেওয়া…
সাকিব হাসান নাইম প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ স্কুল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ৮ জন বৃত্তি অর্জন করেছে। সব মিলিয়ে ১৪ জন শিক্ষার্থীর এ কৃতিত্বে বিদ্যালয়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬ জনের মধ্যে ৫ জন রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠ স্কুলের নিয়মিত শিক্ষার্থী হিসেবে বৃত্তি অর্জন করেছে। অপর একজন শিক্ষার্থী রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের ছাত্র হলেও তিনি অন্য একটি বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছেন। এছাড়া বিদ্যালয়ের আরও ৮ জন শিক্ষার্থী…
মোঃ কামরুজ্জামান বান্টি সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে তিনজন সুবিধাভোগী ভিক্ষুকের হাতে টং দোকান তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, নারীদের জন্য সেলাই মেশিন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। গত শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ভিক্ষুক পুনর্বাসনের আওতায় তিনজনকে একটি করে টং দোকান দেওয়া হয়। এ ছাড়া উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার দুটি বিদ্যালয়ের…
রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মো. সুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা একটি সফল অভিযান পরিচালনা করেছে। গত ১৯ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১:৫০ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর, খান বাহাদুর রোডস্থ ১৩৫৫ নম্বর একতলা পাকা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শেখ লিটন (৪১), পিতা: মৃত ফজলু রহমান, স্থায়ী ঠিকানা: দোহারপাড়া (কড়ইতলা মোড়), থানা: পাবনা সদর, জেলা: পাবনা; বর্তমান ঠিকানা: ১৩৫৫, খান বাহাদুর রোড, দক্ষিণ রাঘবপুর, থানা: পাবনা সদর, জেলা: পাবনা-কে আটক…
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম জেলা প্রতিনিধি :১৯ জুলাই দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশ সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডের অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। পুলিশ সুপার মহোদয় কিট প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাকবিধি (Dress Rules) অনুসরণ করে সঠিক পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান। উক্ত কিট প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব সুমন…
ইসতিয়াক আহম্মেদ ইমন। নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত তরুণের নাম মো. আবিদ হাসান (১৮)। তিনি ধামইরহাট উপজেলার ধানতাড়া গ্রামের বাসিন্দা এবং মো. দেলোয়ার হোসেনের ছেলে। ধামইরহাট থানা সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই তরুণকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ,…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল মৌলভীবাজারের কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধিত হয়েছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শওকতুল ইসলাম শকু। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নের জন্য ৩ লাখ টাকা নগদ অনুদান দেওয়ার ঘোষণা দেন। রোববার ১৯ জুলাই বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এনামুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী খাদিজা আক্তার নিছা এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী সেমা সূত্রধর। পরে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক…
মো :হাসান আলী নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাণীনগর থানা পুলিশ ৬০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, রাণীনগর থানার এস.আই রতন কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে সজীব চন্দ্র দেবনাথ(২০), পিতা- শ্রী অসিত চন্দ্র দেবনাথ, গ্রাম- করজগ্রাম, থানা- রাণীনগর, জেলা- নওগাঁকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাক্ষীদের উপস্থিতিতে ৬০ (ষাট) পিস ইয়াবা (অ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি Honda Dream 110 সিসি মোটরসাইকেল এবং একটি…
মোঃ সানোয়ার হোসেন, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি :পূর্বধলা উপজেলা ৭ নং আগিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে রাস্তার বেহাল অবস্থা। রাস্তাটি আগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে কাকিয়া কুড়ি হয়ে মৌলভীবাজার পর্যন্ত হাজার হাজার লোক চলাচল করে। স্থানীয় লোকজন বলেন রাস্তাটির বয়স প্রায় ৬০ বছর। ভুক্তভোগী রাস্তাটি জনগণ বলেন,আমরা এ রাস্তা দিয়ে প্রায় ৬ থেকে ৭ হাজার লোক যাতায়াত করে থাকি,কিন্তু পরিতাপের বিষয় আমরা এলাকার গণ্যমান্য লোক নিয়ে আগিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী সহ ৪ নং ওয়ার্ডের মেম্বার মিলন খানকে রাস্তাটি মেরামত করার জন্য অনুরোধ জানানো হয় কিন্তু আজ পর্যন্ত রাস্তাটি পাকা করনের কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। ৪ নং ওয়ার্ডের গ্রামবাসীরা…
আসাদুল্লাহ হাদিস , দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকায় ‘ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ জালের আগ্রাসন, সংকটে দেশীয় মাছের প্রজনন’ শিরোনামে প্রকাশিত সংবাদের পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার (১৯ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার জলাশয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহানের নেতৃত্বে এই অভিযানে জলাশয় থেকে প্রায় ৬০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এই জালগুলো ধ্বংস করার জন্য উপজেলা প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহান বলেন, “প্রজনন মৌসুমে দেশীয় মাছের পোনা ও ডিমওয়ালা মাছ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।…
মুহাম্মাদ রাকিবুল ইসলাম দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইজিবাইক চালক মো. রবিউল ইসলাম (৪০) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জনতার হাতে আটক হওয়া এক সন্দেহভাজনকে গণধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। নিহত রবিউল ইসলাম শাহারদ্দিনের ছেলে। তাঁর বাড়ি ফুলবাড়ী উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ফুলবাড়ী থেকে বিরামপুর যাওয়ার কথা বলে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি রবিউল ইসলামের ইজিবাইকে ওঠে। পথিমধ্যে লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে তারা চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই করে পলাশবাড়ীর দিকে পালিয়ে যায়। পরে ভাদুরিয়া এলাকায় পৌঁছে ছিনতাইকারীরা…
জুলফিকার আলী জুয়েলঃ গাজীপুরের কোনাবাড়ীতে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মো. খাইরুল ইসলামের (৪০) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকার ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন মাদ্রাসাতুল আবরার কোনাবাড়ী বালিকা শাখায় এ ঘটনা ঘটে। ওই সময় মাদ্রাসার এক ১১বছর বয়সী শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত খাইরুল ইসলাম সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার কাঠালিয়া এলাকার মফিজুল রহমান ও আলেয়া বেগমের ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত। এদিকে, একই শিক্ষকের বিরুদ্ধে এর আগে ওই মাদ্রাসায় কর্মরত এক…
দীপক শর্মা। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁ গ্রামের বিষু ঘটকের ছেলে মুন্না স্থানীয় একটি পুকুরে মাছ পাহারা দেওয়ার সময় রাত আনুমানিক ১টার দিকে বিষাক্ত সাপের কামড়ের শিকার হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে আরও সতর্ক হওয়ার বার্তা দেয়। বিশেষ করে বর্ষাকালে সা পের উপদ্রব বেড়ে যায়। তাই-রাতে টর্চ বা পর্যাপ্ত আলো ছাড়া বাইরে বের হবেন না। মাঠ, পুকুরপাড় বা ঝোপঝাড়ে কাজ করার সময় বুট বা মোটা জুতা ব্যবহার করুন। সাপের কামড় হলে ঝাড়ফুঁক বা কুসংস্কারে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। রোগীকে যতটা সম্ভব…
দীপক শর্মা বাংলাদেশ ডাক কর্মচারী শ্রমিকদের বেতন / ভাতা বৃদ্ধি সহ দুই দফা দা’বি’তে ঠাকুরগাঁওয়ে মা’নবব’ন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মা’নবব’ন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শাখা পোস্ট মাস্টার মালিহা মুর্তজাসহ অন্যান্যরা। ১৯/৭/২৬/
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে পানিতে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মজিবর রহমানের একমাত্র ছেলে। আজ আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাজুড়েও বিরাজ করছে গভীর শোক।বর্ষা মৌসুমে পুকুর, ডোবা ও জলাশয়ে পানির পরিমাণ বেড়ে যায়। তাই ছোট শিশুদের কখনোই একা খেলতে না দিয়ে সর্বদা অভিভাবকদের কড়া নজরদারিতে…
মোহাম্মদ আলী ভূঁইয়া, কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাছুম আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্যসহ (মেম্বার) উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতরাত (১৮ জুলাই) আনুমানিক রাত তিনটার দিকে ছাতিরচর ইউনিয়নের দুর্গম সরফি কান্দার চরে এ ঘটনা ঘটে। বালু মহাল নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাতিরচর ইউনিয়নের সরফি কান্দার চরে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও ড্রেজার ব্যবসা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল শেষ রাতে বালু উত্তোলনকে কেন্দ্র…
সাকিব হাসান নাইম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায় স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও ঘোড়াঘাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা এবং ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন…
তালা উপজেলা প্রতিনিধিঃ) সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদাহ বাজারে বাইনতলা, খোবরা খালী, জোলাখালী ও আমরিখালী খাল উন্মুক্ত করা এবং অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় মাগুরা ও খলিশখালী এলাকার ভুক্তভোগী জনগণের আয়োজনে বালিয়াদহ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম ভুট্টু। সমাবেশে বক্তব্য রাখেন ইমানুর ইসলাম, পশু চিকিৎসক সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম, আতিয়ার রহমান, তুরফান গোলদার, হাসিম বিশ্বাস, আতিয়ার গোলদার, সাইদুল ফকির, সাইফুল গাজী, আবুল গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করে বলেন, মাদরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কৃষ্ণ পদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সরজিৎ…
পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা বেসরকারি মাদরাসা এসোসিয়েশন মেধাবৃত্তি পরিক্ষা ২০২৫ ইংরেজি এর পুরষ্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। শনিবার (১৮ জুলাই)পটিয়ার স্থানীয় একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফেজ রফিক বিন হোসাইনের সঞ্চালনায়,মুফতি বেলাল উদ্দিন আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী মাদরাসা বোর্ডের পরিচালক মাওলানা ইরফান কাসেমী।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল ফজল মজুমদার,এডভোকেট শেখ মুহাম্মদ ওমর ফারুক, আখতার হোসেন,মাওলানা মাহমুদুল্লাহ জমিরাবাদী,মাওলানা মনির উদ্দিন ফারুকী,জহির মজুমদার,সেলিম উদ্দিন জনাব আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাওলানা আব্দুল্লাহ সুলতানি,মাওলানা রুহুল্লাহ,মাওলানা আব্দুর রশিদ,আজিজুল হক বিন আব্দুল্লাহ,মাওলানা হাসান চৌধুরী,মাওলানা আব্দুল কাইয়ুম ,মাওলানা মিজান,…
নিজস্ব প্রতিবেদক , ঝিনাইদহের কালীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সামনেই দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নির্যাতিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) গভীর উদ্বেগের সঙ্গে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে। গত ১৮ জুলাই (শনিবার) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ হামলার ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই (শুক্রবার) রাতে ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে কয়েকজন ব্যক্তি কয়েকজন নারীর ওপর হামলা চালায়। ওই ঘটনার…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামের এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের ‘সাইফুল গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকানের স্বত্বাধিকারী ছিলেন। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাইফুল ইসলাম একটি প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে ফিরছিলেন। পথে মুকুন্দপুর এলাকার একটি অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার…
জুলফিকার আলী জুয়েল, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন মেট্রন ও চারজন নারী কারারক্ষীসহ মোট সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কারা অধিদপ্তর। একই ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট সাত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে বিভাগীয় তদন্তও চলমান রয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল।…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ এলাকার চারটি অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে রাশিদ আলী ফাউন্ডেশন। শনিবার (১৮ জুলাই) ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ খালেদ আলীর পুত্র সৈয়দ ইজাজ আলীর পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় চারটি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিদ আলী ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি ও টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেন, রাশিদিয়া শমসেদিয়া হাফিজিয়া মাদরাসা ও জাকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাস পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ আলী, মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মো.…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মধ্য চাঁতলগাঁও এলাকায় পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো. জুনেদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি টহল দল মধ্য চাঁতলগাঁও এলাকায় সোলেমান হোসেনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তি মধ্য চাঁতলগাঁও এলাকার বাসিন্দা সোলেমান হোসেন (৫২)। পালিয়ে যাওয়া ব্যক্তি সুমন মিয়া…
দীপক শর্মা রাণীশংকৈলে পাচারের অভিযোগে ৪৪ বস্তা সার আটকতদন্তের দাবি কৃষকদের ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের পাটাগড়া চৌরাস্তা বাজারে পাচারের অভিযোগে ৪৪ বস্তা সার আটক করেছে স্থানীয় জনতা। স্থানীয়দের দাবি, আবুল কাশেম নামে এক সার ডিলারের ডিলার পয়েন্ট থেকে দুটি চার্জার ভ্যানে করে ৪৪ বস্তা সার নেকমরদের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। কৃষকদের সন্দেহ হলে তারা ভ্যান দুটি আটকে দেন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। কৃষকদের অভিযোগ, তাদের জন্য বরাদ্দকৃত সার অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা…
নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির কাশিয়ানী সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের স্বার্থে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কাশিয়ানী সদর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তিতে উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা ও সাধারণ সম্পাদক ফারজানা পপি স্বাক্ষর করেন। উল্লেখ্য, নতুন কমিটি গঠনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মোঃ হিমেল হোসেন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়। শনিবার (১৮ জুলাই) সকালে শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের পথচলা শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ এবং জেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে তিনি অস্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন শ্রেণিকক্ষ, গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উদ্বোধনী পর্ব শেষে নওগাঁ সদর উপজেলা…
আল-আমিন, সন্দ্বীপের অন্যতম সামাজিক সংগঠন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম-এর ২০২৬-২৭ সেবাবর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (১৭ জুলাই) কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবিদ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েদ মহিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফোরামের সদস্য মেরাজুল কবীর উসামা। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ইসলামী সংগীত পরিবেশন করেন সুরলোক শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। এ সময় ফোরামের অর্থ সম্পাদক নুর মোহাম্মদ বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে শুভেচ্ছা বক্তব্য দেন ফোরামের বিওডি চেয়ারম্যান শেখ রুবেল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন,…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে জনমনে তীব্র রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বজ্রপাতে মৃত্যুর দাবি করা হলেও নিহতের শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন থাকায় স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে—এটি কি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড? নিহত যুবকের নাম সুমন (২৭)। তিনি দৌলতপুর গ্রামের মরহুম হাজী নুর ইসলাম সাহেবের ছোট ছেলে। শুক্রবার ১৭ জুলাই দুপুর আনুমানিক ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বজ্রপাতের সময় সুমনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে প্রচার করা হয়। তবে তার মৃতদেহ দেখার পর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বজ্রপাতে মৃত্যুর…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর উত্তর কাফরুল এলাকার এজার সিয়া গলি, বাড়ি নং–৫১২-এ একটি বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে অবৈধ নির্মাণ, জমি দখল, নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘ দেড় বছর ধরে বিভিন্ন সংস্থার নোটিশ ও স্থানীয়দের আপত্তি সত্ত্বেও নির্মাণকাজ অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্জাক নামে এক ব্যক্তি, যাকে তারা স্থানীয়ভাবে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ঘনিষ্ঠ বলে দাবি করছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর প্রয়োজনীয় অনুমোদন ও বিধিমালা অনুসরণ না করেই পনে তিনকাটা জমির উপর (ফাউন্ডেশন) ভবন ১০ তলা পর্যন্ত নির্মাণ করছেন। এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্লট-সংক্রান্ত বিভিন্ন…
মোঃ হিমেল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে সবজি চাষে বড় ধরনের ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকার নিচু জমি পানিতে তলিয়ে যাওয়ায় মরিচ, বেগুন, পটল, ঢ্যাঁড়স, করলা, তরই ও কচুরমুখীসহ নানা ধরনের সবজির খেত নষ্ট হয়ে গেছে। উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে বাজারেও। সরবরাহ সংকুচিত হওয়ায় গত এক সপ্তাহে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে কৃষকেরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তেমনি অতিরিক্ত দামে সবজি কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলার আটটি ইউনিয়নের অন্তত ৪৫ হেক্টর জমির সবজি চাষ বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ…
জেলা প্রতিনিধি: পার্বতীপুরের মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামের স্কুল ছাত্রী পল্লবী রানী রায় (১৪) ও তার মা ছবি রানী রায় (৩৫) আত্নহত্যার ঘটনাকে রহস্য জনক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নিহতের ¯^জনরা| তারা আত্মহত্যকে পরিকল্পিত হত্যাকান্ড বলে অভিযোগ করেছেন| শনিবার (১৮ জুলাই) দুপুরে নিহতের ¯^জনদের বাড়ী হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে সাংবাদিকদের মাঝে লিখিত বক্তব্য এ অভিযোগ তুলে ধরে বলেন, নিহত গৃহবধুর ভাই উজ্জ্বল চন্দ্র রায়| গৃহকর্তা রিপেন চন্দ্র রায তার পরকীয়া প্রেমেকাকে ঘরে তুলতে পরিকল্পিত ভাবে মা-মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা| জানাযায়, পল্লবী রানী স্থানীয় গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল স্কুলের নবম শ্রেনীর ছাত্রী ছিল| সেই সুবাদে একই…
নিজস্ব প্রতিনিধি, রূপনগর থানাধীন ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ফয়েজ হাওলাদার অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সম্প্রতি তাঁর বাসায় যান বৃহত্তর পল্লবী থানা যুবদলের সাবেক মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক এবং ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম মঈন এবং ৯২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আরিফ হোসেন। এ সময় তারা ফয়েজ হাওলাদারের শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। অসুস্থতার এই সময়ে ফয়েজ হাওলাদারের পাশে থেকে তাঁকে মানসিকভাবে সাহস ও অনুপ্রেরণা…
বিশেষ প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় ত্রিমুখী প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মিরাজ বেপারী (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গত ৩০ জুন পদ্মা দক্ষিণ মডেল থানার সরলখার কান্দি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মিরাজ বেপারী ওই এলাকার আব্দুল রশিদ বেপারীর ছেলে। পরিবারের দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জটিলতা এবং মানসিক চাপে পড়ে মিরাজ আত্মহত্যার পথ বেছে নেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকার আমিনপাড়া রোডের বাসিন্দা আহসান উল্লাহর মেয়ে হামিদা আক্তারের (১৭) সঙ্গে মিরাজের প্রেমের সম্পর্ক ছিল। মিরাজের পরিবারের অভিযোগ, সম্পর্ক চলাকালে হামিদা বিভিন্ন সময় তাঁর কাছ থেকে আর্থিকসহ…
শেখ মোহাম্মদ পারভেজ , পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুস বিশ্বাসের ছেলে রুমি বিশ্বাস এশিয়া পোস্টকে বলেন, নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন…
মাসুম বিল্লাহ, খুলনা নগরীর আলোচিত ও চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার প্রধান আসামি এবং নিহতের বাবা মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৬। দীর্ঘদিনের আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং কেএমপি সদর থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে। মামলার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যার পর তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। পরদিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা…
মোঃ সানোয়ার হোসেন, শ্যামগঞ্জে মরহুম ফকির আল হেলাল ভাইয়ের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হুসাইন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পূর্বধলা উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক গণমানুষের নেতা জননেতা জনাব আলহাজ্ব আবু তাহের তালুকদার সাহেব ও অন্যান্য প্রভাবশালী সিনিয়র নেতৃবৃন্দ,আরো উপস্থিত ছিলেন হাজারো জনতা।
শাহিনুর ইসলামঃ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তালা উপজেলার ১০ নং খেশরা ইউনিয়নে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ ই জুলাই) সকাল ১০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১০ নং খেশরা ইউনিয়ন শাখার আয়োজনে খেশরা ইউনিয়ন পরিষদের হল রুমে খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলী হুসাইন এর সৌজন্যে ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসরাফিল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর,তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা, শেখ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন…
সুমন খান: রাজধানীর মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। বেপরোয়া গতিতে চলা একটি স্পোর্টস কারে থাকা সন্দেহভাজনকে ধাওয়া করে আটক করেন ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ রায়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন। ঢাকা, ১৮ জুলাই: রাজধানীর মিরপুরে ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ ও পেশাদারিত্বের ফলে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১৮ জুলাই)২০২৬ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে ট্রাফিক মিরপুর বিভাগের দারুসসালাম ট্রাফিক জোনে দায়িত্বরত সার্জেন্ট অনিরুদ্ধ রায় ও গাবতলী টিআই মোস্তফা , বেপরোয়া গতিতে চলা একটি হলুদ রঙের নতুন স্পোর্টস কারকে…
মোঃ রফিকুল ইসলাম মৃধা, বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন করেছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে মহিপুর থানাধীন ধুলাসারের আশাখালী মৎস্য বন্দরে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক ক্ষুদ্র জেলে ও মৎস্য ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আশাখালী মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাঈনুদ্দীন দালাল, সাধারণ সম্পাদক মো. শামীম রেজা, মৎস্য ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. শাহজাদা হাওলাদার, মৎস্য ব্যবসায়ী মো. মর্তুজা আহমেদ, জেলে সোহাগ গাজী এবং মো. সাইদুলসহ স্থানীয় মৎস্যজীবীরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং পরিচালনা করছে। পাশাপাশি বটম ট্রলিং,…
সাকিব হাসান নাইম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মো. আল মুক্তাদির আলভী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে উপজেলায় তৃতীয় স্থান লাভ করেছে। একই সঙ্গে বিদ্যালয় থেকে একমাত্র ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানটির জন্যও গৌরব বয়ে এনেছে। মধ্যবিত্ত পরিবারের সন্তান আলভীর এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকেই নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। রাণীগঞ্জ ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম বলেন, “আলভী অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে। সে সবসময় নতুন…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা, ১.৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও বাজারের দক্ষিণ পাশে লহরাজপুর গ্রামের একটি দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন এসআই (নিঃ) আহলাদ ইবনে জামিল, পিপিএম। গ্রেপ্তারকৃতরা হলেন লহরাজপুর গ্রামের মো. আব্দুল বাজিদ (৪০) এবং বর্তমানে একই এলাকায় বসবাসকারী কুমিল্লার কোতোয়ালী থানার কামাল (৪২)। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া…
এস,এম মিল্টন সরকার , সাবেক ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিষয়: বিগত ১৭ বছরের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের ন্যায্য মূল্যায়নের বিনীত আবেদন । মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি এস,এম মিল্টন সরকার, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ( সুলতান সালাহউদ্দিন টুকু- আব্দুল মোনায়েম মুন্না কমিটি) আজ কোনো ব্যক্তিগত প্রাপ্তির হিসাব নিয়ে নয়, হাজার, হাজার ত্যাগী নেতাকর্মীর নীরব কান্না ও কষ্টের ভাষা হয়ে আপনার কাছে আজকের এই খোলা চিঠি লিখতে বসেছি আমরা এমন একটি প্রজন্ম, যারা রাজনীতিকে কখনো ক্ষমতার সিঁড়ি হিসেবে দেখিনি। আমরা রাজনীতিকে দেখেছি আদর্শের ইবাদত হিসেবে। রাজনীতি আমাদের কাছে কোনো…
মোঃবাবুল হোসেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভার্নিংবডি কমিটির সভাপতি হিসাবে মনোনীত হন জনাব বদিউজ্জামান লস্কর। মাধ্যমিক শিক্ষা বোর্ড কতৃক সাক্ষরিত আদেশে কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান এমপি। ১৮ জুলাই শনিবার এলাকার গন্যমান্য, সুশিল সমাজের ব্যক্তি, এবং এলাকার ছাত্র/ ছাত্রী অবিভাবকদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, মুকসুদপুর উপজেলার বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ , এ্যাড: গোলাম মোস্তফা লস্কর, এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর সরকার, মতিয়ার রহমান…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল কুলাউড়ার স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও জনমুখী করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস। শনিবার ১৮ জুলাই ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো. ইকবাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, অধ্যক্ষ, নর্থইস্ট মেডিকেল কলেজ, সিলেট ও ডিন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়া বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নুল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খাঁন। অনুষ্ঠানে বিভিন্ন ফার্মেসির মালিক, গণমাধ্যমকর্মী…
মুসলিম উদ্দীন মীরসরাই উপজেলার মীরসরাই থানার আওতাধীন ১৩ নং মায়ানী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড, পূর্ব মায়ানী খোন্দকার বাড়ির জনাব মোফাজ্জল এর বড় ছেলে মোহাম্মদ শোহাইব, আজকে দুপুরে বাড়ির পুকুরে ডুবে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
আল আমিন খান সানি নেত্রকোনার বারহাট্টায় থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে প্রাণ নাশের হুমকির ঘটনা ঘটেছে।এই ঘটনায় নিজের নিরাপত্তার জন্য বারহাট্টা থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক আহম্মদ।তিনি দৈনিক জনবাণীর বারহাট্টা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন এবং বারহাট্টা প্রেসক্লাবের একজন সদস্য। জিডি সূত্রে জানা যায়,বারহাট্টার সদর ইউনিয়নের অতিথপুর গ্রামের ঝুমা আক্তার গত ১৩ জুলাই বারহাট্টা থানায় “বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক ও অর্থ আত্মসাৎ ” এমন একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগের বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী সাংবাদিক ঝুমার ভিডিও বক্তব্য সহ তার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন।এতে ঝুমার অভিযোগের বিবাদী বিক্রমশ্রী গ্রামের লাদেন মিয়ার আত্মীয় পরিচয়ে সাদ্দাম তালুকদার…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম খাদিমপাড়া–কালিয়ারগড় এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ২০০-২৫০ পরিবারের চলাচলের একমাত্র এ সড়কটি বর্ষায় কর্দমাক্ত হয়ে পড়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময়ে সড়কটি পরিদর্শন ও জরিপ করা হলেও কোনো উন্নয়নকাজ শুরু হয়নি। তাই তারা মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য জনাব শওকতুল ইসলাম শকুর হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র গবেষণায় দক্ষিণাঞ্চলের উপকূলীয় লবণাক্ত মাটিতে বিদেশি উন্নত জাতের আম ও বারোমাসি পেয়ারার চাষের সম্ভাবনা তৈরি হচ্ছে। লবণাক্ততা, জলাবদ্ধতা আর জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দীর্ঘদিন ধরে উপকূলীয় কৃষি ছিল নানা প্রতিকূলতার মুখে। যেখানে একসময় ভালো ফসল উৎপাদনই ছিল বড় চ্যালেঞ্জ, সেখানে এখন বারি’র গবেষণার হাত ধরে যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা। সরেজমিনে দেখা গেছে, পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালীতে অবস্থিত বারির আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র উপকূলীয় এলাকার আবহাওয়া, মাটি ও পরিবেশ বিবেচনায় নিয়ে দীর্ঘদিন ধরে ফলের জাত নির্বাচন ও চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে। এরই অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের উন্নত জাতের আম নিয়ে চলছে গবেষণা। একাধিক…
নিজস্ব প্রতিনিধি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের গর্বই নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার। তাঁর সাহিত্য, সংগীত ও চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে। নজরুলের রচিত রণসঙ্গীত ‘চল চল চল’ বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১১টি দেশে পরিবেশিত হয়। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান ও ইরানসহ বিভিন্ন দেশে এ গান বিশেষভাবে সমাদৃত। আজ রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিজানুর রহমান…
নিজস্ব প্রতিনিধি দীর্ঘ প্রতীক্ষার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। নামফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক…
নিজস্ব প্রতিনিধি জেলা সদরে আজ নিষিদ্ধ কেওড়া জল দিয়ে বিরিয়ানি রান্নার দায়ে একটি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় অভিযানকালে ঢাকা কাচ্চি বাড়ি নামের একটি রেস্টুরেন্টকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে বিরিয়ানি কিনে খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন- এমন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায়…
নিজস্ব প্রতিনিধি কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় আজ শনিবার সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাসসকে জানান, আজ সকাল ১০টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৪.০৮ ফুট এমএসএলে পৌঁছায়। আর কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানির প্রবাহ বাড়তে থাকায় পানি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি…
নিজস্ব প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন ও নির্মাণকাজের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। আজ বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে অবস্থিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করেন তিনি। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফলক উন্মোচন শেষে মন্ত্রী বলেন, কবি কাজী নজরুল ইসলাম কেবল আমাদের গর্বই নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার। রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ স্থাপনের ফলে নজরুল গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয়…
নিজস্ব প্রতিনিধি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণার মাধ্যমে জাতির সামনে রাষ্ট্র পরিচালনার যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তাঁর বক্তব্যের সূচনায় ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের সাথে মিলিয়ে একই ভাষায় কথা বলেছেন। আজ শুক্রবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সামাজিক সংগঠন ‘আপন’ এর উদ্যোগে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, “একটু আগে দেখলাম…
নিজস্ব প্রতিনিধি তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সংলগ্ন আইবিএ ভবনের সামনের দেয়ালে কর্মসূচি-সংক্রান্ত প্রচারণামূলক প্লাকার্ড সাঁটানো হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আগামী কর্মসূচিকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচি শেষে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমাদের তারুণ্য। এই তরুণদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বিকশিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও…
নিজস্ব প্রতিনিধি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ক্ষুদ্র ঋণের কিস্তি ও সুদের টাকা মওকুফ করেছে এবং পরিস্থিতি বিবেচনায় এটি আরো কয়েক মাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আজ শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের রেস্ট হাউজ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদানের পাশাপাশি বন্যাকবলিত এলাকার গবাদি পশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। একইসাথে জেলে সম্প্রদায়ের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি উল্লেখ করেন, বান্দরবান…
নিজস্ব প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে নির্মিত এ সোলার বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী সিরাজগঞ্জকে সোলার বিদ্যুতের একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, ‘সিরাজগঞ্জ মডেল অনুসরণ করে সারা দেশে সোলার বিদ্যুতের বিপ্লব ঘটাতে এবং সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করা হচ্ছে।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই প্রকল্পটির কমিশনিং সম্পন্ন হয়। এরপর থেকে বর্তমানে পর্যন্ত…
নিজস্ব প্রতিনিধি সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্যোগের কারণে কোনো অবস্থাতেই দেশের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হতে দেওয়া হবে না। জনগণের দুর্ভোগ কমাতে এবং অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক অবকাঠামোর…
নিজস্ব প্রতিনিধি সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য বাসস’কে নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তাল্লিব সরকার। বৃহস্পতিবার ভোর রাতে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নাঈম মিয়া (২০), রাকিবুল ইসলাম (১৮), শেখ শাদিউল ইসলাম (২০)। তারা সবাই ঢাকা খিলগাও এলাকার বাসিন্দা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবককে আটক করে রেখেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। এমন খবরে ডিবি পুলিশের একটি দল চেয়ারম্যানের ব্যক্তিগত…
নিজস্ব প্রতিনিধি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্ব তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ (শনিবার) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন,…
নিজস্ব প্রতিনিধি রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় এক দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পীরগাছায় ট্রেনে কাটা পড়ে ২ নারী ও ছাদ থেকে পড়ে ১ ব্যবসায়ী, পীরগঞ্জে বিলে ডুবে ১ স্কুল ছাত্রী এবং সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টার মধ্যে জেলার এই দুই উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। রেলওয়ে স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, সন্ধ্যায় পীরগাছা রেলওয়ে স্টেশন সংলগ্ন সুখান পুকুর এলাকায় ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু হয়েছে। এরমধ্যে রাশেদা বেগম (৫৫) নামের একজনের পরিচয় জানা গেলেও অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।…
নিজস্ব প্রতিনিধি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একইসঙ্গে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি দুর্বল…
নিজস্ব প্রতিনিধি সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। আজ (শনিবার) থেকে দেশের সব উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে, যা পরবর্তীতে পর্যায়ক্রমে সব ব্লকে সম্প্রসারণ করা হবে। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একই দিন কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির দ্বিতীয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় একযোগে কৃষক ও জমির…
নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ শনিবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এল–কার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’ এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া, অপর একটি বিশেষ আবহাওয়া বুলেটিনে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা,…
নিজস্ব প্রতিনিধি আজ সকাল ৯টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার জারি করা এক বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ‘সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।’ সূত্র:বাসস
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
